জয়পুরহাট Archives - IM News

জয়পুরহাটে বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরের সকল স্তরের শিক্ষকদের সঙ্গে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. সামসুল আলম।

শুক্রবার(৩ মার্চ) ৩টার সময় ক্ষেতলাল সরকারি এস এ কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ৩ হাজার শিক্ষককে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন স্থানীয় নেতারা।

জানা যায়, জয়পুরহাট-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উদ্যোগে কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আয়োজন করেন তিনি।

উদ্ধোধনী আলোচনা সভা আবু সাঈদ আল মাহমুদ স্বপনর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান। সম্মানিত অতিথি জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যক্তিগত সহকারী ও বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তিন উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ শিক্ষক প্রতিনিধি, মেয়র, জনপ্রতিনিধি প্রমুখ।

The post জয়পুরহাটে বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প অনুষ্ঠিত appeared first on IM News.

এক প্রেমিক নিয়ে ৪ তরুণীর মারামারি
জয়পুরহাটে প্রেমিক নিয়ে দ্বন্দ্বে চার তরুণীর নিজেদের মধ্যে মারামারির ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এক মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় মারপিটের এ ঘটনা ঘটে।

জানা যায়, দুই তরুণী এক তরুণের সঙ্গে প্রেম করেন। দুই তরুণী বোন ও বান্ধবীকে নিয়ে সমঝোতা করতে এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে তাদের নাম ও পরিচয় কেউ জানাতে পারেননি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই তরুণী শাড়ি পরা দুই তরুণীকে মারপিট করছে। শাড়ি পরা তরুণী সড়কের ওপর গেলে বোরকা পরা তরুণী তার বুকের ওপর বসে পড়ে। বোরকা পরা তরুণী শাড়ি পরা তরুণীর চুল ধরে টানাহেঁচড়া করছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা রনি হোসেন জানান, এক তরুণের সঙ্গে দুই তরুণী গোপনে প্রেম করছিলেন। এ ঘটনাটি তাদের নিজেদের মধ্যে জানাজানি হয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারা নিজেরাই সমঝোতার উদ্যোগ নেন। দুই প্রেমিকার একজন শাড়ি, আরেকজন বোরকা পড়ে তাদের বোন ও বান্ধবীকে নিয়ে শনিবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় আসেন। তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ করে তাদের মধ্যে মারামারি শুরু হয়। তখন কয়েকজন তরুণ তাদের মারামারি দৃশ্য মুঠোফোনে ভিডিও করছিলেন। পরে তারা মারামারি ভেঙে দেন।

রাতুল নামে এক তরুণ তার মুঠোফোনে তাদের মারামারির দৃশ্য ভিডিও ধারণ করেন। তিনি বলেন, আমরা শনিবার বিকেলে পুকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে ৪ টার দিকে শাড়ি পরা দুই তরুণী পুকুরপাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকা পরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। শাড়ি পরা দুই তরুণীর সঙ্গে বোরকা পরা দুই তরুণী গল্প করছিলেন। কয়েক মিনিট পর তাদের মধ্য মারামারি শুরু হয়। অনেকেই তখন মারামারির দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন। আমিও তরুণীদের মারামারির দৃশ্য ভিডিও ধারণ করি। পরে মারামারি ভেঙে দেওয়ার পর দুই জোড়া তরুণী সেখান থেকে দ্রুত সটকে পড়েন।

তিনি আরও বলেন, আমরা যতদূর জেনেছি, এক তরুণের সঙ্গে দুই তরুণীর প্রেমের সম্পর্ক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। আমরা একজন তরুণীকে চিনতে পেরেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।

The post এক প্রেমিক নিয়ে ৪ তরুণীর মারামারি appeared first on IM News.

নতুন বইয়ের সংকটে পাঠদান ব্যাহত
শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মুখে খুশির ঝিলিক। নতুন বছরের প্রথমদিন নতুন ক্লাসের নতুন বই হাতে পাওয়ার উচ্ছ্বাস। তবে বইয়ের সংকটের কারণে ছন্দপতন ঘটেছে উৎসবের। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনেক শিক্ষার্থীর মন খারাপ। কারণ নতুন বইয়ের সুবাস এখনও সম্পূর্ণ পায়নি তারা। জানুয়ারি পেরিয়ে বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারির আগমন। এক মাস পেরিয়ে গেলেও জয়পুরহাটে মাধ্যমিক ও প্রাথমিকের সম্পূর্ণ বই হাতে পায়নি শিক্ষার্থীরা।

জেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রাথমিকসহ কেজি স্কুলগুলোতে ক্লাস চলছে পুরোদমে। কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এই বছর শতভাগ বই দেওয়া হলেও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছে মাত্র দুইটি বই। বাকী ৪টি অর্থাৎ বিজ্ঞান, বাংলা, গণিত ও ধর্ম বই না থাকায় বিপাকে পড়েছে তারা। অপর দিকে মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির ১২টি বইয়ের মধ্যে ৪টি বই পেয়েছে শিক্ষার্থীরা। বাকী ৮টি বই এখনও পায়নি তারা। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কবে নাগাদ বই আসবে তার নিশ্চয়তা না থাকায় দুশ্চিন্তায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। কবে আসবে বাকী বইগুলো শিক্ষকদের জানা নেই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করা হয়েছে। কিন্তু তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ বই বিতরণ করা হয়নি। তৃতীয় শ্রেণিতে বইয়ের বরাদ্দ ছিল ১০ লাখ ৪ হাজার ৬৭৬, এর মধ্যে বই প্রাপ্তি হয়েছে ৫ লাখ ৯ হাজার ৪২২; চতুর্থ শ্রেণিতে বইয়ের বরাদ্দ ছিল ১০ লাখ ৪০ হাজার ১০, এর মধ্যে বই প্রাপ্তি হয়েছে ৪ লাখ ১ হাজার ৩৪৩টি; পঞ্চম শ্রেণিতে বইয়ের বরাদ্দ ছিল ৯ লাখ ৯ হাজার ৮৮২, এর মধ্যে বই প্রাপ্তি হয়েছে ৩ লাখ ৮ হাজার ৮৮২টি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, মাধ্যমিকে একমাত্র ষষ্ঠ শ্রেণির ১২টি বইয়ের মধ্যে ১২টি পেয়েছে শিক্ষার্থীরা। আর ৭ম শ্রেণির ১২টি বইয়ের মধ্যে ৪টি । কবে আসবে এই ৩টি বই তা তাদের জানা নেই।

জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিজান বলেন, বই পেয়েছি ২টি। ক্লাস হচ্ছে ৬টি। স্যাররা ৬টি বইয়ের পড়া দিচ্ছে। ফলে আমার বাকী ৪টি বই না থাকাতে বাড়িতে পড়তে পারছি না। কবে বই পাব?

খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিমি বলেন, গত দুই বছর করোনাকালীন সময়ে শ্রেণিকক্ষে এসে ভালোভাবে লেখাপড়া করতে পারিনি। যার কারণে লেখাপড়ায় আমাদের অনেক ঘাটতি আছে। এর মধ্যে নতুন বছরে মাত্র নতুন কয়েকটি বই পেয়েছি। এক মাস পেরিয়ে গেছে এখনও বইগুলো পাচ্ছি না। বই ছাড়া কেমন করে পড়ব আমরা?

এ প্রসঙ্গে অভিভাবক বাসন্তি রানী বলেন, আমার মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। জানুয়ারি মাস থেকে স্কুলে পুরোদমে ক্লাস চলছে। কিন্তু সে চলতি বছর বই পেয়েছে ৪টি। বাকী বই আমি সংগ্রহ করতে পারিনি। ফলে মেয়েকে পড়াতে গিয়ে বিপাকে পড়েছি । অভাবের সংসার মেয়েকে কোচিং কিংবা প্রাইভেটে দিতেও পারছি না।

এ বিষয়ে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭ম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম এবং বিজ্ঞানের একাংশ বই ছাড়া অন্যান্য বই পেয়েছে। তবে দুঃখের বিষয় মেইন বইগুলো না পাওয়ার কারণে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হচ্ছে। বই না পাওয়ার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বিগ্নতার জায়গা তৈরি হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন জানান, এই জেলায় ৩৭৫টি বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে শতভাগ বই দিয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে বই দেওয়া হয়েছে ২টি করে। বাকী ৪টি বই এখনো আসেনি। চলতি মাসের মধ্যে আশা করি বাকী ৪টি বই এসে যাবে। আমরা বই হাতে পাওয়ার সাথে সাথেই বিদ্যালয়গুলোতে পৌঁছে দেব।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘চলতি বছরে মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫ শতাংশ বই দেওয়া হয়েছে। বাকী ২৫ শতাংশ বই আমরা এখানো পায়নি। তবে আশা করছি দ্রুত বইগুলো হাতে পাবো। বই পেলেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করব।’

এদিকে জয়পুরহাট আমদই কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ ওয়াজেদ পারভেজ বলেন, করোনায় টালমাটাল ছিল শিক্ষা ব্যবস্থা। এর মধ্যে চলতি বছর এক মাস পেরিয়ে গেলেও এখনও বই হাতে পায়নি শিক্ষার্থীরা। যা জাতির জন্য দুঃখজনক বিষয়। সরকারের কাছে দাবি করেন, দ্রুত বই দেওয়ার ব্যবস্থা করা হোক।

The post নতুন বইয়ের সংকটে পাঠদান ব্যাহত appeared first on IM News.

জয়পুরহাটে হাজতির মৃত্যু
জয়পুরহাট জেলা কারাগারে আব্দুল মোমিন (৩৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ৩টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল মোমিন জেলা শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমান ভাদুর ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, মাদকের মামলায় ২০২২ সালের ১৫ এপ্রিল থেকে জয়পুরহাট জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন আব্দুল মোমিন। মঙ্গলবার রাত ৩টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আরএমও ডা. মো. শহীদ হোসেন বলেন, রাতে জেলা কারাগার থেকে এক হাজতিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখেন হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা বলেন, হাজতির মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

The post জয়পুরহাটে হাজতির মৃত্যু appeared first on IM News.

দলিত জনগোষ্ঠী ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ
জয়পুরহাট প্রতিনিধি :: দলিত জনগোষ্ঠী ৮ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) জয়পুরহাট জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাস।

সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রবিদাস ফোরাম জয়পুরহাট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পা রবিদাস, জয়পুরহাট আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক সুরেশ রবিদাস, বিডিইআরএমের জেলা কমিটির সহ-সভাপতি মনু হরিজন, পাদুকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরাল রবিদাস প্রমুখ।

সমাবেশে তারা ৮ দফা দাবিতে উল্লেখ করেন- জাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ করতে হবে, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র বরাদ্দ বাড়ানো, সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করা, পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করা, সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করা, সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করা, দলিত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধকল্পে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমাণ বাড়াতে হবে।

The post দলিত জনগোষ্ঠী ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ appeared first on IM News.

কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ভাঙ্গা হাত নিয়ে পরীক্ষা দিলো হানি
জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে এক পরিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হন। ভেঙে যায় একটি হাত। কিন্তু সেই ভাঙা হাত নিয়েই পরীক্ষা দিলো সেই পরিক্ষার্থী।

রোববার (৬ নভেম্বর) সকালে জয়পুরহাট মহাবিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা) শাইখা সুলতানা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ওই পরিক্ষার্থীর নাম উম্মে হানি (১৭)। সে পাঁচবিবি উপজেলার আটাপাড়া উত্তর কৃষ্টপুর গ্রামের সুজাউল ইসলামের মেয়ে ও জয়পুরহাট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

পরীক্ষাকেন্দ্র ও জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, উম্মে হানি শহরের একটি ছাত্রীনিবাস থেকে রিকশায় করে জয়পুরহাট মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে শহরের ধানমন্ডি মোড়ে রিকশা থেকে ছিটকে পড়ে তার বাঁ হাত ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। পরে জেলা প্রশাসক শরীফুল ইসলাম দুর্ঘটনার খবর পেয়ে আহত উম্মে হানির চিকিৎসা এবং পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা) শাইখা সুলতানা বলেন, কেন্দ্রে যাওয়ার পথে আহত শিক্ষার্থীর বাঁ হাত ভেঙ্গে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। তাকে চিকিৎসা দেওয়ার পর কেন্দ্রের একটি কক্ষে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে পরিক্ষার্থীর চিকিৎসাসহ পরীক্ষায় অংশ নেওয়ার সার্বিক ব্যবস্থা করা হয়।

The post কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ভাঙ্গা হাত নিয়ে পরীক্ষা দিলো হানি appeared first on IM News.

৫৪ গ্রাম হেরোইন রাখায় যুবকের মৃত্যুদণ্ড
১৩ কার্যদিবসে জয়পুরহাটে একটি মাদক মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার (১০ আগস্ট) জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম সারোয়ার এই রায় দেন।

রায়ে মামলার একমাত্র আসামি নাজমুল হোসাইনকে (২৬) ৫৪ গ্রাম হেরোইন রাখায় মৃত্যুদণ্ড ও একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসাইন নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাডাল গ্রামের ইউসুফ আলী মন্ডলের ছেলে। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৯ জানুয়ারি র‌্যাবের জয়পুরহাট ক্যাম্পের একটি দল গোপন সংবাদে জানতে পারে, আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকায় এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। সেখানে র‌্যাব সদস্যরা পৌঁছামাত্র নাজমুল দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে জাকেটের পকেট থেকে ৫৪ দশমিক ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় নাজমুলের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান। ওই দিন তাকে থানায় হস্তান্তর করা হয়। পরে নাজমুল আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। চলতি বছরের ২৪ জুলাই আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার থেকে জেলা গোয়েন্দা শাখার পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

জয়পুরহাট আদালতের পুলিশ পরির্দশক আব্দুল লতিফ খাঁন বলেন, মাদক মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি নাজমুল হোসাইনকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মাত্র ১৩ কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি হয়েছে। জয়পুরহাট জেলা প্রতিষ্ঠার পর আগে কখনো এত অল্প সময়ে আর কোনো মাদক মামলা নিষ্পত্তি হয়নি বলে বিচারক রায় পড়ার সময় বলেন।

The post ৫৪ গ্রাম হেরোইন রাখায় যুবকের মৃত্যুদণ্ড appeared first on IM News.