প্রবাস জীবন Archives - IM News
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৩৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
বুধবার কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন এসব অভিবাসীকে আটক করা হয়।
মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটককৃত অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। ওয়ার্ক ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা করা গুরুতর অপরাধ।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। তদন্তের জন্য তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ৩৫ হাজার ৮০২ জন বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, একই সময়ের সারা দেশে পরিচালিত ৯ হাজার ১৬৪ টি অপারেশনের মাধ্যমে ১ লাখ ৩ হাজার ১২৪ জনকে যাচাই-বাছাই করা হয়। এরপর বৈধ কাগজপত্র না থাকায় ৫৮ হাজার ৭৭৪ জন বিদেশি অভিবাসী এবং ২৮৯ জন নিয়োগকর্তাকে আটক করা হয়।
The post মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক appeared first on IM News.
জাতিসংঘের সামনে যুবদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, তফসিল বাতিল ও সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের এক দফা দাবিতে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র যুবদল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপি দেন যুবদল নেতা আবু সাঈদ আহমদ, ইলিয়াস খান ও জাকির এইচ চৌধুরী।
যুক্তরাষ্ট্র যুবদলের বিদায়ী সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ, কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী। যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন যুবদল নেতা আমানত হোসেন আমান, মোহাম্মদ কাশেম ও শাহবাজ আহমেদ।
সমাবেশে অতিথিরা ছাড়াও বক্তব্য দেন নিউ ইয়র্ক মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, আহবাব হোসেন চৌধুরী খোকন, ফয়েজ আহমেদ চৌধুরী, চৌধুরী সালেহ আহমদ, কাজী আমিনুল ইসলাম স্বপন, যুক্তরাষ্ট্র জাসাস নেতা জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন ও ফাতেমাতুজ্জোহরা পলি প্রমুখ।
সমাবেশে জিল্লুর রহমান জিল্লু বলেন, সরকার একতরফা নির্বাচন করতে চাইছে। কিন্তু দেশের জনগণ এ নির্বাচন মেনে নেবে না।
তিনি বলেন, সরকার বিএনপিকে ধ্বংস করতে চায় বলেই নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, হামলা করে, গ্রেপ্তার করে স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
আবু সাইদ আহমদ বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। বিএনপি-যুবদলের নেতৃত্বে চলমান আন্দোলনে এ সরকারের পতন হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
ইলিয়াস খান বলেন, আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া জাতীয়তাবাদী শক্তি ঘরে ফিরবে না।
জাকির এইচ চৌধুরী বলেন, ক্ষমতার মোহে শেখ হাসিনা সরকার অন্ধ হয়ে গেছে বলেই গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। শেখ হাসিনা দেশে একদলীয় বাকশাল কায়েম করতে চায়।
বিএনপি ও যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নেন। বেলা ২টা থেকে বিকেল ৫ট পর্যন্ত এ সমাবেশ চলে। সমাবেশে নেতাকর্মীদের মধ্যে এ জেড এম জাহাঙ্গীর হাসাইন, আনিসুর রহমান, সৈয়দ গউসুল হোসেন, লিয়াকত আলী, শামীম মাহমুদ, অহিদুজ্জামান নিলু, মনিরুল ইসলাম মনির, আহসান উল্লাহ মামুন, মাসুদ রানা, হুমায়ুন আহমেদ, বাদল মির্জা, মোহাম্মদ আলী মিলন, মো. সোলায়মান, মাসুক আহমদ সুজন, সোহাগ আফসার, মো. মহসিন লাল, রাহিমুল ইসলাম প্রিন্স, সালাহউদ্দিন রুবেল, সেলিম আহমেদ, হুমায়ুন কবির, মো. কামরুল হাসান, কামাল হোসেন, তোফায়েল আহমেদ, মিজানুর রহমান মুরাদ, দিদার চৌধুরী, আজিজুল হক মন্টু, হাজী ইসহাক শেখ, মো. আনসার শেখ, মো. আতিকুর রহমান সাবু, মো. সেলিম আহমেদ, জিনাত রিনা, হাবিবা বেগম, রুবেল, সাইফুল, রিয়াজ, নাসির মোসলেহ উদ্দিন, জাবেদ, রিফাত, আলমগীর, ফয়সাল, টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
The post জাতিসংঘের সামনে যুবদলের বিক্ষোভ appeared first on IM News.
যুক্তরাজ্যে সড়কে বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত, অন্তঃসত্ত্বার গর্ভপাত
যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বাংলাাদেশি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হয়েছে, তার গর্ভপাত হয়েছে।
নিহত তিনজন হলেন আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ৯ বছর বয়সি ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সি মেয়ে মাইরা হোসেন। ৮ সেপ্টেম্বর বিকালে লেস্টারশায়ারে এ দুর্ঘটনা ঘটে। আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন।
একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার গর্ভপাত হয়েছে।
একটি প্রাইভেটকারের সঙ্গে মালবাহী লরির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আলমগীর গাড়িটি চালাচ্ছিলেন। লরির সঙ্গে গাড়ির ধাক্কা লাগার পর ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে মাইরা।
আলমগীরের বাবার নাম আবদুল কালাম। বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।
আলমগীরের চাচা আহমদ মুসা বলেন, আলমগীর সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো তাদের জানায়নি পুলিশ। লাশ তিনটি এখনো পরিবারের কাছে হস্তান্তর করেনি পুলিশ।
The post যুক্তরাজ্যে সড়কে বাংলাদেশি পরিবারের ৩ সদস্য নিহত, অন্তঃসত্ত্বার গর্ভপাত appeared first on IM News.
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক
অবৈধভাবে অবস্থান ও রেসিডেন্ট পারমিটের অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কর্মকর্তারা ২৫২ বাংলাদেশিকে আটক করেছেন। শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই বাংলাদেশিরা ছাড়াও অন্যান্য দেশের আরও ১৭৩ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহশিন বলেছেন, চেরাস এলাকায় বিদেশিদের সংখ্যা অনেক বেশি এবং তারা বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দুই সপ্তাহ ধরে ওই এলাকায় তদন্ত এবং নজরদারি চালানো হয়। অভিযোগের সত্যতা মেলায় শুক্রবার গভীর রাতে চেরিয়া হাইটস অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, অভিবাসন কর্মকর্তা ও কর্মীদের ৬০ জনের একটি দল রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছেন। এ সময় বৈধ নথিপত্র না থাকা, অস্থায়ী ওয়ার্ক পারমিটের মেয়াদ অতিবাহিত হওয়ার পরও অবস্থান করার অভিযোগে মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে।
অভিযানের পর এক সংবাদ সম্মেলনে কুয়ালালামপুর অভিবাসন বিভাগের এই কর্মকর্তা বলেছেন, ‘আটককৃতদের মধ্যে ২৫২ বাংলাদেশি, মিয়ানমারের ১০৮, ফিলিপাইনের দুই, ইন্দোনেশিয়ার ৩০, কম্বোডিয়ার ছয়, নেপালের ২০ এবং পাকিস্তানের সাতজন নাগরিক রয়েছেন। যাদের প্রত্যেকের বয়স আট থেকে ৫৪ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী।’
তিনি বলেন, আটককৃত বিদেশিরা নির্মাণ ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে কাজ করতেন বলে তদন্তে দেখা গেছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে অভিবাসন কর্মকর্তাদের লক্ষ্য করে কয়েকজন বিদেশি বোতলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ছুড়ে আগ্রাসী আচরণ প্রদর্শন করলেও কোনও হতাহত হয়নি।
শামসুল বদরিন মহশিন বলেন, ওই এলাকায় অনেক বিদেশি স্থায়ীভাবে বসবাস করছেন। তাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। যাদের কাছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড এবং বৈধ ওয়ার্ক পারমিট আছে।
তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-র ১৫(১)(সি) এবং ৬(১)(সি) ধারার আওতায় দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে।
The post মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক appeared first on IM News.
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-হাসা জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।
শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত প্রবাসীদের মধ্যে তিনজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহীতে। তবে তাদের পরিচয় জানা যায়নি এখনো।
কর্তৃপক্ষ জানায়, আল-মানসুরা শিল্প এলাকায় একটি ফার্নিচার কারখানায় আকস্মিক আগুন লাগে। কাঠের কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। এতে কারখানাটির ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
The post সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত appeared first on IM News.
নিউইয়র্ক মাতালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মাতালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস।  গত রোববার নিউইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলে আয়োজন করা হয়েছিল জেমসের কনসার্ট।
নগরবাউলের কনসার্ট উপলক্ষ্যে নিউইয়র্কের রাস্তায় দেখা দেয় ট্রাফিক জ্যাম। এমনকি চাপ সামলাতে পুলিশ সিরিউরিটিকেও হিমশিম খেতে হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকে বিষয়টি জানিয়েছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি।
সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,‘আমার দেশের কোনো শিল্পীর আগমনে যখন বিদেশের মাটিতে ট্র্যাফিক জ্যাম তৈরি হয়। পুলিশ সিরিউরিটিকে হিমশিম খেতে হয়, ভিড় সামলাতে তাদের নাজেহাল হতে হয়, তখন তা ছিল আমার কাছে অবিশ্বাস্য। গতকাল নিউইয়র্কে হয়ে গেল নগরবাউল ‘জেমস’-এর শো। জ্যামাইকার অ্যামাজুরা হলের পুরো এলাকা যেন কাল হয়ে উঠেছিল একটা জেমসময় বাংলাদেশ। মানুষের দীর্ঘ লাইন আর গাড়ির ভিড় সামলাতে ব্যস্ত ছিল নিউইয়র্ক সিকিউরিটি।’
তিনি আরো লিখেছেন, ‘কিছুদিন আগেও আমি স্বপ্ন দেখতাম অন্য দেশের শিল্পীদের মতো আমাদের দেশের কোনো শিল্পী যদি এভাবে সবাইকে অবাক করে দিতে পারত! গতকাল ছিল সেই দিন। আমি গর্বিত আমাদের একজন জেমস আছে, আমি গর্বিত আমাদের জেমসকে ভালোবেসে মানুষের স্রোতে নিউইয়র্কের একটি এলাকা উত্তাল হয়ে উঠেছিল। কাল এই আনন্দে চোখে পানিও চলে এসেছে। একেই বলে আমার দেশ, আমার গান, আমাদের গর্ব আর জেমস। জেমস ভাই আপনি আমাদের অহংকার।’
এদিন সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া কনসার্টে জেমস ১৩টি গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শকদের হৃদয়। যেখানে ছিল হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’।
কনসার্টের আয়োজকেরা জানান, জ্যামাইকার আমাজুরা হলের দেড় হাজার আসন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দাঁড়িয়ে কনসার্ট দেখেছেন আরও শ চারেক দর্শক।
আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান, প্রায় পাঁচ বছর পর নিউইয়র্ক মাতাতে এসেছেন জেমস। তাই বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই কনসার্টে দর্শক এসেছেন। দর্শকের চাপে আমরা হিমশিম খেয়েছি।
The post নিউইয়র্ক মাতালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমস appeared first on IM News.
মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ার আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা অভিযান চালিয়ে ১৬২ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছেন অন্তত ১১৮ জন।
গত বৃহস্পতিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ওই বিদেশি অভিবাসী শ্রমিকদের গ্রেপ্তার করা হয়। দেশটির আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানের সময় অভিবাসীরা গ্রেপ্তার হয়েছেন।
কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র না থাকায় ১৬২ নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১৮ বাংলাদেশি, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।
ডিবিকেএলের পরিচালিত ওই অভিযানে রয়্যাল মালয়েশীয় পুলিশ, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়।
ডিবিকেএল বলেছে, সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী কুয়ালালামপুরজুড়ে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে এমন অভিযান অব্যাহত থাকবে।
The post মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি গ্রেপ্তার appeared first on IM News.
শেখ হাসিনাকে হত‍্যার হুমকি, কানাডায় প্রতিবাদ
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার বেলা ১২ টায় এক প্রতিবাদ সভার আয়োজন করে টরেন্টোতে বসবাসরত আওয়ামী লীগ নেতারা। এসময় রাজশাহী জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদকে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালকে বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। নেত্রীকে নিয়ে কোন প্রকার নেগেটিভ বক্তব্য প্রবাসী সৈনিকরা মেনে নিবে না। এসময় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
The post শেখ হাসিনাকে হত‍্যার হুমকি, কানাডায় প্রতিবাদ appeared first on IM News.
সৌদিতে ১৭ হাজার প্রবাসী আটক
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মাত্র এক সপ্তাহের অভিযানে ১৭ হাজার অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। রেসিডেন্সি, শ্রম এবং সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯ হাজার ২৫৯ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে ৪ হাজার ৮৯৯ জনকে এবং শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে ২ হাজার ৪৯১ জনকে আটক করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে ধরা হয়েছে। এছাড়া সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আরও ৬৮ জনকে আটক করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে বলেছে, যারা সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবেন, আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবেন, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
সৌদি আরবে যেন অবৈধভাবে কেউ থাকতে না পারেন, সেটি নিশ্চিতে গত কয়েক বছরে বেশ কড়াকড়ি আরোপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধ অভিবাসীদের ধরতে কয়েকদিন পর পরই দেশের বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করছে তারা। এসব অভিযানে অনেকে আটক হচ্ছেন এবং পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র: খালিজ টাইমস।
The post সৌদিতে ১৭ হাজার প্রবাসী আটক appeared first on IM News.
ইতালিতে বরিশাল বিভাগ সমিতির নির্বাচন কমিশনের মতবিনিময়
বরিশাল বিভাগ সমিতি ইতালির নির্বাচন কমিশনের দ্বিতীয় মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওর একটি হলরুমে এ সভার আয়োজন করা হয়।
নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর সভা মুলতবি করা হয় এবং আগামী ১৪ মার্চ দুপুর দেড়টায় রসই রেস্টুরেন্টে পরবর্তী মতবিনিময়সভা আহ্বান করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে খুব শিগগির বরিশাল বিভাগ সমিতি ইতালির নির্বাচনের তারিখ ও নির্বাচনি তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া আলোচনায় বলা হয়, নির্বাচন কমিশনের যেসব সদস্য পরবর্তী সভায় অনুপস্থিত থাকবেন অথবা পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে, তাদের পদ শূন্য বিবেচনা করে ওই পদে নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব এমএ রব মিন্টু, কমিশন সচিব হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আনিচুজ্জামান, নাসির উদ্দিন খান, খান রিপন, রিয়াজ হোসেন প্রমুখ।
The post ইতালিতে বরিশাল বিভাগ সমিতির নির্বাচন কমিশনের মতবিনিময় appeared first on IM News.