চাঁদপুর Archives - IM News

দেশে কোনো খাদ্যের অভাব নেই : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা একই দিনে ৫০০ জায়গায় বোমা দেখতে চাই না। বরং শেখ হাসিনা একই দিনে ১০০টা সেতু, সড়ক উদ্বোধন করছেন। আমরা তাই দেখতে চাই। আমরা চাই না সরকারের উচ্চপর্যয়ে যারা থাকেন তাদের পরিবার এতিমের অর্থ আত্মসাৎ করবে। এটি আমরা আর কোনো দিন দেখতে চাই না।  সেজন্যে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বের ধারাবাহিকতা দরকার । আজকে আমরা যেই অবস্থায় আছি। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা আরও ভালো অবস্থায় থাকবো। যদি এই সরকারের ধারাবাহিকতা থাকে।

শুক্রবার (৩১ মার্চ) দুপরে চাঁদপুর সদর উপজেলার ত্রিপুরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এই যে বারবার বঙ্গবন্ধু কন্যাকে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করছে, তার কারণ মানুষ সুখে আছে, শান্তিতে আছে। আগের তুলনায় অনেক ভালো আছে। আগামী দিনে আরও ভালো অবস্থায় থাকবে। এখন আপাতত কিছু দিন যুদ্ধ অবস্থার জন্য মানুষের একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের দেশে উন্নয়ন হয়েছে।

ডা. দীপু মনি বলেন, ইউরোপে যে যুদ্ধ চলছে, সেই কারণে সারাবিশ্বে এখন দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি। সেই কারণে কোথাও কোথাও খাবারই পাওয়া যাচ্ছে না। কিন্তু আল্লাহর অশেষ রহমত, কৃষকদের কৃতিত্ব, সরকারের সঠিক নীতি, সঠিক সহায়তা এবং বঙ্গবন্ধুকন্যার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে আজকে কোনো খাদ্যের অভাব নেই। আজকে বাংলাদেশ খাদ্য উৎপাদন হচ্ছে এবং মানুষ খাদ্য পাচ্ছে। যখন মানুষের পেটে খাবার থাকে, তখন যদি অন্য কোনো সমস্যায় থাকে, সেই সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য মানুষ চেষ্টা করতে পারে। কিন্তু খাদ্য ঘাটতির কারণে বিশ্বের এখন বহু উন্নত দেশ হিমশিম খাচ্ছে। তারা খাদ্য উৎপাদন  ও রপ্তানি করতে পারছে না। কাজেই এই কারণে  বাংলাদেশের নিশ্চয় যারা স্বল্প আয়ের মানুষ তাদের কষ্ট হচ্ছে। সেই কষ্টটা আমরা বিশ্বাস করি খুব সাময়িক এবং সেই কষ্টটা দূর করার জন্য সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আজ থেকে ১৫ বছর আগে আমরা হয়তো একই রকম চেহারা দেখতাম না। তখন আমরা দেখতাম অনেক বেশি রোগা মানুষ, তাদের কাপড়-চোপড়ের অনেক কষ্ট ছিল। এখন মানুষের দিকে তাকালেই বোঝা যায় আগের তুলনায় অনেক বেশি তাদের খাওয়া, পরা, থাকা অনেক বেশি উন্নত হয়েছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা একটানা ১৪ বছরের বেশি সময় দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই। এই ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান নাজিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী প্রমুখ।

The post দেশে কোনো খাদ্যের অভাব নেই : শিক্ষামন্ত্রী appeared first on IM News.

মেঘনায় জাটকা ধরায় ৯ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬ লাখ ৩২ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, মাছ ধরার ২টি নৌকা ও ৬৩ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (১৫ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন- আবদুল আলী (৪৫), আনোয়ার বেপারী (৪৮), সাদেক আলী মোল্লা (৪০), নুর মোহাম্মদ বেপারী (২২), মান্নান খান (২১), মো. নুরু শেখ (৩৫), মো. ইউসুফ ঢালী (১৯), মো. রুবেল (১৩) ও মো. রাজন (৯)। এদের বাড়ি চাঁদপুর ও শরীয়তপুর জেলায়।

ওসি কামরুজ্জামান বলেন, মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়।

আটক দুই জেলে রুবেল ও রাজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৭ জেলের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

The post মেঘনায় জাটকা ধরায় ৯ জেলে আটক appeared first on IM News.

চাঁদপুরের মেঘনায় ৭১ কেজি জাটকাসহ ১৭ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। একই সময় ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল, মাছ ধরার ৫টি নৌকা ও ৭১ কেজি জাটকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন-আবু বক্কর মৃধা (২২), আবু কালাম মৃধা (২০), রতন মৃধা (৩১), সুমন মোল্লা (২৩), মিরা রাঢ়ী (১৯), রমিজ খান (৩৫), সুমন (২২), বোরহান উদ্দিন খালাসী (২০), হেলাল চৌধুরী (২২), সোহেল মিয়া (১৯), সজিব চৌকিদার (১৯), নাছির (২৬), রিয়াদ (২৪), মো. হুমায়ুন (৩০), আল-আমিন হোসেন (১৮), জুম্মান (১৯) ও মাহফুজ (১৯)। এদের বাড়ি শরীয়তপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সোমবার (১৩ মার্চ) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পৃথক অভিযানে এসব জেলেদের অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো স্থানীয় এতিমাখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।

The post চাঁদপুরের মেঘনায় ৭১ কেজি জাটকাসহ ১৭ জেলে আটক appeared first on IM News.

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ২৯ জেলেকে আটক
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এবং নদীতে পেতে রাখা ২৮ লাখ ৫৬ হাজার ৯শ মিটার কারেন্ট জাল, মাছ ধরার ৫টি নৌকা ও ১৮৮ কেজি জাটকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছে।

তিনি বাংলানিউজকে বলেন, জাটকা রক্ষায় বুধবার (৮ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জাটকা ধরার সময় হাতেনাতে ২৯ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে ৮ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১৮ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়। এছাড়া ৩ জন শিশু জেলেকে সতর্ক করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার ৫টি নৌকা মামলার আলামত হিসেবে জব্দ রয়েছে। আর ১৮৮ কেজি জাটকা স্থানীয় গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

মৎস্য আইনে নিয়মিত মামলার আসামিরা হলেন- মো. ফারুক (২৬), মো. কবির (১৯), মো. শামীম (১৯), মো. ইমরান (১৯), মো. মাহবুব (২০), জাবের হোসেন (১৯), আলমগীর প্রধানিয়া (৪০), রাশেদ হোসেন শেখ (২২), রফিকুল ইসলাম বেপারী (৬০), শাহাদাত হোসেন ইমান (২০), সৈয়দ হোসেন শিকদার (৬২), বিল্লাল হোসেন প্রধানিয়া (৩০), দুলাল মৃধা (৩৮), আক্তার হোসেন গাজী (৪৫), আবদুল করিম তপাদার (৪৫), আজির আলী মির (৫০), মহসিন প্রধানিয়া (৪০), আল-আমিন হাওলাদার (২৬)। এদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নুনের টেক এলাকার শুক্কুর আলী (৩৪), আমির হোসেন (৩২), শিপন (২০), সেন্টু (৩২), মাঈন উদ্দিন (১৯), কবির হোসেন (২২), মো. সুমন (২০), শেখ ফরিদ (২৮)।

অপ্রাপ্ত বয়স্ক শিশু জেলেরা হলো- শরীয়তপুর জেলার সখিপুর থানার আরিফ (১২) মো. নোমান (১৩) ও সাব্বির বেপারী (১৩)।

পদ্মা-মেঘনায় জাটকা রক্ষায় সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকাসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে। মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

The post চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ২৯ জেলেকে আটক appeared first on IM News.

চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ১৮ জেলে আটক
চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৮ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। এ সময় ৭৩ কেজি জাটকা, ৩ লাখ ৫৯ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৬ মার্চ) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পদ্মা-মেঘনার চাঁদপুর নৌ-সীমানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ইলিশ সম্পদ উন্নয়নে দুই মাসের অভয়াশ্রম বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষীরচর, মিনি কক্সবাজার, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ ও কোস্ট গার্ড। এ সময় পৃথক স্থান থেকে ১৮ জেলেকে আটক করা হয়।

আটকরা হলেন- খোকন বেপারী (৫৫), হাসেম খান বাবু (২৬), মিরাজ (২০), সবুজ (২১), শরীফ বেপারী (৩০), আকাশ বেপারী (২০), ইসমাইল (২০), মো. শাহ আলী (১৯), বিল্লাল ফকির শান্ত (২৩), কুদ্দুস আলী পেদা (২৬), মো. হোসেন (২০), শাকিল হাওলাদার শাকিব (২০) নামে ১২ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে থানায় মামলা করা হয়।

শরীয়তপুরের জেলে মাসুদ সরদার (২৪), মকবুল উকিল (২৮) কে ভ্রাম্যমাণ আদালতে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার ও মো. মেশকাতুল ইসলাম।

বয়স কম হওয়ায় এবং আইন সম্পর্কে ধারণা না থাকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয় হাইমচর উপজেলার শিশু জেলে ইয়াজল ফরিক (১৪), মাহিম সরদার (৮), ইমরান হোসেন (১৭) ও জহির ছৈয়াল (১৪)।

The post চাঁদপুরে মেঘনায় জাটকা ধরায় ১৮ জেলে আটক appeared first on IM News.

কচুয়ায় আ. লীগের উঠান বৈঠক কর্মসূচি শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী উঠান বৈঠকের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া উপজেলায় আজ থেকে ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক কর্মসূচি শুরু হচ্ছে।

শনিবার (০৪ মার্চ) কচুয়ার ৭ নম্বর সদর দক্ষিণ ইউনিয়ন এবং ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নে প্রধান আলোচক হিসেবে উঠান বৈঠকের কার্যক্রম শুরু করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এই উঠান বৈঠকের বিষয় হচ্ছে ‘দেশের উন্নয়ন- মানুষের ভাগ্য পরিবর্তন, শেখ হাসিনার অবদান’। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমানে একটানা ১৪ বছরের বেশি সরকার পরিচালনা করছেন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে বৈপ্লবিক উন্নয়ন করেছেন। তার ব্যাপক ভিত্তিক উন্নয়ন ও যুগান্তকারী নানা পদক্ষেপের কারণে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশের জন্য ও মানুষের জন্য শেখ হাসিনার এমন অবদানের কথা দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচারের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন বৈশ্বিক সংকটে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কীভাবে দেশকে রক্ষা করেছেন, দেশের কোটি কোটি মানুষের জীবন-জীবিকা রক্ষা করেছেন- এই কথাগুলোও উঠান বৈঠকে বক্তারা তুলে ধরবেন।

কচুয়ার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই উঠান বৈঠকের আয়োজনের কর্মসূচি রয়েছে। এই বৈঠকগুলোতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ মনে করেন, এই উঠান বৈঠকের কর্মসূচি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

The post কচুয়ায় আ. লীগের উঠান বৈঠক কর্মসূচি শুরু appeared first on IM News.

ট্রেনের নিচে যুবকের ঝাঁপ, দেহ ছিন্নভিন্ন
চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ‘সাগরিকা’ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের বঙ্গবন্ধু সড়ক লেভেল ক্রসিংয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে তার গায়ে ব্লু রঙের টি শার্ট, জিন্সের কালো প্যান্ট এবং পায়ে বাদামি কালারের চামড়ার জুতা ছিল।

লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান শহীদ মজুমদার জানান, কোর্ট স্টেশন থেকে ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার আগেই ওই যুবক কাটা পড়ে। ওই যুবকের পকেটে একটি মোবাইল, মানিব্যাগ ও দুটি সিম কার্ড পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করছেন ওই যুবক আত্মহত্যার উদ্দেশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ গেছে। লাশ উদ্ধার করে থানায় আনা হবে। পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার পর সাধারণ মানুষ জড়ো হয় এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

The post ট্রেনের নিচে যুবকের ঝাঁপ, দেহ ছিন্নভিন্ন appeared first on IM News.

‘নিজের চাইতেও মায়ের জিনিস অনেক প্রিয় হয়’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমি চাঁদপুর সরকারি কলেজের ছাত্রী না। এরপরও এখানে একটি অন্য ভালোবাসার টান অনুভব করি।

কারণ, আমার মা এই কলেজের ছাত্রী ছিলেন। আর নিজের চাইতেও মায়ের জিনিস অনেক প্রিয় হয়। সে সূত্রে নিশ্চয়ই এই কলেজের ৭৫ বছর পূর্তির সঙ্গে আমার টান এবং যোগাযোগ আছে। এই কলেজের ৭৫ বছরের পথ পরিক্রমায় একেবারে প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত বিভিন্নভাবে জড়িত, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে ‘চাঁদপুর সরকারি কলেজের ৭৫বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ঐতিহ্যের উৎকর্ষে উল্লাসের ৭৫ বছর’ স্লোগানে কলেজটির ৭৫বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আজকের এই উৎসবে অনেকেই স্মৃতিচারণ করে বক্তব্য রেখেছেন। সেখানে বক্তব্যে কেউ কেউ বলেছেন, এমপির কাছে কৃতজ্ঞ ও চাঁদপুরের মানুষের ঋণ আছে, কথাটা একদম সত্য নয়, বরং উল্টো। আমার অনেক ঋণ এই চাঁদপুর ও মানুষের কাছে। এর কারণ আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবং সেবা করার সুযোগ দিয়েছেন। যে কারণে আমি চাঁদপুর সরকারি কলেজের অবকাঠামগত উন্নয়নমূলক কাজে শরিক হবার সুযোগ হয়েছে। আমি চাঁদপুরবাসীর প্রতি কৃতজ্ঞ। তাদের ঋণ কখনও শোধ করতে পারব না।

অনুষ্ঠানে কলেজের সাবেক শিক্ষার্থী ও দেশবরেণ্য গুনী ব্যক্তিরা উপস্থিত হওয়ায় মন্ত্রী সবাইকে অভিনন্দন জানান এবং সাবেক সচিব ও শিশু সাহিত্যক ফারুক হোসেনের একটি কবিতা আবৃত্তির মাধ্যমে তিনি বক্তব্য শেষ করেন।

এর আগে সকাল ৮টায় উৎসব উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে শহরে আনন্দ শোভা যাত্রা বের হয়ে স্টেডিয়ামের সামনে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় ৭৫জন নবীন ও প্রবীণ শিল্পীর অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশন হয়। একই সাথে একটি মনোমুগ্ধকর নিত্য পরিবেশন করেন শিল্পীরা। উৎসব উপলক্ষে গীতিকার কবির বকুলের লেখা ‘থিম সং’ উপভোগ করেন উপস্থিত সুধীজন।

বক্তব্য পূর্বে ৭৫বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা ও তথ্যপঞ্জির মোড়ক উন্মোচন করেন মন্ত্রীসহ অতিথিবৃন্দ। সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর অসিত বরণ দাশ।

চাঁদপুর পৌরসভার মেয়র ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. জিল্লুর রহমান এবং সাবেক শিক্ষার্থী সাব্বির আজমের যৌথ সঞ্চালনায় সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবেদ মনসুর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, সাবেক সিনিয়র সচিব ও বর্তমান নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, একুশে পদক প্রাপ্ত অনুজ বিজ্ঞানি ড. সমীর কুমার সাহা, সাবেক সচিব ও শিশু সাহিত্যিক ফারুক হোসেন, বুয়েটের ভিসি সত্য প্রসাদ মজুমদার, প্রবীন রাজনীতিবীদ শফিউদ্দিন আহমেদ এবং চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, কলেজের প্রাক্তন শিক্ষার্থী এনএম খান মুরাদ, শাহাবুদ্দিন অনু, জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট গীতিকার কবির বকুল, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উৎসবের অন্যান্য পর্বের মধ্যে ছিল কলেজেরসাবেক শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কলেজ নিয়ে সাবেক শিক্ষার্থীদের ভাবনা এবং বর্তমান শিক্ষার্থীদের প্রতিভা উপস্থাপন, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সর্বশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।

রাতে চাঁদপুর স্টেডিয়াম মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াছমিন, দিনাত জাহান মুন্নী ও অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এরপর ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে আতশবাজি ফোটানো হয়।

The post ‘নিজের চাইতেও মায়ের জিনিস অনেক প্রিয় হয়’ appeared first on IM News.

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজ এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে একটি কাভার্ড ভ্যান ও ডাকাতির সরঞ্জামসহ আটক করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে পাঠিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।

এর আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সন্দেহজনকভাবে কাভার্ড ভ্যানটিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা থেকে পিছু নিয়ে এক কিলোমিটার পরে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

আটকরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া হাজী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে ডাকাত সর্দার খাজা আহম্মদ, শাহরাস্তি উপজেলার বাটনীখোলা গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে কামাল হোসেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভবেরচর গ্রামের মৃত আবদুল আউয়ালের ছেলে নজরুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব পুংকাবা গ্রামের আ. লতিফের ছেলে জহির।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব ও পুলিশের টহল সদস্যরা এ অভিযান করেন। পরে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ডাকাতির সরঞ্জামসহ তাদেরকে থানায় নিয়ে আসা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক হওয়া ডাকাত সদস্যরা দীর্ঘ দিন ধরে এ কাভার্ড ভ্যানটি দিয়ে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি করে আসছিলো। সাধারণত গরু ও বিলের মধ্যে একা বসতবাড়ি পেলে সেই বাড়িতে তারা ডাকাতি করত। আটকদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির ঘটনায় কমপক্ষে আট থেকে ১০টি করে মামলা আছে।

The post চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক appeared first on IM News.

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মচারী নিহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। নিহতের নাম মো. হাসান (২২)।

তিনি আইএফআইসি ব্যাংকের উপশাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। হাজীগঞ্জ উপজেলার মালাপাড়া গ্রামের আ. সোবহানের ছেলে তিনি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুরাদ মিয়া প্লাজার ব্যাংক ভবনের ছাদে গেলে বিদ্যুতের তারে স্পর্শ লেগে গুরুতর আহত হন হাসান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক মো. সানোয়ার ও সঙ্গীয় ফোর্স। মরদেহ এখন পর্যন্ত থানায় আছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত না করার পক্ষে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হাস্তান্তর করা হবে।

সহকর্মীর মৃত্যুর বিষয়ে আইএফআইসি ব্যাংকের সুজাতপুর বাজার উপশাখার ট্রান্সজেকশন সার্ভিস অফিসার মো. শাকিল বলেন, অফিসে আসার পর সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত কাজে ছাদে যায় হাসান। ওখানে বিদ্যুতের তারে লেগে আহত হন তিনি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

The post বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মচারী নিহত appeared first on IM News.