জামালপুর Archives - IM News

বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর
জামালপুরের বকশীগঞ্জে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় আব্দুল গনি (৫০) নামে এক ভূমি কর্মকর্তাকে লাঠি দিয়ে বেদম পিটিয়েছে মাটি ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চরে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল গনিকে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী ঘটনাস্থলে পৌছে অবৈধ ড্রেজার জব্দ করেছে।

সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী জানান, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর এলাকায় কুদ্দুস ও হাসেন আলী অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছিল। খবর পেয়ে নিলক্ষিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল গনি ঘটনাস্থলে পৌছে মাটি উত্তোলনে বাঁধা দেন। পরে ড্রেজার মালিক কুদ্দুস ও মাটি ব্যবসায়ী হাসেন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটায় আব্দুল গনিকে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে কুদ্দুস, কারণ আলী ও হাসেন আলীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুইজনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

The post বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর appeared first on IM News.

বাসের ধাক্কায় সস্ত্রীক বিএনপি নেতা নিহত
নেত্রকোনায় বাসের ধাক্কায় স্ত্রীসহ মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা নিহত হয়েছেন। একইসঙ্গে গুরুতর আহত হয়েছে তার মেয়ে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা-মদন-খালিয়াজুরী সড়কের আটপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক পাঠকক্ষ সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী নান্টু (৪৫) এবং তার স্ত্রী নাইস আক্তার (৩৮)। তিনি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের শিক্ষক লুৎফুর রহমান চৌধুরীর ছেলে। আহত তার শিশু মেয়ে চৌধুরী ফারিয়া আক্তার ( ৯)।

আজহারুল ইসলাম নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।

বিএনপির এই নেতা ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী।

আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, খালিয়াজুরী গ্রামের বাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নাগড়ার বাসায় যাচ্ছিলেন আজহারুল ইসলাম। পথে মাটিকাটা এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে খান এন্টারপ্রাইজ নামের একটি বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করছিল।

এ সময় বাসের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন আজহারুল ইসলাম চৌধুরী মারা যান। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার স্ত্রীর মৃত্যু হয়।

The post বাসের ধাক্কায় সস্ত্রীক বিএনপি নেতা নিহত appeared first on IM News.

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের চাপায় শিপন মিয়া (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার একুশে মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক (ওসি) মহব্বত কবীর জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে শিপন মিয়া মোটরসাইকেলে করে তারাকান্দি যাচ্ছিলেন। পথে একুশে মোড়ে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

শিপন মিয়া আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন।

The post ট্রাকচাপায় কলেজছাত্র নিহত appeared first on IM News.

জামালপুরে ‘বীর নিবাস’ নির্মাণে অনিয়মের অভিযোগ
জামালপুর প্রতিনিধি :: জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ করায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের বীর নিবাসের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।

জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ২য় পর্যায়ে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। বকশীগঞ্জ উপজেলার সূর্য্যনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সীমারপাড় গ্রামের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ও রামরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জমর উদ্দিনসহ অস্বচ্ছল ২৯জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বীর নিবাস নির্মাণ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়।

প্রতিটি বীর নিবাসে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে নির্মাণ করার কম বেশি অভিযোগ আছে। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে বীর নিবাস নির্মাণ করায় জামালপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।

জামালপুরের জেলা প্রশাসকের নির্দেশে বকশীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মুন মুন জাহান লিজা ও বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে একটি টিম অভিযোগের তদন্ত শুরু করেন। তদন্ত টিম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের নির্মাণাধীন বীর নিবাস পরিদর্শণ করেন। পরির্দশনে প্রাথমিকভাবে অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দেন। আব্দুল কাদেরের ভবনটির ঠিকাদার বকশীগঞ্জ উপজেলা আওয়ামলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

এ বিষয়ে ঠিকাদার সাইফুল ইসলাম বিজয় জানান, সরকারি সিডিউল মাফিক নির্মাণ কাজ শুরু হয়েছে। বীর নিবাস নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, আব্দুল কাদেরের নির্মানাধীন বীর নিবাস সরেজমিনে তদন্ত করে প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের যথেষ্ট প্রমান পাওয়া গেছে। তাই নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় সরেজমিনে তদন্ত করে কাজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে অভিজ্ঞদের মতামত নিয়ে আব্দুল কাদেরের বীর নিবাস পুন:নির্মাণের নির্দেশনা দেওয়া হবে।

The post জামালপুরে ‘বীর নিবাস’ নির্মাণে অনিয়মের অভিযোগ appeared first on IM News.

তিনতলা ভবন থেকে পড়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত
জামালপুর প্রতিনিধি :: জামালপুরের দেওয়ানগঞ্জে চারতলা ভবনের তৃতীয় তলার বারান্দার রেলিং থেকে পড়ে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

শনিবার বেলা ১০টায় পৌর এলাকার আজিমনগর বাদেশশারিয়াবাড়ী জামিউল উলুম কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- ইসলামপুরের উলিয়া গ্রামের হাফেজ আব্দুল আজিজ (১৪) এবং বকশীগঞ্জ বগারচরের হেফজ শিক্ষার্থী আসাদুল্লাহ (১৩)।

সহপাঠী শিক্ষার্থীরা জানায়, তিনতলা ভবনে প্রায় ৪০ জন শিক্ষার্থী হেফজ বিভাগে অধ্যয়ন করছে। সকাল ৯টায় ক্লাস শেষ হয়। সবাই ঘুমিয়ে পড়ে। আসাদুল্লাহ এবং আজিজ বারান্দার রেলিংয়ে বসে কথা বলছিল। এক সময় একজন পড়ে যেতে লাগলে অপরজন তাকে বাঁচাতে গেলে দুজনই একসঙ্গে পড়ে যায়। আহতদের দেওয়ানগঞ্জ হাসপাতালে নেওয়া হলে অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাদেরকে জামালপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম যুগান্তরকে জানান. আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই হাত-পা, কোমর প্লাস্টার করা হয়েছে।

The post তিনতলা ভবন থেকে পড়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত appeared first on IM News.