লাইফ স্টাইল Archives - IM News

বিষণ্নতা-দুশ্চিন্তা জেঁকে বসলে যা করবেন
ক্রমবর্ধমান কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনে উত্থান-পতনের কারণে মানুষ ক্রমশ হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, বিষণ্নতার সবচেয়ে বড় কারণ হল আমাদের পরিবর্তিত জীবনধারা। মূলত, যখন প্রতিটি ছোট-বড় বিষয়ে দুশ্চিন্তা করতে থাকি, তখন মানসিক চাপ কখন বিষণ্নতায় রূপ নেয় তা বোঝা যায় না। আর বর্তমান সময়ে এই সমস্যাতেই ভুগছেন আমাদের আশেপাশে একটা বড় সংখ্যার মানুষ ।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অহেতুক দুশ্চিন্তা অনেকটা চক্রের মতো। যত দূর করতে চাইবেন, তত আপনাকে জেঁকে ধরে বসবে। মূলত, করোনা মহামারির পর থেকেই এই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। অহেতুক দুশ্চিন্তা সবার আগে প্রভাব ফেলে আমাদের দৈনন্দিন কাজের ওপরে। এটি আমাদের কাজের উৎপাদনশীলতায়ও প্রভাব ফেলে। এছাড়াও অহেতুক দুশ্চিন্তার সবচেয়ে বড় প্রভাব ফেলে ঘুমে।

এমতাবস্থায় মানসিক প্রশান্তি পেতে হলে আপনার জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনতে হবে। আপনার অদ্ভুত লাগবেও আধা ঘণ্টা হাঁটা আপনাকে বিষণ্নতা বা অহেতুক দুশ্চিন্তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। প্রকৃতপক্ষে, হাঁটা শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের উন্নতি করে না বরং দিনে মাত্র আধা ঘণ্টা হাঁটা শরীরের অন্যান্য অনেক সুবিধা প্রদান করে। যেমন রক্তচাপ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ অনেক স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ ও উন্নতি করতে সহায়তা করে।

হাঁটলে মেজাজ ভালো হয়-

হাঁটা এন্ডোরফিন নামক হরমোন নিঃসরণ করে, যা আপনার মেজাজ উন্নত করে এবং মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা কমায়। মেজাজ ভালো থাকলে মানুষের মন কাজে নিবদ্ধ থাকে এবং নেতিবাচক চিন্তা মাথায় আসে না। এছাড়াও হাঁটা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ওজনও কমায়।

চিকিৎসকদের মতে, নিয়মিত হাঁটা হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। পাশাপাশি পেশি ও হাড়কে শক্তিশালী করতেও সাহায্য করে।

হাঁটা শরীরে ইতিবাচক শক্তি আনে-

হাঁটা শুধু মানসিক চাপই কমায় না আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করে নেতিবাচকতা থেকে দূরে রাখে। এছাড়াও আপনি সবসময় সক্রিয় বোধ করেন। হাঁটা ঘুমের উন্নতি ঘটায়। মানসিক চাপ থেকে মুক্তি পায় আপনি সবসময় সক্রিয় থাকেন। ক্লান্তি কমে যায় এবং ওজন ও খারাপ কোলেস্টেরলও কমে।

The post বিষণ্নতা-দুশ্চিন্তা জেঁকে বসলে যা করবেন appeared first on IM News.

দ্রুত ওজন কমাতে রাতের খাবারের পর পান করুন ৩ পানীয়
শরীরকে সুস্থ রাখতে ওজন নিয়ন্ত্রণ খুব জরুরি। অনেকেই আছেন, যারা ওজন কমানোর জন্য অনেক টাকা খরচ করেও নিজেদের ফিট রাখতে পারছেন না। এবার ওজন কমাতে অনেকেই ঘুম থেকে উঠে চুমুক দেন লেবু-মধুর উষ্ণ পানীয়তে। কিন্তু অনেকেই একটা বিষয় জানেন না, সেটা হল রাতের খাওয়ার পরও এমন কিছু পানীয় আছে যা পান করলে মেদ কমে দ্রুত।

কেননা এই পানীয়গুলো শুধু হজমেই সাহায্য করবে না, বিপাক হার বৃদ্ধিতেও সাহায্য করবে। ওজন কমানোর ক্ষেত্রে বিপাক হারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চলুন জেনে নেই, কোন কোন পানীয় পান করলে শরীর-স্বাস্থ্য ভাল থাকবে, নিয়ন্ত্রণে আসবে ওজন।

জোয়ান চা

নামে চা হলেও এতে চা-পাতার ব্যবহার হয় না। পানিতে জোয়ান ফুটিয়ে তৈরি হয় এই চা। হজমে সহায়ক জোয়ান। এতে থাকা আর্সেনাল পেটফাঁপা, বদহজম কমাতে সাহায্য করে। খাবার আধ ঘণ্টা পর গরম হালকা গরম জোয়ান চা খেলে হজমও ভাল হবে, আবার বিপাক হারও বৃদ্ধি পাবে।

হলুদ চা

হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন, যা বিপাক হার বৃদ্ধি করে। হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান শরীরের বাড়তি মেদ ঝরাতে অনুঘটকের কাজ করে। রাতের খাবার খাওয়ার পর গরম পানিতে এক চিমটে হলুদ মিশিয়ে খেলে শরীরে নানা উপকার হয়। এই পানীয় যকৃৎ থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। ওজন কমানোর জন্য শরীর থেকে নিয়মিত দূষিত পদার্থ বের করা প্রয়োজন।

লেবু-আদা চা

পানি কিছুটা আদা থেঁতো করে দিয়ে, মিনিট পাঁচেক ফুটিয়ে ছেঁকে তার মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে দিলেই এই চা তৈরি হয়ে যায়। লেবুর রস মেদ গলাতে সাহায্য করে। আদা হজমে সহায়ক। আদায় থাকা উপাদান বিপাক হার বৃদ্ধির পাশাপাশি খিদে নিয়ন্ত্রণেও সহায়ক। রাতে খাবার পর এই পানীয়তে চুমুক দিলে বদহজমের সমস্যা যেমন দূর হবে, তেমনই ওজন কমানোর প্রক্রিয়ায় এতে দ্রুত হবে।

The post দ্রুত ওজন কমাতে রাতের খাবারের পর পান করুন ৩ পানীয় appeared first on IM News.

যেসব সমস্যায় কালোজিরা বিশেষভাবে কার্যকর
কালোজিরা বীজের গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা অপরিসীম ও কালজয়ী। কালোজিরার আদি নিবাস দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া। কেউ কেউ বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর উৎপত্তি স্থান। ওষুধ শিল্প, কনফেকশনারি শিল্প ও রন্ধনশালায় নিত্যদিনের খাবার তৈরিতে কালোজিরার জুড়ি নেই।

কালোজিরা আয়ুর্বেদীয়, ইউনানি, কবিরাজি ও লোকজ চিকিৎসায় বহু রকমের ব্যবহার আছে। প্রসাধনীতেও ব্যবহার হয়। কালোজিরার যে অংশটি ব্যবহার করা হয় তাহলে শুকনো বীজ ও বীজ থেকে পাওয়া তেল।

ইসলাম ধর্মাবলম্বীরা কালোজিরাকে একটি অব্যর্থ রোগ নিরাময়ের উপকরণ হিসেবে বিশ্বাস করে। হাদিসে আছে— কালোজিরা মৃত্যু ব্যতীত অন্য সব রোগ নিরাময় করে। এ জন্য কালোজিরাকে সব রোগের ওষুধ হিসেবে আখ্যায়িত করা হয়। নিয়মিত ও পরিমিত কালোজিরা সেবনে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গকে সতেজ করে ও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সমৃদ্ধি সাধন করে। আজকে জানাব আশ্চর্য বীজ কালোজিরার বহুমুখী উপকারিতা সম্পর্কে।

স্মরণশক্তি বৃদ্ধি

এক চা-চামচ পুদিনাপাতার রস বা কমলার রস বা এক কাপ রঙ চায়ের সঙ্গে এক চা-চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত সেব্য, যা দুশ্চিন্তা দূর করে। এ ছাড়া কালোজিরা মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক। মস্তিস্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। কালোজিরা খেলে আমাদের দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে মস্তিস্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির হয়, যা আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।

মাথাব্যথা

মাথাব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক ৩-৪ বার কালোজিরার তেল মালিশ করুণ। তিন দিন খালি পেটে চা চামচে এক চামচ করে তেল পান করুন উপকার পাবেন।

যৌন দুর্বলতা

কালোজিরা চুর্ণ ও অলিভ অয়েল, ৫০ গ্রাম হেলেঞ্চার রস ও ২০০ গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর এক চামুচ করে খান। এতে গোপন শক্তি বৃদ্ধি পাবে।

চুলপড়া

লেবু দিয়ে সব মাথার খুলি ভালোভাবে মালিশ করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এবং ভালোভাবে মাথা মুছে ফেলুন। তার পর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালোজিরার তেল মালিশ করুন। এতে এক সপ্তাহেই চুলপড়া কমে যাবে।

কফ ও হাঁপানি

বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করুন। এ ক্ষেত্রে হাঁপানিতে উপকারী অন্যান্য মালিশের সঙ্গে এটি মিশিয়েও নেওয়া যেতে পারে।

অ্যাজমায় উন্নতি ঘটে

হালকা উষ্ণ পানিতে কালোজিরা মিলিয়ে ৪৫ দিনের মতো খেলে অ্যাজমার সমস্যার উন্নতি ঘটে।

ডায়াবেটিস

কালোজিরার চূর্ণ ও ডালিমের খোসা চূর্ণ মিশ্রণ এবং কালোজিরার তেল ডায়াবেটিসে উপকারী।

মেদ ও হৃদরোগ

চায়ের সঙ্গে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এর তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয়, তেমনি মেদ কমে যায়।

অ্যাসিডিটি ও গ্যাস্টিক

এক কাপ দুধ ও এক টেবিল চামুচ কালোজিরার তেল দৈনিক তিনবার ৫-৭ দিন সেবন করতে হবে। এতে গ্যাস্টিক কমে যাবে।

চোখে সমস্যা

রাতে ঘুমানোর আগে চোখের উভয়পাশে ও ভুরুতে কালোজিরার তেল মালিশ করুণ। এক কাপ গাজরের রসের সঙ্গে এক মাস কালোজিরা তেল সেবন করুন।

উচ্চ রক্তচাপ

যখনই গরম পানীয় বা চা পান করবেন, তখনই কালোজিরা খাবেন। গরম খাদ্য বা ভাত খাওয়ার সময় কালোজিরার ভর্তা খান রক্তচাপ স্বাভাবিক থাকবে। এ ছাড়া কালোজিরা, নিম ও রসুনের তেল একসঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করুণ। এটি ২-৩ দিন পরপর করা যায়।

জ্বর

সকাল-সন্ধ্যায় লেবুর রসের সঙ্গে এক টেবিল চামুচ কালোজিরা তেল পান করুণ। আর কালোজিরার নস্যি গ্রহণ করুন।

স্ত্রীরোগ

প্রসব ও ভ্রুণ সংরক্ষণে কালোজিরা মৌরী ও মধু দৈনিক ৪ বার খান।

সৌন্দর্য বৃদ্ধি

অলিভ অয়েল ও কালোজিরা তেল মিশিয়ে মুখে মেখে এক ঘণ্টা পর সাবান দিয়ে ধুয়ে ফেলন।

বাত

পিঠে ও অন্যান্য বাতের বেদনায় কালোজিরার তেল মালিশ করুন। এ ছাড়া মধুসহ প্রতিদিন সকালে কালোজিরা সেবনে স্বাস্থ্য ভালো থাকে।

দাঁত শক্ত করে

দই ও কালোজিরার মিশ্রণ প্রতিদিন দুবার দাঁতে ব্যবহার করুন। এতে দাঁতে শিরশিরে অনুভূতি ও রক্তপাত বন্ধ হবে।

ওজন কমায়

যারা ওজন কমাতে চান, তাদের খাদ্যতালিকায় উষ্ণ পানি, মধু ও লেবুর রসের মিশ্রণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন এই মিশ্রণে কিছু কালোজিরা পাউডার ছিটিয়ে দিন। পান করে দারুণ উপকার পাবেন।

The post যেসব সমস্যায় কালোজিরা বিশেষভাবে কার্যকর appeared first on IM News.

চুল পড়া রোধে টনিকের মতো কাজ করে এই চার বীজ
চুলকে বলা হয় নারীর সৌন্দর্যের আঁধার। সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল প্রতিটা নারীরই চাওয়া। চুলের পরিচর্যা কীভাবে করতে হবে সে বিষয়ে তাদের চিন্তার আর শেষ নেই।

বর্তমান সময়ে চুল পড়ার সমস্যায় ভুগছেন তরুণ-তরুণীদের অনেকেই। অল্প বয়সে চুল পড়ার অন্যতম কারণ হচ্ছে— পুষ্টির অভাব। শরীর দুর্বল হলে, প্রচুর পরিমাণে ধূমপান করলে, মদ বেশি খেলেও চুল বেশি পড়ে।

শুধু তাই নয়, বর্তমান সময়ে দুষণের মাত্রাও খুব বেড়েছে। তবে চুলের এ সমস্যা সমাধানে সহজলভ্য কিছু বীজ আছে, যেগুলো নিত্যদিনের খাদ্য তালিকায় রাখলে চুল পড়া অনেকটাই কমে যাবে। চলুন দেখে নিই কী কী বীজ খাবেন—

কোন কোন বীজ খাবেন

এই বীজগুলি খেলে চুল পড়ার পাশাপাশি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। রক্তচাপের মাত্রা কমবে। ডায়াবেটিসেরও ঝুঁকি কমবে। দেখুন কোন কোন বীজ খেলে আপনার চুল সহজে পড়বে না।

চিয়া বীজ

চিয়া বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। যা খেলে আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে চুল পড়বে না। এতে ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে। যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, হার্ট ভালো রাখতেও সাহায্য করে। সেই সঙ্গে চুল রাখে উজ্জ্বলও।

শণের বীজ

শণের বীজে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার চুল পড়া রোধ করতে সাহায্য করবে। ত্বক উজ্জ্বল থাকবে। হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যতই আপনি তেল মশলা খাবার খান না কেন, তা কিন্তু সহজেই হজম করতে পারবেন।

তরমুজের বীজ

গরমে আমরা কমবেশি তরমুজের বীজ খেয়ে থাকি। তরমুজের বীজ খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তরমুজে প্রচুর পরিমাণে জিংক, পটাশিয়াম, ম্যাংগানিজ, সোডিয়াম, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট থাকে। যাতে চুল আরও উজ্জ্বল লাগবে।

কুমড়ার বীজ

কুমড়ার বীজ খেলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে। আপনার স্মৃতিশক্তি বাড়বে। মস্তিষ্ক ভালো থাকবে। কুমড়ার বীজ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। তাই আপনিও নিত্যদিন খেতে পারেন কুমড়োর বীজ। এতে সহজে কিন্তু আপনার চুল পড়বে না। সেই সঙ্গে চুল সিল্কি হবে।

The post চুল পড়া রোধে টনিকের মতো কাজ করে এই চার বীজ appeared first on IM News.

সর্দি-কাশি লেগেই থাকে? জেনে নিন মুক্তির ঘরোয়া উপায়
সর্দি-কাশি এত বেশি পরিচিত সমস্যা যে এতে না ভুগেছেন এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কেবল বর্ষাকালেই নয়, বরং প্রায় সারা বছর ধরেই সর্দি-কাশিতে ভুগে থাকেন। এ ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য ঘরোয়া উপায় বেছে নেওয়াই উত্তম। কারণ ওষুধ খেতে থাকলে একটা সময় তা পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। তাই এক্ষেত্রে ঘরোয়া উপাদানই নিরাপদ।

আমাদের রান্নাঘরেই এমন অনেক উপাদান আছে যা বিভিন্ন অসুখ থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করে। যেমন ধরুন আপনার সর্দি-কাশির সমস্যা দূর করার জন্য রান্নাঘরের কিছু উপকরণই যথেষ্ট। বিশেষ করে বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও উন্নত করতে এ ধরনের ভেষজ ব্যবহার করতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক, সর্দি-কাশির মতো সমস্যা দূর করতে কোন উপকরণগুলো ব্যবহার করবেন-

আদা

কাশি হলে আদা চা পান করার কথা মনে আছে নিশ্চয়ই? এটি কিন্তু এমনি এমনি করা হয় না। বরং এর পেছনে আছে অনেকগুলো কারণ। বিশেষজ্ঞদের মতে, আদা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ভেষজ। উপকারী এই মসলার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। যে কারণে নিয়মিত আদা চা পান করলে সর্দি-কাশি দূর করা সহজ হয়। আবার আদা কুচি করে সামান্য লবণ মিশিয়ে খেলেও উপকার পাবেন।

হলুদ

হলুদের উপকারিতার কথা কে না জানে! বিশেষ করে সর্দি-কাশির মতো সমস্যা সারাতে এটি বেশ কার্যকরী। আবহাওয়ার পরিবর্তনের সময় সর্দি-কাশি হওয়া মোটেও অস্বাভাবিক নয়। এ ধরনের সমস্যা থেকে দূরে থাকতে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে উপকার পাবেন। কারণ উপকারী এই মসলার আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য। যে কারণে এটি সংক্রমণ থেকে রক্ষা করতে কাজ করে।

গোলমরিচ

বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ঝাল স্বাদের জন্য গোল মরিচ ব্যবহার করা হয়। তবে কেবল স্বাদই নয়, এতে থাকে নানা পুষ্টি উপাদানও। বর্ষার সময়টাতে বিভিন্ন ধরনের রোগ দূরে রাখতে কাজ করে এই মসলা। এসময় সর্দি-কাশি হলে গোলমরিচ খেলে মিলবে উপকার। কয়েকটি গোলমরিচ ও সামান্য মধু একসঙ্গে মিশিয়ে খেয়ে নিন। এর সঙ্গে কালোজিরা মিশিয়ে খেলে আরও বেশি উপকার পাবেন। এভাবে নিয়ম মেনে খেলে সর্দি-কাশির মতো সমস্যা আর যখন তখন দেখা দেবে না।

The post সর্দি-কাশি লেগেই থাকে? জেনে নিন মুক্তির ঘরোয়া উপায় appeared first on IM News.

বন্ধ ঘরের ভ্যাপসা গন্ধ দূর করবে যেসব গাছ
এমনিতেই দুই কক্ষের ছোট ফ্ল্যাটে আলো-বাতাসের আনাগোনা কম। তার ওপর এখন বর্ষাকাল। জামাকাপড় শুকোচ্ছে না। বৃষ্টির পানি লেগে কাঠের দরজা, জানালা সারাক্ষণই ভিজে থাকছে। পানির মধ্যে জীবাণুনাশক দিয়ে যত বারই ঘর মোছা হোক, মেঝে চটচট করছে। এই সময়ে যেহেতু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তাই এমন সমস্যা হওয়া স্বাভাবিক। পুরোনো আমলের বাড়ি হলে তো কথাই নেই। ড্যাম্প ধরা দেয়াল থেকেও ঘরের ভেতর ভিজে ভাব থাকে। এই সমস্যা থেকে মুক্তি দিয়ে পারে কয়েকটি গাছ।

বস্টন ফার্ন

ঘরের স্যাঁতসেতে ভাব দূর করতে পারে জানালার এক কোনে বস্টন ফার্ন রাখা যেতেই পারে। প্রাকৃতিক ‘হিউমিডিফায়ার’ হিসাবে দারুণ কাজের এই গাছটি। রান্নাঘর বা গোসল ঘরের শোভা বৃদ্ধি করার পাশাপাশি বর্ষার ভ্যাপসা গন্ধ শুষে নেবে এই ফার্ন।

স্পাইডার প্ল্যান্ট

অল্প যত্নে, খুব সহজে বেড়ে ওঠে স্পাইডার প্ল্যান্ট। সারাক্ষণ এসি চললে ঘরের মধ্যে শুষ্ক আবহাওয়া তৈরি হয়, স্পাইডার প্ল্যান্ট থাকলে তেমন সমস্যা হবে না। পাশাপাশি ঘরের বাতাস দূষণমুক্ত রাখতেও এই গাছের জুড়ি মেলা ভার।

পিস লিলি

সুন্দর সাদা ফুল ফোটে। ঘরের কোনে রাখলে শোভাও বৃদ্ধি পায়। আবার, পুরোনো বাড়ির স্যাঁতসেঁতে দেওয়াল, আবহাওয়া থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে এই গাছটি।

অ্যালোভেরা

সাকুলেন্ট গোত্রের গাছের মধ্যে সহজলভ্য হল অ্যালোভেরা। অল্প পানি, সামান্য আলো-বাতাস পেলে এই গাছ বেড়ে ওঠে। ঘরের জানলা, বারান্দায় রাখলে স্যাঁতসেঁতে ভাব কেটে যায়। আবার রূপচর্চার কাজেও ব্যবহার করা যায়।

স্নেক প্ল্যান্ট

ঘরের ভেতরের বাতাস পরিশোধন করার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেও রেহাই মেলে ড্রেসিং টেবিলে এই গাছ থাকলে।

The post বন্ধ ঘরের ভ্যাপসা গন্ধ দূর করবে যেসব গাছ appeared first on IM News.

পর্যাপ্ত না ঘুমালে যেসব ক্ষতি হয়
আমাদের সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। ঘুম নিয়ে অবহেলা করলে ভুগতে হতে পারে নানা সমস্যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন অন্তত সাত-আট ঘণ্টা ঘুম প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন যদি আপনি অন্তত ছয় ঘণ্টারও কম সময় ঘুমান তাহলে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে। তাই নিজেকে সুস্থ রাখার জন্য এদিকে খেয়াল করা জরুরি। চলুন জেনে নেওয়া যাক পর্যাপ্ত না ঘুমালে আপনার কী কী ক্ষতি হতে পারে-

অনিদ্রা মূলত আমাদের অভ্যাসের কারণেই হয়ে থাকে। আপনি যদি নিয়মিত ঘুমে অবহেলা করেন তাহলে ঘুমের সময়সূচি নষ্ট হয়ে যাবে। তখন আর ঠিক সময়ে ঘুম আসতে চাইবে না। তাই প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। এতে অনিদ্রার সমস্যা দূর হবে এবং পর্যাপ্ত ঘুমও হবে। ফলে অনেক ধরনের অসুখ-বিসুখ থেকে দূরে থাকা সহজ হবে।

মস্তিষ্কের ক্ষতি

ঘুম পর্যাপ্ত না হলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। আপনি যদি ঘুমে অনিয়ম করেন তাহলে বিষয়টি নিজেই টের পাবেন। বিশেষজ্ঞদের মতে, ঘুমের অভাবে মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার ক্ষমতা কমতে থাকে। এর ফলে দেখা দিতে পারে হ্যালুসিনেশনের মতো সমস্যাও। তাই মস্তিষ্ক সুস্থ ও কর্মক্ষম রাখতে আপনাকে নিয়মিত পর্যাপ্ত ঘুমের অভ্যাস করতে হবে।

কোষ্ঠকাঠিন্য

কোষ্ঠকাঠিন্যের সমস্যা কেবল ভুক্তভোগীরাই জানেন। এই সমস্যা একবার দেখা দিলে সহজে দূর হয় না। অনেকে মনে করেন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার পেছনে কেবল আমাদের খাবারই দায়ী। আসলে তা নয়। এর নেপথ্যে কারণ হিসেবে কাজ করতে পারে অপর্যাপ্ত ঘুমও। কারণ ঘুমের অভাব হলে তা প্রভাব ফেলে আমাদের পরিপাকতন্ত্রেও। এর ফলে দেখা দেয় কোষ্ঠকাঠিন্য। তাই এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত পর্যাপ্ত ঘুমের অভ্যাস করুন।

বিষণ্ণতা

বিষণ্ণতা কোনো শখের অসুখ নয়। অনেক বেশি মানসিক চাপ থেকে এই সমস্যা সৃষ্টি হতে পারে। যারা নিয়মিত না ঘুমায় তারা অন্যদের মতো হাসিখুশি কিংবা কর্মক্ষম থাকতে পারে না। কারণ পর্যাপ্ত ঘুমের অভাবে ধীরে ধীরে বাড়তে থাকে মানসিক চাপ। সেখান থেকে দেখা দেয় বিষণ্ণতা। তখন মেজাজ খিটখিটে হতে থাকে এবং কাজেও মন বসে না। বিষণ্ণতা কিন্তু শরীরেও বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই।

The post পর্যাপ্ত না ঘুমালে যেসব ক্ষতি হয় appeared first on IM News.

তীব্র গরমে ঘন ঘন মাথাব্যথা? জেনে নিন কারণ
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মাথাব্যথাও বাড়ে। গরমকাল শুধু রৌদ্রোজ্জ্বল দিন আর রং-বেরঙের ফলমূলই নিয়ে আসে না, সেইসঙ্গে অতিরিক্ত তাপ, ঘাম এবং পানিশূন্যতার অস্বস্তিও নিয়ে আসে। অনেকের ক্ষেত্রে এই তীব্র গরমে ঘন ঘন মাথাব্যথা দেখা দেয়। যা দীর্ঘস্থায়ী হয় এবং দৈনন্দিন কাজকর্মে বাধা হয়ে দাঁড়ায়। মাথাব্যথার কারণে অলস এবং ক্লান্ত বোধ হতে থাকে।

কিন্তু গরমকালে এত ঘন ঘন মাথাব্যথা কেন হয়? গরম আবহাওয়ায় কেন মাথাব্যথা ঘন ঘন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা জানা জরুরি। গরমের মাসগুলোতে যখন বাইরে তাপমাত্রা বাড়ে তখন মাথাব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা উভয়ই স্বাভাবিকের চেয়ে বেশি বাড়তে পারে।

গবেষণা দেখা গেছে যে, মাথাব্যথা শুরু হতে গরম রোদে ১০ মিনিটের মতো সময় লাগতে পারে।সূর্য আলোর তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালী নির্গত করে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো উচ্চ শক্তির দৃশ্যমান নীল আলো। প্রকৃতপক্ষে নীল আলো সর্বত্র রয়েছে। ফ্লুরোসেন্ট, ডিভাইস, স্ক্রিন এবং আলোর অন্যান্য কৃত্রিম উৎসেও এটি পাওয়া যায়। এই নীল আলোকে মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের জন্য আলোর সবচেয়ে বেদনাদায়ক রঙ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূর্যালোক এবং তাপের সঙ্গে এই আলোক তরঙ্গের সম্মিলিত প্রভাব এসময় মাথাব্যথার জন্য দায়ী হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, মাথাব্যথা হয় পানিশূন্যতা, পরিবেশ দূষণ, তাপ ক্লান্তি এবং হিট স্ট্রোকের মতো অন্তর্নিহিত কারণে। তাপের মাথাব্যথা আধা ঘণ্টা থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এবং যদি শুরুতে চিকিৎসা করা হয় তবে ব্যথা কিছুটা কম হতে পারে। জেনে নিন গরমে মাথাব্যথার কারণগুলো-

পানিশূন্যতা

ডিহাইড্রেশন মাথাব্যথার জন্য সবচেয়ে বড় কারণ হতে পারে। তাপ সরাসরি মাথাব্যথার কারণ হয় না তবে পানিশূন্যতাই এর প্রধান কারণ। উচ্চ তাপমাত্রার কারণে ঘাম বৃদ্ধি পায়, যা শরীর থেকে তরল এবং ইলেক্ট্রোলাইটের উল্লেখযোগ্য ক্ষতির কারণ হতে পারে। যখন শরীর ডিহাইড্রেটেড হয়, তখন মস্তিষ্ক অস্থায়ীভাবে তরল হ্রাস থেকে সঙ্কুচিত হতে পারে, যার ফলে মাথাব্যথা শুরু হয়। আপনার মাথাব্যথা হলে এক গ্লাস পানি পান করুন এবং সেই মাথাব্যথা দূর করতে সূর্যের সংস্পর্শে নিজেকে হাইড্রেট করতে থাকুন।

রোদ

সরাসরি সূর্যের আলোতে দীর্ঘ সময় থাকলে তাপ জমার কারণে মাথাব্যথা হতে পারে। তীব্র আলোও চোখকে চাপ দিতে পারে, এটি মাথাব্যথা বাড়িয়ে দেয়। মাইগ্রেনের রোগীর ক্ষেত্রে আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা এবং মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। সান প্রোটেক্টেড পোলারয়েড গ্লাস পরে রোদে গেলে এই সমস্যা এড়ানো সম্ভব হতে পারে।

শারীরিক কার্যকলাপ বৃদ্ধি

শীতের দিনগুলোতে আমরা সবাই কিছুটা অলস হয়ে যাই। গরমের সময় এলে সবাই গা-ঝাড়া দিয়ে উঠি যেন। এসময় বাইরে বেশি যাওয়া হয়। এছাড়া হাঁটা, দৌঁড়, ব্যায়ামের মতো কার্যকলাপও বেশি হয়। যদিও সক্রিয় থাকা উপকারী তবে অত্যধিক শারীরিক পরিশ্রম, বিশেষ করে উচ্চ তাপে, ডিহাইড্রেশন এবং অতিরিক্ত গরমের কারণ হতে পারে। এর ফলে মাথাব্যথা আরও বেড়ে যায়।

The post তীব্র গরমে ঘন ঘন মাথাব্যথা? জেনে নিন কারণ appeared first on IM News.

রোগ থেকে মুক্তি পেতে লিচু খান
মধুমাস হিসেবেই পরিচিত জৈষ্ঠ্য মাস। এই মাসেই আম, জাম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফল পাওয়া যায়। গ্রীষ্মকাল হলো রকমারি ফলের মৌসুম।

চিকিৎসকদের মতে, এ সময় যে কোনো মৌসুমের ফল খাদ্য তালিকায় রাখা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। আর সেই তালিকাতেই রয়েছে গ্রীষ্মকালীন রসালো ফল লিচু, যার স্বাদ খুবই মিষ্টি। সব বয়সের লোকেরা এই ফল খেতে পছন্দ করে থাকেন।

লিচুতে প্রচুর পরিমাণে পানি থাকে। প্রোটিন এবং কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে। এদিকে এই ফলে ফ্যাটও নেই, তবে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ। যেমন- ম্যাঙ্গানিজ আয়রন, ফলিক অ্যাসিড, কপার ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ইত্যাদি। এছাড়াও রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। পুষ্টিগুণ তো জানা হলো, কিন্তু জানেন কি এর উপকারিতা সম্পর্কে?

পুষ্টিবিদদের মতে, লিচুতে প্রচুর পরিমাণ পানি থাকায় এটি খেলে গরমে শরীরের পানির ঘাটতি পূরণ হয়। গরমে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই পানি খাওয়ার পাশাপাশি লিচু খাদ্যতালিকায় রাখা উচিত। লিচুতে এপিকেচিন ও রুটিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে, যা এ গরমে বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

লিচুতে লিচিট্যানিন নামক ভাইরাসবিরোধী উপাদান আছে, যা ভাইরাস ছড়াতে বাধা দেয়। লিচু ডায়াটেরি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমশক্তি বৃদ্ধি করে। লিচু কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে।

The post রোগ থেকে মুক্তি পেতে লিচু খান appeared first on IM News.

যেসব লক্ষণ দেখলে বুঝবেন ডেঙ্গু হয়েছে
মশাবাহিত রোগ ডেঙ্গু। পরিষ্কার পানি জমে থাকলে সেখানে এই মশা জন্মায়। ডেঙ্গু মোটেও সাধারণ কোনো অসুখ নয়। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা কম ঘটে না। ডেঙ্গু জ্বরকে প্রথমে বেশিরভাগ মানুষই সাধারণ জ্বর ভেবে ভুল করে থাকেন। কিন্তু এর লক্ষণ আগে থেকেই জানা থাকলে চিনতে পারা সহজ হয়।

প্রচণ্ড জ্বর

ডেঙ্গু জ্বরের শুরুতে হালকা জ্বর থাকলেও তা ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর জ্বর ১০০ ডিগ্রির ওপরে উঠে যায়। সেইসঙ্গে ত্বকে ক্ষত তৈরি হতে পারে। রক্ত পড়তে পারে প্রস্রাব ও মলের সঙ্গে। এসব লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

শরীরের ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ব্যথা হওয়াটা অস্বাভাবিক নয়। তবে খুব বেশি ব্যথা হলে সতর্ক হোন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ হলো পেশী ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা হওয়া। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে মোটেও অবহেলা করবেন না।

পেট ব্যথা

জ্বরের পাশাপাশি পেটে ব্যথা হলে সতর্ক হোন। কারণ ডেঙ্গুজ্বর হলে পেটে ব্যথা ও অস্বস্তি হতে পারে। এই জ্বরে আক্রান্ত হলে তীব্র ব্যথা বা ক্র্যাম্প অনুভব হতে পারে। এই ব্যথা যে ডেঙ্গুর কারণে হচ্ছে তা অনেকে বুঝতে পারেন না। তাই জ্বরের সঙ্গে সঙ্গে পেট ব্যথা হলে একদমই অবহেলা করবেন না।

রক্তপাত

ডেঙ্গুজ্বর হলে রক্তপাত সবার ক্ষেত্রে দেখা নাও দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। এক্ষেত্রে শরীরে ছোট ছোট দাগ বা লালচে দাগ দেখাতে পারে। অনেক সময় ত্বক, নাক এমনকী মাড়ি থেকেও রক্তপাত হতে পারে। শরীরের কোনো অংশ থেকে অস্বাভাবিকভাবে রক্তপাত হতে শুরু করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

অনবরত মাথাব্যথা

যদি জ্বরের পাশাপাশি আপনার মাথাব্যথা চলতেই থাকে তবে একদমই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। সঠিক পরীক্ষার মাধ্যমে তখন ডেঙ্গু নির্ণয় করা সহজ হবে। এছাড়া ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ হলো চোখে ব্যথা। এসময় চোখের পেছনে অস্বস্তিকর ব্যথা হতে পারে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি করবেন না।

The post যেসব লক্ষণ দেখলে বুঝবেন ডেঙ্গু হয়েছে appeared first on IM News.