ঢাকা বৃহস্পতিবার , ১ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সিটি নির্বাচন: নগরীতে নারীবান্ধব গণপরিবহণ চালু করা হবে-ফয়জুল করীম

বরিশাল ব্যুরো 
জুন ১, ২০২৩ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাধারণ গণপরিবহনে আমাদের মা-বোনদের সম্মান ও নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা কোনভাবেই সম্ভব হয়ে ওঠেনা। আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে সেদিকে লক্ষ্য রেখে নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বরিশালে ‘নারীদের জন্য বিশেষ পরিবহন’ সার্ভিস ব্যবস্থা করা হবে। এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হবে।
বৃহাস্পতিবার (১ জুন) বৃহস্পতিবার দুপুরে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় গণসংযোগ শেষে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বিকেলে মুহাম্মাদ ফয়জুল করীম নগরীর ২৭নং ওয়ার্ড বারুইজজার হাট, ৩০নং ওয়ার্ড শোলনা বাজার, ২৮নং ওয়ার্ড কাশিপুর বাজার এবং কাউনিয়া আব্দুর রব সেরনিয়াবাত কলেজ এলাকায় গণসংযোগ করেন।

 

সংবাদটি শেয়ার করুন....