ঢাকা রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বালুবাহী ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের গোপালপু‌রে চাচার হজ্জে যাওযার জন্য পাস‌পোর্ট করতে গিয়ে বালুবাহী ট্রাকের চাপায় টুটুল খন্দকার (৩৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হ‌য়ে‌ছেন। এসমআহত হয়েচেন তার চাচা ইসমাইল হো‌সেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বি‌কে‌লে তারাকান্দি-ভূঞাপুর সড়‌কের উপজেলার গোলপেচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টুটুল উপ‌জেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‌ভেঙ্গুলা গ্রামের ডা. খন্দকার মোস্তফা হাসানের ছে‌লে।

আহত চাচা খন্দকার ইসমাইল হোসেন‌কে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়ে‌ছে।

স্থানীয়রা জানান, টুটুল তার চাচা ইসমাইলকে নিয়ে টাঙ্গাইল পাসপোর্ট অ‌ফি‌সের কাজ শে‌ষে মোটরসাইকেলে করে বা‌ড়ি ফির‌ছিলেন। পথে তাদের মোটরসাইকেল‌টি তারাকান্দি-ভূঞাপুর সড়কের গোল‌পেচা এলাকার মোড় পার হওয়ার সময় বালুবা‌হী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লে টুটুল মারা যায়। এসময় আহত হয় তার চাচা।

গোপালপুরের হেমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থ‌লে পৌঁছে ট্রাক‌টি জব্দ করা গে‌লেও চালক পা‌লিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন....