ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজল্যুশন ২২৩১ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে তিন দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতিসংঘে ইরান, রাশিয়া ও চীনের যৌথ মিশনের পক্ষ থেকে পাঠানো হয় চিঠিটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা প্রেস টিভি।
