রাজনীতি Archives - IM News

জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্যের আংশিক প্রচার হয়েছে: সালাহউদ্দিন
জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে দেয়া তার বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে বলে দাবি করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

The post জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্যের আংশিক প্রচার হয়েছে: সালাহউদ্দিন appeared first on IM News.

ভোটের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে। সেটা করতে হলে দুই মাস আগে তফশিল দিতে হবে।

সে হিসাবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন।

শনিবার (১৮ অক্টোবর) বরিশাল সার্কিট হাউসের সেমিনার রুমে বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন সিইসি। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিগত দিনে যে নির্বাচন হয়েছে, এবার তেমন নির্বাচন হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও দাবি করেন সিইসি। তার মতে, আসছে নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল ততদিন পর্যন্ত নির্বাচনে আসতে পারবে না, যতদিন না পর্যন্ত তাদের বিচার সম্পন্ন হয়।

এদিকে, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক বরাদ্দ দেয়ার বিষয়ে তিনি বললেন— আমরা আগেও বলেছি, আবার বলছি এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার কোনও সুযোগ নেই। আমাদের কিছু আইন আছে, নীতিমালা আছে, সেখানে শাপলা প্রতীক নেই।

The post ভোটের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে: সিইসি appeared first on IM News.

‘বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল’
বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, আ.লীগ আমলে যারা শাপলা চত্তরে শহিদ হয়েছেন, তাদের পরিবারগুলো ভয় পেত পরিচয় দিতে। অর্ন্তবর্তী সরকারের উদ্যোগে শহিদদের সম্মাননা দেয়ার কাজ চলমান আছে।

তিনি বলেন, একটি দেশে ইতিহাস ও সার্বভৌমত্ব রক্ষায় শহিদদের অবদান সবসময় স্মরণ রাখতে হবে। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, মৃত্যুর তথ্য নিয়ে যখন মিথ্যাচার হতো সে সময় কোনো প্রতিবাদ হয়নি। শাপলা চত্বরের ঘটনায় এখনকার মতো যদি বিগত সময় গরম বক্তব্য দিতো আলেম সমাজ, তাহলে ইতিহাস মুছে ফেলার সাহস দেখাতে পারতো না ফ্যাসিবাদী শক্তি।

বিগত সময় করা হয়রানি মূলক মিথ্যা প্রত্যাহারের কাজ চলমান আছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা জানান, হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ৫ মে নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছিল আওয়ামী লীগ সরকার। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে আর কেউ আলেম ওলামাদের ওপর এ ধরনের হামলার সাহস দেখাতে পারবে না। অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে বলে জানান এই জামায়াত নেতা। তিনি বলেন, এই ঐক্য ব্যর্থ হলে দেশ গভীর সংকটে পড়বে।

The post ‘বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল’ appeared first on IM News.

তথাকথিত রাজনৈতিক দল নিয়ে জুলাই সনদে স্বাক্ষর: ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা
জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে যারা জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার—তাদের বাদ দিয়ে তথাকথিত কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা।

শুক্রবার (১৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এসব কথা বলেন।

এর আগে এদিন বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত উদ্বেগের বিষয়, সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দিনের প্রথমার্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চব্বিশের জুলাই যোদ্ধা আতিকুল গাজীসহ ২৭ জন গুরুতর আহত হন। একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য কর্তৃক জুলাই যোদ্ধাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বলেন, ‘২৪-এর জুলাই ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই সহস্রাধিক শহীদ ও আহত যোদ্ধার রক্তের বিনিময়েই আজকের বহুল আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কারের দলিল ‘জুলাই সনদ’। রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর হামলা কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি জুলাইয়ের রক্তের সঙ্গেও বিশ্বাসঘাতকতা এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে আরও বলা হয়, এ অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, কেবল জাতীয় ঐক্যর নামে জুলাইয়ের গুরুত্বপূর্ণ অংশীদারদের উপেক্ষা করে কিছু তথাকথিত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে, শহীদ পরিবার, আহত যোদ্ধা, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের (অংশীজনদের) সঙ্গে বসেই যেন জুলাই সনদের আইনি বৈধতা এবং ‘নোট অব ডিসেন্ট (দ্বিমত)’ সংক্রান্ত সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধান অবিলম্বে নিশ্চিত করা হয়।

The post তথাকথিত রাজনৈতিক দল নিয়ে জুলাই সনদে স্বাক্ষর: ছাত্র-জনতার সঙ্গে চরম প্রতারণা appeared first on IM News.

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসিরকে অব্যাহতি
গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১২ অক্টোবর) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি দেয়ার পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি আদেশ রোববার থেকেই কার্যকর হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে মুনতাসির মাহমুদকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

The post এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসিরকে অব্যাহতি appeared first on IM News.

পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল
পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে পিআর পদ্ধতিকে সামনে এনেছে। এই পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণাই নেই। যারা সংসদ সদস্য হয়েছিলেন, তাদের মধ্যেও কেউ এটা ভালোভাবে বোঝেন না। যারা সংস্কার কমিশনে আছেন, তারাও এটি প্রস্তাব করেননি। একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যেই এটি সামনে এনেছে।

তিনি বলেন, একটা কথা খুব স্পষ্ট, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আমরা সেটাই দেখতে চাই। জনগণও চায়, দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। রাতারাতি বাংলাদেশকে বদলে ফেলা সম্ভব নয়। কিন্তু প্রক্রিয়াটি শুরু হোক, এটাই জনগণের প্রত্যাশা।

তিনি আরও বলেন, এখন সবার দায়িত্ব, বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা। কিছু মানুষ আমাদের ১৯৭১ সালের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। কিন্তু মনে রাখতে হবে, একাত্তরের যুদ্ধের কারণেই আমরা স্বাধীন হয়েছি। আর স্বাধীন হয়েছি বলেই আজ নতুন রাষ্ট্র ও নতুন চিন্তার কথা ভাবতে পারছি। আমাদের মধ্যে অনেকে আছেন, যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানেও অংশ নিয়েছেন। এখন আমাদের দায়িত্ব, এই বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা।

The post পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল appeared first on IM News.

৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে ৭ দলের স্মারকলিপি
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি দল। রোববার (১২ অক্টোবর) দুপুরে দলগুলোর ঢাকা জেলার কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে স্মারকলিপি তুলে দেয়া।

৫ দফা দাবির মধ্য রয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা। সংসদ নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান ও স্বৈরাচারের দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।

স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। কোনও রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মানবে না।’

এদিকে, গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চেয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। আর দাবি আদায়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন খেলাফতে মজলিসের নায়েবে আমির আহম্মদ আলি কাসেমী।

The post ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে ৭ দলের স্মারকলিপি appeared first on IM News.

ধানের শীষ তো আপনাদের জন্মেরও আগের প্রতীক: এনসিপিকে রিজভী
বিএনপি ধানের শীষকে ৪৮ বছর ধরে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করছেন এবং এর আগে এটি মাওলানা ভাসানীর রাজনৈতিক দলের প্রতীক ছিল বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে ‘বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সময় তিনি এনসিপি নেতাদের উদ্দেশে বলেন, ‘শাপলা প্রতীক না দি‌লে ধা‌নের শীষ দেয়া যাবে না, এ ধরনের অযাচিত দাবি তু‌লে বিতর্ক সৃ‌ষ্টি করা হ‌চ্ছে। এ ধরনের ঘটনা চলমান থাক‌লে পরা‌জিত শ‌ক্তি সু‌যোগ পা‌বে। শাপলা জাতীয় ফুল ও জাতীয় প্রতীক। কেন আপনাদের প্রতীকের সঙ্গে ধানের শীষকে মেলাচ্ছেন?

‘ধানের শীষ তো আপনাদের জন্মেরও আগে বিএনপির দলীয় প্রতীক। এ নি‌য়ে কেন বিতর্ক তৈ‌রি হ‌চ্ছে। এসব কারণে একদি‌কে সময় নষ্ট; অন‌্যদি‌কে ঐক্যের স্প্রিরিট প্রতিহত হ‌চ্ছে।’

বিএনপি নেতা আরও বলেন, ‘এটা যেন বাড়ির আবদার, ছোট ভাই বলছে, যদি চকলেট আমাকে না দেয়া হয়, তাহলে বড় ভাইকেও দেয়া হবে না। ব্যাপারটা এরকম।’

রিজভী আরও ব‌লেন, মা‌টি‌তে যে রকম সুরঙ্গ করা যায়, সেভা‌বে অনেক সুরঙ্গ তৈ‌রির চেষ্টা করা হ‌চ্ছে, যা‌তে যি‌নি পা‌লি‌য়ে গে‌ছে, তা‌কে দে‌শে আনা যায়। এছাড়াও দে‌শের অভ্যন্তরেও নানা ষড়যন্ত্র করা হ‌চ্ছে, এ ষড়যন্ত্রকে মোকা‌বেলা কর‌তে সকল‌কেই ঐক্যবদ্ধ থাক‌তে হ‌বে।

সদস্য সংগ্রহের ব্যাপারে রিজভী ব‌লেন, কোনো চি‌হ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানু‌ষের মা‌ঝে ভীতি সঞ্চারকারী এবং কোনো অপরাধী বিএন‌পি‌তে নতুন সদস‌্য হ‌তে পার‌বে না।

The post ধানের শীষ তো আপনাদের জন্মেরও আগের প্রতীক: এনসিপিকে রিজভী appeared first on IM News.

জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বন্দী নেতাকর্মীদের মুক্তি, মব ভায়োলেন্স বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সকল দলের সমান সুযোগ এবং অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে চলা কর্মী সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় পার্টির কাকরাইলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।

তবে ককটেল বিস্ফোরণের পেছনে কারা জড়িত সে বিষয়ে এবং কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারীর নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

The post জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ appeared first on IM News.

আওয়ামী লীগের ভোট ব্যাংক ঘিরে সাধারণ মানুষের নতুন সমীকরণ
আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট ঘিরে একদিনে যেমন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি), তেমনি অন্যদিকে এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা কার দিকে ভিড়বে, সেই হিসাব-নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে।

সাধারণ মানুষ মনে করছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৌকার ভোটের সরল সমীকরণ আগের মতো খাটবে না। অন্যদিকে নির্বাচন বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার রেখে যাওয়া ভোট ব্যাংক ভাগ হতে পারে কয়েকটি মেরুতে।

এদিকে বিগত তিনটি নির্বাচনে যারা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি, এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনায় ক্ষোভ ঝাড়ছেন তারা। পঁয়তাল্লিশোর্ধ্ব এক রিকশাচালক বলেন, আমি মাত্র দু’বার ভোট দিতে পেরেছি। ১৫ বছর ধরে ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্রে গেলেই বলতো আপনার ভোট হয়ে গেছে। আমি চাই না নির্বাচনে আওয়ামী লীগ থাকুক।

একই কথা জানিয়ে মধ্যবয়সী এক যুবক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু যদি একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকে সে ক্ষেত্রে ওই দলের নির্বাচনে অংশগ্রহণের যৌক্তিকতা ন

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ইমেজ তলানিতে গিয়ে ঠেকেছে। শুধু আছে নৌকার একটি বড় ভোট ব্যাংক। তবে আসন্ন নির্বাচনে তারা কোন দিকে ভিড়বে, সেই প্রশ্নে আছে মিশ্র প্রতিক্রিয়া।

কেউ বলছেন, আওয়ামী লীগের ভেতরে অনেক ভালো লোকও আছে, এজন্য আওয়ামী লীগের নির্বাচন করা দরবার। তবে যাদের অভিযুক্ত করা হয়েছে, তাদের নির্বাচন থেকে বহিষ্কার করা উচিত। আবার কেউ কেউ বলছেন, সাধারণ মানুষ আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকার করে নিয়েছে। ফ্যাসিস্ট হিসেবে দলটিকে দোষী করেছে। সে অভিযোগ থেকে আসলে তাদের মুক্ত হওয়া উচিত।

তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সব দলের অংশগ্রহণের বিষয়টি মাথায় রেখে নির্বাচনে আওয়ামী লীগকে যোগ করার পক্ষে কোনো কোনো মহল। কিন্তু জুলাই গণহত্যার অমীমাংসিত হিসেবের মধ্যে এমন বিষয় সরলভাবে দেখছে না শহিদ পরিবারগুলো। শহিদ মাহফুজুর রহমান মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আওয়ামী লীগ যদি এবারের নির্বাচনে অংশগ্রহণ করে তবে এটি শহিদ পরিবার ও ২০ হাজারের বেশি আহতদের সঙ্গে সবচেয়ে বড় বেইমানি হবে।

নিবন্ধন ও প্রতীক স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন, এ ক্ষেত্রে ভোটের মাঠে বড় নিয়ামক হয়ে উঠতে পারে দলটির ভোটাররা।

আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাবে। এককভাবে যে কোনো দল তা পাবে এমনটা নয়। আমার মতে, সৎ ও মানুষের জন্য কাজ করবে এবং রাজনৈতিক দলগুলো কেমন ধরনের ব্যক্তিকে মনোনয়ন দেবে এমন সব বিষয়ের ওপর আওয়ামী লীগের ভোট ভাগ হওয়ার বিষয়টি নির্ভর করছে।

The post আওয়ামী লীগের ভোট ব্যাংক ঘিরে সাধারণ মানুষের নতুন সমীকরণ appeared first on IM News.