টাঙ্গাইল Archives - IM News

মধুপুর শালবনে আবারও শাল গাছ রোপণ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান
টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বনসবাসীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া সেখানকার শালবনে আবারও শাল গাছ রোপণের ঘোষণা দেন তিনি।

রোববার (২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ করা হয়। সেগুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে।

এছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান। উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

The post মধুপুর শালবনে আবারও শাল গাছ রোপণ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান appeared first on IM News.

প্রধান শিক্ষকের অপসারণের দাবি
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিলে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ফজলুল হকের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে বাঘিল ইউনিয়নের সয়া-চাকতা গ্রামের বিভিন্ন সড়ক পরিদর্শন করে।

পরে তারা বিদ্যালয় মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।

অন্যদিকে, প্রধান শিক্ষকের অনাস্থা চেয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউএনও) চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন একাধিক শিক্ষক।

মানববন্ধনে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাব্বির, সপ্তম শ্রেণির কালাম, নবম শ্রেণির শরিফ, অষ্টম শ্রেণির ফাতেমা, খাদিজাসহ একাধিক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক সৈয়দ ফজলুল হক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাদের বিভিন্ন সময় প্রহার করেন। তারা শিক্ষকের অপসারণ চান।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, প্রধান শিক্ষক সৈয়দ ফজলুল হক এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের সঙ্গে কোনো পরামর্শ ও সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তিনি শিক্ষকদের লাঞ্ছিত ও অপমানিত করে। এছাড়া তিনি ছাত্র-ছাত্রীদের ‘অকথ্য ভাষায় গালিগালাজ’ করেন। তিনি সব সময় বিদ্যালয়ে বিশৃঙ্খলা লাগিয়ে রাখেন।

কমিটির সদস্য ও অভিভাবকদের নামে থানায় মামলা ও জিডিও করেছে। এতে প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান বলেন, শিক্ষকদের বিভিন্ন দাবিতে টাঙ্গাইল শহরে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়ায় প্রধান শিক্ষক আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমরা তার অপসারণ চাই।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলী হোসেন বলেন, প্রায় চার বছর আগে ফজলুল হক এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। তিনি যোগদানের পর থেকেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রায় ২২ মাস ধরে তিনি শিক্ষককের বেতন আটকে রেখেছে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করা হয়। তিনি কাগজপত্র জমা না দিয়ে উল্টো কমিটির বিরুদ্ধে থানায় জিডি করেছেন। এছাড়াও তিনি আমার বিরুদ্ধেসহ শিক্ষক ও শিক্ষার্থীদের প্রায় ১২ জন অভিভাবকের বিরুদ্ধে জিডি করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান করা জরুরি। এভাবে চলতে থাকলে বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ ফজলুল হক বলেন, বিদ্যালয়ে যোগদানের পর থেকে আমাকে অন্যান্য শিক্ষকরা মেনে নিতে পারছেন না। এজন্য বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আমার বেতনও আটকে রয়েছে। শিক্ষকদের বেতন হয় বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে। ফান্ডের বিষয়টা কমিটি ভালো জানেন। শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধনের বিষয়টির ব্যাপারে অবগত নই আমি।

The post প্রধান শিক্ষকের অপসারণের দাবি appeared first on IM News.

টাঙ্গাইলে রাস্তার পাশে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ মার্চ) সকালে বাসাইল পৌরসভার গাজীরভাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাসাইল থানার পরিদর্শক তদন্ত মো. হানিফ জানান, স্থানীয়রা গাজীরভাঙ্গা এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেলারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এছাড়া নিহতের মুখসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post টাঙ্গাইলে রাস্তার পাশে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার appeared first on IM News.

স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
টাঙ্গাইলের ভূঞাপুরে জাহিদ নামে ৭ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের সুজন তালুকদারের ছেলে।

নিহতের চাচা শামসুল তালুকদার জানান, বুধবার সন্ধ্যার দিকে বাড়তি টাকা আয়ের আশায় বাবার ব্যাটারিচালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয় সে। এর পর খবর আসে পাঁচটিকড়ী এলাকায় তার লাশ পড়ে রয়েছে।

ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, পুলিশ এসে মরদেহ পেলেও ভ্যানগাড়িটি পায়নি। পাশের জঙ্গলে রক্তাক্ত একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

ঘাটাইল থানার ওসি আজাহারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

The post স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার appeared first on IM News.

উরসে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ৩, আহত ১৫
উরসে যাওয়ার পথে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পিকআপ উল্টে নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ১টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, জামালপুর থেকে ৩০-৩৫ জন সিরাজগঞ্জ এনায়েতপুর উরসে যাচ্ছিলেন। তাদের বহনকৃত খোলা পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৪৫ থেকে ৬০ বছর।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে সাহেরা খাতুনের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একটি লাশ থানায় ও দুটি হাসপাতালে আছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

The post উরসে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ৩, আহত ১৫ appeared first on IM News.

বালুবাহী ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত
টাঙ্গাইলের গোপালপু‌রে চাচার হজ্জে যাওযার জন্য পাস‌পোর্ট করতে গিয়ে বালুবাহী ট্রাকের চাপায় টুটুল খন্দকার (৩৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হ‌য়ে‌ছেন। এসমআহত হয়েচেন তার চাচা ইসমাইল হো‌সেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বি‌কে‌লে তারাকান্দি-ভূঞাপুর সড়‌কের উপজেলার গোলপেচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টুটুল উপ‌জেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‌ভেঙ্গুলা গ্রামের ডা. খন্দকার মোস্তফা হাসানের ছে‌লে।

আহত চাচা খন্দকার ইসমাইল হোসেন‌কে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়ে‌ছে।

স্থানীয়রা জানান, টুটুল তার চাচা ইসমাইলকে নিয়ে টাঙ্গাইল পাসপোর্ট অ‌ফি‌সের কাজ শে‌ষে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফির‌ছিলেন। পথে তাদের মোটরসাইকেল‌টি তারাকান্দি-ভূঞাপুর সড়কের গোল‌পেচা এলাকার মোড় পার হওয়ার সময় বালুবা‌হী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লে টুটুল মারা যায়। এসময় আহত হয় তার চাচা।

গোপালপুরের হেমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থ‌লে পৌঁছে ট্রাক‌টি জব্দ করা গে‌লেও চালক পা‌লিয়ে গেছে।

The post বালুবাহী ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত appeared first on IM News.

নদীতে টিকটক করতে গিয়ে প্রাণ হারালেন যুবক
টাঙ্গাইলে টিকটক করার সময় পৌলী নদীতে ডুবে অপু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপু টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে হাতিলা থেকে পাঁচ থেকে ছয় যুবক নওগাঁ পৌলী নদীর পাড়ে টিকটক করতে আসেন। এ সময় টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেন। একপর্যায়ে অপু পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া বলেন, স্থানীয়রা হটলাইন নাম্বার থেকে কল করলে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

The post নদীতে টিকটক করতে গিয়ে প্রাণ হারালেন যুবক appeared first on IM News.

কলা গাছের শহিদ মিনারে শিশুদের শ্রদ্ধা
তারা শিশু থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাবা, মার কাছে ও বই পড়ে শহিদ দিবস সম্পর্কে জেনেছে। এছাড়া এলাকার বড়দের সঙ্গে ইতিপূর্বে শহিদ মিনার শ্রদ্ধা জানিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে তারা নিজ হাতেই গড়েছে এই শহিদ মিনার, তারপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। কেউ বাড়ির গাছের ফুল দিয়ে, কেউ বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে ফুল কিনে আবার কেউ বাবাকে দিয়ে ফুল কিনে এনে কলা গাছের শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে।

মঙ্গলবার মহান ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টাঙ্গাইলের প্রত্যন্ত অঞ্চলে কলা গাছের তৈরি শহিদ মিনারে কোমলমতি শিশুদের শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

শিশুরা জানিয়েছে, অভিভাবক এবং বই পড়ে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য জেনে তারা এমন উদ্যোগ নেয়। তারপর কলা গাছ কেটে ও কঞ্চি এবং মাটি দিয়ে বাড়ির আঙিনায় অস্থায়ী শহিদ মিনার করে শ্রদ্ধা জানায়।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলা কাগমারা, এনায়েতপুর, পিচুরিয়া, ধরেরবাড়ী, দুরিয়াবাড়ী, বানিয়াবাড়ী, কোনাবাড়ী, চিলাবাড়ীসহ প্রত্যন্ত চরাঞ্চলের শিশুরা বাড়ির উঠানে মাটি দিয়ে উচু করে কলাগাছ পুতে শহিদ মিনার বানিয়েছে। শিশুরা তাতে বাঁশের কঞ্চি ও রঙিন কাগজ লাগিয়ে সৌন্দর্য্য বাড়িয়েছে। প্রতিটি মিনারের ওপর অপেক্ষাকৃত ছোট কলাগাছের আরও তিনটি টুকরা তির্যকভাবে আটকে দেওয়া হয়েছে। রঙিন কাগজ ও নানা রঙের ফুল দিয়ে প্রতিটি মিনার মুড়িয়ে দেওয়া হয়েছে। চারপাশে সুতা টানিয়ে তাতে রঙিন কাগজ ও বেলুন দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। শহিদ বেদিতে বুনোফুল, গাঁদা ও গোলাপফুল শোভা পাচ্ছে। পাশেই সাউন্ড সিস্টেমে দেশাত্মবোধক গান বাজছে। কোথাও কোথাও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ভোজের আয়োজনও করেছে শিশুরা।

শিক্ষার্থী তাওহীদ মিয়া বলে, ‘বাবা, মা ও স্কুলের বড় ভাই এবং টিভি দেখে ২১ ফেব্রুয়ারি সম্পর্কে জেনেছি। কিভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে হয় সেটাও আমাদের জানা থাকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’

অপর শিক্ষার্থী কবির হোসেন বলে, ‘ভাষার মাস শুরু হলেই আমরা পরিকল্পনা শুরু করি, কিভাবে শহীদ মিনার বানাব, কোথায় ফুল পাব, কে কে আমাদের কাজে সহযোগিতা করবে। শহিদ দিবসের আগের দিন থেকে আমরা কাজ শুরু করি। ২১ ফেব্রুয়ারি সকালে গ্রামের ছেলে মেয়েরা মিলে মিশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি।’

শিক্ষার্থী শরিফ মিয়া বলে, ‘আমাদের মধ্যে কেউ নিজের বাড়ির ফুল আবার অনেকেই বাবাকে দিয়ে শহর থেকে ফুল কিনে এনে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালই লাগছে।’

সুমা আক্তার বলে, ‘আমি জানতে পেরেছি বাংলা ভাষার জন্য রফিক, শফিক, জব্বারসহ অনেকেই শহিদ হয়েছেন। তাদের সম্মানে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।’

মো. শহিদুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলের বায়নার প্রেক্ষিতে তিন বছর ধরে শহিদ দিবসের আগের দিন শহর থেকে ফুল কিনে আনি। ২১ ফেব্রুয়ারি সকালে আমার ছেলে কলা গাছের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এতে আমি মনে করি শিশুকাল থেকে তার ভাষা শহিদ, মুক্তিযোদ্ধা ও দেশ প্রেম বৃদ্ধি পাবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজনের) সহ-সভাপতি বাদল মাহমুদ বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি ভালো দিক। অন্ততপক্ষে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুরা বুঝতে পারছে ২১ ফেব্রুয়ারিতে একটা কিছু হইছে। সেজন্য গ্রামের কোমলমতি শিশুরা কলাগাছ দিয়ে শহীদ মিনার করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এটা নিঃসন্দেহে ভালো দিক।’

সদর উপজেলার ছোট বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম বলেন, ‘শিশুরা বড়দের কাছ থেকে প্রতিটি বিষয় শেখার চেষ্টা করে। শহিদ মিনার বানিয়ে শিশুদের শ্রদ্ধা নিবেদন আসলেই একটি ভালো দিক। এরফলে বর্তমান প্রজন্মের শিশুরা ভাষা আন্দোলন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার সুযোগ পাবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন বলেন, ‘গ্রামে স্থায়ী শহিদ মিনার না থাকায় শিশুরা অস্থায়ীভাবে শহিদ মিনার বানিয়ে যেভাবে শ্রদ্ধা নিবেদন করেছে সেটি আসলেই ভালো উদ্যোগ। পড়াশুনার মাধ্যমে তারা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও আমাদের দেশের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। এতে করে তাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে।’

The post কলা গাছের শহিদ মিনারে শিশুদের শ্রদ্ধা appeared first on IM News.

টাঙ্গাইলে মহান শহিদ দিবস পালিত
বিনম্ব শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এসময় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌরসভার পক্ষে পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাফর আহমেদ, জেলা পরিষদ, পিবিআই, নৌ পুলিশ, পৌরসভা, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা জনতা শহিদদের স্মরণে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান।

এছাড়া জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

The post টাঙ্গাইলে মহান শহিদ দিবস পালিত appeared first on IM News.

ছাত্রদল নেতাকে মৃত্যুর জন্য দায়ী করে ব্যবসায়ীর আত্মহত্যা
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং মামলার বাদীকে নিজের মৃত্যুর জন্য দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এক ব্যবসায়ী।

এরপর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের ঘারিন্দা রেল স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।

নিজের প্রাণ কেড়ে নেওয়া ব্যবসায়ীর নাম সীমান্ত সরকার পরিমল (৪৫)। তিনি শহরের প্যাড়াডাইসপাড়া এলাকার পলান সরকারের ছেলে।

মৃত্যুর আগে সীমান্ত তার ফেসবুক অ্যাকাউন্টে আইডিতে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ ইথেন এবং বিথী নামের এক নারীর ছবি দিয়ে লিখেন, ওরা আমাকে বাঁচতে দিলো না। শেষ পর্যন্ত আমেকে মরতে হলো। পারলে আপনারা ওদের বিচার করেন।

এরপরই সীমান্ত সরকার পরিমল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

জানা যায়, সালেহ মোহাম্মদ ইথেন ছিলেন ব্যবসায়ী সীমান্ত সরকারের বন্ধু। ইথেনের কাছ থেকে ৩৫ লাখ টাকা ধার নেন তিনি। সেই টাকার জন্য প্রায় সময় সীমান্তকে চাপ প্রয়োগ করতেন ইথেন। এছাড়া বিথী নামের ওই নারীকে নিয়ে সম্প্রতি ফেসবুকে আপত্তিকর কথা লেখেন সীমান্ত। এজন্য সীমান্তের বিরুদ্ধে আইসিটি মামলাও করেছেন বিথী। একদিকে পাওনাদারের টাকার জন্য চাপ প্রয়োগ, অন্যদিকে মামলা। দুই চাপ সইতে না পেরেই সীমান্ত আত্মহত্যা করেছেন বলে দাবি তার পরিবারের লোকজনের।

অভিযুক্ত টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ ইথেন জানান, তার কাছ থেকে সীমান্ত ৩৫ লাখ টাকা ধার নেন। দীর্ঘদিন হলেও সেই টাকা পরিশোধ না করেই তাকে না জানিয়ে সীমান্ত ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তিনি জানতে পেরে সীমান্তর স্ত্রীকে বলেন, টাকা না দিতে পারলে ব্যবসাপ্রতিষ্ঠানটি তার নামে লিখে দিতে। রোববার অথবা সোমবার সেই প্রতিষ্ঠান লিখে দেওয়ার কথা ছিল। কিন্তু সীমান্ত আত্মহত্যা করবেন এটা ভাবতে পারেননি তিনি।

টাঙ্গাইল রেলওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ফজলুল হক বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

The post ছাত্রদল নেতাকে মৃত্যুর জন্য দায়ী করে ব্যবসায়ীর আত্মহত্যা appeared first on IM News.