খুলনা Archives - IM News
খুলনায় ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২
খুলনায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের ২ যাত্রী মারা গেছে। এতে আহত হয়েছেন ৩ জন।
সোমবার (৩০ জুন) সকালে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হোগলাডাঙ্গা মোড়ে একটি ইজিবাইক খুলনাগামী যাত্রী তুলছিল। এসময়, পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ইজিবাইকের যাত্রী শিশু শেখ রায়হান ও জুয়েল ইসলাম।
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও একটি দোকান ভেঙে খাদে পড়ে যায়। ঘটনার পর কৌশলে পালিয়ে যায় ট্রাক চালক।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে একজন মারা গেছেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক পলাতক। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
The post খুলনায় ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২ appeared first on IM News.
বাগেরহাটে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি মিছিল
বাগেরহাটে বিএনপি-জামায়াতের নৈ<wbr />রাজ্যে, আগুন সন্ত্রাসের প্রতি<wbr />বাদে শান্তি মিছিল ও প্রতিবাদ <wbr />সমাবেশ করেছে আওয়ামীলীগ ও বিভি<wbr />ন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবা<wbr />র (৩১ জুলাই) দুপুরে জেলার মোরেলগঞ্জ <wbr />উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শান্তি মিছিল বের করা হয়। মোরেলগঞ্জ বাজারসহ বিভিন্ন সড়ক ঘুরে মিছিল নব্বইরশি বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা<wbr />, বঙ্গবন্ধু সেন্টারের সভাপতি বাগেরহাট-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এম আর জামিল হুসাইন <wbr />ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগে<wbr />র সাধারন সম্পাদক মো: আসাদুজ্জা<wbr />মান মিলন, বঙ্গবন্ধু যুব সেন্টা<wbr />রের সহসভাপতি মো. বাদশা মীর, যুব সেন্টার নেতা রুহুল আমীন ও <wbr />নাইম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা<wbr /> বক্তব্য দেন।
বক্তারা বলেন, এই সরকারের আমলে দেশে পদ্মাসেতু, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধিসহ দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে আছে। দেশ দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে এই বিশৃঙ্খলা প্রতিহত করবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতারা।
বাগেরহাট-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা এম আর জামিল হুসাইন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করছি। দলকে শক্তিশালী করতে আমরা তৃণমূলে যোগাযোগ রক্ষা করছি। আমরা কারও নিন্দা করতে আসিনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, তিনি যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করার আশা ব্যক্ত করেন এই নেতা।
The post বাগেরহাটে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি মিছিল appeared first on IM News.
স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক গ্রেফতার
বাগেরহাটের মোরেলগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে(১৪) ধর্ষণ শেষে ভিডিও ধারণ করার ঘটনায় তাওহীদ হাওলাদার(২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার(২৮ জুলাই) থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ ও ধর্ষণের অপরাধে মামলা হয়েছে। পুলিশ মামলার একমাত্র আসামি আলামিন হাওলাদারের ছেলে তাওহীদকে গ্রেফতার করে বেলা ১১টার দিকে আদালতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, ওই স্কুল শিক্ষার্থীর মা অসুস্থ্য হলে গত (২৪ জুলাই) সোমবার তার বাবা ও মা ডাক্তার দেখানোর জন্য খুলনাতে যায়। এ সুযোগে গত বুধবার রাত ১১টার দিকে প্রতিবেশি তাওহিদ ওই শিক্ষার্থীর বাড়ীতে ঢুকে তার ফুফাতো ভাইকে হাত-পা বেধে ওই শিক্ষার্থীকে জোর করে ধর্ষন করে। ধর্ষন শেষে ওই শিক্ষার্থীকে (কে উলঙ্গ করে তার ফুফাতো ভাই এর পাশে দাড় করিয়ে তাওহিদ তার ব্যবহৃত মোবাইল ফোনে ছবি ধারণ করে এবং কাউকে কিছু বললে তাদের এই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তিতে বাড়ীতে এসে ঘটনা জানতে পেরে ওই ছাত্রীর বাবা মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।
মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. সাইদুর রহমান এ সম্পর্কে বলেন, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দায়ের হওয়া মামলার আসামি তাওহীদকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা ছাত্রীকে পুলিশ হেফাজতে ডাক্তারাী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
The post স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক গ্রেফতার appeared first on IM News.
খুলনায় জামানত হারাচ্ছেন ৩ মেয়র প্রার্থী
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তিন মেয়র প্রার্থী জামানত হারাচ্ছেন। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে রাত ৯টার দিকে মেয়র পদে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯৩৬ জন। যার মধ্যে ১ হাজার ৬৫৯ ভোট বাতিল হয়েছে। আর বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ২৭৭। ৪৮ দশমিক ১৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। সেই অনুযায়ী কেসিসি নির্বাচনে ৩২ হাজার ২৪২ ভোটের কম পাওয়ায় তিন মেয়র প্রার্থী জামানত হারাচ্ছেন।
ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে পুনরায় নগর পিতা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।
এ নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।
মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. শফিকুল ইসলাম মধু, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র টেবিল ঘড়ি প্রতীকে এসএম শফিকুর রহমান মুশফিক।
এ নির্বাচনে সাধারণ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচনে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ নিয়ে তিনি তৃতীয়বার মেয়র নির্বাচিত হলেন।
The post খুলনায় জামানত হারাচ্ছেন ৩ মেয়র প্রার্থী appeared first on IM News.
শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন
বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান <wbr />আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বাগেরহাট সদর উপজেলার বেলায়েত হোসেন ডিগ্রি কলেজকে ২-১ গোলে হারিয়ে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সদর উপজেলার শ্রীঘাট এলাকার খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাছে নগদ টাকা ও ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদ, খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক তালুকদার, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রিড়া অফিসার হুসাইন আহমাদ, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ খেলোয়ার, টিম ম্যানেজার ও দুই কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে ৫ গোল করে সেরা খেলোয়ার হয়েছেন শরণখোলা ডিগ্রি কলেজের পিয়াল, ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের পলাশ মাঝি।
The post শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন appeared first on IM News.
এবারও খুলনার নগর পিতা আব্দুল খালেক
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সোমবার (১২ জুন) ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে তিনি পুনরায় নগর পিতা নির্বাচিত হয়েছেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এ নিয়ে তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হলেন
এর আগে তিনি ২০০৮ ও ২০১৮ সালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন।
সোমবার (১২ জুন) রাত পৌনে ৯টার দিকে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে কেসিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।
বিস্তারিত আসছে…
The post এবারও খুলনার নগর পিতা আব্দুল খালেক appeared first on IM News.
খুলনা সিটি নির্বাচন : ২১০ কেন্দ্রে নৌকা ১০৮৯১৮, হাতপাখা ৪০০৫০
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ২১০টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নির্বাচনী কেন্দ্র থেকে আসা ফলাফলে এ তথ্য জানা গেছে।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮৯ কেন্দ্রের মধ্যে ২১০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯১৮ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৪০ হাজার ৫০ ভোট।
অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৪৮ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৪ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৮৯ ভোট।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্র বন্ধ হয়নি। এমনকি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলাও তৈরি হয়নি। প্রশাসন এবং নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে সকলের সহযোগিতায় নির্বাচন পরিচালনা করেছে। আমরা কথা দিয়েছিলাম খুলনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। পাশাপাশি ফলাফলের মধ্য দিয়ে খুলনাবাসীর বিজয় হবে।
এর আগে আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। এবারই প্রথম খুলনা সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হয়েছে।
সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন ভোটাররা। প্রায় অনেক কেন্দ্রে ইভিএম ধীরগতিতে কাজ করেছে বলে অভিযোগ করেন ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এদিকে কেসিসির মেয়র প্রার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, জনগণ যে রায় দেবে আমি তা মেনে নেব।
জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুল ইসলাম মধু বলেছেন, ইভিএম হচ্ছে একটি জাদুর বাক্স। ইভিএম মেশিনে ভোট নিতে অনেক সময় লাগছে। এতে ভোট কারচুপি হতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, ইভিএমে হাতপাখায় টিপ দিলে ভোট নৌকায় চলে যাচ্ছে।
এ নির্বাচনে সাধারণ ৩১টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ সিটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
The post খুলনা সিটি নির্বাচন : ২১০ কেন্দ্রে নৌকা ১০৮৯১৮, হাতপাখা ৪০০৫০ appeared first on IM News.
খুলনায় এগিয়ে আব্দুল খালেক
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ৪০টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নির্বাচনী কেন্দ্র থেকে আসা ফলাফলে এ তথ্য জানা গেছে। সোমবার (১২ জুন) রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮৯ কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ১৪৫ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট।
অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৬০ ভোট,  জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬০২ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্র বন্ধ হয়নি। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হয়নি। প্রশাসন এবং নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে সকলের সহযোগিতায় নির্বাচন পরিচালনা করেছে। আমরা কথা দিয়েছিলাম খুলনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব। আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। পাশাপাশি ফলাফলের মধ্য দিয়ে খুলনাবাসীর বিজয় হবে।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। এবারই প্রথম খুলনা সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হয়েছে।
সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন ভোটাররা। প্রায় অনেক কেন্দ্রে ইভিএম ধীরগতিতে কাজ করেছে বলে অভিযোগ করেন ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এদিকে কেসিসির মেয়র প্রার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, জনগণ যে রায় দেবে আমি তা মেনে নেব।
জাতীয় পার্টি প্রার্থী এস এম শফিকুল ইসলাম মধু বলেছেন, ইভিএম হচ্ছে একটি জাদুর বাক্স। ইভিএম মেশিনে ভোট নিতে অনেক সময় লাগছে। এতে ভোট কারচুপি হতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, ইভিএমে হাতপাখায় টিপ দিলে ভোট নৌকায় চলে যাচ্ছে।
এ নির্বাচনে সাধারণ ৩১টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ১৩৬ জন, ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ সিটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
The post খুলনায় এগিয়ে আব্দুল খালেক appeared first on IM News.
‘খুলনা সিটিতে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে’
নির্বাচন কমিশনের যুগ্মসচিব মনিরুজ্জামান তালুকদার বলেছেন, খুলনা সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ চলছে। আমরা যতগুলো কেন্দ্রে ঘুরেছি সবগুলো কেন্দ্রেই সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রের একটি বুথে ৩১৯ জন ভোটারের মধ্যে প্রায় ১০০ জন ভোট দিয়েছেন। এখন ১২টাও বাজেনি। অর্থাৎ তিন-চার ঘণ্টায় এক-তৃতীয়াংশ ভোট হয়েছে। এ কারণে আমরা ধরে নিতে পারি যে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হচ্ছে। অন্য কোন সমস্যা হচ্ছে না।
সোমবার (১২ জুন) দুপুরে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসিড যুগ্মসচিব আরও বলেন, অনেক জায়গায় প্রিন্ট মেশিনের কিছুটা দেরি হলে এটা কোনো অনাকাঙ্ক্ষিত দেরি না। আমরা আশা করছি নির্ধারিত সময়ে যারা ভোটকেন্দ্রে এসেছে সুষ্ঠুভাবে ভোট দিয়ে যাবে।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে খুলনার ২৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনের মেয়র পদে প্রার্থী হয়েছেন ৫ জন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে। ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ২ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২ হাজার ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন প্রয়োজন হচ্ছে প্রায় ৩ হাজার। পর্যবেক্ষক থাকবেন বেসরকারি দুটি সংস্থার ২০ জন ও নির্বাচন কমিশনের ১০ জন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা বলেন, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন জানান, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।
The post ‘খুলনা সিটিতে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে’ appeared first on IM News.
হাতপাখায় টিপ দিলে নৌকা আসছে : ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মো. আব্দুল আউয়াল বলেন, মানুষের ভোট দিতে সমস্যা হচ্ছে। সঠিকভাবে ভোট দিতে পারছে না। কোনো কোনো জায়গায় হাতপাখায় ভোট দিলে নৌকা আসছে, এমন অভিযোগ পাওয়া গেছে। খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডে একটা কেন্দ্রে হাতপাখায় টিপ দিলে নৌকা আসছে। কিছু কিছু মেশিনে বিভ্রাট দেখা দিচ্ছে। মেশিন বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকমতো কাজ করছে না।
সোমবার (১২ জুন) সকাল ১০টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বানিয়াখামার এলাকার দারুল কোরআন বহুমুখী মাদরাসা কেন্দ্রে ভোটদান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবেশ ভালো আছে, আমার মনে হচ্ছে। যদি পরিবেশ এমন ভালো থাকে তাহলে মানুষ ভোটকেন্দ্রে আসবে। মানুষের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। মানুষ মনে করে আমাদেরকে ভোট দিলে আমরা নগর উন্নয়ন করতে পারব। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে। মানুষ পরিবর্তন করতে চায়। এই আশায় মানুষ আমাদেরকে ভোট দেবে। কোনো ষড়যন্ত্র না হলে হাতপাখা মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। ভোট যদি সুষ্ঠু ও সুন্দর হয় ফলাফল যাই হোক আমরা মানব।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনের মেয়র পদে প্রার্থী হয়েছেন ৫ জন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।
৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দ্রে ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ২ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের সিটি নির্বাচনে ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।
The post হাতপাখায় টিপ দিলে নৌকা আসছে : ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী appeared first on IM News.