ময়মনসিংহ বিভাগ Archives - IM News
সড়কে অবৈধ বাজারে ভ্রাম্যমাণ দোকানের ছড়াছড়ি
নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন প্রধান সড়কে অবৈধ বাজারে ভ্রাম্যমাণ দোকানের ছড়াছড়ি। নেত্রকোনা বড়বাজার, ছোটবাজার, মোক্তার পাড়া, শহীদ মিনারের সামনে প্রধান সড়কের উপর প্রতিদিন এসব ভ্রাম্যমাণ দোকান বসে। ফলে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। চলাচলে দুর্ভোগে পড়ছেন পথচারীরা।
সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত বসে এ বাজার। এ বাজারে ভ্যানে বসে সবজি, মাছ ও মুদি দোকান। এ ছাড়া ঝুপড়ি ঘর করে চায়ের দোকান, ফলের দোকান ফুচকা-চটপটির দোকান গড়ে তোলা হয়েছে। এ কারণে নেত্রকোনা জেলা শহরের প্রধান সড়কে যানজট লেগেই থাকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নেত্রকোনা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল হেলিম বলেন, বাজারটির সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, রাস্তায় চলাচলে সমস্যা হলে আমরা দ্রুত ব্যবস্থা নেব। আমরা প্রতিদিনই তাদের উচ্ছেদ করি। তারপরেও তারা পেটের দায়ে এই সড়কের উপরে বাজার নিয়ে বসে। তাদের স্থায়ী ঠিকানা নির্ধারণ করা প্রয়োজন।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে ভ্যানে বিভিন্ন মালামাল নিয়ে দোকান বসতে থাকে। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে জমজমাট হয়ে উঠে বাজারটি। এসময় যানজটও বাড়তে থাকে। আরও দেখা যায়, সড়কটির মোড়ের ডান দিক দিয়ে রাজুর বাজার ও বামে অজহর রোড ও আখড়ার দিকে যাওয়ায় সারাক্ষণই ব্যস্ত থাকে এ সড়কটি।
বিভিন্ন স্থানে বাজার থাকার পরও ক্রেতারাও এ বাজারে আসে। সকাল ১০টায় পথচারী কামাল যাচ্ছিলেন এ পথ দিয়ে। তিনি আক্ষেপ করে বলেন, ভেতরের দিকে যাওয়ার জন্য একমাত্র রাস্তা এটি। রাস্তার পাশে বাজার বসে রাস্তাটি সরু হওয়ায় দুই লাইনে গাড়ি চলতে পারে না। তার মধ্যে রাস্তার পাশে এমন বাজার বসায় দুর্ভোগ বেড়েই চলছে। আশপাশে বাজার থাকার পরও আমিও মাঝেমধ্যে এখানে বাজার করি। তাই বলে এই নয় যে, আমি রাস্তার উপর বাজার বসাকে সমর্থন করি।
অপর পথচারী আদিল মিয়া বলেন, সারা দিন অফিস করে বাসায় ফেরার পথে শহরের রাস্তাগুলোর যানজট মাড়িয়ে এসে রাস্তার প্রধান সড়কে যদি যানজট পাই, ব্যাপারটা সত্যি ভীষণ যন্ত্রণাদায়ক। এটার প্রতিকার হওয়া জরুরি।
এ বাজারের বিক্রেতা জালাল উদ্দিন বলেন, আমরা গরিব মানুষ। আমাদের এত টাকা নেই যে, বাজারে একটা দোকান নিয়ে বসব। তাই পেটের দায়ে রাস্তার উপর বসি। পরিবারের ভরণপোষণের ভার আমার একার। তাই অভাবের তাড়নায় বসতে হয়।
আরেক বিক্রেতা শামীম বলেন, এখানে বেচাকেনা খুব ভালো। প্রায় সারা দিনই ক্রেতা থাকে। কয়েকদিন পরপর আমাদের তুলে দেওয়া হয়। তারপরও বসি, কারণ এখানে বসলে কিছু টাকা উপার্জন করা যায়। যানজট বাজারের জন্যই হয়। কিন্তু পেটের জন্য এখানে দোকান নিয়ে বসতে হয় আমাদের।
জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, ইতোমধ্যে যানজট নিরসনে গাড়ি চলাচলে কালারভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে প্রতিদিন গাড়ি না চলে রুটিন মাফিক চলে।
The post সড়কে অবৈধ বাজারে ভ্রাম্যমাণ দোকানের ছড়াছড়ি appeared first on IM News.
নিয়ন্ত্রণহীন ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১২
ময়মনসিংহ জেলার ত্রিশালে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলর নামক স্থানে (উকিলবাড়ি মোড়) এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি ত্রিশালের বৈলর এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর দিয়ে উঠলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১১জন যাত্রী আহত হন।
আহতরা হলেন- জাতীয় প্রেসক্লাব সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বিশিষ্ট কবি রওশন ঝুনু (২২), সামি (৫), আ. মতিন (৩৫), পারভীন (৩৪), সোয়াদ (২৩), মো. শরীফ (২৫), রাসেল (২৬), রনি (২৫), শাহীন (৩০) ও অজ্ঞাত আরও তিনজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করতে পারলেও চাকলসহ হেলপার পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
The post নিয়ন্ত্রণহীন ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১২ appeared first on IM News.
নেত্রকোনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি
‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও প্যানেল মেয়র এস এম মহসিন আলম।
পরে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোণার সহকারী পরিচালক ওসমান গনীসহ আরও অনেকে।
The post নেত্রকোনায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি appeared first on IM News.
এরশাদের জন্মদিনে মুক্তাগাছায় জাতীয় পার্টির প্রস্তুতি সভা
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষ্যে সোমবার বিকালে উপজেলার পৌর পাঠাগারে প্রস্তুতি সভা করেছে মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টি।
মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল রাজ্জাক ফকিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরউদ্দিন আহমাদ খান সুলতান।
এ সময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সামছুল আলম শওকত, প্রচার সম্পাদক মো. ফরিদুল ইসলাম দুলাল, দফতর সম্পাদক আহ্সান হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান আতা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদ, ডাক্তার মো.আবুল হোসেন, শহর জাতীয় পার্টির সাংগঠনিক মো. মোফাজ্জল হোসেন মুকুল, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. সুরুজ্জামান মাস্টার, কৃষক পার্টির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আহম্মেদ কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
The post এরশাদের জন্মদিনে মুক্তাগাছায় জাতীয় পার্টির প্রস্তুতি সভা appeared first on IM News.
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের। রোববার দিবাগত রাত ২টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাতে আগুন ধরে যায়।
এতে মাইক্রোবাসের ভেতরে থাকা চারজন যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৭ জন।
নিহতদের মধ্যে দুজন হলেন- ধোবাউড়া উপজেলার দুলারেখা (৪২), ও রেজিয়া খাতুন (৪২)। বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি নামক স্থানে। দগ্ধ ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরই মধ্যে মরদেহগুলো শনাক্ত করে পরিবারদের খবর পাঠিয়েছে পুলিশ। আহত এক যাত্রী জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির সব যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, তারা ধোবাউড়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিক গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে এই হতাহতের ঘটনা ঘটে।
The post নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে আগুন, নিহত ৪ appeared first on IM News.
‘৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নেতাকর্মীদের নির্বাচনের জন্য তৈরি হতে হবে। আগামীর সরকার হবে জাতীয় পার্টির সরকার। সরকারি দল প্রভাব বিস্তার করে নির্বাচন করবে, এটা ভুলে যেতে হবে।
নেত্রকোনায় জাতীয় পার্টির সদর উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। রোববার বিকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফখরুল ইমাম বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, সার, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। এ দেশের জনগণ তেমনি আস্থা হারিয়েছে বিএনপির প্রতিও।
বিএনপি ও আওয়ামী লীগ সরকার হুসেইন মুহম্মদ এরশাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ দেশে যতদিন জাতীয় পার্টির উন্নয়ন থাকবে, ততদিন এরশাদ মানুষের মধ্যে বেঁচে থাকবেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, দেশ স্বাধীন হলেও বৈষম্য থেকে মুক্তি পায়নি। দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। মানুষের আয় কমে যাচ্ছে। বেকার সমস্যা বাড়ছে। দেশে গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়। এখন দেশে গণতন্ত্র ও সুশাসন কোনোটাই নাই।
সদর জাতীয় পার্টির আহ্বায়ক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও পৌর শাখার আহ্বায়ক ফারুক ইয়ার খান কাজলের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন- জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভুইয়া, সালাহ উদ্দিন মুক্তি, জাহাঙ্গীর আহমেদ, সাবেক এমপি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসমা আশরাফ ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান আরজু, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মোনায়েম আকবরীর নেতৃত্বে বারহাট্টা উপজেলার ২০ নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
The post ‘৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি’ appeared first on IM News.
বিএনপি দেশের ভাবমূর্তি নষ্ট করেছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। জনসভায় বিএনপি আমলে দেশে খাদ্য ঘাটতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন, বর্তমানে দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে।
শনিবার বিকালে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহের বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের অত্যাচারে মানুষ অতিষ্ট ছিল। বোমা হামলা, দুর্নীতি, লুটপাট জঙ্গিবাদ ছিল তাদের শাসনামলে। মানুষকে তারা কিছুই দিতে পারেনি। বিএনপির সময় দেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। কিন্তু আওয়ামী লীগ আমলে কোনো খাদ্য ঘাটতি নেই। এখন দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে।
প্রধানমন্ত্রী বলেন, ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে। পাশাপাশি স্বতন্ত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও করে দেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নাকি মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন। তিনি শুধু অঙ্ক আর উর্দুতে পাশ করেছেন। উর্দু পাকিস্তানের ভাষা- এটা তার খুব প্রিয় ভাষা। আর অঙ্কতো টাকা গোণা লাগে- ওই দুইটাতেই পাশ করেছেন আর কোনোটাতে পাশ করতে পারেনি। জিয়াউর রহমান ছিল মেট্রিক পাশ। তাদের ছেলে একবার এই স্কুল ওই স্কুল শেষ কী পাশ করেছে কেউ জানে না।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষের ঘর দখল করেছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে গৃহহীন ও রাস্তায় মানুষকে ঘর করে দিচ্ছে। ইনশাআল্লাহ, বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না।
শেখ হাসিনা আরও বলেন, আমরা আজকে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। যেখানে বিদ্যুৎ নাই আমরা সোলার প্যানেল করে দিচ্ছি। অনেক দুর্গম এলাকায়ও সোলার প্যানেল বসানো হয়েছে।
এর আগে জনসভায় যোগ দিয়ে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা ৫০ মিনিটে সমাবেশস্থল সার্কিট হাউজ মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।
পরে দুপুর ২টা ৫৮ মিনিটে জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রীকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।
একই সঙ্গে নৌকা প্রতীকের রেপ্লিকা দেওয়া হয়। পরে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
The post বিএনপি দেশের ভাবমূর্তি নষ্ট করেছে: প্রধানমন্ত্রী appeared first on IM News.
নেত্রকোনায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
নেত্রকোনায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে কালেক্টরেট প্রাঙ্গনে চেতনার বাতিঘর চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, জেলা পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ।
এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী থাকছে আলোচনা সভা, জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুুর ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
The post নেত্রকোনায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত appeared first on IM News.
বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ
নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের হাতকুণ্ডলী গুচ্ছগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই গ্রামের কাজল মিয়ার ছেলে মিনহাজ মিয়ার (১৯) বিরুদ্ধে রোববার নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
অভিযোগে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার হাতকুণ্ডলী গুচ্ছগ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী ওই শিশুটিকে মিনহাজ মিয়া বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত। শুক্রবার শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মিনহাজ মিয়া। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। এরপর গ্রামের কয়েকজন মাতবর বিষয়টি মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় রোববার শিশুটির বাবা বাদী হয়ে মিনহাজ মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, শিশুটির বাবা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
The post বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ appeared first on IM News.
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ আম গাছের ডালে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের হলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পাঁচজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
শনিবার (৪ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞা।
গ্রেফতার আসামিরা হলো- উপজেলার রঘুনাথপুর এলাকার শাহজাহান (২৬), শহিদ মিয়া (৩৮), আলমগীর হোসেন (২৮), রাসেল মিয়া (১৯) ও পলাশতলী এলাকার মাসুম বিল্লাহ ওরফে ফজর আলী (২২)। তারা সবাই ইটভাটা শ্রমিক। তাদের বিরুদ্ধে অপহরণ, দলবদ্ধ ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে এসপি জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে ফাহিমা আক্তার (১৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনার পরদিন ভোরে বাড়ির পাশের একটি আম গাছের ডালে ফাহিমার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ সময় লাশের সুরতহালে প্রাথমিকভাবে ধর্ষণ ও হত্যার আলামত পায় পুলিশ।
এ ঘটনার পরদিন ফাহিমার মা হাছনা বেগম বাদী হয়ে ফুলবাড়িয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নেমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, অভিযুক্তরা পালাক্রমে বিকৃত যৌনাচারের মাধ্যমে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তারা ঘটনাটি আত্মহত্যা সাজাতে বাড়ির পাশের একটি আম গাছের ডালে মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
The post কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে appeared first on IM News.