শেরপুর Archives - IM News

বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে : কাদের
শেরপুর প্রতিনিধি :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে। পুলিশের ওপর হামলা ও বাস পোড়াচ্ছে। বিএনপি আগুনের খেলা খেলছে। বিএনপি গতকাল দেশের জনগণের কষ্টের ট্যাক্সের টাকায় কেনা সরকারি বিআরটিসি বাস পুড়িয়ে দিয়েছে। তাই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের খেলা হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের শেরপুরের জনতা প্রস্তুত হয়ে যান। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। তাদের করা আঘাতের প্রতিরোধ করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আমরা বাংলাদেশকে আরও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, রাস্তাঘাট করেছেন। আজকে দেশ উন্নয়নের অনেক উঁচুতে উঠেছে। আমাদের দিকে সারাবিশ্ব বিস্ময় নজরে তাকিয়ে আছে। আমাদের দেশকে নিয়ে যারা বলেছিল বাংলাদেশ হবে দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ স্বাধীন হবে না। তারা এখন এই উন্নত বাংলাদেশে বসবাস করেন।

তিনি আরও বলেন, আমাদের দেশে কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের সব উন্নত দেশেই যে সরকার ক্ষমতায় থাকে তাদের অধীনেই নির্বাচন হয়। কাজেই বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে প্রগতিশীল দল হিসেবে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

সম্মেলনে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের সভাপতিত্বে সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The post বিএনপি আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে : কাদের appeared first on IM News.

শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত
শেরপুর প্রতিনিধি :: শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই আলবার্ট দাওয়া (৪০) নিহত হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। এ ঘটনায় শ্যালক উৎসবকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আলবার্ট দাওয়া তার সঙ্গীদের সঙ্গে মদ খেয়ে শ্বশুরবাড়িতে আসলে শ্যালক উৎসবের সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে শ্যালক তার ঘরে থাকা লাঠি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই আলবার্ট লুটিয়ে পড়লে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনার পর থানা পুলিশ অভিযান চালিয়ে উৎসবকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The post শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত appeared first on IM News.

হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, ওষুধ সংকট
শেরপুর প্রতিনিধি :: শেরপুরে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। বুধবার (২ নভেম্বর) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ জন ডায়রিয়ার রোগী। এছাড়া বহির্বিভাগে এক সপ্তাহে অন্তত সহস্রাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্ত রোগীদের পাতলা পায়খানার পাশাপাশি বমির প্রবণতা রয়েছে। ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে ওষুধ ও স্যালাইন সংকট দেখা দিয়েছে।

জানা যায়, শেরপুর জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৬টি সিট থাকলেও স্বাভাবিকভাবে ২০ জন রোগী চিকিৎসা নিতে পারেন। তবে গত এক সপ্তাহ থেকে হঠাৎ করে শেরপুর পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে।

বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়ে কিছু লোক সুস্থ হলেও অনেককেই আসতে হচ্ছে হাসপাতালে। এক সপ্তাহে প্রায় ছয় শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ১২৮ জন রোগী শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। আর জেলা হাসপাতালের বহির্বিভাগে এক সপ্তাহে অন্তত সহস্রাধিক রোগী চিকিৎসা নেন।

হঠাৎ করে আশঙ্কাজনকভাবে ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কোনো জায়গা খালি নেই। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের হাসপাতালের মেঝেতে ও চলাচলের রাস্তা এবং সিঁড়ির নিচে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে এতো রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। জেলা হাসপাতালে দেখা দিয়েছে স্যালাইনসহ ওষুধ সংকট। তাই হাসপাতালের বাইরে থেকে স্যালাইন ও ওষুধ ক্রয় করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

রোগীর এক স্বজন জানান, সদর উপজেলার কামারেরচরে তার বাড়ির পাশে এক শিশু ডায়রিয়ায় মারা গেছে। তবে স্বাস্থ্য বিভাগের কাছে এমন তথ্য নেই বলে জানান কর্মকর্তারা।

রোগী মোহাম্মাদ হামিদুর রহমান বলেন, প্রথমে ২-৩বার টয়লেটে যাই। এরপর অনর্গল পাতলা পায়খানা হতে থাকে। পরে হাসপাতালে এসে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি।

সফিক মিয়া নামে এক রোগী বলেন, আমার পাতলা পায়খানা শুরু হওয়ার পর শরীর দুর্বল হয়ে যায়। পরে হাসপাতালে ভর্তি হই। এখানে এসে ওষুধ বাইরে থেকে কিনে আনি।

মুন্সীচরের অসুস্থ শিশুর বাবা আলমগীর মিয়া বলেন, আমাদের গ্রামে ডায়রিয়ায় এক শিশু মারা গেছে। আমার ছেলেটাও ডায়রিয়া হওয়ায় ভয়ে আমি তাকে হাসপাতালে ভর্তি করেছি।

আব্দুর রহিম নামে এক ব্যক্তি বলেন, আমার স্ত্রী তিন বার পায়খানা করার পর ডায়রিয়া শুরু হয়। তাই আমি তাকে হাসপাতালে ভর্তি করি। তিন দিন ধরে তার চিকিৎসা চলছে। এখন কিছুটা সুস্থ ।

ফজিলা বেগম এক নারী বলেন, আমার এক রোগীকে ভর্তি করেছি। কিন্তু কোনো সিট নাই। ওষুধ নাই। অনেক কষ্ট হচ্ছে।

রোগীর স্বজন উম্মে কুলসুম বলেন, হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছে। জায়গা নাই। তাই মেঝেতে রাখছি, এখন পর্যন্ত রোগী সিটে তুলতে পারিনি। হাসপাতাল থেকে স্যালাইন দিয়েছিল। এখন আবার কিনতে বলছে।

শেরপুর জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ মৌসুমী ইসলাম বলেন, ডায়রিয়ার চিকিৎসায় ২-৩ মাসে যে ওষুধ লাগতো, এখন একদিনেই তা লাগছে। তাই ওষুধ ও স্যালাইনের সংকট দেখা দিয়েছে।

শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জসিম উদ্দিন বলেন, গত কয়েক দিনে অন্তত ৫-৬ গুণ রোগী ভর্তি বৃদ্ধি পেয়েছে। এতে ওষুধ ও স্যালাইনের সংকট দেখা দিয়েছে। আমরা পার্শ্ববর্তী উপজেলা, জেলা ও ময়মনসিংহ থেকে ওষুধ এবং স্যালাইন নিয়ে এসে সংকট সামাল দিচ্ছি। জনগণের অসচেতনতায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগণকে সচেতন করতে মাঠপর্যায়ে কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

The post হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, ওষুধ সংকট appeared first on IM News.

প্রবাসী ছেলের লাশ দেখতে মায়ের আকুতি
শেরপুর প্রতিনিধি :: ‘আমার বাবা সৌদি গেছে। মাসে মাসে আমার কাছে টেহা পাডাইছে। বাবাডার সঙ্গে প্রতিদিন কতা না কইলে আমার রাইতে ঘুম অয় না। আইন্নেরা আমার পোলাডার সঙ্গে একবার কতা কউয়াইয়া দেইন। তার মুখটা আমারে একবার দেহাইন। আমি আর সইবার পাইরতাছিনা।’

মারা যাওয়া সন্তানকে এক নজর দেখতে রোববার এভাবেই আহাজারি করেন শেরপুরের নকলা উপজেলার কদবানু বেগম। উপজেলার উরফা ইউনিয়নের কদ বানুর ছেলে দুলাল উদ্দিন সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা গেছেন। প্রায় ২ মাস ধরে এভাবেই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন আর সামনে যাকেই পাচ্ছেন তাকেই আহাজারি করে ছেলের মুখটা একবার দেখার জন্য করুণ আকুতি জানাচ্ছেন।

জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম দুলাল উদ্দিন ৩ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে নির্মাণ শ্রমিকের কাজে নিয়োজিত ছিলেন। চলতি বছরের ২০ জুলাই কর্মরত অবস্থায় সেখানে তিনি মারা যান। তবে মারা যাওয়ার প্রায় দুই মাস পার হলেও অজ্ঞাত কারণে তার লাশ বাংলাদেশে আসছে না। ছেলের লাশের অপেক্ষায় দিনরাত এভাবেই কাঁদছেন মা।

লাশ বাংলাদেশে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বড়ভাই মো. আবুল হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জামালপুরের সহকারী পরিচালকের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন। এতেও কোনো আশার আলো না দেখে হতাশ হয়ে পড়েছে পরিবার।

আবুল হোসেন জানান, ভাইয়ের মুখটা মা-বাবাকে শেষবারের মতো দেখাতে পারলে আমরা শান্তি পেতাম। তা না হলে মা-বাবা কেঁদে কেঁদে মারা যাবে।

উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো বলেন, ছেলেকে হারিয়ে পরিবারটি দিশেহারা। বাবা-মা এখন দুলাল উদ্দিনের লাশ ফিরে পেতে চান।

The post প্রবাসী ছেলের লাশ দেখতে মায়ের আকুতি appeared first on IM News.

ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার
শেরপুর প্রতিনিধি :: বগুড়ার শেরপুরে জোরপূর্বক এক তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক রিপন রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে মামলার পর তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রিপন রায় পৌর শহরের বসাকপাড়া এলাকার বিদু রায়ের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে অভিযুক্ত রিপন রায় কৌশলে ভিকটিমের মোবাইল নাম্বার সংগ্রহ করে ও প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিমকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে বলে। একপর্যায়ে গত মাসের ৩০ আগস্ট ভিকটিম তার সঙ্গে ঘুরতে গেলে অভিযুক্ত রিপন ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে মারপিট করে এবং কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় ট্যাবলেট মিশিয়ে খাওয়ায়।

পরে ওই দিন রাতেই আবারও ভিকটিমের সঙ্গে দেখা করতে যায় এবং ভিকটিমের বাড়িতে কেউ না থাকায় ঘরের ভেতরে জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর পরিপেক্ষিতে ওই দিন রাতেই শহরের বাজার এলাকা থেকে অভিযুক্ত রিপনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, এক যুবতী ধর্ষণের মামলার পরিপেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

The post ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণের দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার appeared first on IM News.