নগর খবর Archives - IM News

বরিশাল সিটি নির্বাচন: ভোটের তিনদিন আগে কাউন্সিলর প্রার্থী মান্নার মনোনয়ন বাতিল
ভোটের তিনদিন আগে মনোনয়ন বাতিল হলো বরিশাল মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রইজ আহমেদ মান্নার। বৃহাস্পতিবার (৮জুন) দুপুরে হাইকোর্টের এপিলেড ডিভিশন তার মনোনয়ন বাতিল ঘোষণা করে।

রইজ আহমেদ মান্না নৌকার কর্মীদের মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ১২ই জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। ২নং ওয়ার্ড কাউন্সিলর পদে মান্না ও তার ভাই দুটি মনোনয়ন ক্রয় করেন। পরে তার ভাই মুন্নার মনোনয়ন বাতিল করা হয়। দুই ভাই এর বিরুদ্ধে আপিল করেন। আপিলে বড় ভাই মুন্নার মনোনয়ন বৈধ হলেও মান্নার মনোনয়ন অবৈধই থাকে। পরে হাইকোর্ট থেকে তার মনোনয়ন বৈধ হয়। ঘুড়ি মার্কা নিয়ে তার সমর্থকরা মাঠে নামেন।

এদিকে কারাগারে থাকা অবস্থায় মান্নাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। তবে নির্বাচনের মাঠে তার ব্যাপক প্রচারণা চলে। প্রচুর সমর্থক দিন রাত মাঠে কাজ করায় তার বিজয়ের সম্ভাবনা সৃষ্টি হয়। এরই মধ্যে আজ দুপুরে সংবাদ মেলে তার মনোনয়ন বাতিল হয়েছে।

এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, হাইকোর্টের এপিলেড ডিভিশন দুপুর একটায় তার মনোনয়ন বাতিল করে।

মান্নার ভাই মুন্না মনোনয়ন বাতিলের কথা স্বীকার করেছেন। জানা গেছে, মান্নার সমর্থকরা শেষ মুহূর্তে মনোনয়ন বাতিল হওয়ায় মুষড়ে পড়েছেন। তারা এখন মান্নার ভাই মুন্নার লাটিম মার্কা নিয়ে মাঠে নামবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রইজ আহমেদ মান্না বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ডান হাত বলে পরিচিত।

The post বরিশাল সিটি নির্বাচন: ভোটের তিনদিন আগে কাউন্সিলর প্রার্থী মান্নার মনোনয়ন বাতিল appeared first on IM News.

বরিশাল সিটি নির্বাচন: ভোটের গানে জমজমাট হচ্ছে প্রচারণা
বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। মাইকিং, পোস্টার, লিফলেট ও পথসভার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও ব্যবহার করছেন প্রার্থীরা। পাড়া মহল্লায় প্রার্থীদের নির্বাচনী ¯েøাগানে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এবার গতানুগতিক প্রচারের সঙ্গে এবার যুক্ত হয়েছে নানা কৌশল। ¯েøাগানে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে। প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া সহ মার্কা ও দলের পরিচিতি তুলে ধরা হচ্ছে সুরে সুরে। প্রার্থীর প্রচারে যুক্ত হয়েছে ‘নির্বাচনী গান’। গানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রার্থীরা। এতে বিনোদন পাচ্ছেন কর্মী-ভোটার সবাই। এদিকে সকাল থেকে রাত পর্যন্ত মাইকের অতি উচ্চ শব্দে অতিষ্ঠ হচ্ছে নগরবাসী। অপরদিকে পুরোনো মাইকিং পদ্ধতির চেয়ে ভোট চাওয়ার এ পদ্ধতি এলাকার ভোটাররাও বেশ আমোদপ্রদ বলে মনে করছেন।

নগর ঘুরে দেখা যায়, আগে ¯েøাগান দিয়ে প্রার্থীর পক্ষে মাইকিংয়েও লেগেছে ডিজিটাল ছোঁয়া। জনপ্রিয় সব গানগুলোর সুর ঠিক রেখে কথাগুলোর জায়গায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ও গুণগান বসিয়ে শিল্পীদের দিয়ে গান রেকর্ড করানো হচ্ছে। সেই রেকর্ড সারাদিন বাজানো হচ্ছে মাইকে। আওয়ামী লীগেরর মনোনিত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির মেয়র প্রার্থী (লাঙ্গল), সতন্ত্র মেয়র প্রর্থী কামরুল হাসান রুপনসহ বিভিন্ন কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচরনায় নানান সুর ও বাজনায় নির্বাচনীয় গান প্রচার করতে দেখা গেছে। তবে বাজনা না থাকলেও হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ফয়েজুল করীমের প্রচারণায় রয়েছে সুরে সুরে গজল। এছাড়াও কিছু প্রার্থীকে পথ শিল্পীদের নিয়ে সরাসরি গানের মাধ্যমে প্রচারণা করতে দেখা গেছে।

ভোটের প্রচারে প্রার্থীকে নিয়ে জনপ্রিয় ও পরিচিত সুরের গান তৈরি নতুন কিছু নয়। সাধারণত গ্রামে গঞ্জে পালা গানের শিল্পীরা এধরণের গান তৈরি করেন। তারা স্থানীয় মেম্বর, চেয়ারম্যান বা কোন অনুষ্ঠানের অতিথিদের নিয়ে এমন গান বাঁধেন বহু আগে থেকেই। সময়ের বিবর্তনে আধুনিক ও উন্নত যন্ত্রানুষঙ্গ সেই ধারাটি অনেকটাই পাল্টে দিয়েছে। এখন যে কেউ চাইলেই চাহিদামতো গান তৈরি করিয়ে নিতে পারেন। সেটাই এবার দেখা যাচ্ছে ঢাকা সিটির নির্বাচনী প্রচারণায়।

এদিকে প্রায় দিনভর মাইকে ও মিনিট্রাকে সাউন্ড সিস্টেম বসিয়ে ভোটের গানের প্রচার চলছে। যা অনেক ক্ষেত্রে নগরবাসীর কাছে যন্ত্রণার করণ হয়েও দেখা দিচ্ছে। তবে সেই সংখ্যা কম। ভোটার ও প্রার্থীরা বলছেন- অনেক দিন পর সিটি নির্বাচনকে কেন্দ্র করে সবার মাঝে একটা উৎসব-উৎসাহ দেখা দিয়েছে। যা প‚র্বের নির্বাচনী আমেজ ফিরিয়ে আনতে সক্ষম হবে।

উল্লেখ্য, আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটির নির্বাচন। শেষ মূহুর্তে চলছে প্রচারণা।

The post বরিশাল সিটি নির্বাচন: ভোটের গানে জমজমাট হচ্ছে প্রচারণা appeared first on IM News.

বিসিসি নির্বাচন: জেলা-মহানগরের পদ হারালেন সেই কাউন্সিলর
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহকে নিয়ে বিষোদগার করায় জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমানকে।

রোববার (৪ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন।

তারা জানান, পৃথক দুটি সভায় সিদ্ধান্ত মোতাবেক শরীফ মো. আনিছুর রহমানকে সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা এবং শতভাগ মিথ্যা তথ্য প্রচার করায় জেলা ও মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শরীফ মো. আনিছুর রহমান একাধারে জেলা ও মহানগর কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং চলমান নির্বাচনের প্রার্থী।

রোববার দুপুরে শরীফ মো. আনিছুর রহমান তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিকের প্রচারণায় হামলা চালান। তিনি সাফিন মাহমুদের বিরুদ্ধে নৌকার পোস্টার ছেড়ার অভিযোগ করেন। এ নিয়ে দুপুরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন উভয় প্রার্থী। এ সময় শরীফ মো. আনিছুর রহমান সংবাদ সম্মেলনে দাবি করেন, ঢাকা বসে হাতপাখাকে ৩ কোটি টাকা দিয়েছেন এবং আমরা যে ১০ জন কাউন্সিলর রয়েছি তার প্রতিটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী তিনজন করে প্রার্থী দিয়েছেন—তাদের নির্বাচনী খরচ ৩০ লাখ টাকা ইতোমধ্যে পেমেন্ট হয়ে গেছে। এসব করেছেন যাকে আমরা রাজনৈতিক অভিভাবক বলি আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাদিক আব্দুল্লাহ।

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই তাকে বহিষ্কার করা হয়।

The post বিসিসি নির্বাচন: জেলা-মহানগরের পদ হারালেন সেই কাউন্সিলর appeared first on IM News.

বরিশাল সিটি নির্বাচন: নগরীতে নারীবান্ধব গণপরিবহণ চালু করা হবে-ফয়জুল করীম
সাধারণ গণপরিবহনে আমাদের মা-বোনদের সম্মান ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা কোনভাবেই সম্ভব হয়ে ওঠেনা। আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে সেদিকে লক্ষ্য রেখে নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বরিশালে ‘নারীদের জন্য বিশেষ পরিবহন’ সার্ভিস ব্যবস্থা করা হবে। এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হবে।

বৃহাস্পতিবার (১ জুন) বৃহস্পতিবার দুপুরে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় গণসংযোগ শেষে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বিকেলে মুহাম্মাদ ফয়জুল করীম নগরীর ২৭নং ওয়ার্ড বারুইজজার হাট, ৩০নং ওয়ার্ড শোলনা বাজার, ২৮নং ওয়ার্ড কাশিপুর বাজার এবং কাউনিয়া আব্দুর রব সেরনিয়াবাত কলেজ এলাকায় গণসংযোগ করেন।

The post বরিশাল সিটি নির্বাচন: নগরীতে নারীবান্ধব গণপরিবহণ চালু করা হবে-ফয়জুল করীম appeared first on IM News.

বরিশাল সিটি নির্বাচন: প্রতিটি ওয়ার্ডে মাতৃসদন প্রতিষ্ঠা করা হবে – ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলছেন, বরিশাল সিটিতে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বিশেষায়িত কোন ব্যবস্থা নেই। এখন নামমাত্র কাউনিয়া বাশেরহাট এলাকায় রয়েছে ২০ শয্যার একটি নগর মাতৃসদন হাসপাতাল এবং রূপাতলী হাউজিং, আলেকান্দা জমির খান সড়ক, কাউনিয়া প্রধান সড়কের পানির ট্যাংকের পাশে ও আমানতগঞ্জ পলাশপুরের বউবাজার এলাকায় রয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। কিন্তু এই সেবাকেন্দ্রগুলো অব্যবস্থাপনার কারণে বন্ধ হয়ে আছে। মেয়র নির্বাচিত হলে, নগরে স্বাস্থ্যসেবা নিশ্চত করতে বিদ্যমান হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিটি কর্পোরেশনের আওতায় এনে উন্নত ও আন্তরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

বুধবার (৩১ মে) দুপুরে নগরীর জেলখানা মোড় এবং সদও রোড এলাকায় গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বরিশাল মহানগরের প্রতিজন নারীকে প্রসূতি সেবার আওতায় আনা হবে। নিরাপদ গর্ভধারণ, শুরু থেকেই চিকিৎসা সেবার আওতায় আসা এবং নিরাপদ ডেলিভারি ও নবজাতকের প্রাথমিক দিনগুলো চিকিৎসার আওতায় আনা হবে। প্রয়োজনীয় এনআইসিইউসহ আধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হবে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে মাতৃসনদ প্রতিষ্ঠা করা হবে।

The post বরিশাল সিটি নির্বাচন: প্রতিটি ওয়ার্ডে মাতৃসদন প্রতিষ্ঠা করা হবে – ফয়জুল করীম appeared first on IM News.

অনেকে ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছে : আবুল খায়ের
ধর্মকে পুঁজি করে অনেকে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছে। এসব কাজ আমাদের শান্তির ধর্ম ইসলাম কখনোই শিক্ষা দেয়নি। তাদের প্রতারণা জনগণ বুঝতে পেরেছে। জনগণ আর প্রতারণার শিকার হতে চায় না। এমন মন্তব্য করেছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। মঙ্গলবার (৩০ মে) দুপুরে নগরীর চকবাজার রোডে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

নৌকা প্রতীকের প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে জনগণ আর প্রতারণার শিকার হবে না। নগরবাসীকে সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের জন্য আমার দরজা সব সময় সবার জন্য উন্মুক্ত থাকবে। উন্নয়নবঞ্চিত বরিশালের সার্বিক উন্নয়নে আমার ওপর শতভাগ আস্থা আপনারা রাখতে পারেন।

তিনি আরও বলেন, নগর ভবনের অব্যবস্থাপনায় নাগরিকরা সীমাহীন দুর্ভোগে রয়েছেন। এতদিন সেই দুর্ভোগের কথা কারও কাছে বলতে পারেনি। প্রধানমন্ত্রী মানুষের কথা শোনার জন্য আমাকে মনোনয়ন দিয়ে বরিশালে পাঠিয়েছেন। আমি নির্বাচিত হলে সিটি কর্পোরেশন হবে জনগণের জন্য উন্মুক্ত।

আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমি জীবনের শেষ সময় পর্যন্ত নগরবাসীর সেবা করতে চাই। আসুন সবাই মিলে নতুন বরিশাল গড়ে তুলি।

গণসংযোগকালে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করীমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

The post অনেকে ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছে : আবুল খায়ের appeared first on IM News.

খুলনা সিটি নির্বাচন: নির্বাচিত হলে প্রথমেই জলাবদ্ধতা নিরসন করবো : মধু
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, খুলনাবাসী আজ পরিবর্তন চায়। আর পরিবর্তনের সূচনা এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে প্রথমেই আমি জলাবদ্ধতা নিরসন করবো।

শনিবার (২৭ মে) নগরীর বিভিন্ন স্থানে নির্বাচনে লাঙ্গল মার্কার প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন সকালে তিনি খুলনার গল্লামারী বাজার, নিউমার্কেট বাজার, শেখপাড়া বাজার, লোহা পট্টিসহ  বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

শফিকুল ইসলাম মধু বলেন, আমি প্রতিটি মানুষের কাছে যাচ্ছি। মানুষের কাছে গেলে যখন আবেগ আপ্লুত হয়ে আমাকে জড়িয়ে ধরে, তখন ভোটারদের লুকিয়ে থাকা সেই কষ্টের আর্তনাদ আমি বুঝি। যখন আমরা ক্ষমতায় ছিলাম খুলনা সিটির উন্নয়ন আমরা করেছি, খুলনা মেডিকেল কলেজ এই জাতীয় পার্টির সময়ে আমরাই করেছি। আপনারাই পারেন আপনাদের একটি ভোটের মাধ্যমে আমাকে সিটি মেয়র নির্বাচিত করে জলাবদ্ধতা, মশকনিধন ও দূষণমুক্ত নগর গড়তে।

পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখ্ত, সুনীল শুভ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এস এম আল জুবায়ের, শেখ নাজমুল কবির সাদী, তৌমুর হোসেন শাহিন, ওদুদ মোড়ল, গাউছুল ইসলাম, শহিদুল কাদির উৎসব, শহিদ হাওলাদার, শাহজাহান আলী সাজু, আব্দুল আজিজ, মো. মনির হোসেন, কবির হোসেন প্রমুখ।

The post খুলনা সিটি নির্বাচন: নির্বাচিত হলে প্রথমেই জলাবদ্ধতা নিরসন করবো : মধু appeared first on IM News.

ডুবন্ত নৌকায় কেউ উঠবে না : ইকবাল
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা দেখেছেন কীভাবে জনগণ নৌকাকে ডুবিয়ে দিয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জ ও পিরোজপুর জেলার নাজিরপুরের উপনির্বাচনেও নৌকা ডুবে গেছে। ডুবন্ত নৌকায় কেউ উঠবে না।

প্রতীক বরাদ্দের পেয়ে শুক্রবার (২৬ মে) বিকেলে নগরীর মতাসার এলাকায় আনুষ্ঠানিক প্রচারণার শুরুতে তিনি এসব কথা বলে

ইকবাল হোসেন তাপস বলেন, বিগত ১৫ বছর বরিশালের ভোটাররা ভোট দিতে পারিনি। এবার ভোট দিতে পারলে জনগণ কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। কারণ জনগণ বুঝে গেছে নৌকা দিয়ে আর কাজ হবে না। এবার বরিশালে লাঙলের জয়জয়কার হবে।

তিনি আরও বলেন, বরিশালবাসীকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমার কালো টাকার পাহাড় নেই। তবে আছে বুকভরা সাহস ও ভালোবাসা। গুন্ডা আর মস্তানির রাজনীতি আমি করি না। আমি মানুষের রাজনীতি করি। আগামী ১২ জুন আপনারা আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের কর্মচারী ও সেবক হিসেবে কাজ করতে চাই।

এ সময় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, অ্যাডভোকেট এমএ জলিল, রফিকুল ইসলাম গফুর, অধ্যাপক গিয়াস উদ্দিন, এসএম ইনামুল হাসান শামীম, জাহিদুল ইসলাম মামুন, হাফিজা আক্তার রিমি, তানিয়া আক্তার, মোসাম্মত লামিয়া, মোহাম্মদ ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।

The post ডুবন্ত নৌকায় কেউ উঠবে না : ইকবাল appeared first on IM News.

প্রতীক পেলেন খুলনার ৪ মেয়রপ্রার্থী
খুলনা সিটি কপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী প্রতীক পেয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা প্রতীক নেন। এর পর তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আবদুল আউয়াল, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধু ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেন। এ নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন।

প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগণ নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেবে। বিগত সময়ে শেখ হাসিনার সরকার খুলনায় যে উন্নয়ন করেছে  তা নগরবাসী প্রত্যক্ষ করেছে। এর পর তিনি নগরীর নিউমার্কেট এলাকা থেকে প্রচারণা শুরু করেন।

জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, ওয়ার্ডভিত্তিক সুষম উন্নয়ন ও মাদকমুক্ত খুলনা সিটি করতে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেবে মানুষ।

গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে সাধারণ কাউন্সিলর পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী রয়েছেন।

The post প্রতীক পেলেন খুলনার ৪ মেয়রপ্রার্থী appeared first on IM News.

৪৪০ কেন্দ্রে ১৭১২৪ ভোটে এগিয়ে জাহাঙ্গীরের মা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা চলছে। রিটার্নিং অফিসার হিসেবে ফল ঘোষণা করছেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। প্রাপ্ত ফলে এখন পর্যন্ত বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী- ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জায়েদা খাতুন ঘড়ি প্রতীকে ২ লাখ ২৩ হাজার ৬১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৪৯৫ ভোট।

এদিকে ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুনের (টেবিল ঘড়ি) ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের অস্থায়ী বুথ বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন তিনি। এসময় গণমাধ্যমকর্মীদের সামনে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

জাহাঙ্গীর আলম বলেন, ইভিএমে মাত্র পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাওয়ার কথা। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ সময় পার হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। দিনের ভোটের ফলাফল দিনেই দেওয়া ভালো। আমরা রেজাল্টটা দ্রুত চাই। রাতে সন্ত্রাসী কাজ করবে সেসব কাজ কোনোভাবেই সাপোর্ট করবো না।

The post ৪৪০ কেন্দ্রে ১৭১২৪ ভোটে এগিয়ে জাহাঙ্গীরের মা appeared first on IM News.