নড়াইল Archives - IM News

বালুবোঝাই ট্রলার ডুবির ঘটনায় শ্রমিকের মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবির ঘটনায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকের নাম নাজমুল মৃধা (৩৫)। তিনি জেলার কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবার মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লোহাগড়ার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের কাজির ভাটার পাশে মধুমতি নদীতে ঘাটে বাধা অবস্থায় বালু বোঝাই ট্রলারে অন্য একটি ট্রলার ধাক্কা দেয়। এতে ওই ট্রলাটি ফেটে পানিতে তলিয়ে যায়। এসময় ট্রলারে থাকা চারজন বের হয়ে এলেও নাজমুল কেবিন থাকা টাকা আনতে গেলে ট্রলারের সঙ্গে সেও ডুবে যায়।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, সকাল ৮টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পরে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দুপুর ২টার দিকে ট্রলারের কেবিন থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়।

The post বালুবোঝাই ট্রলার ডুবির ঘটনায় শ্রমিকের মরদেহ উদ্ধার appeared first on IM News.

নড়াইলে নৌকাডুবি : আরও ২ জনের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি :: নড়াইলে নৌকাডুবির দুইদিন পর চৌকিদার লাবু মিয়া (৩২) ও খানজে শেখ (৫৭) নামে আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থল থেকে লাবু মিয়া এবং দুপুর ১টায় খানজে শেখের মরদেহ উদ্ধার করা হয়।

চৌকিদার লাবু মিয়া জেলার কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের টুকু শেখের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। খানজে শেখ জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। অভিযানের একপর্যায়ে সোয়া ১২টার দিকে আমাদের ডুবুরি দল নদীর তলভাগে একটি মরদেহ শনাক্ত করতে সক্ষম হয়। মরদেহটি উদ্ধারের পর দুপুর ১টায় আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দিনভর উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিনচালিত ছোট নৌকাটি উদ্ধার করতে সক্ষম হই। নিখোঁজ যাত্রীরা শীতবস্ত্র পরিহিত থাকায় আশা করছি নদীর তলভাগে তাদের পাওয়া যেতে পারে।

নৌকাডুবিতে এখন পর্যন্ত নাজমা বেগম, তার ছেলে নাসিম, চৌকিদার লাবু মিয়া ও খানজে শেখের মরদেহ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন রয়েল মন্ডল (২৮) ও মাহমুদ শেখ (৪৩)।

প্রসঙ্গত, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা ও পার বাহিরডাঙ্গা গ্রামের মধ্যবর্তী নবগঙ্গার মাঝনদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। পার বাহিরডাঙ্গা গ্রামে এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে ১৮ থেকে ২০ জন স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রীর কারণে নবগঙ্গার মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ওই রাতেই ৫ নারী ও শিশুসহ মোট ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

The post নড়াইলে নৌকাডুবি : আরও ২ জনের মরদেহ উদ্ধার appeared first on IM News.

নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু
নড়াইল প্রতিনিধি :: নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাজমা বেগম (২৫) ও তার শিশু ছেলে তাছিম শেখ। এ ছাড়া আরও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন। বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নড়াইলের কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন অপরপাড়ে পার বাহিরডাঙ্গায় যাচ্ছিলেন। কিছু দূর গেলে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয় এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এ ছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে রয়েছেন।

কালিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল হান্নান বলেন, নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মতো লোক ছিলেন। এর মধ্যে শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

The post নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু appeared first on IM News.

আগামীকাল জনতার মুখোমুখি হবেন মাশরাফি
নড়াইল প্রতিনিধি :: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা আগামীকাল বুধবার (২১ ডিসেম্বর) তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হচ্ছেন। ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ স্লোগানকে সামনে রেখে তিনি জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন।

মাশরাফি বিন মর্তুজার ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে মাশরাফি তিন দিনের সফরে নড়াইলে আসবেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর আয়োজনে ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ, সুধীজনসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন।

দীর্ঘ ৪ বছরে সংসদ সদস্যের কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া এসব বিষয়ে জনগণ তাকে প্রশ্ন করবেন এবং তিনি উত্তর দেবেন।

প্রথম দিন বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় হবখালী ইউনিয়নের হাড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন শুরু হবে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের বড়দিয়া, মঙ্গলপুর, চাপুলিয়া ওয়ার্ডগুলো ঘুরে বিকেল ৩টায় কোটাখোল মাদরাসা প্রাঙ্গণে মুক্ত আলোচনায় অংশ নেবেন। সর্বশেষ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় কাশিপুর ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনায় অংশ নেবেন। ধারাবাহিকভাবে নড়াইল-২ আসনের অন্যসব ইউনিয়নের জনগণের মুখোমুখি হবেন তিনি।

The post আগামীকাল জনতার মুখোমুখি হবেন মাশরাফি appeared first on IM News.