আবহাওয়া Archives - IM News

আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা কমে ৩৪ ডিগ্রির ঘরে বিরাজ করছে তাপমাত্রা। তবে ইতোমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু। এই অবস্থায় আগামী ৫ দিন দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে। আগামী বুধবারের (১৫ অক্টোবর) মধ্যে দেশের অবশিষ্টাংশ থেকে তা বিদায় নিতে পারে।

এই অবস্থায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৪-১৬ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই তিন দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

এদিকে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামী শনিবার (১৮ অক্টোবর) একই সময় পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এ দু’দিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকালে রাজশাহীতে দেশের সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে ২ মিলিমিটারসহ চট্টগ্রামের আমবাগানে সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যত্র কোথাও বৃষ্টিপাত হয়নি। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

The post আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস appeared first on IM News.

রাত ১টার মধ্যে ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দেশের ৯ অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রোববার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

The post রাত ১টার মধ্যে ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস appeared first on IM News.

৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে সারাদেশেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান আরও জানান, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বিহার এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় ও দেশের অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

The post ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস appeared first on IM News.

টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে,  উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দূর্বল হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় ও দেশের অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

The post টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস appeared first on IM News.

২০২৩ সালে ৯৬ শতাংশ সমুদ্র রেকর্ড তাপপ্রবাহের সম্মুখীন হয়েছিল
২০২৩ সালে বিশ্বের ৯৬ শতাংশ মহাসাগরে রেকর্ড পরিমাণ গরম পড়েছে, এমন নজিরবিহীন তথ্য উঠে এসেছে নতুন এক বৈজ্ঞানিক গবেষণায়। সামুদ্রিক তাপপ্রবাহ নামে পরিচিত এই দীর্ঘস্থায়ী উষ্ণতা অনেক ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের গতি ও প্রকৃতি এতটাই পরিবর্তিত হচ্ছে যে, এটি হয়তো একটি টিপিং পয়েন্টের ইঙ্গিত দিচ্ছে। খবর লাইভ সায়েন্স

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রকাশিত ‘সায়েন্স’ জার্নালে গবেষকরা জানিয়েছেন, ২০২৩ সালের সামুদ্রিক তাপপ্রবাহ ছিল গড়ের চেয়ে চার গুণ বেশি সময় স্থায়ী। সবচেয়ে তীব্র তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তর আটলান্টিক, উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং ক্রান্তীয় অঞ্চলে।

উত্তর আটলান্টিকের একটি তাপপ্রবাহ ৫২৫ দিন ধরে চলে, যা এ যাবৎ কালের মধ্যে দীর্ঘতম। দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে রেকর্ড ছাড়িয়ে যায় এই তাপপ্রবাহের ব্যাপ্তি।

বিজ্ঞানীরা বলছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবেশগত পরিবর্তন এই উষ্ণতা বৃদ্ধির কারণ:

আকাশে মেঘপত্র কমে যাওয়ায় সূর্যের তাপ সরাসরি সাগরের উপর পড়েছে।

বাতাস দুর্বল হওয়ায় সাগরের শীতল স্রোতগুলি কার্যকর হয়নি।

সাগরের স্রোতের গতিপথেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

এই পরিবর্তনগুলো মিলেই সৃষ্টি করেছে চরম উষ্ণতা, যা অনেক ক্ষেত্রে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে।

এতো বড় পরিসরের উষ্ণতা জলবায়ুর ‘টিপিং পয়েন্টে’ পৌঁছার আশঙ্কা তৈরি করেছে। অর্থাৎ, এমন একটি পর্যায়, যার পরে পরিবর্তন আর ফেরানো সম্ভব নয়।

তবে মার্কিন মহাসাগর ও বায়ুমণ্ডলবিষয়ক সংস্থা এনওএএ’র জ্যেষ্ঠ বিজ্ঞানী মাইকেল ম্যাকফ্যাডেন বলছেন, ‘২০২৩ সাল ছিল অবশ্যই ব্যতিক্রম, তবে আমি এখনই এটিকে টিপিং পয়েন্ট বলতে চাই না।’

তার মতে, এই বছরে শক্তিশালী এল নিনো-র প্রভাবও কাজ করেছে। পূর্ব প্রশান্ত মহাসাগরে অস্বাভাবিক উষ্ণতা এই এল নিনোর সময় গভীর সাগর থেকে তাপ বের হয়ে আসে এবং তা বৈশ্বিক উষ্ণতাকে বাড়িয়ে তোলে।

এই চরম তাপপ্রবাহ সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং সাগরনির্ভর অর্থনীতিকে বিপর্যস্ত করছে। প্রবাল প্রাচীর, কেল্প বন, সামুদ্রিক ঘাসের মতো প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বাস্তুতন্ত্রে নির্ভর করে বহু প্রজাতি ও উপকূলীয় জনগোষ্ঠী।

ক্যালিফোর্নিয়ার উপকূলে দেখা গেছে বিষধর সামুদ্রিক সাপ, যা সাধারণত থাকে ইকুয়েটোরিয়াল অঞ্চলে। গরম পানির প্রবাহে তারা এখন আরও উত্তরের দিকে চলে এসেছে।

গবেষকরা সতর্ক করে বলছেন, এই ঘটনা একক নয়। জলবায়ু পরিবর্তনের কারণে এমন উষ্ণতা বারবার দেখা দেবে।

এটা জলবায়ু পরিবর্তনেরই ফল, বলছেন ম্যাকফ্যাডেন। ‘এখন থেকে সমুদ্রে ও বায়ুমণ্ডলে আরও বেশি তাপমাত্রা চরমে উঠবে  এবং এর প্রভাব বিশ্বব্যাপী পড়বে।’

The post ২০২৩ সালে ৯৬ শতাংশ সমুদ্র রেকর্ড তাপপ্রবাহের সম্মুখীন হয়েছিল appeared first on IM News.

নিম্নচাপে উত্তাল সাগর: ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। এ পরিস্থিতিতে দেশের ১৫ জেলাসহ উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

অমাবস্যা এবং নিম্নচাপের মিলিত প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের দ্বীপ ও চরাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এছাড়াও আবহাওয়া অধিদফতর সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ জানিয়েছে।

এদিকে, রাতভর থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের আড়াই কিলোমিটার এলাকায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কুতবদিয়ার আনিসের ডেইল, তাবলর চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট।

মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশকিছু অংশ।

The post নিম্নচাপে উত্তাল সাগর: ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত appeared first on IM News.

পায়রা থেকে ১১০ কি.মি. দূরে নিম্নচাপ, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। বর্তমানে এটি পায়রা সমুদ্রবন্দর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে ঘণ্টায় ৫০ কি.মি. পর্যন্ত।

এই অবস্থায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও নিম্নচাপটির প্রভাবে দেশের ১৫ জেলা ও এর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১ থেকে ৩ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। শুক্রবার (২৫ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি-১) এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় (২১.৩° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৬° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

শুক্রবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও জানিয়েছেন, অমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ১ থেকে ৩ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

The post পায়রা থেকে ১১০ কি.মি. দূরে নিম্নচাপ, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা appeared first on IM News.

ঝড় হতে পারে ১০ জেলায়, অতি ভারি বর্ষণের পূর্বাভাস
শ্রাবণের বৃষ্টিপাতের মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে ঝড়ের শঙ্কায় ইতোমধ্যে দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় দেশের ৪ বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়াও বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, এই সময়ের মধ্যে ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর, মাদারীপুর ও খুলনার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের ৪ বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, এই সময়ের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

সেই সঙ্গে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারি বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

The post ঝড় হতে পারে ১০ জেলায়, অতি ভারি বর্ষণের পূর্বাভাস appeared first on IM News.

ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি, ঝড় হতে পারে ১৫ জেলায়
টানা কয়েকদিন ধরেই দাপটে আষাঢ়ের ঝুম বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ২৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ৫ বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যেই দেশের ১৫ জেলায় ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ভারি বর্ষণের সতর্কবার্তায় এই আবহাওয়াবিদ জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। সেই সঙ্গে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

The post ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি, ঝড় হতে পারে ১৫ জেলায় appeared first on IM News.

ঢাকায় থামছেই না বৃষ্টি
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী, এটি ‘ভারী বৃষ্টির’ মধ্যে পড়ে।

বুধবার (৯ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টি ঝরতে পারে। এ সময়ে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা আগের দিনের মতোই থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের বৃষ্টিপাত শ্রেণিবিন্যাস অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিকে হালকা, ১১-২২ মাঝারি, ২৩-৪৩ মাঝারি ধরনের ভারী, ৪৪-৮৮ ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতি ভারী বৃষ্টি বলা হয়। সেই হিসেবে ঢাকার ৪৫ মিলিমিটার বৃষ্টি ভারী বৃষ্টির অন্তর্ভুক্ত।

মঙ্গলবার রাতে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পার হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

The post ঢাকায় থামছেই না বৃষ্টি appeared first on IM News.