দিনাজপুর Archives - IM News

মশার কয়েলে পুড়ে ছাই ১৬ ঘর
দিনাজপুরের বীরগঞ্জে গোয়াল ঘরের কয়েলের আগুনে চার পরিবারের ১৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগ্নিকাণ্ডে ধান, চাল, নগদ টাকা, কাপড়, বই, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।

বুধবার রাত আনুমানিক ৮টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র ব্রাক্ষণপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এখন খোলা আকাশের নিচে বসবাস করছে পরিবারগুলো। এ ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখেন মৃত কালিদাস রায়ের ছেলে ভূপতি রায়, মৃত ক্ষীতিশ রায়ের ছেলে রঞ্জন রায় ও হরিদাস রায়। বুধবার রাত আনুমানিক ৮টায় কয়েল জ্বালিয়ে রাখা গোয়াল ঘর হতে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোয়াল ঘরের তিনজন মালিকসহ প্রতিবেশী মৃত তারক নাথ রায়ের ছেলে নরেশ রায় ও মৃত কালিপদ রায়ের ছেলে নন্দলাল রায়ের ১৬টি ঘরে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়েছেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫ লাখ টাকার মালামাল।

উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post মশার কয়েলে পুড়ে ছাই ১৬ ঘর appeared first on IM News.

পরনের কাপড় ছাড়া আর কিছুই থাকল না আমাদের
‘আমি গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করি। প্রতিদিনের মত ছেলে দুইটাকে স্কুলে পাঠায় দিয়ে ঘরে তালা দিয়ে কাজে গেছি। আগুন লাগার খবর শুনে ছুটে এসে দেখি আগুনে আমার তিনটা ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই থাকলো না। আমি মানুষের বাসায় কাজ করে টাকা জমিয়ে টিন দিয়ে বাড়ি বানিয়েছিলাম। এখন জমিটা ছাড়া সব শেষ।’

কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ হঠাৎপাড়া এলাকার বাসিন্দা হাসেন আলীর স্ত্রী বিলকিস বেগম।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে তাদের আসবাবপত্রসহ তিনটি ঘর।

প্রথমে আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

স্থানীয়রা বলেন, দুপুরে আগুন দেখতে পেয়ে এলাকার অনেক মানুষসহ আমরা বিভিন্ন স্থান থেকে পানি এনে আগুন নেভাতে থাকি। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওরা স্বামী-স্ত্রী কেউ বাসায় ছিল না। তারা ঘরে তালা দিয়ে কাজ করতে গিয়েছিল। বর্তমানে এখানকার যা অবস্থা তাতে এক সন্ধ্যা যে তারা খাবে এমন কিছু নাই। আগুনে সব পুড়ে শেষ।

হাসেন আলীর বাবা আজিজুল হক বলেন, আমি অটো চালাতে গেছিলাম। আমার ছেলের বাসায় আগুন লাগার খবর শুনে এসে দেখি সব পুড়ে গেছে। দুইটা নাতি স্কুলে পড়ে। ছেলেটা মানুষের জমিতে কাজ করে। এখন এ বাড়ি ঘর কিভাবে করবো। গরিব মানুষ টাকা পয়সা তো নাই।

এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মেহফুজ তানজীর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

The post পরনের কাপড় ছাড়া আর কিছুই থাকল না আমাদের appeared first on IM News.

পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেফতার ১৭
পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ভুয়া পরীক্ষার্থী, প্রতারক ও প্রার্থীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

এসময় প্রতারণায় ব্যবহৃত টিআরসি নিয়োগ পরীক্ষার ছয়টি অ্যাডমিট কার্ড, ১০০ টাকা মূল্যমানের নয়টি ননজুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চারটি ফাঁকা চেক, প্রতারক চক্রের ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস বিফিংয়ে পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ এসব কথা জানান।

পুলিশ সুপার বলেন, সারাদেশের মতো দিনাজপুরেও নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা চলছে। এ পরীক্ষায় শহিদুল ইসলাম নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়, যার প্রকৃত নাম তারেক রহমান। তার দেওয়া তথ্য মতে, দিনাজপুর শহরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চার প্রতারক সদস্যকে গ্রেফতার করা হয়। আসামিদের তথ্যের ওপর ভিত্তি করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের নামে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, নিয়োগ জালিয়াতি চক্রটি বিভিন্ন জেলায় তাদের এজেন্টদের মাধ্যমে শারীরিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের টার্গেট করে আবেদনের আগেই ছবি সংগ্রহ করত। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীরা নিজেই শারীরিক পরীক্ষায় অংশ নিতেন। মাঠ পরীক্ষায় প্রার্থীরা উত্তীর্ণ হলে ভুয়া পরীক্ষার্থীরা তাদের লিখিত পরীক্ষা দিয়ে দিতেন। পরীক্ষায় পাস করলে তারা চুক্তি অনুযায়ী আর্থিক লেনদেন করতেন।

কিন্তু আমাদের চৌকশ পুলিশ ও ডিবি টিমের সদস্যরা আর্থিক লেনদেনের আগেই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মপুর কৈকুড়ী এলাকার ফিরোজ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৮), নীলফামারী জেলার সদর উপজেলার বেড়াডাঙ্গা এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মিশকাতুল ইসলাম (২৩), ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর কচুবাড়ী এলাকার খলিলুর রহমানের ছেলে রোকনুজ্জামান (৩০), রংপুরের মিঠাপুকুর উপজেলার হেলেঞ্চার সালটির হাট এলাকার ছেলে নাহিদ ইউসুফ (১৮), একই উপজেলার সালটিপাড়ার বাটুল সরকারের ছেলে শাহরিয়ার সরকার (১৮), রংপুরের সদর উপজেলার দক্ষিণ হরিদাদপুর এলাকার কারিমুল ইসলামের ছেলে মিস্টার রহমান (১৮), একই জেলার গঙ্গাচড়া উপজেলার দশভাই পাড়া এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে মোহাইমিনুল (১৮), কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামধন এলাকার মোকসেদ আলীর ছেলে মিজানুর রহমান (১৮), রংপুরের মিঠাপুকুর উপজেলার ফুলচৌকি এলাকার রুহুল আমিনের ছেলে রাজা মিয়া (১৮), ঠাকুরগাঁও সদর উপজেলার শিংপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পজিরুল ইসলাম (৪৩), একই উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম রিপন (৩৫) ও একই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মোহসিন আলম (৩৫)।

প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল-মামুন, কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

দিনাজপুরে চলমান পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষায় প্রায় চার হাজার পরীক্ষার্থী অংশ নেন। যা দেশের তৃতীয় সর্বোচ্চ। প্রাথমিক ও শারীরিক বাছাইয়ের পর এক হাজার ২৯ জন লিখিত পরীক্ষা দেন। এর মধ্যে ১৪৪ জন পরীক্ষার্থী পাস করেছেন।

The post পুলিশের টিআরসি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেফতার ১৭ appeared first on IM News.

জিরো পয়েন্টে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
দিনাজপুরের হিলিতে ‘দুই বাংলার সম্প্রীতির প্রয়াস’ এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে হিলি চেকপোস্টের শূন্য রেখায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

দুই বাংলার ভাষা প্রেমিরা জিরো পয়েন্টে একত্রিত হয়ে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ভারতের দক্ষিণ দিনাজপুরের উৎজীবন সংগঠনের সম্পাদক সুরজ দাস, বালুরঘাট রেইনবো কালচারাল একাডেমির সম্পাদক শুভঙ্কর রায়, কবি জয়ন্ত চক্রবর্তী ও গৌতম চক্রবর্তীসহ অনেকেই।

বাংলাদেশের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ বিভিন্ন স্তরের মানুষ।

The post জিরো পয়েন্টে দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত appeared first on IM News.

দিনাজপুর বোর্ডের ১৩ কলেজের সবাই ফেল
সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এ ফলাফলে দেখা যায়, দিনাজপুর বোর্ডে এবার কমেছে পাসের হার ও জিপিএ ফাইভের সংখ্যা।

এছাড়া শতভাগ পাস করা কলেজের সংখ্যাও কমেছে। বেড়েছে শতভাগ অকৃতকার্য হওয়া কলেজের সংখ্যা।

দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর বোর্ডের ২০২২ সালে পাসের হার ৭৮ দশমিক ০৮ শতাংশ। জিপিএ ফাইভের সংখ্যা ১৩৮৩০। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৬২৫৫ জন ও ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৫৭৫ জন। বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৭১টি কলেজের ১ লাখ ২ হাজার ৯৩ জন পরিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯৯৭০৫ জন। ৭৮ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হন।

গত বছরের তুলনায় ২০২২ সালে দিনাজপুর বোর্ডে পাশের হার কমেছে ১৩ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ ফাইভের সংখ্যা কমেছে ৩ হাজার ৫১৯ জন। শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমেছে ২৯টি। তবে শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা বেড়েছে ১১টি।

২০২১ সালে দিনাজপুর বোর্ডের অধীনে পাশের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ, জিপিএ ফাইভের সংখ্যা ১৫ হাজার ৩৪৯ জন। শতভাগ কৃতকার্য কলেজের সংখ্যা ছিল ৫৩টি। আর শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ছিল ২টি।

এবার ১৩টি কলেজের মোট ৬৫ জন পরীক্ষার্থীর কেউ পাস করেননি।

শতভাগ ফেল করা ১৩টি কলেজ হলো- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গগর কলেজ, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দার মহিলা কলেজ, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গার দবিরহাট বালিকা স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ, বোদা উপজেলার মাড়েয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাসিরউদ্দিন কলেজ, কালিগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাইস্কুল অ্যান্ড কলেজ, নীলফামারীর জলঢাকা উপজেলার চৌরাডাঙ্গী হাইস্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজ, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মহিলা কলেজ, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ।

The post দিনাজপুর বোর্ডের ১৩ কলেজের সবাই ফেল appeared first on IM News.

ধুমধামে বট-পাকুড়ের বিয়ে
চারদিকে ঢাক-ঢোল আর সানাইয়ের সুর বাজছে। উলুধ্বনিও দিচ্ছেন অনেকেই।

পুরোহিত পাঠ করছেন মন্ত্র। পরিপাটি করে সাজানো হয়েছে ছাদনাতলা। এক পলক দেখার জন্য ভিড় করছেন অনেকেই। বিয়ের আয়োজনের কোনো কিছুর কমতি নেই। তবে এত কিছু আয়োজন করা হয়েছে বট আর পাকুড় গাছের বিয়েকে ঘিরে।

সোমবার (২৩ জানুয়ারি) দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। এতে আশেপাশের প্রায় শতাধিক পরিবার অংশ নেন।

এদিন সকাল থেকে শুরু হয় বিয়ের কার্যক্রম। চলে বিকেল পর্যন্ত। বটপাকুড়ের বিয়েতে বটগাছকে কনে আর পাকুড় গাছকে বর হিসেবে সাজানো হয়। বিয়েতে কনের বাবা হিসেবে কন্যাদান করেন সুব্রত চন্দ্র রায় আর ছেলের বাবা ছিলেন একই এলাকার অনীল চন্দ্র রায়। বিয়ের কাজ সম্পন্ন করেন পুরোহিত রামকৃষ্ণ চক্রবর্তী।

কথা হলে কন্যাদান (বটগাছ) করা সুব্রত চন্দ্র রায় বলেন, ‘আমি এ যাবত শুধু শুনেই আসছি যে বট আর পাকুড় গাছের বিয়ের কথা। কোনো দিনও সেই বিয়ে দেখিনি। আজকে নিজেই কন্যার বাবা হিসেবে বটগাছকে সম্প্রদান করছি। আমাদের পরিবারের সবার মঙ্গল কামনায় এই বিয়ের আয়োজন করা হয়েছে। সনাতন রীতিনীতি মেনেই এই বিয়ে দেওয়া হচ্ছে।’

ছেলের বাবা (পাকুড় গাছ) অনীল চন্দ্র রায় বলেন, ‘আমার ঠাকুরবাড়িতে বট ও পাকুড় গাছ প্রাকৃতিকভাবেই জন্মেছিল। তখন আমার মা এই গাছগুলোকে বিয়ে দিতে বলেছিলেন আমাদের সুফল হওয়ার জন্য। তারপর আমরা দুজন মিলে বট-পাকুড় গাছ দুটি এখানে রোপণ করি। আজকে সেই গাছেরই বিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের সব মঙ্গল হবে। আমাদের পরিবারের ছেলেমেয়েদের বিপদ-আপদ দূর হবে। ’

বিয়ে দেখতে আসা অমিরা রায় বলেন, ‌‘মুই ছোট থাকিতে একবার বট-পাকুড়ের বিয়া দেখিছুনু কিন্তু আগের কথা খেয়াল (স্মরণ) নেই। আর আইজকা আবার দেখিবার সুযোগ হলি। নিজের যাতে পুণ্য হয় সেইজন্যে এই বিয়ে দেওয়া হয়। ছেলেমেয়ে যাতে ভালো থাকে, পরকালে যাতে স্বর্গে জায়গা পাওয়া যায় সেইজন্য বট-পাকুড়ের বিয়া হয়।’

বিয়েতে আসা আষাঢ়ু চন্দ্র রায় বলেন, ‘বট-পাকুড়ের বিয়ে দিলে আমদের ধর্মীয়ভাবেই একটা পুণ্য লাভ হয়। অনেকেই আবার ছেলে বা মেয়ে সন্তান লাভের আশায় এই বিয়ে দেয়। অনেক আগে থেকে এই বিয়ের প্রথা চলে আসছে।’

প্রথমবারের মতো বট-পাকুড়ের বিয়ে দেখতে এসেছেন রত্না রায়।

কথা হলে তিনি বলেন, ‘বট-পাকুড়ের বিয়ে হবে এটা শোনার পর থেকেই অনেক কৌতূহল হচ্ছিল মনের মধ্যে। আগে অনেকবার শুনেছি বট-পাকুড়ের বিয়ের কথা। কিন্তু এই প্রথমবার নিজ চোখে বিয়ে দেখলাম। বিয়েতে অনেকের আত্মীয়-স্বজনের সাথে দেখা হলো। সবাই মিলে অনেক আনন্দ করলাম। বর-কনের বিয়ের মতোই সব আয়োজন ছিল বিয়েতে। আমার অনেক ভালো লেগেছে বট-পাকুড়ের বিয়েতে আসতে পেরে।’

বিয়ের পুরোহিত রামকৃষ্ণ চক্রবর্তী বলেন, ‘বট-পাকুড়ের বিয়ে দিলে পরিবারের অমঙ্গল দূর হয়। তাদের পরিবারের ছেলেমেয়েদের কোনো অভাব বা দুঃখ-কষ্ট তাদের জীবনে আসবে না। এজন্য আজকে বট-পাকুড়ের বিয়ে দিচ্ছেন রুদ্রপরের অনীল ও সুব্রত চন্দ্র রায়।’

The post ধুমধামে বট-পাকুড়ের বিয়ে appeared first on IM News.

ধান বোঝাই ও কয়লা বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত
দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ধান বোঝাই ও কয়লা বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল ইসলাম (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই ট্রাকের চালকসহ তিনজন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার উচিতপুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার মৃত কামরুলের ছেলে। তিনি ধান বোঝাই ট্রাকের হেলপার ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। কয়লা বোঝাই ট্রাকের চালকের নাম রজব আলী। বাকি দুজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বনমালী বলেন, ধান বোঝাই একটি ট্রাক দিনাজপুরের কাহারোল হাট থেকে নওগাঁয় যাচ্ছিল। পথে উচিতপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ধান বোঝাই ট্রাকের হেলপার রাসেল। তিনি ট্রাক চালাচ্ছিলেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

The post ধান বোঝাই ও কয়লা বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত appeared first on IM News.

বিয়ের দাবিতে শিক্ষার্থীর অনশন, উপজেলা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
দিনাজপুর প্রতিনিধি :: বিয়ের দাবিতে এক ছাত্রলীগ নেতার বাড়িতে অনশন করছেন এক শিক্ষার্থী। তিনি ওই ছাত্রলীগ নেতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় শাহাবুল ইসলাম শাওন নামে ওই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দিয়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলা ছাত্রলীগ।

অব্যাহতি পাওয়া শাহাবুল ইসলাম শাওন উপজেলার সাত নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চক হরিদাসপুর এলাকার তোজাম্মেলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, শাওনের বাড়িতে পার্শ্ববর্তী ইউনিয়নের এক কলেজ শিক্ষার্থী গত তিন দিন থেকে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। অনশনরত ওই শিক্ষার্থী শাওনের প্রেমিকা ছিলেন।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এরপর অনশনের বিষয়টি জানতে পারে উপজেলা ছাত্রলীগ। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী তাকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক জানান, একটি মেয়ে শাওনের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন। এরপর থেকেই তিনি (শাওন) পলাতক। পরে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগকে অবগত করা হলে তাদের নির্দেশে শাওনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে আমি জানতে পারি গতকাল সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাটের রানিগঞ্জে ওই মেয়েকে তিনি বিয়ে করেছেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, একটি মেয়ে শাওনের বাড়িতে অনশন করছেন বলে আমরা জানতে পারি। ব্যক্তি স্বার্থে ছাত্রলীগ যেহেতু কাজ করে না, তাই কারও ব্যক্তিগত অপরাধ ছাত্রলীগ কাঁধে নেবে না। তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশ এবং উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাকে অব্যাহতি দিয়েছি।

The post বিয়ের দাবিতে শিক্ষার্থীর অনশন, উপজেলা ছাত্রলীগ নেতাকে অব্যাহতি appeared first on IM News.

দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
দিনাজপুর প্রতিনিধি :: মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে হিমেল বাতাসে দেশের উত্তরের জেলা দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা তিনদিন ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উপস্থিতি থাকলেও শীতল বাতাসে তাপমাত্রা সেভাবে অনুভূত হয় না।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এখনও পর্যন্ত এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আর আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে, ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি, ২ জানুয়ারি ১০ দশমিক ৬ ডিগ্রি, ৩ জানুয়ারি ১৩ দশমিক ২ ডিগ্রি, ৪ জানুয়ারি ১২ ডিগ্রি, ৫ জানুয়ারি ৯ দশমিক ৮ ডিগ্রি, ৬ জানুয়ারি ১০ দশমিক ৫ ডিগ্রি, ৭ জানুয়ারি ৯ দশমিক ৪ ডিগ্রি ও ৮ জানুয়ারি ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে কনকনে শীতে কাজের সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষদের দুর্ভোগের শেষ নেই। দিনাজপুর সদর উপজেলার উলিপুর এলাকার আলু চাষী ফখরুল ইসলাম বলেন, এই শীতের সকালে জমিতে সেচ দিতে সমস্যা হয়। মোটা জামাকাপড় পরেও কাঁপন থামেনা। ঠাণ্ডায় শ্রমিকরাও কাজে আসতে চায় না। আর আলুর ক্ষতি যেন না হয় এজন্য ঘনঘন বিষ স্প্রে করতে হয়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী আবহাওয়া কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত কয়েকদিন ধরেই দিনাজপুরে ৯ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) জেলায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এখনও পর্যন্ত এ মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কমতে পারে বলেও জানান তিনি।

The post দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন appeared first on IM News.

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি
দিনাজপুর প্রতিনিধি :: দেশের উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। আজ (২৫ ডিসেম্বর) সকাল থেকেই চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। বেলা বাড়লেও কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে সকালে যে পরিমাণ কুয়াশা ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করেছে।

দিনাজপুরসহ উত্তরাঞ্চলীয় জেলার বাসিন্দারা শীতের কারণে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন। দরিদ্র বিশেষ করে দিনমজুররা বেশি ভোগান্তিতে পড়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।

একদিকে শীতের কারণে কমেছে রোজগার। অন্য দিকে বেড়েছে শীতজনিত রোগ। জ্বর-সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

দিনমজুর রফিকুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠতে খবু কষ্ট হয়। তারপরও আমি মানুষের দোকানে কাজ করি তাই উঠতে বাধ্য হয়েছি। কয়েক দিন ধরে খুব ঠান্ডা পড়েছে। এতে কাজ করতেও কষ্ট হয়। যে পরিমাণ কুয়াশা ঝরছে তাতে আমাদের মতো গরিব মানুষ কাজে যেতে না পেরে বিপদে পড়েছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দিনাজপুরে আজ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। জেলায় চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে।

The post দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি appeared first on IM News.