গণমাধ্যম Archives - IM News

ধানমন্ডিতে সাংবাদিক পেটালেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা
রাজধানীর ধানমন্ডি এলাকায় সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের শিকার ওই সাংবাদিকের নাম মো. নাহিদ হাসান (সাব্বির)। তিনি নিউজ পোর্টাল জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক

সোমবার (২০ নভেম্বর) রাত ১০টার পর ধানমন্ডির নর্দান মেডিকেল কলেজের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর সেই রাতেই ধানমন্ডি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১০টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের ২০ থেকে ২৫ জনের একটি দল একজন সাংবাদিকের ওপর চড়াও হয়। সেসময় তাদের নেতৃত্বে ছিলেন ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম ও ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের উপ-প্রচার সম্পাদক তামজিদ রহমান। একপর্যায়ে তারা সাংবাদিক সাব্বিরকে বেধড়ক মারধর করতে শুরু করেন তারা।

ভুক্তভোগী সাংবাদিক নাহিদ বলেন, সেদিন রাত সাড়ে ৯টার দিকে আমি সংবাদ সংগ্রহের কাজে ধানমন্ডির কেয়ারী প্লাজার সামনে যাই। তখন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামকে ফোন করলে সে আমার অবস্থান জানতে চায়। আমি নর্দান মেডিকেলের সামনে আছি বললে সে আমাকে ‘পাঁচ মিনিটের মধ্যে আসতেছি’ বলে জানায়। এরপর রাকিবুল সেখানে আসে।

তিনি বলেন, পরে যুবলীগ নেতা তামজিদের নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে চড়ে ২০-২৫ জন এসে জিজ্ঞেস করে— এখানে সাংবাদিক কে? জিজ্ঞাসা করেই তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। তারা আমার মোবাইল ফোন কেড়ে নেয়। সাংবাদিক পরিচয় দিয়ে পরিচয় পত্র দেখাতে চাইলে আরও বেশি মারধর করে। পরে ঘটনাস্থল থেকে কোনোভাবে বেঁচে ফিরে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজই সবকিছুর প্রমাণ আছে।

এদিকে, ঘটনার পরপরই সেদিন রাতেই আহত সাংবাদিক দেখতে আসেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। সেসময় তিনি বলেন, হামলাকারীরা অপরাধী হিসেবেই বিবেচিত হবে। ঘটনার তদন্ত করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এমন কিছু ঘটেছে এবং কখন ঘটেছে তা আমি জানি না। আমি যেহেতু এখনো কিছু জানি না, তাই পরে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে পারব।

The post ধানমন্ডিতে সাংবাদিক পেটালেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা appeared first on IM News.

বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার পহেলা নভেম্বর সকালে বরিশাল পুলিশ লাইন সংলগ্ন ইউরো কিচেন রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি বাদল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক রিয়াদুল ইসলাম। আসাদুজ্জামান সোহাগের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক এস এম রাজ্জাক পিন্টু, এম জাফরান হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

The post বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন appeared first on IM News.

ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
ঝালকাঠিতে টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ঝালকাঠি জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি আত্মপ্রকাশ পাওয়া এই সংগঠনে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদারকে আহবায়ক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, এসএ টিভির জেলা প্রতিনিধি বরকত হোসেন মৃধা, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রতন আচার্য্য, একাত্তর টিভির জেলা প্রতিনিধি তরুন সরকার, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিম রেজা, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মঈনুল হক লিপু, জিটিভির জেলা প্রতিনিধি মো. শহীদুল আলম ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ।

The post ঝালকাঠিতে টেলিভিশন সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ appeared first on IM News.

সাইবার নিরাপত্তা আইন সাংবাদিক নির্যাতনের হাতিয়ার : সম্পাদক পরিষদ
সাইবার নিরাপত্তা আইনকে সাংবাদিক নির্যাতনের হাতিয়ার বলে উল্লেখ করেছে সম্পাদক পরিষদ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ডিজিটাল বা সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধের শাস্তি হোক। কিন্তু সাইবার নিরাপত্তা আইনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশির ভাগ ধারা সন্নিবেশিত থাকায় এই আইন কার্যকর হলে পূর্বের মতো তা আবারও সাংবাদিক নির্যাতন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে পরিণত হবে। তাই সাইবার নিরাপত্তা আইনকে নিবর্তনমূলক আইন বলা ছাড়া নতুন কিছু হিসেবে বিবেচনা করা যাচ্ছে না বলে মনে করে সম্পাদক পরিষদ।

প্রবল আপত্তির মধ্যেই সম্প্রতি আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ জাতীয় সংসদে পাস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ। এর মাধ্যমে এই আইনটি সম্পর্কে সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের অংশীজন এত দিন যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে আসছিলেন, সেটা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন আইনে শাস্তি কিছুটা কমানো এবং কিছু ধারার সংস্কার করা হয়েছে। তাই শুধু খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। বাক্‌স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা—এই বিষয়গুলো খর্ব করার মতো অনেক উপাদান এ আইনে রয়েই গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা (৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩) স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতি করবে বলে সংশোধনের দাবি জানিয়েছিল সম্পাদক পরিষদ। এখন সাইবার নিরাপত্তা আইনে সাতটি ধারায় সাজা ও জামিনের বিষয়ে সংশোধনী আনা হয়েছে। কিন্তু অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা হয়নি, বরং তা আগের মতোই রয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ও ২৮ ধারা দুটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার ও বিভ্রান্তিকর হিসেবে বিবেচিত হওয়ায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে ধারা দুটি বাতিলের আহ্বান জানানো হয়েছিল। শাস্তি কমিয়ে এই দুটি বিধান রেখে দেওয়ায় এর অপপ্রয়োগ ও খেয়ালখুশিমতো ব্যবহারের সুযোগ থেকেই যাবে।

এতে আরও বলা হয়, আইনটি কার্যকর হলে আইনের ৪২ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি, কম্পিউটার নেটওয়ার্ক সার্ভারসহ সবকিছু জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পাবে পুলিশ। এর মাধ্যমে পুলিশকে কার্যত একধরনের ‘বিচারিক ক্ষমতা’ দেওয়া হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আইনের চারটি ধারা জামিন অযোগ্য রাখা হয়েছে। সাইবার-সংক্রান্ত মামলার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল ও কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

The post সাইবার নিরাপত্তা আইন সাংবাদিক নির্যাতনের হাতিয়ার : সম্পাদক পরিষদ appeared first on IM News.

সাইবার নিরাপত্তা আইন বিষয়ে বিএফইউজের প্রস্তাব
ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন করেছে সরকার। সেই আইন পর্যবেক্ষণ করে সাংবাদিক সমাজের পক্ষ থেকে কয়েক দফা সুপারিশ ও প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক অনুষ্ঠানে বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল এ সুপারিশ ও প্রস্তাব জানান। এসময় আইনমন্ত্রী আনিসুল হকসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। প্রস্তাবটি হুবহু ঢাকা পোস্টের পাঠকদের জন্য তুলে ধরা হলো—

‘২০০৬ সনের আইসিটি আইনের ৫৭ ধারার অপব্যবহারের জ্বালায় যখন সাংবাদিক সমাজ অতিষ্ঠ তখন বলা হলো নতুন ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ হচ্ছে, এতে ৫৭ ধারার বেদনার উপশম হবে। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া দেখে আমরা উৎকণ্ঠিত হলাম। এতে ৫৭ ধারার উপশম তো হলোই না বরং তা’ আরও নতুন ব্যথা বাড়ালো। আমরা আলোচনায় সক্রিয় হলাম। সংসদীয় কমিটিতে পর্যন্ত কথা বললাম। কিন্তু আমাদের সাথে প্রতিশ্রুত বৈঠক শেষ না করেই সংসদে আইনটি পাস করা হলো। এখন নানা দেশ ও সংগঠনের যেসব কথার চাপে ডিজিটাল আইন ‘সংশোধন’ করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে, শুরুতে আমরা সেই কথা গুলোই বলেছিলাম। ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে ২০১৮ সনের ১৮ সেপ্টেম্বর মহান জাতীয় সংসদে সে সময়কার তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছিলেন, আজকে আমি বলতে পারি যে, এই আইন পৃথিবীর অনেক দেশকে অনুসরণ করতে হবে…। সিঙ্গাপুরের মতো দেশ, যে দেশটিকে ধনী দেশ বলা হয়, সে দেশটির ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত বিধি বিধান আইন কানুন- যদি দেখেন তাহলে প্র্যাক্টিক্যালি বুঝতে পারবেন যে, আমরা স্বর্গরাজ্য বানিয়েছি, আর ঐটিকে আপনি জেলখানা মনে করতে পারবেন …।

মাত্র পাঁচ বছরের মাথায় এসে প্রমাণিত হলো, পৃথিবীর কোনো দেশ এই আইনতো অনুসরণ করেই নাই বরং সভ্য সমাজ বলছে, এই আইনের কারণে বাংলাদেশ স্বর্গরাজ্য হয়নি, জেলখানাই হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময় আমাদের উদ্বেগ ছিল মূলত পাঁচটি জায়গায়—

১. জামিন অযোগ্য ধারা অনেক বেশি, কোথাও শাস্তি ও জরিমানার পরিমাণ অস্বাভাবিক

২. কোন কোন ধারায় অপরাধের সংজ্ঞা অস্পষ্ট

৩. আইনটিতে পুলিশের যে পর্যায়ে অবারিত ক্ষমতা দেয়া হয়েছে তাতে অপপ্রয়োগের মাত্রা বাড়বে

৪. বিশেষত: সংবাদকর্মীদের বেলায় এই আইনের বেপরোয়া প্রয়োগের কারণে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হবে

৫. এর সাথে আমরা প্রশ্ন তুলেছিলাম: প্রচলিত ফৌজদারি আইনে যে সব অপরাধ ও তার সাজা বিধান নিশ্চিত আছে সেগুলো এই আইনে কেন আনা হচ্ছে? তথ্য অধিকার আইনে আমাদের যে এগিয়ে যাওয়া, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এনে তাকে কেন বাধাগ্রস্ত করা হচ্ছে ?

বলাই বাহুল্য, আমাদের এসব কোন কথাই শোনা হলো না, বরং আইসিটি আইনের ৫৭ ধারা ডিজিটাল সিকিউরিটি আইনের নানা ধারায় ছড়িয়ে দেয়া হলো। আখেরে আমাদের কথাই সত্য হলো। পাঁচ বছরে হাজার হাজার মামলায় হয়রানি হলেন অনেকে, এত মামলার মধ্যে টিকলো অল্পসংখ্যক মামলা, আটক হলেন কয়েক ডজন সাংবাদিক। কাজেই অনেক ক্ষেত্রেই হয়রানির জন্য এই আইনের প্রয়োগ করা হয়েছে তা খুবই স্পষ্ট।

এত মূল্যের বিনিময়ে যে বোধোদয় তাকে স্বাগত জানাই। স্পষ্ট করেই বলি: সাইবার অপরাধ দমনের জন্য আমরা সাইবার নিরাপত্তা আইন চাই। কিন্তু তা যেন মত প্রকাশের স্বাধীনতার যে সাংবিধানিক সুরক্ষা তাকে বিপন্ন না করে।

সাইবার সিকিউরিটি আইনের খসড়া দেখেছি। সংশোধিত আইনে ডিজিটাল সিকিউরিটি আইনের কিছু ধারায় জামিনের সুযোগ বাড়লো বটে, কিন্তু কিছু ধারায় অস্বাভাবিক জরিমানার বিধান করা হলো। সেই জরিমানা দিতে না পারলে জেলে যাওয়ার খড়গ মাথার ওপর ঝুলেই থাকলো। বলা হচ্ছে, ২৫ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও বিচারক এক টাকাও জরিমানা করতে পারেন। কথা সত্য। তাহলে বিশাল অংকের জরিমানা রাখা হলো কেন? ভয় দেখানোর জন্য? বাকি ধারাগুলোতেও খুব বড় পরিবর্তন দেখছি না।

প্রস্তাবিত সিকিউরিটি আইনটি ন্যূনতম গ্রহণযোগ্য পর্যায়ে আনতে কয়েকটি সুপারিশ করতে চাই—

১. ফৌজদারি আইনে যে সকল অপরাধ ও সাজা নির্ধারণ করা আছে এই আইনে তা সংযোজন করার প্রয়োজন আছে বলে মনে হয় না ।

২. এই আইনে অন্তর্ভুক্ত করে দুইশ’ বছরেরও বেশি পুরনো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টকে নতুন করে জীবন দেয়ার কোন মানে হয় না। আমরা এর বিরোধিতা করি।

৩. আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২ ও ৪২ ধারায় অপরাধের সংজ্ঞা ও এই আইনের প্রয়োগ প্রক্রিয়া আরও সুস্পষ্ট করা প্রয়োজন।

বিবেচনার জন্য আমাদের পর্যবেক্ষণ তুলে ধরছি—

ক. ৮ নম্বর ধারায় উপধারা ২: যদি আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রতীয়মান হয়…. ‘প্রতীয়মান’ শব্দটি বিপজ্জনক। আইনি প্রক্রিয়ায় কোনো অভিযোগ প্রাপ্তি, তদন্ত বা প্রমাণের আগেই শুধু ‘প্রতীয়মান’ হওয়ার ভিত্তিতে অবারিত ক্ষমতার প্রয়োগ রাখার বিধান বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করবে।

খ. ২১ নম্বর ধারা: মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা ও প্রচারণার দণ্ড। মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি সংজ্ঞায় স্পষ্টীকরণ করা হয়েছে। জাতির পিতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণা চালানো হবে অপরাধ। এইসব অভিযোগ এবং এ সবের প্রতি সমর্থনের সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার বিধান থাকতে হবে।

গ. ২৫ নম্বর ধারা: আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শক, তথ্য উপাত্ত প্রেরণ প্রকাশ ইত্যাদি। আরও সুনির্দিষ্ট করা দরকার বা এই ধারাটি বাতিল করা দরকার। রাজনৈতিক বক্তৃতা তো আক্রমণাত্মক হয়, কোনো মালিক বেতন ভাতা না দিলে তার অফিস ঘেরাও করে ভুক্তভোগী শ্রমিক কর্মচারীরা যে আন্দোলন করে সেখানে এইসব উপাদান-তো থাকবেই। এ সবই কি অপরাধ বলে বিবেচিত হবে ?

ঘ. ধারা ২৮: ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত প্রসঙ্গ। এটা আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন। ধরা যাক, দুই পীরের বা মাজারের সমর্থক দুই গ্রুপ পরস্পরের পীর বা বিশ্বাসের প্রতি আক্রমণ করে বক্তব্য দিলো, এটি নিয়ে অভিযোগ আনা হলে এই বিতর্কের অবসান হবে কিভাবে? যেমন হিন্দুধর্ম সংস্কার নিয়ে একপক্ষ কাজ করছে, প্রকাশ্যেই আলোচনা চলছে আবার অপরপক্ষ মনে করে এটা সনাতন ধর্মের প্রতি আঘাত। এই নিয়ে কোন মামলা কি এই আইনের আওতায় আসবে?

ঙ. ধারা ২৯: মানহানিকর তথ্য প্রকাশ: এই বিষয়ে penal Code (Act XLV of 1860 ) এর section 499 এ যেহেতু স্পষ্টীকরন করা আছে, সেহেতু এই ধারাটি নতুন করে সাইবার নিরাপত্তা আইনের আওতায় আনার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না ।

চ. ৩১ ধারা: আইন শৃঙ্খলার অবনতি ঘটানো : এই ধারাটি এতই ব্যাপক যে রাজনীতি ও পেশাজীবী আন্দোলনের যে কোন কর্মসূচি পালনের পর যে কাউকে এই ধারায় অপরাধী সাব্যস্ত করা যাবে। ঘটনা ঘটায় বা ঘটিবার উপক্রম হয়, বিষয়টি এতটা অস্পষ্ট এবং প্রয়োগের ক্ষমতা এতটা ব্যাপক যে একটা ভয়ের পরিবেশ তৈরি করবে।

চ. ৩২ ধারা: অফিসিয়াল সিক্রেটস আইনকে নতুন জীবন দেয়ার বিরুদ্ধে আমরা। এই ধারা পুরোটা বাতিলের দাবি জানাচ্ছে সাংবাদিক সমাজ।

ছ: ধারা ৪২ পরোয়না ব্যতিরেকে তল্লাশী, জব্দ ও গ্রেপ্তার : এই ধারায় সাব ইনস্পেক্টরের ‘নিচে নহেন’ এমন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি, জন্ম ও গ্রেপ্তারের ক্ষমতা ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই রাখা হয়েছে। এটিই হচ্ছে আইনটির ‘মিস ইউজ ও এ্যাবিউজ’র মূল শক্তি। এই ধারাটি অক্ষুন্ন রেখে আইন অপব্যবহার হবে না বিষয়টি কোনভাবেই নিশ্চিত করা যাবে না। সংবাদকর্মীরা এর খপ্পড়ে আগেও যেমন পড়েছেন, এবারও রেহাই মিলবে না। আমাদের সুস্পষ্ট প্রস্তাব, সাংবাদিকদের বেলায় এই ধারা রহিত করতে হবে। কোনভাবেই এই ধারায় সাংবাদিক বা সংবাদকর্মীকে পেশাগত কোনো কাজের জন্য গ্রেপ্তার করা যাবে না। কোনো সাংবাদিকের কোনো কাজে আপত্তি থাকলে সমন জারি করে আদালতে হাজির হতে বলা যাবে। সাংবাদিকের নামে কোনো মামলা করার গ্রহণযোগ্যতা (প্রাইমা ফেসি) যাচাইয়ের জন্য প্রেস কাউন্সিলের মতামত নিতে হবে ।

এই পর্যালোচনার পাশাপাশি আমাদের প্রস্তাব—

খসড়া আইনের কোনো ধারা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সংবিধানের বিধান, তথ্য অধিকার আইন-২০১৯ ও জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১ এর সঙ্গে সাংঘর্ষিক হয় কি না তা আরও নিবিড়ভাবে দেখার প্রয়োজন রয়েছে।

ডিজিটাল সিকিউরিটি আইনের ‘মিস ইউজ ও এবিউজ হয়েছে এটা আইনমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। অনেককে শুধু হয়রানি করার জন্যই মামলা করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন যাতে সেই একই পথে না হাঁটে সেজন্য এই আইনে কয়েকটি ধারা বা উপধারা সংযোজন করার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি

১. এই আইনে কেউ মিথ্যা বা হয়রানিমূলক মামলা করলে তার (বাদীর) বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান থাকতে হবে।

২. খসড়া আইনে ‘জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সী’ গঠনের যে প্রস্তাব করা হয়েছে, সেখানে একজন সাংবাদিক বা সংবাদমাধ্যম বিশেষজ্ঞ রাখার প্রস্তাব রাখছি। এতে আইনটি প্রয়োগের শুরুতেই অনেক ঝামেলা এড়ানো যাবে।

৩. জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিলে বিএফইউজে’র সুপারিশ অনুযায়ী একজন সাংবাদিক বা গণমাধ্যম বিশেষজ্ঞ রাখার প্রস্তাব করছি।

পৃথিবী পাল্টাচ্ছে, অপরাধের ধরনও বদলাচ্ছে। সাইবার জগত যেমন আমাদের সামনে খুলে দিয়েছে সম্ভাবনার অবারিত দুয়ার, তেমনি এই জগত অপরাধীদের জন্যও উন্মুক্ত করেছে অপরাধের নানা ক্ষেত্র ও কৌশল। কাজেই সাইবার জগত থেকে চোখ মুদে থাকার কোন অবকাশ নেই। ইউরোপ আমেরিকার প্রায় সব দেশেই নানা নামে সাইবার নিরাপত্তা আইন আছে। বাংলাদেশে সাইবার নিরাপত্তায় আইন করা সময়ের দাবি। খেয়াল রাখতে হবে, সেই আইন দেশকে স্বর্গরাজ্য না বানাক, জেল খানা যাতে না বানায়। এটাই সাংবাদিক সমাজের প্রত্যাশা।

The post সাইবার নিরাপত্তা আইন বিষয়ে বিএফইউজের প্রস্তাব appeared first on IM News.

সাইবার আইন মুক্ত গণমাধ্যমের জন্য বাধা হতে পারে : ডিআরইউ
ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা আইন’ পাস হলে তা মুক্ত গণমাধ্যম এবং স্বাধীনভাবে মতপ্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

মঙ্গলবার (০৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ কথা বলেন।

সাইবার নিরাপত্তা আইনে গণমাধ্যমে মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করার ক্ষেত্রে শাস্তি হিসেবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব মামলা চলমান রয়েছে, সেগুলোর বিচারকার্য চলবে বলা হচ্ছে। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই ‘সাইবার নিরাপত্তা আইন’ স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি হবে বলে মনে করছে সাংবাদিক সমাজ। বিষয়টিকে হাত-পা বেঁধে সাঁতার কাটতে বলার মতো অবস্থা।

বিবৃতিতে ডিআরইউ নেতারা বলেন, সাংবাদিক সমাজ শুরু থেকেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে আসছে। আন্তর্জাতিক বিভিন্ন মহলও আইনটির সমালোচনা করে আসছিল। মনে করা হচ্ছিল যে, সরকার এ আইন বাতিল করে মুক্ত স্বাধীন সাংবাদিকতার জন্য সব ধরনের বাঁধা দূর করবে। কিন্তু গতকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করে পরিবর্তিত ‘সাইবার নিরাপত্তা আইন’ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে সাংবাদিক সমাজ চরম হতাশ।

তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিক নিবর্তনমূলক কোনো আইন সাংবাদিক সমাজ মেনে নেবে না। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে যে আইন প্রবর্তনের সিদ্ধান্ত হয়েছে, সে সম্পর্কে সাংবাদিক সমাজের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাই সাংবাদিক সমাজ ধোঁয়াশার মধ্যেই রয়েছে। প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে সাংবাদিকদের বিষয়ে কী কী ধারা রয়েছে সেগুলোও সাংবাদিক সমাজ বিস্তারিত জানতে পারেনি।

তারা আরও বলেন, ডিআরইউ পেশাদার সাংবাদিকদের একটি বড় প্লাটফর্ম হিসেবে এ কথা মনে করে যে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংক্রান্ত কোনো আপত্তি থাকলে তা প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রয়োগ করাই সমীচীন। প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে প্রকাশিত সংবাদ নিয়ে কোনো সাংবাদিকের বিচার হওয়া কাম্য নয়। তাই প্রস্তাবিত আইনে জরিমানা সংক্রান্ত বিধান বাতিল এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ইতোমধ্যে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের আহ্বান জানাই। এমতাবস্থায় এ সংক্রান্ত যেকোনো আইন করার আগে সাংবাদিক সংগঠনগুলোর মতামত নেওয়া না হলে তা নিবর্তনমূলক আইন বলেই গণ্য করবে সাংবাদিক সমাজ।

The post সাইবার আইন মুক্ত গণমাধ্যমের জন্য বাধা হতে পারে : ডিআরইউ appeared first on IM News.

জনস্বার্থের সাংবাদিকতা ও স্বাধীনতার মর্যাদা
স্বাধীনতার মর্যাদা রক্ষা করা কি কোনো ধর্ম? স্বাধীনতার বিরুদ্ধে কি কোনো কথা বলা যাবে না? বিশেষ করে দরিদ্র, যে ‘ভাত’ পায় না—সে তো বলবেই! এবং গণমাধ্যম তা প্রকাশ করবেই! একজন সিনিয়র সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রশ্ন তুলেছেন।

প্রশ্ন তুলেছেন কারণ, সাংবাদিকতার সীমানা নিয়ে তার ধারণা এক রকম, আবার এই বিষয়ে বিভিন্ন সাংবাদিক মোর্চার বিবৃতি প্রতিক্রিয়া বলছে তাদের ধারণা আরেক রকম।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবাধ তথ্য প্রবাহের যুগে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে সব মত-তথ্য আমরা গণমাধ্যমে কেন প্রকাশ করতে পারি না? তার সঙ্গে স্বাধীনতার মর্যাদা কোথায়? এবং পুরো সাংবাদিকতার রীতিনীতি আচরণবিধি এবং স্বীকৃত ব্যাখ্যা কীভাবে আমরা সংরক্ষণ এবং চর্চা করতে পারব?

সাংবাদিকতার সর্বশেষ ধারণা হলো, পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম বা জনস্বার্থ। এর মৌলিক অবস্থান হলো ‘জনস্বার্থ’—কেবল জন-আগ্রহ প্রশমন নয়। এবং এখানে স্বার্থ মানে কেবল ব্যক্তিস্বার্থ নয়—যে স্বার্থ মূলত নির্দিষ্ট ভূখণ্ড সমাজের বৃহত্তর মানুষের স্বার্থ রক্ষা করে তাই—জনস্বার্থ।

একটা উদাহরণ দেওয়া যাক। করোনায় লক্ষ মানুষ ঈদে বাড়ি ফিরতে চেয়েছে। এটি জন-আগ্রহ! কিন্তু মায়ের সঙ্গে ঈদ করার যে জন-আবেগ তার ফলাফল হিসেবে মা বাবা করোনায় আক্রান্ত হতে পারেন—মারাও যেতে পারেন—করোনা আরও ছড়িয়ে যেতে পারে!

এই যে জনস্বার্থ রক্ষা করার ধারণা এটিই সাংবাদিকতার লক্ষ্য এবং ধারণা। একে ‘জনস্বার্থ সাংবাদিকতা’ নাম দেওয়া হলেও আদি ধারণাতেও তাই আছে! যার আরও খুঁটি শব্দ—রেসপন্সিবিলিটি বা দায়িত্বশীলতা।

সাংবাদিকতার সর্বশেষ ধারণা হলো, পাবলিক ইন্টারেস্ট জার্নালিজম বা জনস্বার্থ। এর মৌলিক অবস্থান হলো ‘জনস্বার্থ’—কেবল জন-আগ্রহ প্রশমন নয়।

ফলে যা কিছু আমরা প্রকাশ করছি বৃহত্তর জনস্বার্থ তাতে উপকৃত হচ্ছে কি না; যেকোনো ‘সংবাদ’ এই বিবেচনায় প্রকাশ করা হলেই —সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা তাই প্রকাশের ধারণা থেকে সাংবাদিকতা একদম স্বতন্ত্র অবস্থান নেয়! কিন্তু কোনটি বৃহত্তর স্বার্থ? এবং এটি কে নির্ধারণ করবে

এই দুটি প্রশ্ন ছাড়াও পুরো সংবাদ কাঠামোয় এমন অসংখ্য শাখা প্রশাখার প্রশ্ন আছে যার মীমাংসা কে করবে? আলাপটা এইখানে রেখে স্বাধীনতা দিবসে ‘ভাতের স্বাধীনতা’ প্রকাশের সাংবাদিকতার নীতির প্রসঙ্গটি বলি; তাহলে ‘শাখা প্রশাখার’ ধারণাও খানিকটা পরিষ্কার হওয়া যায়!

সাংবাদিকতার আরেকটা বড় পিলার সত্য উদঘাটন! যেটি যেকোনো অবাধ মতপ্রকাশের ধারণার সঙ্গে খানিকটা সাংঘর্ষিক।

বছরের যেকোনো দিনে ‘ভাতের স্বাধীনতা’ যদি কেউ চান—সেটি অবশ্যই প্রকাশ করবেন সাংবাদিক! এমনকি স্বাধীনতা দিবসেও করতে পারেন! কিন্তু সেক্ষেত্রে স্বাধীন হওয়ার ফলে দেশের মানুষের ভাতের চাহিদা কতটা পূরণ করেছে স্বাধীন বাংলাদেশে, সেই পুরো তথ্য, প্রতিবেদনে থাকতে হবে! না হলে সেটি হবে খণ্ডিত চিত্র অসত্য এবং মিসরিপ্রেজেন্টেশন বা ভুল উপস্থাপন।

এখন এই যে সাংবাদিকতার মৌলিক নীতি উদ্দেশ্য এবং কোনটি সাংবাদিকতার স্বীকৃত ও আইনসম্মত ‘আচরণবিধি’—যা মূলত মীমাংসা করে সাংবাদিকতার সীমানা; বাংলাদেশে সেই আইনসম্মত কর্তৃপক্ষ প্রেস কাউন্সিল!

এই প্রেস কাউন্সিল অ্যাক্ট যে আচরণবিধির ওপর দাঁড়ানো তার প্রথম লাইনে আছে—‘জাতিসত্তা বিনাশী এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও সংবিধান বিরোধী বা বিনাশী কোনো সংবাদ বা সংবাদ ভাষ্য প্রকাশ করা যাবে না’।

এই কারণেই ‘ভাতের স্বাধীনতার’ সংবাদ ছবিটি যদি স্বাধীনতার মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে আইন অনুযায়ী সেটি অপরাধ।

এখন আলোচিত প্রতিবেদন কতটা মর্যাদা ক্ষুণ্ন করেছে; মূল ছবির হেডার সম্পাদিত হওয়ার কারণে আর অপরাধ বিবেচিত হবে কি না—সেটি অন্য বিস্তারিত আলাপ।

তবে, ধর্মীয় বিশ্বাসের মতো স্বাধীনতার মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো প্রশ্ন কেউ তুলতে চাইলে সেটি তার মতপ্রকাশের স্বাধীনতা। কিন্তু এই প্রশ্নে উৎসাহিত হয়ে এবং স্বাধীনতার মর্যাদায় আঘাত তুলে কোনো সংবাদ প্রকাশের সুযোগ অন্তত আইন অনুযায়ী নেই! নতুন করে বাংলাদেশে সাংবাদিকতার ‘কোড অব কন্ডাক্ট’ পরিবর্তন হলে সেটি নতুন বাস্তবতা!

কোনো জাতীয় স্বীকৃত আচরণবিধি ছাড়াও কেবল স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে যার যার সম্পাদকীয় নীতি দিয়ে পরিচালিত হতে পারে। সেটি আরেকটি স্বতন্ত্র ধারা! কিন্তু দিনশেষে সব গণমাধ্যমকে রাষ্ট্রের মৌলিক কিছু আচরণবিধি অনুসরণ করতেই হয়।

বলা জরুরি বাংলাদেশ প্রেস কাউন্সিল কেবল প্রিন্ট মিডিয়ার জন্য প্রযোজ্য! অনলাইন কিংবা সম্প্রচার মাধ্যম এতে প্রযোজ্য নয়! অর্থাৎ বাংলাদেশে সব টেলিভিশন ও অনলাইন মিডিয়া লাইসেন্স বা অনুমোদন পাওয়ার সময় কিছু শর্তাবলী ও নিজস্ব সম্পাদকীয় নীতি দ্বারা পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, প্রেস কাউন্সিলের আচরণবিধিও অসম্পূর্ণ ও যুগোপযোগী নয়! অর্থাৎ বাংলাদেশের সব মিডিয়ার জন্য সর্বজনস্বীকৃত আচরণবিধি তৈরি করা এখন অতি জরুরি মৌলিক কাজ।

যে জায়গা আরও ভয়ানক তা হলো—প্রিন্ট সাংবাদিক বলতে পারবেন কোনো ব্যত্যয়ে তার বিচার প্রেস কাউন্সিলে হোক। কিন্তু অনলাইন ও সম্প্রচার সাংবাদিকের জন্য একটাই পথ—ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট! সরাসরি মামলা এবং গ্রেফতার! তাহলে কবে হবে আচরণবিধি, কবে উঠবে মামলার খড়্গ?

কোনো জাতীয় স্বীকৃত আচরণবিধি ছাড়াও কেবল স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে যার যার সম্পাদকীয় নীতি দিয়ে পরিচালিত হতে পারে। সেটি আরেকটি স্বতন্ত্র ধারা! কিন্তু দিনশেষে সব গণমাধ্যমকে রাষ্ট্রের মৌলিক কিছু আচরণবিধি অনুসরণ করতেই হয়।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার—সম্প্রচার সাংবাদিকদের সংগঠন সম্প্রতি গণমাধ্যমকর্মী আইন নিয়ে অংশীজন সংলাপ করেছে! সেখানে এডিটরস গিল্ড সভাপতি মোজাম্মেল বাবু একটা প্রস্তাব দিয়েছেন; অন্যান্য সংশোধনসহ গণমাধ্যমকর্মী (নামটি সংশোধনেরও প্রস্তাব আছে) আইনের শুরুতেই বলা হোক সাংবাদিকের জন্য ডিএসএ প্রযোজ্য হবে না!

সরকার যেটি মৌখিক আশ্বাস দিয়েছেন, এর আগে সাংবাদিক সুরক্ষা আইন তৈরির পক্ষে কয়েকটি সাংবাদিক সংগঠন মত দিয়ে বলছে এটিও হতে পারে সুরক্ষা কবচ।

এদিকে ‘আচরণবিধি’ তৈরি করতে গিয়ে আবার স্বাধীন গণমাধ্যমের অধিকার সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে না তো? পুরো এশিয়ায় এর সর্বোচ্চ ভালো উদাহরণ ‘ইন্দোনেশিয়ান প্রেস কাউন্সিল’। এটি গঠিতই হয়েছে সুনির্দিষ্ট আইনি কাঠামোর ওপর যেন এর অধিকর্তারা স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন।

কোনো সংবাদে কেউ বিক্ষুব্ধ হলে সেখানেই বিচার প্রার্থনা করতে পারেন। মিডিয়া কোনো ভুল করলে কারও অধিকার হরণ করলে কীভাবে তা আবার মেনে নিয়ে প্রকাশ করবে তার সুনির্দিষ্ট পন্থা বলে দেওয়া আছে। আর এই পর্যন্ত পৌঁছাতে সাংবাদিকদের সঙ্গে বহু কর্মশালায় প্রস্তুত হয়েছে স্বীকৃত আচরণবিধি!

বলা হয়—ইন্দোনেশিয়ার অর্থনৈতিক অগ্রগতির পেছনে এই প্রেস কাউন্সিলের বড় অবদান রয়েছে। কারণ তথ্য প্রবাহ একটা দেশকে বিভক্ত কিংবা এক করে!

বাংলাদেশের ক্ষেত্রে লম্বা সেই পথে সাংবাদিকদেরই হাঁটতে হবে! তবে তা হতে হবে যূথবদ্ধ কিন্তু স্বতন্ত্র!

শাকিল আহমেদ ।। বার্তা প্রধান, একাত্তর টিভি

The post জনস্বার্থের সাংবাদিকতা ও স্বাধীনতার মর্যাদা appeared first on IM News.

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীতে সাংবাদিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিক্ষুব্ধ সাংবাদিকরা প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে নগরীর কদমফুল ফোয়ারা, তোপখানা রোড এলাকা প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে প্রতিবাদ সমাবেশে করে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, নির্যাতিত নাগরিকরা সুপ্রিমকোর্টে গিয়ে আশ্রয় চায়। আজ সুপ্রিম কোর্টও নিরাপদ নয়। সেখানে সাংবাদিকরা নির্বিচারে পেটানো হচ্ছে। আইনজীবীরা মার খাচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সুপ্রিমকোর্ট আর মানুষের ভরসাস্থল থাকছে না। সাংবাদিক সমাজ আজ অসহায়। দেশের নাগরিকরা আজ অসহায়।

রুহুল আমিন গাজী বলেন, সুপ্রিম কোর্টে গতকাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মহড়া হয়ে গেল। আগামী জাতীয় নির্বাচন কেমন হবে সেটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন থেকেই অনুমেয়।মানুষের শেষ ভরসাস্থল আদালতেও আজ মানুষের নিরাপত্তা নেই। আদালত পাড়ায় আজ আইনজীবীদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সাংবাদিকদের নির্মমভাবে পেটানো হচ্ছে। বিচারকরা বসে বসে তামাশা দেখছেন, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আদালতের যদি এ অবস্থা হয়, মানুষ কার কাছে যাবে? কোথায় বিচার পাবে? আজ দেশের নাগরিকরা পুরোপুরি অসহায়।

তিনি বলেন, নাগরিকদের জান মালের নিরাপত্তা দিতে এ সরকার ব্যর্থ হয়েছে। দেশ আজ খুনি, লুটেরাদের স্বর্গভূমিতে পরিণত হয়েছে। মানুষের জীবন বিপন্ন। গণতন্ত্র নেই। মানবাধিকার ভুলুন্ঠিত। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভিন্নমতের লোকদের ধরে নিয়ে গায়েব করে দেওয়া হচ্ছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। এ সরকার দেশকে মনুষ্য বসবাসে অযোগ্য করে ফেলেছে। সাংবাদিকদের এ নেতা দেশ পরিচালনায় সরকারের সীমাহীন ব্যর্থতার অভিযোগ এনে সরকারের পদত্যাগ দাবি করে করেন।

এম এ আজিজ বলেন, দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। গণতন্ত্র আজ নির্বাসিত। প্রবল দুর্নীতি, লুটপাট, অনিয়ম এবং সরকারের গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে যাতে কোনো আন্দোলন গড়ে উঠতে না পারে তার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। এই আইন সাংবাদিকতাকে শেষ করে দিয়েছে।

তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগ হল জনগণের মৌলিক অধিকারসমূহ প্রয়োগের শক্তি। অথচ স্বাধীন বিচার বিভাগের অনুপস্থিতিতে আইনের শাসনের পরিবর্তে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তি অর্জন করে চলছে। বিচারের নামে পুলিশি বিচার চলবে কি না তাই দেখতে হবে। ফ্যাসিবাদী শাসনের কারণে দিনদিন দুর্বল হচ্ছে জনগণ। অধিকার হারাচ্ছে জনগণ। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের ব্যবস্থা বিলীন হয়ে গেছে। শাসনতন্ত্রে বলা আছে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা সরকার গঠন করবে। প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও বিনা ভোটে তাদের নির্বাচিত বলা যাবে কি না সে সম্পর্কে প্রশ্ন তোলা যেতে পারে। কারণ প্রতিদ্বন্দ্বী না থাকলে বলা যাবে না যে ভোটাররা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। শাসনতন্ত্র তো বলেছে ভোটারদের ভোটে নির্বাচিত হতে হবে। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনেও একই দৃশ্য দেখলাম। নিশী রাতের সরকারের অধীন পুনরায় সংসদ নির্বাচন করতে দখলদাররা মরিয়া। আসন্ন নির্বাচন কেমন হবে গতকাল জনগণ টের পেয়ে গেছে।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকরা কোনো পক্ষ নয়, তারা শুধু সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল। কিন্তু গণমাধ্যম কর্মীদের পরিচয়পত্র এবং মাইক্রোফোন এবং ক্যামেরা থাকা স্বত্তেও তাদের টার্গেট করে এ হামলা চালানো হয়। যা অত্যন্ত ন্যাক্কারজনক।

তিনি বলেন, বিচারালয়ে সাংবাদিকদের উপর এমন হামলা এবং এভাবে ভোট ডাকাতির মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের এভাবে পেটাল বিচারপতিরা চেয়ে চেয়ে দেখলেন এটা সহ্য করি কীভাবে?

পুলিশ নির্দয়ভাবে পিটিয়ে আহত করেছে জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিমসহ আরও অনেক সংবাদিককে। এ সময় মনে হলো এটা আদালত পাড়া নয়, একটা টর্চারসেল। বিচারালয়ে এমন অপকর্ম করে অভিযুক্ত পুলিশ সদস্যদের চাকরিতে থাকে কী করে?

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজের সাবেক মহাসচিব এমএ আজিজ, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার ও সিনিয়র সাংবাদিক আবু সালেহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি বাছির জামাল, রাশেদুল হক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম কাগজী, জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান ভূঁইয়া, মহসিন হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শাহজান সাজু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক ডিএম অমর, রফিক লিটন, জেসমিন জুঁই প্রমুখ বক্তব্য রাখেন।

The post সুপ্রিম কোর্টে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ appeared first on IM News.

কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রউফ ভূইয়া,সহ-সভাপতি মামুন উজ্জ্বল, যুগ্ন সাধারণ সম্পাদক রাজিবুল হক সিদ্দিকী রকি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল, কোষাধ্যক্ষ মাহবুব আলম প্রমুখ।

সভায় সর্বসম্মতি ক্রমে কমিটি বর্ধিত করা হয়। বর্ধিত কমিটিতে দপ্তর সম্পাদক রায়হান জামান (দৈনিক আস্থা), প্রচার সম্পাদক মো. ইমরান হোসেন (দৈনিক সংবাদ সারাবেলা ও আই এম নিউজ), তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন নানক (দৈনিক স্বদেশ বিচিত্রা), ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ সানজিদ হক (দৈনিক আমার সংগ্রাম), সহ- ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ (দৈনিক আমার সংগ্রাম),শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন সাগর (দৈনিক আমার সংগ্রাম) , সাংস্কৃতিক সম্পাদক ছাইদুর রহমান (দৈনিক বিডি প্রথম বার্তা), সমাজ সেবা সম্পাদক মো. আলাউদ্দিন ঝন্টু (দৈনিক বিডি, প্রথম বার্তা),যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির রেহান (দৈনিক বিডি, প্রথম বার্তা),পাঠাগার ও পুস্তক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজন (দৈনিক কিশোরগঞ্জ প্রতিদিন),শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতাউল হাসান দিনার (একুশে টাইমস) কে নির্বাচিত করা হয়।

পরবর্তীতে আগামী এক বছরের জন্য তাড়াইল ও হোসেনপুর উপজেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর আংশিক কমিটির অনুমোদন দেন কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় সভায় কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

The post কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত appeared first on IM News.

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ডিইউজের বিক্ষোভ সমাবেশ
সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এই বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশ শেষে সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিলও করেন।

সমাবেশে বক্তারা বলেন, ১১ বছর আগে সাগর–রুনিকে হত্যা করা হয়েছে। এই ১১ বছরে একই সরকার ক্ষমতায় আছে। কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। তদন্ত প্রতিবেদন পিছিয়েছে ৯৫ বার। কয়েক মাস পর এটি সেঞ্চুরি পার করবে। যা খুবই লজ্জার। বিচার ব্যবস্থা ও তদন্তকারী সংস্থার প্রতি দিনের পর দিন আস্থা হারিয়ে যাচ্ছে। ১১ বছরেও যদি একটি হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা না যায়, তাহলে সাংবাদিকরা কোথায় যাবে?

বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা সবচেয়ে বেশি হত্যা, নির্যাতন ও বঞ্চনা শিকার হয়েছে অভিযোগ করে তারা আরও বলেন, বার বার সাগর–রুনিসহ অন্যান্য সাংবাদিক হত্যার বিচার চেয়েও লাভ হয়নি। অতি দ্রুত এসব হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের বিচার করতে হবে।

ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, মাছরাঙ্গা টেলেভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল প্রমুখ।

The post সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ডিইউজের বিক্ষোভ সমাবেশ appeared first on IM News.