শরীয়তপুর Archives - IM News

নবজাতক ও মায়ের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর
শরীয়তপুরের ডামুড্যায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে উঠেছে। পরে এ ঘটনায় ক্লিনিকটিতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ স্বজনরা। বৃহস্পতিবার (২৯ আগসট) রাতে উপজেলার হ্যাপি ক্লিনিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

রোগীর স্বজনরা জানান, বুধবার (২৮ আগস্ট) দিনগত মধ্যরাতে প্রসব বেদনা ওঠে পূর্ব ডামুড্যা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী আকলিমা বেগমের। পরে তাকে ডামুড্যা বাজার এলাকার হ্যাপি ক্লিনিকে নিয়ে আসেন স্বজনরা। এসময় হাসপাতালটিতে চিকিৎসক না থাকলেও সিনিয়র নার্স সোহানা রোগীকে ভর্তি নেন। বৃহস্পতিবার ভোরের দিকে একটি ছেলেসন্তান জন্ম দেন আকলিমা।

জন্মের কিছুক্ষণ পর নবজাতক অসুস্থ হয়ে পড়ে। মা আকলিমারও শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে সকাল ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক। পরে দুপুরে নবজাতক ও রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকলিমা। এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে রাতে হাসপাতালটিতে ভাঙচুর চালান রোগীর স্বজনরা।

আকলিমার ভাই কাউছার অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে যখন হাসপাতালে নিয়ে আসি তখন কোনো চিকিৎসক ছিল না। তারা চিকিৎসক ছাড়াই রোগী ভর্তি নেন। আমরা বারবার চিকিৎসকের কথা জিজ্ঞেস করলে ক্লিনিকের পরিচালক আমার সঙ্গে বাজে আচরণ করেন। একপর্যায়ে চিকিৎসক এসে আমার বোনের অবস্থা দেখে ঢাকা মেডিকেলে পাঠান। পরে আমার ভাগিনা আর বোন দুজনই মারা যায়। এসব কিছু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় হয়েছে। আমরা এর বিচার চাই।’

জানতে চাইলে হাসপাতালটির পরিচালক আব্দুর সাত্তার বলেন, ‘রোগীর ভর্তির ব্যাপারে সিনিয়র নার্স আমাদের কিছু জানায়নি। সকালে বাচ্চা প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ দেখে আমাদের জানায়। পরে চিকিৎসক দ্রুত ঢাকায় পাঠিয়ে দেন।’

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি ক্লিনিকের নিচতলা ভাঙচুর করেছেন রোগীর স্বজনরা। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো। তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে গাফিলতির সত্যতা পেলে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

The post নবজাতক ও মায়ের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর appeared first on IM News.

মামি-ভাগিনার পরকীয়ার জেরে খুন মামা, ভাগিনা গ্রেফতার
শরীয়তপুরে মামি-ভাগিনার পরকীয়ার জেরে খুন হলেন মামা রুবেল খাঁন (২৮)। এ ঘটনায় ঘাতক ভাগিনা রাজিব গাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২২ ফেব্রুয়ারি মামির সঙ্গে পরকীয়ার বিষয়টি নিয়ে মামা- ভাগিনার মধ্যে বাগবিতাণ্ডার শুরু হয়। এক পর্যায়ে মামা রুবেলের পেটে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন ভাগিনা রাজিব।

এতে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিয়ে আসা হয় রুবেলকে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০১ মার্চ) সকালে মারা যান তিনি।

নিহত রুবেল সখিপুর থানার ডি এম খালি ইউনিয়নের ওহাবঢালী কান্দি হাসু খানের ছেলে। ঘাতক ভাগিনা রাজিবের বাড়িও একই ইউনিয়নে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, ভাগিনার ছুরির আঘাতে মামা নিহত হয়েছেন। মামির সঙ্গে ভাগিনার পরকীয়া চলছিল। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। ঘাতক ভাগিনা রাজিবকে ডি এম খালি ইউনিয়নের নিজ গ্রাম থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

The post মামি-ভাগিনার পরকীয়ার জেরে খুন মামা, ভাগিনা গ্রেফতার appeared first on IM News.

মন্দিরের লোহার দানবাক্স ভেঙে চুরি
শরীয়তপুর কেন্দ্রীয় মন্দিরের লোহার দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জানুয়ারি) ভোর রাতে শহরের পালং বাজার এলাকায় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পালং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মন্দির ব্যবস্থাপনা কমিটি।

পালং থানা সূত্রে জানা যায়, চুরি, নাশকতা ঠেকাতে ও নিরাপত্তা নিশ্চিতে ১৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে জেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরে। এ উপাসনালয় শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে অবস্থিত। মূল মন্দির ভবনের বারান্দায় লোহার দানবাক্স রাখা হয়েছে। বুধবার ভোর রাতের দিকে দানবাক্সটি ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। মন্দিরের এক নারী পরিচ্ছন্ন কর্মী সকালে দানবাক্স ভাঙা দেখে কমিটির নেতাদের জানান। খবর পেয়ে পুলিশ এসে চুরির ঘটনাটি তদন্ত শুরু করে।

মন্দিরের পরিচ্ছন্ন কর্মী ভুলু রানী ও মন্দিরের আহ্বায়ক অনিক ঘটক চৌধুরী জানান, ভোরে মন্দিরে ভুলু রানী এসে দেখেন মন্দিরের দানবাক্স ভাঙা। কিছু টাকা, ইট, লোহার একটি হাতল সামনে পড়ে রয়েছে। এই মন্দিরে ভক্তরা যে অর্থ দেয় তা বছরে দুই দফা বাক্স খুলে টাকা সংগ্রহ করা হয়। এটা যারাই করেছে খুবই নিন্দনীয় একটি কাজ করেছে।

এ ব্যাপারে পালং থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, মন্দিরে চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ মন্দিরে এবং বাজার মিলিয়ে এতগুলো সিসি ক্যামেরা থাকার পরেও চুরি হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই চোর শনাক্ত করতে পারব।

The post মন্দিরের লোহার দানবাক্স ভেঙে চুরি appeared first on IM News.

হাতকড়া-ডাণ্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় ছাত্রদল নেতা
শরীয়তপুর সদর উপজেলায় হাতে হাতকড়া আর পায়ে ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিলেন সেলিম রেজা নামে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা। মায়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেলেও জানাজার সময় তার হাতকড়া ও ডাণ্ডাবেড়ি খোলা হয়নি।

রোববার রাত আড়াইটার দিকে শরীয়তপুর সদর উপজেলার সুজন দোয়াল গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর মসজিদের কবরস্থানে তার মাকে দাফন করা হয়।

মায়ের দাফনের সময় হাতকড়া আর পায়ে ডাণ্ডাবেড়ি থাকায় খোলা হাত-পায়ে কবরে মাটি দিতে পারেননি তিনি।

ছাত্রদল নেতা সেলিম রেজার পরিবারের সদস্যরা জানান, শরীয়তপুর সদর উপজেলার আনোয়ার হোসেন মুন্সির ছেলে সেলিম রেজা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। এর পর ১০ ডিসেম্বর পল্টন থানার নাশকতার একটি মামলায় সেলিম রেজাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তিনি গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পরিবারের সদস্যরা আরও জানান, রোববার সকালে সেলিম রেজার মা নাছিমা বেগম গ্রামের বাড়িতে মারা যান। এর পর আইনজীবীর মাধ্যমে সেলিম রেজার প্যারোল মুক্তির জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সেলিম রেজাকে বিকাল সাড়ে ৪টা থেকে ১০ ঘণ্টার জন্য প্যারোল মুক্তি দেওয়া হয়।

গাজীপুর জেলা পুলিশ সেলিম রেজাকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরিয়ে শরীয়তপুরের সুজন দোয়াল গ্রামে নিয়ে আসেন। সেখানে তার মায়ের মরদেহ নিয়ে অপেক্ষা করছিলেন স্বজনরা। রোববার রাত আড়াইটার দিকে একই এলাকার মসজিদ মাঠে জানাজায় অংশ নেন তিনি। পরিবারের সদস্য ও স্বজনরা রাত ৩টার দিকে তার মায়ের দাফন করেন। জানাজ ও দাফনের পুরো সময়ে সেলিম রেজাকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি পরিয়ে রাখে পুলিশ।

শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী শাজাহান মিয়া বলেন, একজন সন্তান রাজনীতি করার অপরাধে হাত-পা বাঁধা অবস্থায় তার মায়ের জানাজায় অংশ নিতে হয়েছে। এর চেয়ে দুঃখের আর কষ্টের কী হতে পারে। মায়ের কবরে মাটিও দিতে পারেননি।

এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মুক্তি দেওয়ার পর কারা কর্তৃপক্ষের থেকে পুলিশের জিম্মায় আসামিকে আনতে হয়েছে। নিরাপত্তার স্বার্থে আসামিকে হাতকড়া পরানো হয়েছিল। গাজীপুর জেলা পুলিশ তাদের জিম্মায় আসামি নিয়ে শরীয়তপুরে আসেন। পালং মডেল থানাপুলিশ তাদের সহায়তা দিয়েছে মাত্র।

সেলিম রেজার ভাই শামীম মুন্সি বলেন, সেলিম ঢাকার দনিয়াতে একটি স্কুলের প্রধান শিক্ষক। রাজনীতি করে। ১০ ডিসেম্বরের সমাবেশের আগে গণহারে পুলিশ নেতাকর্মীদের আটক করেছে। সেলিমকেও আটক করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়।

The post হাতকড়া-ডাণ্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজায় ছাত্রদল নেতা appeared first on IM News.

গ্যাসভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত
শরীয়তপুরের পদ্মাসেতু দক্ষিণ থানা এলাকায় এলপি গ্যাসভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া।

সেলিম মিয়া বলেন, মঙ্গলবার ভোরে ঢাকাগামী একটি একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তবে এখনো তাদের নামপরিচয় পাওয়া যায়নি।

মরদেহ নিয়ে জাজিরা স্বাস্থ্যকমপ্লেক্স রাখা হয়েছে বলে জানান তিনি।

The post গ্যাসভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত appeared first on IM News.

৬ বছর পর মৃত ব্যক্তির নামে চাঁদাবাজির মামলা
শরীয়তপুর প্রতিনিধি :: শরীয়তপুরের ভেদরগঞ্জে এক মৃত ব্যক্তির নামে চাঁদাবাজি মামলা ও কৃষকদের হয়রানির অভিযোগ উঠেছে। মামলার ৭নং আসামি মুজাফফর হাওলাদার গত ৬ বছর আগে মারা গেছেন।

একই উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের বকাউল কান্দি গ্রামের মৃত ইদ্রিস আলী বকাউলের ছেলে মিলন বকাউল (৫০) এই মামলা দায়ের করেন। তিনি এই মামলায় মৃত ব্যক্তি ছাড়াও আরও ৭ কৃষকের নামে মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪৫ বছর আগে ভেদরগঞ্জ উপজেলাধীন চরভাগা ইউনিয়নের খুনিকান্দি এলাকার কৃষক মোতালেব হাওলাদার, আজিজল মাল, মুজাফফর হাওলাদার, হরমুজ মাল ও কাদির মালের কাছে চরভাগা মৌজার আরএস ৪ একর জমি বিক্রি করেন মিলন বকাউলের বাবা ইদ্রিস বকাউল। জমিতে কৃষকরা নিজেদের মতো করে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু গত দুই মাস ধরে মিলন বকাউল ও একটি ভূমি দস্যুচক্র ওই জমি তাদের বলে দাবি করেন। ফসলের জমি জোরপূর্ব দখলের চেষ্টাও করেন তবে স্থানীয়দের সম্মিলিত বাধায় দখল চেষ্টায় ব্যর্থ হন মিলন। পরে গত ২৭ নভেম্বরে শরীয়তপুর আদালতে চাঁদাবাজি মামলার আবেদন করেন তিনি। সেই মামলার একজন আসামি হলেন ৬ বছর আগে মৃত মুজাফফর হাওলাদার।

ভুক্তভোগী নুরু মাল বলেন, আমরা দীর্ঘ ৪৫ বছর ধরে ভোগদখল করে আসা জমি হঠাৎ করেই মিলন বকাউল তার দাবি করছেন। কয়েকদিন আগে তার লোকজন জোরপূর্বক দখল করতে আসে। কিন্তু স্থানীয়দের চাপে তা করতে পারেনি। এখন দখল করতে না পারায় মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। আমরা অসহায় মানুষ। এই জমি আমরা তার বাবার থেকে কিনেছিলাম।

মৃত মুজাফফর হাওলাদারের ভাই মোতালেব হাওলাদার বলেন, একজন মৃত ব্যক্তি কীভাবে কাছে চাঁদা চাইতে পারে। আবার তিনি বলছে আমার ভাই তার ফোন নিয়ে গেছে। আমার ভাই গত ছয় বছর আগে মারা গেছেন। মৃত মানুষের বিরুদ্ধে কীভাবে মামলা হয়। আমরা এ হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে বাঁচতে চাই।

স্থানীয় ইউপি সদস্য বোরহান বেপারী বলেন, অসহায় কৃষকদের জমি দখলের চেষ্টা করে আসছে একটি চক্র। কিন্তু স্থানীয়দের প্রতিরোধের কারণে তা পারেনি। এখন উদ্দেশ্যেমূলকভাবে হয়রানির করার জন্য মিথ্যা মামলা দিচ্ছে।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার মুঠোফোনে বলেন, আদালতের নির্দেশের একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

The post ৬ বছর পর মৃত ব্যক্তির নামে চাঁদাবাজির মামলা appeared first on IM News.

শরীয়তপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন সামিয়া
শরীয়তপুর প্রতিনিধি :: সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেন সামিয়া মাহাবুব (১৯)। পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ। রেডি হয়ে সহপাঠীদের সঙ্গে কেন্দ্রে যাবেন। এর মধ্যেই সকাল সাড়ে ৮টায় খবর আসে তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর শুনেই অজ্ঞান হয়ে পড়েন। এমতাবস্থায় বাবার মরদেহ বাড়িতে রেখেই ফুফুর সঙ্গে চলে যান এইচএসসি পরীক্ষাকেন্দ্রে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেন সামিয়া।

সামিয়া উপজেলার কোদালপুর ইউনিয়নের দাইমি কোদালপুর এলাকার মাহাবুব সরদারের মেয়ে। তিনি এবার সরকারি সামসুর রহমান কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তারা ছয় বোন।

বাড়িতে গিয়ে দেখা যায়, মাহাবুব সরদারের মৃত্যুর খবর পেয়ে স্বজন-প্রতিবেশীসহ অনেকেই উপস্থিত হয়েছেন।

সামিয়া বলেন, কয়েকদিন ধরে বাবা জ্বরে ভুগছিলেন। আজ সকালে দোকানে গিয়েছিলেন চা খেতে। দোকান থেকে এসেই সামিয়া বলে ডাক দিয়ে মাটিতে পড়ে যান। আমি পাখা দিয়ে তাকে বাতাস করি। পরে বাবাকে ধরাধরি করে গোসাইরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই। বাবাকে হাসপাতালে দেখে তারপর পরীক্ষাকেন্দ্রে যাব এমনটা ভেবেই বের হচ্ছিলাম। তখনই খবর আসে আমার বাবা আর নেই। বাবাকে সবাই বাড়িতে নিয়ে এলে তাকে বাড়িতে রেখে আমি পরীক্ষার হলে যাই।

হল সুপার মো. দৌলদ আহমেদ চৌধুরী বলেন, ঘটনাটি শোনার পর আমরা তাকে পরীক্ষা হলে সার্বিক সহযোগিতা করি। তাকে সান্ত্বনা দিই যাতে সে ঠিকমতো পরীক্ষা দিতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা তাকে উৎসাহিত করি যাতে করে পরীক্ষা দেওয়ার সময় সে একেবারে ভেঙে না পড়ে।

The post শরীয়তপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন সামিয়া appeared first on IM News.

শরীয়তপুরে ৪ মাসে ৩ বার বিএনপির কমিটি গঠন!
শরীয়তপুর প্রতিনিধি :: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা বিএনপির কমিটি গত চার মাসে তিনবার গঠিত হয়েছে। এতে জনসাধারণের মধ্যে হাস্যরসের সৃষ্টির পাশাপাশি উপজেলা বিএনপির নেতাকর্মীর মধ্যে চরম কোন্দল ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জাজিরা উপজেলা কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর আগে ২০১২ সালে ইকবাল সিকদারকে সভাপতি ও আক্কাস মাস্টারকে সাধারণ সম্পাদক করে জাজিরা উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। গত ২০১৬ সালে সভাপতি ইকবাল সিকদার মারা যায়। এর পর আর কোনো কমিটি গঠন করা হয়নি।

দীর্ঘদিন কমিটি না থাকার পর গত ২৫ এপ্রিল জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন (কালু) স্বাক্ষরিত ১১৫ সদস্যবিশিষ্ট জাজিরা উপজেলার একটি কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে মো. বজলুর রশিদ শিকদারকে সভাপতি ও ইয়াকুব ঢালীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এর এক মাস পর মে মাসে মো. বজলুর রশিদ সিকদারকে সভাপতি ও মাস্টার আব্দুল করিম আক্কাস মাদবরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট আরও একটি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সহসভাপতি করা হয় ইয়াকুব আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় আলমগীর হোসেনকে।

সবশেষ গত ১৪ সেপ্টেম্বর আবারও মো. বজলুর রশিদ শিকদার ও আব্দুল করিম মাস্টারের পদ ঠিক রেখে অন্যান্য সদস্যের পদ পরিবর্তন করে ১০১ সদস্যবিশিষ্ট আরও একটি কমিটি ঘোষণা করা হয়। এতে জুলহাস আকন, আজহার হোসেন ঢালীকে সহসভাপতি ও কাজী জয়নাল আবদীনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

বারবার পদ পরিবর্তনে জাজিরা উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার কারণে অভ্যন্তরীণ কোন্দলের পাশাপাশি দলের মধ্যে ফাটল দেখা দেখা দিয়েছে। তা ছাড়া এ উপজেলায় বিএনপির সংখ্যাগরিষ্ঠতা খুবই কম, এর মধ্যে চার মাসে তিনটি কমিটি ঘোষণায় সাধারণ মানুষের কাছে দলটি হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, বারবার কমিটি গঠনের নামে একটি তামাশা করা হচ্ছে আমাদের সঙ্গে। এভাবে বারবার কমিটি পরিবর্তন করা একটি হাস্যকর বিষয়। এতে বিএনপির মধ্যে ভাঙন তৈরি ছাড়া আর কোনো লাভই হবে না।

এ ব্যাপারে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার বলেন, বারবার কমিটি পরিবর্তনের বিষয়ে আমি কিছু বলতে পারব না। কমিটি করার সময় নেতারা আমাদের ডাকেন না। তার পরও সাধারণ সম্পাদক যে কমিটি করেন আমি তার সঙ্গে একমত। আমাকে সভাপতি করার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন (কালু) বলেন, বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধন হয়েছে। দলীয় কারণেই কমিটি পরিবর্তন করা হয়েছে। এতে দোষের কি?

এ বিষয়ে শরীয়তপুর জেলা সভাপতি সফিকুর রহমান কিরণ বলেন, কমিটি একটাই হয়েছে। এর পর কেউ এডিট করে, ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমি সাধারণ সম্পাদককে বিষয়টি দেখার জন্য বলেছি।

The post শরীয়তপুরে ৪ মাসে ৩ বার বিএনপির কমিটি গঠন! appeared first on IM News.

ডামুড্যায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
শরীয়তপুর প্রতিনিধি :: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণপাড়া গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই একই গ্রামের কাশেম কবিরাজের (৬৫) বিরুদ্ধে। ধর্ষক কাশেম কবিরাজ এলাকার প্রভাবশালী হওয়ায় অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ভুক্তভোগী পরিবার। ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাবা (৮০) নিজেও শারীরিক প্রতিবন্ধী। কোনো কাজ কর্ম করতে পারে না। ওই কিশোরীর মা পাপিয়া বেগমও (৫৫)শারীরিক প্রতিবন্ধী। তিনি বিভিন্ন গ্রামে ভিক্ষা করে তাদের পরিবারে ৩ জনের সংসার চালান।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কিশোরীর বাড়িতে একা রেখে মা ও তার বাবা পার্শ্ববর্তী বুড়িরহাট বাজারে ডাক্তারের কাছে যায়। বাড়িতে কিশোরীকে একা পেয়ে চাচা সম্পর্কীয় প্রতিবেশী কাশেম কবিরাজ ঘরে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে। পরবর্তী কিশোরীর প্রতিবেশী এক চাচি হাওয়া বেগম কিশোরীর মাকে খুঁজতে দরজা খুলে গেলে আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলেন। ধর্ষক কাশেম তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক কাশেম কবিরাজ অর্থের বিনিময়ে ঘটনাটি গোপনে ধামাচাপা দিয়ে মীমাংসার চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মান্নান বেপারীর স্ত্রী হাওয়া বেগম বলেন, আমি সুপারি আনতে ওদের বাড়িতে যায়। ঘরের ভেতর থেকে দরজা আটকানো দেখে প্রতিবন্ধী কিশোরীর মা পাপিয়াকে কয়েকবার আমি ডাক দিলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দেই। হঠাৎ দরজা খুলে যায় পরে ঘরের ভিতরে আমি গেলে প্রতিবন্ধী ওই কিশোরীসহ কাশেমকে আপত্তিকর অবস্থায় দেখি। কাশেম আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এর একটা উপযুক্ত বিচার হওয়া উচিত।

এ ঘটনায় (১৪ সেপ্টেম্বর) ডামুড্যা থানায় ওই ধর্ষিত প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহম্মেদ বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের বিষয় আমরা একটি মামলা নিয়েছি। দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post ডামুড্যায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ appeared first on IM News.

সার্ভার হ্যাক করে ভুয়া জন্ম সনদ তৈরি!
শরীয়তপুর প্রতিনিধি :: শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়ন পরিষদ ও ফতেহজঙ্গপুর ইউনিয়নের পাসওয়ার্ড হ্যাক করে প্রায় ৮ আট শতাধিক ভুয়া জন্ম নিবন্ধন করার অভিযোগ উঠেছে।

বিষয়টি জানার পর চেয়ারম্যান ও সচিবরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ দুটি ইউনিয়নের আইডি স্থগিত করেছেন জেলা স্থানীয় সরকার বিভাগ।

বিঝারী ইউনিয়নের সচিব মলিনা নাসরিন ও উদ্যোক্তা মুক্তা রানী জানার, গত ১৫ আগস্ট বিকালে বিঝারী ইউনিয়ন পরিষদের সচিব মলিনা নাসরিনের ইমেইলে মো. হাসান ইসলাম নামের একটি আইডি থেকে মেসেজ আসে। সেখানে সদিয়া, পাঁচলীপাড়া, কটিয়াদি কিশোরগঞ্জের একটি জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করা হয়।

এরপর সচিব বিষয়টি টের পান এবং তাদের ইউনিয়নের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে ৩৯২ জনের নামে ভুয়া জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করা হয়েছে।

অন্যদিকে একই উপজেলার ফতেহজঙ্গপুর ইউনিয়নের আইডি হ্যাক করে প্রায় ২৬০ নতুন জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করে ফেলে।

বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ কাজী, আমরা বিষয়টি জানতে পেরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএন বরাবর দরখাস্ত দিয়েছি।

ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন জুয়েল বলেন, আমি এ বিষয়ে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখাকে বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শরীয়তপুর স্থানীয় সরকার শাখায় জানিয়েছি।

The post সার্ভার হ্যাক করে ভুয়া জন্ম সনদ তৈরি! appeared first on IM News.