উন্নয়ন Archives - IM News

‘প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ মধ্যম আয়ে পৌঁছেছে’
নাটোর প্রতিনিধি :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ে পৌঁছেছে। আগামী ২০ বছর পর উন্নয়নশীল দেশে পৌঁছাবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক সজীব ওয়াজেদ জয় দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছেন। আইটি পার্ক ও শেখ কামাল হাইটেক পার্ক স্থাপন করছেন। যেখানে তরুণ-তরুণীরা কাজ করে ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করবে।

রোববার (১৪ আগস্ট) সকালে সিংড়ায় নিজ বাসভবনে স্বেচ্ছাধীন তহবিল থেকে উপজেলার ৪টি প্রতিষ্ঠান এবং দুস্থ ও অসহায় ১৬ জন ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, টেলিভিশন খুললেই দেখা যায় বিএনপির অপপ্রচার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যাচার। তারা সবসময় দেশের খারাপ চান। দেশের পরিস্থিতি খারাপ হলেই তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টায় থাকেন। দেশের এই খারাপ সময়ে বিএনপি কোনো ভালো পরামর্শ না দিয়ে, সহযোগিতা না করে শুধু সমালোচনায় ব্যস্ত।

পলক বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশে কোনো কর্মহীন মানুষ থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা। আপনারা জননেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। তিনি সিংড়া উপজেলায় ১২৯০ জন গৃহহীন পরিবারকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা প্রমুখ।

The post ‘প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ মধ্যম আয়ে পৌঁছেছে’ appeared first on IM News.

টেকসই উন্নয়নে কর্মক্ষেত্রে যুবকদের অংশগ্রহণ বাড়াতে হবে : ঢাকাবাসী সংগঠন
জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে ঢাকাবাসী নামের একটি সংগঠন। তারা বলছে, টেকসই উন্নয়নে কর্মক্ষেত্রে যুবকদের অংশগ্রহণ বাড়াতে হবে। যুবকরাই দেশের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী।

শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে র‌্যালি করে সংগঠনটি। র‌্যালিটি শিশু একাডেমি হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়।

ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেক বলেন, এবছর আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় : আন্ত:প্রজন্ম সংহতি সকল বয়সীদের জন্য একটি বিশ্ব তৈরি করা। সমাজের সব স্তরের লোকদের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে হবে।

জাতিসংঘের এই টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীকে রক্ষা করা যেন ২০৩০ সালের মধ্যে মানুষ শান্তি এবং সমৃদ্ধশীল সমাজে বসবাস করতে পারে। যুবরাই দেশের ভবিষ্যৎ। তারাই দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুবরাই দেশের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী। তাই টেকসই উন্নয়নে যুবকদের অংশগ্রহণ বাড়াতে হবে।

ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, মৈত্রী সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ চৌধুরী, সুনামগঞ্জের আহমেদাবাগ যুব সংঘের সভাপতি মোকাম্মেল চৌধুরী মেনন, সিরাজগঞ্জের যমুনা সাইন্সকাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রুস্তম, আগামী বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ওমর ফারুক সম্রাট, ঢাকা ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন মন্টু, ঢাকা ইয়ুথ সার্কেল ওয়েলফেয়ার অরগানাইজেশনের সভাপতি মো. আরফাত হোসেন প্রমুখ।

The post টেকসই উন্নয়নে কর্মক্ষেত্রে যুবকদের অংশগ্রহণ বাড়াতে হবে : ঢাকাবাসী সংগঠন appeared first on IM News.

ডিসেম্বরের মধ্যে চালু হবে টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় রেল লাইন : রেলমন্ত্রী
২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত নির্মাণাধীন ডুয়েল গেজ ডাবল রেল লাইন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (৯ আগস্ট) ঢাকা টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের সময় জয়দেবপুর রেলওয়ে স্টেশনে তিনি এ কথা জানান।

নুরুল ইসলাম সুজন বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৪৭ হাজার ৬০০ জনের একটি জনবল কাঠামো অনুমোদিত হয়েছে এবং আমরা নিয়োগ কার্যক্রম শুরু করেছি। গত ৬ আগস্ট সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে লোকবল নিয়োগ দিলে স্টেশনসমূহ চালু করা সম্ভব হবে।

লেভেল ক্রসিং গেটে দুর্ঘটনা বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ট্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্যই আমরা লেভেল ক্রসিংয়ে লোক নিয়োগ দিয়ে থাকি। কিন্তু বিভিন্ন সংস্থা তারা তাদের মতো করে রেললাইনের ওপর রাস্তা তৈরি করছে। এক্ষেত্রে তাদেরই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।

সম্প্রতি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে প্রাথমিক চিন্তা করা হচ্ছে। কারণ বিভিন্ন পরিবহন সংস্থা যেভাবে ভাড়া বাড়িয়েছে, আমাদেরও সে বাস্তবতা অনুযায়ী সমন্বয় সাধন করা দরকার।

আজ সকালে রেলপথমন্ত্রী গ্যাংকারযোগে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুর পর্যন্ত পুরো অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন। এ সময় বাংলাদেশে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অবকাঠামো মো. কামরুল আহসান, প্রকল্প পরিচালক নাজনীন আরা কেয়াসহ বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

উল্লেখ্য, ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেজ এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত সেকশনে ডুয়েলগেজ ডবল রেল লাইনটি ভারতীয় এলওসির অর্থায়নে নির্মিত হচ্ছে। ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত মোট ৪২ কিলোমিটার এর মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার রেল লাইন এ বছর ডিসেম্বরের মধ্যেই চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রকল্পের নির্মাণ মূল্য ১ হাজার ৩০০ কোটি টাকা।

The post ডিসেম্বরের মধ্যে চালু হবে টঙ্গী-জয়দেবপুর দ্বিতীয় রেল লাইন : রেলমন্ত্রী appeared first on IM News.