ঝালকাঠি Archives - IM News

শিল্পপতি আউয়াল হোসেনের মাতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান, দেশের বিশিষ্ট শিল্পপতি আলেয়া অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক আব্দুল আউয়াল হোসেনের রত্নগর্ভা মা মোসাম্মৎ আলেয়া বেগম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (সোমবার) সকাল ৭ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন ধর্মপ্রাণ, পরোপকারী ও সদালাপী নারী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি তার দুই ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বাদ আসর কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

আলেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা গোলাম আযম সৈকত, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর। এছাড়ও ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, কাঠালিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

The post শিল্পপতি আউয়াল হোসেনের মাতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক appeared first on IM News.

১৭ বছরেও ধকল কাটেনি উপকূলবাসীর
উপকূলের জনপদে কান পাতলে শোনা যায় স্বজনহারাদের দীর্ঘশ্বাস

আজ ১৫ নভেম্বর। আজ থেকে ঠিক ১৭ বছর আগে এইদিনটি উপকূলবাসীর ইতিহাসে একটি বিভীষিকাময় দিন। গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর প্রচণ্ড শক্তি নিয়ে আঘাত হানে দেশের উপকূলীয় ১১ টি জেলায়। ঝড়টি ভূমিতে আছড়ে পড়ার সময় প্রথম এক মিনিটে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ২৬০ কিলোমিটার, যা একে সাফির-সিম্পসন স্কেলে ক্যাটাগরি-৫ এর সাইক্লোনে পরিণত হয়। এতে মূহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকাগুলো। সিডরের সেই কালো রাতের ভয়াল দূর্যোগ এখনও গোটা উপকূলবাসীকে তাড়া করে ফিরছে। আজও উপকূলের জনপদে কান পাতলে শোনা যায় স্বজনহারাদের দীর্ঘশ্বাস। বিভীষিকাময় দিনটি মনে পরলেই আঁতকে উঠেন উপকূলের মানুষ। উপকূলের মানুষের স্মৃতিতে এখনও ভেসে ওঠে শত শত মানুষের চিৎকার আর স্বজনদের বাঁচার আকুতি।

শতাব্দীর অন্যতম ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়ে ছিল কয়েক হাজার মানুষ। নিখোঁজ হয়েছিল আরও সহস্রাধিক এর বেশি। এছাড়াও বঙ্গোপসাগরে থাকা ৫ শতাধিক মাছ ধরার নৌকা ও ট্রলারের ৩ হাজার জেলে নিখোঁজ হয়ে যায়, স্থানীয় কৃষি খাত প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়, বিপুল পরিমাণ ধানী জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়। যা দুর্যোগ পরবর্তীকালে মোট ক্ষতি ২১০ কোটি ডলার হিসাব করা হয়েছিল। ঘরবাড়ি আর সহায় সম্বল হারিয়ে মানুষ হয়ে পড়ে অসহায়। বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় সব কিছু। সিডরের ১৬ বছর কেটে গেলেও আজ পর্যন্ত ধকল কাটেনি উপকূলবাসীর। ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনরা। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ। ফলে এখনও আতঙ্কে দিন কাটে উপকূলবাসীর।

প্রলয়ঙ্কারী সিডরে ক্ষয়ক্ষতি ॥ সরকারি হিসাবে বাগেরহাট ও বরগুনাকে সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসাবে চিহ্নিত করা হয়। বরগুনা জেলা প্রশাসনের তথ্য অনুসারে, সিডরে এ জেলায় প্রাণ হারান ১ হাজার ৩৪৫ মানুষ। নিখোঁজ হন ১৫৬ জন। ৩০ হাজার ৪৯৯ টি গবাদি পশু ও ৬ লাখ ৫৮ হাজার ২৫৯ টি হাঁস-মুরগী মারা যায়। ২ লাখ ১৩ হাজার ৪৬১ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সম্পূর্ন গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪ টি পরিবার।

বাগেরহাট জেলা প্রশাসনের তথ্য অনুসারে, সিড়রে জেলায় প্রাণ হারিয়েছিলেন ৯০৮ জন। তবে বেসরকারী হিসাবে প্রাণহানীর এ সংখ্যা ছিলো পাঁচ হাজারের বেশী। সিডরের আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল জেলায় ৬৩ হাজার ঘরবাড়ি। আহত হয়েছিল ১১ হাজারের বেশী মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল দুই লাখ ৮৩ হাজার ৪৮২ টি পরিবার, ৩৬৭ কিলোমিটার পাকা রাস্তা, ৮৬২ কিলোমিটার কাঁচা সড়ক, প্রায় ৬৫ কিলোমিটার বাঁধ এবং ৭৫০টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, সাতক্ষীরা, ঝালকাঠিসহ উপকূলীয় ১৬ জেলায় ধব্বংসের ছাপ রেখে যায় সিডর।

আজও থামেনি জেলে পরিবারগুলোর কান্না ॥ সিডরে বঙ্গোপসাগরে থাকা ৫ শতাধিক মাছ ধরার নৌকা ও ট্রলারের ৩ হাজার জেলে নিখোঁজ হয়ে যায়। কিন্তু ঘূর্ণিঝড় সিডরের ১৬ বছর পেরিয়ে গেলেও আজও সন্ধান মেলেনি নিখোঁজ জেলেদের। নিখোঁজ এসব জেলেরা বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানেনা পরিবারের সদস্যরা। তবে তাদের পরিবারের সদস্যরা আজো তাদের প্রতীক্ষায় প্রহর গুনছে। থামেনি স্বজনহারাদের কান্না। সিডরের কথা মনে করে এখনও আঁতকে ওঠেন তারা। স্বজন হারানোদের ব্যথায় এখনো আকাশ বাতাস ভারী হয়ে ওঠে বরগুনা, পটুয়াখালী, ভোলার জেলে পল্লিতে। নিখোঁজ জেলেদের ফিরে আসার প্রতিক্ষায় প্রহর গুনছেন স্বজনরা।

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কূলগাজী গ্রামের সহিজল মাঝি সিডরে আঘাত হানার সময় মাছ ধরতে গিয়ে ছিলেন সাগরে। তিন মেয়ে তিন ছেলে, মা-বাবা আর স্ত্রী রেখে সেই যে গেলেন আর ফিরে এলেন না। আসবেন কিনা তাও জানে না তার পরিবার। এখনো তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন সহিজলের স্ত্রী। স্বামীর কথা বলতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

সহিজলের স্ত্রী বলেন, ‘সিডরের সময় সে নদীতে গেছে। বোটে মাছ ধরতে। সে বোট পইর‌্যা গেছে। আর সে ফিরর‌্যা আসে নাই। আর আসবে নাকি হেও জানিনা, আল্লাপাক জানে। ছেলে-সন্তান নিয়া খুব অসহায় আছি। সংসার খুব কষ্টে চলে।’

একই গ্রামের কাদির গাছালির মেয়ে জামাই মিলন মাঝিও মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন। নিজে সাগরে গিয়ে ডুবে মরে পরিবারকে ফেলে দিয়ে গেলেন বাস্তবতা নামের অথৈ সাগরে। তার স্ত্রী-পূত্র কন্যা সবাই এখন ছন্নছাড়া সংসারহারা।

স্মৃতিতে সিডর ॥ ‘সিডরের কথা মনে হইলে আইজও কইলজাটা কাইপ্পা ওডে, রাইতে ঘুমাইতে পারি না। বড় বড় গাছ পড়ার ছবি এহনও চোহে ভাসে। মোর ঘরডা পালকের মতো উঠাইয়া নিয়ে গ্যালো। চাতুর দিকে চাইয়া দেহি পানি আর পানি। ব্যানে (সকালে) উইড্ডা দেহি মোর ছাগল-গরু আর নাই। সিডরের দিনের ভয়াল স্মৃতি এমনভাবেই প্রকাশ করছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের ফিরোজ মিয়া। তার মতো এমন দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়ান উপকূল অঞ্চলের অসংখ্য মানুষ।’

‘বরগুনা সদর উপজেলার নলটোনা গ্রামের তাসলিমা আক্তারের বাবা-মা আর ছেলের প্রাণ কেড়ে নেয়। একইভাবে গ্রামের আবাদুস সাত্তার সেদিনের প্রবল জলোচ্ছ্বাসের মুখে ধরে রাখতে পারেনি নিজের তিন প্রাণপ্রিয় সন্তান আর স্ত্রীকে। তাদেরকে প্রতিদিন তাড়িয়ে বেড়ায় সেই ভয়াল স্মৃতি।

তসলিমা আক্তার আর আবদুস সাত্তার বলেন, সেদিন রাতে খাওয়া-দাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়েছিলেন। বাইরের আবহওয়া ছিল খারাপ। সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা থেকেই তারা শুনছিলেন রেডিওতে বিপদ সঙ্কেতের কথা। তবে তারা বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। গ্রামের অনেকে গেছেন কাছেপিছে আশ্রয়কেন্দ্রে বা স্কুলে। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়। কিছু বুঝে ওঠার আগেই উড়িয়ে নিয়ে যায় আশ্রয়, আর সেই সঙ্গে যেন সাগর ভেঙে পানি ঢুকে পড়ে বাড়িঘরে। বলেন সাত্তার। পরদিন ভোরের আলো ফুটে উঠতেই তসলিমা ও সাত্তার খুঁজে পান পরিবারের সদস্যদের নিথর দেহ। তবে অনেকের কোনো খোঁজই পায়নি উপকূলবাসী, ভেজা চোখে জানান এই দুজন।’

‘বলেশ্বর নদীর তীরে বাড়ি। ছোটবেলা থেকে ঝড়-জলোচ্ছ্বাসের সঙ্গে বড় হয়েছি। ঐ দিন সন্ধ্যা থেকেই একটু বৃষ্টি ও সামান্য বাতাস হচ্ছিল। ভাবছিলাম এটাতো মাঝেমধ্যেই হয়। আব্বার সঙ্গে পরামর্শ করে সবাই ঘরেই থাকলাম। আনুমানিক রাত ১১টার দিকে হঠাৎ বাতাসের বেগ বাড়লো। সবাইকে বললাম দ্রুত ঘর থেকে বের হও। আমিও মুহূর্তের মধ্যে ঘর থেকে বের হয়ে পুরাতন বেড়িবাঁধের মধ্যে থাকা নুর মোহাম্মাদের বাড়িতে গিয়ে উঠি। মাত্র ৫ মিনিটের ব্যবধানে কয়েক ফুট উচ্চতার পানির স্রোত আসে। নুর মোহাম্মাদের ঘরের সব দরজা খোলা ছিল। তার ঘরের মধ্যে যখন চার ফুট পানি প্রবেশ করে তখন সাঁতরে বের হয়ে যাই। পানির স্রোতে যেতে খুব কষ্ট হচ্ছিল তারপরও অনেক কষ্টে পাশের বাড়ির আব্দুল মল্লিকের বাড়ির একটি গাছে উঠে জীবন রক্ষা করেছিলাম। সবকিছুই হয়েছিল বড় অল্প সময়ের মধ্যে। ফজরের আজানের পরে আমি গাছ থেকে নেমে বাড়িতে এসে দেখি আমাদের ঘরের কোনো চিহ্ন নেই। ঘরে থাকা বাবা,মা,ছোট দুই ভাই ও এক বোনকে আর খুঁজে পেলাম না। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর ধান ক্ষেতের মধ্যে বাবা, মা ও এক ভাইয়ের মরদেহ পাই। আর এখনো পর্যন্ত বাকি ভাই-বোনকে খুঁজে বেড়াচ্ছি।’ কান্না জড়জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে বাবা-মাসহ পরিবারের পাঁচ সদস্যকে হারানো শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে বাদল হাওলাদার। সিডরের ক্ষত কাটিয়ে উঠলেও দুঃসহ স্মৃতি এখনো কাঁদায় বাদলকে। মনে পড়লেই আঁতকে ওঠেন স্বজন হারানোর বেদনায়।

১৯ কবরে ২৯ লাশ ॥ সিডরে বরগুনা সদরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম নলটোনা। এখানে তখন কোনো বেড়িবাঁধ ছিল না। জলোচ্ছ্বাসে এ গ্রামে প্রায় ২০ ফুটের মতো পানি আছড়ে পড়ে। পরের দিনই সেখানে প্রায় অর্ধশতাধিক মানুষের লাশ পাওয়া যায়। তখনো এলাকাটি ছিল পানির নিচে। লাশ দাফনের জন্য স্থান খুঁজে পাচ্ছিলেন না তাদের স্বজনরা। তখন লাশ নিয়ে দাফন করা হয় কিছুটা দূরে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পাশে পশ্চিম গর্জনবুনিয়া গ্রামে। দাফনের কাপড় ছাড়াই ২৯ জনকে ১৯টি কবরে মাটিচাপা দেয়া হয় বলে জানান গ্রামের বাসিন্দারা।

প্রাথমিক পর্যায়ে বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা সংগ্রাম এই গণকবরটি সংরক্ষণের উদ্যোগ নেন। পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে কবরগুলো সংরক্ষণ ও আধুনিকায়ন করা হয়। গ্রামের মানুষদের সারা বছরই স্বজনদের কথা মনে করে এখানে দাঁড়িয়ে নীরবে অশ্রু ফেলতে দেখা যায়।

বাকেরগঞ্জ ঘূর্ণিঝড় ॥ প্রাণহানি ও ভয়ঙ্করের দিক থেকে পৃথিবীর ঘূর্ণিঝড়ের ইতিহাসে ষষ্ঠস্থান দখল করে আছে বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়। ১৮৭৬ সালের ৩১ অক্টোবর বাকেরগঞ্জের উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় ‘দ্য গ্রেট বাকেরগঞ্জ ১৮৭৬’ নামেও পরিচিত। ওই ঝড়ে আনুমানিক দুই লাখ মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তী সময়ে আরও বেশি মানুষ মারা যায় দুর্যোগপরবর্তী মহামারী এবং দুর্ভিক্ষে।

এরআগে ১৯৬০ সালে অক্টোবর মাসে ঘণ্টায় ২১০ কিলোমিটার গতির প্রবল ঘূর্ণিঝড় আঘাতহানে চট্টগ্রাম, নোয়াখালী, বাকেরগঞ্জ, ফরিদপুর, পটুয়াখালী ও পূর্ব মেঘনা মোহনায়। ওই ঝড়ে প্রায় ১০ হাজার মানুষ মারা যায়। পরের বছর ১৯৬১ সালের ৯ মে অতিপ্রবল ঘূর্ণিঝড় আঘাতহানে বাগেরহাট ও খুলনা অঞ্চলে। সে সময় প্রায় সাড়ে ১১ হাজার মানুষ মারা যান। ১৯৬২ সালের ২৬ অক্টোবর ফেনীতে তীব্র ঘূর্ণিঝড়ে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়। ১৯৬৩ সালের মে মাসে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার এবং সন্দীপ, কুতুবদিয়া, হাতিয়া ও মহেশখালী উপকূলীয় অঞ্চল। ওইসময় প্রাণ হারান ১১ হাজার ৫২০ জন।

১৯৬৫ সালের ১২ মে ঘূর্ণিঝড়ে বারিশাল ও বাকেরগঞ্জে প্রাণ হারান ১৯ হাজার ২৭৯ জন। সে বছর ডিসেম্বরে আরেক ঘূর্ণিঝড়ে কক্সবাজারে মৃত্যু হয় ৮৭৩ জনের। পরের বছর অক্টোবরে ঘূর্ণিঝড় আঘাত হানে সন্দীপ, বাকেরগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লায়। এতে মারা যান ৮৫০ জন।

গ্রেট ভোলা সাইক্লোন ॥ ১৯৭০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশের উপকুলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী ‘গ্রেট ভোলা সাইক্লোন’। ওই ঝড়ে চট্টগ্রাম, বরগুনা, খেপুপাড়া, পটুয়াখালী, ভোলার চর বোরহানুদ্দিনের উত্তরপাশ ও চর তজুমুদ্দিন এবং নোয়াখালীর মাইজদি ও হরিণঘাটার দক্ষিণপাশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ঝড়ে প্রাণ হারায় প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ।

১৯৮৮ সালের নভেম্বরের ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দিয়ে যায় যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকা। ওই ঝড়ে পাঁচ হাজার ৭০৮ জন প্রাণ হারিয়েছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় কেড়ে নেয় এক লাখ ৩৮ হাজার মানুষের জীবন।

এখনো দাঁড়াতে পারেনি উপকূলবাসী ॥ সরকারি, বেসরকারি সংস্থা ও উপকূলবাসীর দাবি, সেই সময় ক্ষতিগ্রস্ত খুব কম মানুষকেই পুনর্বাসন করতে পেরেছে সরকার। ফলে অধ্যবদি বেশিরভাগ মানুষের দিন কাটছে চরম দুঃখ-দুর্দশার মধ্যদিয়ে।

আজও হয়নি টেকসই বেড়িবাঁধ ॥ সিডরের ১৬ বছর পার হলেও নির্মিত হয়নি উপকূলীয় রক্ষাবাঁধ। ভাঙা বেড়িবাঁধ দিয়ে অতিবর্ষণ কিংবা আমাবস্যা-পূর্ণিমার জোয়ারে পানি ঢুকে নষ্ট হয়ে যায় ফসল-ফলাদি। তলিয়ে যায় মাছের ঘেরসহ পুকুর। আমনচাষে হয় সমস্যা। লবণ পানি উঠে নষ্ট হয় ফসল। শক্ত বেড়িবাঁধ না হওয়ায় ঝড়-জলোচ্ছ্বাসের খবরে আতঙ্কে থাকে উপকূলবাসী। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় এখনো দুর্যোগ ঝুঁকিতে দিন পার করছে জেলার অনেক পরিবার।

সূত্রমতে, টেকসই বেড়িবাঁধ না থাকায় ২০০৮ ঘূর্ণিঝড় নার্গিস, ২০০৯ আইলা, ২০১৩ মহাসেন, ২০১৫ কোমেন, ২০১৬ রোয়ানু, ২০১৭ মোরা, ২০১৯ ফণী ও বুলবুল, ২০২০ আমফান, ২০২১ ইয়াস, ২০২২ সিত্রাং ও ২০২৩ সালের মোখার প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় জেলাগুলোতে। তাই আজও ত্রানের পরিবর্তে টেকসই বেড়িবাঁধ চায় উপকূলবাসী।

নভেম্বর মানেই আতঙ্ক ॥ ১৭৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর শুধু নভেম্বর মাসেই ১১টি মারাত্মক ঘূর্ণিঝড় আঘাত হানে। যার ফলে ব্যাপক প্রাণহানি, গৃহপালিত ও বন্য পশুর মৃত্যুর পাশাপাশি সম্পদহানীর ঘটনা ঘটেছে। তাই উপকূলবাসীর মধ্যে নভেম্বর মাস আলাদা একটি আতঙ্কের মাস।

সে রাতে হাজারো মানুষকে বাঁচিয়েছিলেন ‘সিডর ম্যান’ জয়দেব ॥ ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি,মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। মানুষ মরণশীল হলেও কর্মগুণে অমরত্ব লাভ করা সম্ভব। সংক্ষিপ্ত মানবজীবনকে অনন্তকাল বাঁচিয়ে রাখতে হলে তথা স্মরণীয় করে রাখতে হলে কল্যাণকর কর্মের কোনো বিকল্প নেই। ঠিক তেমনি আজও লক্ষাধিক উপকূলবাসীর হৃদয়ে বেঁচে আছেন মানবতার কল্যাণে নিযুক্ত থাকা ‘সিডর ম্যান’ খ্যাত জয়দেব দত্ত। আজ থেকে ঠিক ১৬ বছর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের দক্ষিন ও পশ্চিম উপকূলে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার আগেই পূর্বাভাস প্রচারের মাধ্যেম অন্তত পাঁচ হাজার মানুষের জীবন বাঁচিয়েছিলেন তালতলী সিপিপির স্বেচ্ছাসেবক জয়েদব দত্ত। ফলে সারা বিশ্বে যিনি ‘সিডর ম্যান’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

ঘূর্ণিঝড়ের পূর্ভাবাসের বেশ কয়েক দিন আগেই বাইসাইকেলে চেপে হ্যান্ডমাইক নিয়ে বরগুনার তালতলি উপজেলার ঝড়ের পূর্ভাবাস দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক জয়েদব দত্ত। ঝড়ের পূর্বদিন থেকেই মহাবিপদ সংকেত ১০ নম্বর দেখানো হয়। দুপুর গড়িয়ে সন্ধ্যার পূর্বে উপকূলীয় এলাকায় হালকা বাতাসের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ রাতের আঁধারের মতো ভয়ংকর রূপ ধারণ করে। ঘণ্টায় ২২০ থেকে ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানে সুপারসাইক্লোন সিডর। তাণ্ডবলীলা শুরু করে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টি। উপকূলের মানুষজন আজও জলোচ্ছ্বাসের সঙ্গে সংগ্রাম করেই বেঁচে আছে। তবে বেঁচে নেই ‘সিডর ম্যান’ জয়দেব দত্ত।

চিরকুটসহ উদ্ধার হয় জয়দেবের মরদেহ ॥ ২০১৭ সালের আগস্ট মাসে ৬০ বছরে জয়দেব দত্তর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐ বছর ৫ আগস্ট (শনিবার) তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের সিপিপির ওয়্যারলেস অপারেটর কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পাশ থেকে উদ্ধার হয় একটি চিরকুট। যাতে তিনি উপজেলা চেয়ারম্যান বাড়ি ছাড়ার জন্য অব্যাহতভাবে চাপ দেওয়ার কারণে তিনি বিপর্যস্ত ছিলেন বলে লিখছেন। তার লেখাটি ছিলো, ‘প্রত্যেক সংসারে জ্বালা-যন্ত্রণা থাকে, অভাব-অনটন থাকে মেনে নিয়েছি। অভাবে পড়ে মিন্টু চেয়ারম্যানের কাছে পৈতৃক ভিটি বিক্রি করেছি ২৮ লাখ টাকায়। আট লাখ টাকা বায়না নিয়েছি। বলেছি তাড়াতাড়ি দলিল করে নিন। এক বছর ধরে বলে (মিন্টু) টাকা দেব দেব, আমি বলছি মে-১৭ (২০১৭) মাসে ঘর ছেড়ে দেব।

বর্ষা আসলে মালামাল টানতে সমস্যা হবে। এখন বর্ষাকাল গতকাল্য ১-৮-১৭ তাং চেয়ারম্যান সাহেব বলেন, আগামী সোমবার (৬ আগস্ট) দলিল করব—ঘর ছেড়ে দিতে হবে। এত দিন টালবাহনা করলেন কেন? অভাবে পড়েছি বলে ভিটি বিক্রি করেছি। এখন বর্ষার মধ্যে কিভাবে যাব? আপনি ধনাঢ্য ব্যক্তি, দলিলের কাজ আগেই সমাধান করা উচিত ছিল। আমি মানসিকভাবে বিপর্যস্ত। ’ চার পাতার সুইসাইড নোটের পাশে লিখেছিলেন, ‘আমার পোস্টমোর্টেম করবেন না। ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিলাম। ’

দুই ছেলের উদ্দেশে জয়দেব লিখেছেন, ‘প্রসেনজিত্-দেবজিত্, তোর মাকে দেখিস। খারাপ কাজ করিস না। মৃত্যু সবারই অবধারিত। আর জ্বালা সহ্য করতে পারি না। মিন্টু চেয়ারম্যান যদি দলিল নেয়ার প্রসেন-দেবজিত্ তোরা দিয়ে দিস, আর যদি আট (লাখ টাকা) ফেরত নেয় সঞ্জীব দাস (শ্যালক), অ্যাডভোকেট জগদীশ, সঞ্জয় (ছোট ভাই) তোরা আমার গ্রামের বাড়ি বিক্রি করে ব্যবস্থা নিস। ’ তিনি আরো লিখেছেন, ‘মানুষ মরণশীল। জীবনে অনেক ভালো কাজ করেছি। সমাজও আমাকে ভালো কাজের স্বীকৃতি দিয়েছে। সমাজের কাছে কৃতজ্ঞ। ’

উল্লেখ্য, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় তালতলীর নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে আগাম সতর্কতা সংকেত প্রচার করে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছিলেন জয়দেব দত্ত। এ খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিশ্বজুড়ে প্রশংসিত হন তিনি। পরে জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘ইত্যাদি’র পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। এ সময় ইত্যাদির পক্ষ থেকে তাকে ‘সিডরম্যান’ উপাধি দেওয়া হয়েছিল।

The post ১৭ বছরেও ধকল কাটেনি উপকূলবাসীর appeared first on IM News.

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপি’র আর্থিক সহায়তা
ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপি।

শনিবার সকালে উপজেলা বিএনপি’র পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সুমন মালীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক অলিউর রহমান মুন্সী।

এর আগে গত বৃহাস্পতিবার অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎখনিক ছুটে আসেন কাঠালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর ও সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী।

বিএনপি’র সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে আমাদের ছুটে যাওয়া ও সার্বিক সহায়তার নির্দেশদেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) গণমানুষের এই নেতা শুধু দলীয় নেতাকর্মীদের জন্যই নয়, বরং সাধারণ মানুষের সব বিপদে-আপদে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন।

The post কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপি’র আর্থিক সহায়তা appeared first on IM News.

ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার নামে মামলা
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার উপজেলার কেওতা গ্রামের মামুন হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

আদালত রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ড়মামলার অন্য আসামিরা হলেন- মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা চমন, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ, সাগর শরীফসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা বাদীর কাছে দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তা দিতে অস্বীকার করায় ৫ আগস্ট সুযোগ বুঝে বিভিন্ন অস্ত্র নিয়ে বাদীর বসতঘরে হামলা-ভাঙচুর করে। এরপর ঘরে থাকা দুই লাখ টাকা ও তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় বাদী ঘটনাস্থলে এলে তাকে মারধর করে আহত করা হয়।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, এরকম একটি মামলা আদালতে হয়েছে বলে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজ পাইনি।

The post ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার নামে মামলা appeared first on IM News.

ঝালকাঠিতে জীবনের নিরাপত্তা চেয়ে ইমামের সংবাদ সম্মেলন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালী জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মোঃ মাহফুজুর রহমান মাকসুদ জীবনের শংকা জানিয়ে  নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। কাঠালিয়া উপজেলায় বুধবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন- ইমাম মাহফুজুর রহমান, এসময় তার সাথে ছিলেন চাচাতো ভাই মোঃ শাহদাত হোসেন, খালাতো ভাই মোঃ শহীদুল আলম। সংবাদ সম্মেলনে মোঃ মাহফুজুর রহমান মাকসুদ জানান, আমি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের দক্ষিন ছোনাউটা গ্রামের বাসিন্দা। ৭ জুলাই গভীর রাতে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় ৫/৭ জন মুখোশধারী লোক বাড়ীতে ঢুকে হাত, পা ও মুখ বেধে মারধর করে। এ সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার স্ত্রী কুলসুম বেগমের সহায়তায় প্রতিবেশি মোঃ খলিলুর রহমান আমাকে উদ্ধার করে। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিলে কাঠালিয়া থানা পুলিশের এসআই মোঃ হারুন আমার বাড়ীতে আসেন। তিনি ঘটনার বর্ণনা নেন এবং আমাকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। পরে আমি আমুয়া হাসপাতালে চিসিৎসার জন্য ভর্তি হই।

বর্তমানে আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তার জন্য সহায়তা চাচ্ছি।

প্রতিবেশি মোঃ খলিলুর রহমান জানান, “আমি ইমাম মাকসুদের হাত পায়ের বাধন খুলে পুলিশের সহায়তা চেয়ে ৯৯৯ এ ফোন করি। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য আমুয়া হাসপালে পাঠিয়ে দেই”।

কাঠালিয়া থানার এসআই মোঃ হারুন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করি। আহত ইমাম মাকসুদকে আমুয়া হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেই এবং মামলা করার জন্য থানায় আসতে বলি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে মামলা করেননি।

The post ঝালকাঠিতে জীবনের নিরাপত্তা চেয়ে  ইমামের সংবাদ সম্মেলন appeared first on IM News.

রাজাপুরে সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল সরকারি অনুদানের নগদ অর্থ ও বিনামূল্যে গাছের চারা বিতরন
ঝালকাঠির রাজাপুরে ২৭জন গরিব ও অসহায় মানুষের মাঝে ১ লাখ ৭৩ হাজার ১০০ টাকার মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের নগদ অর্থ  বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের মঞ্জুরিতকৃত বিশেষ অনুদানের অর্থ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে  ঝালকাঠি -১(রাজাপুর – কাঠালিয়া)  আসনের  সংসদ সদস্য ও প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী  ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম স্বহস্তে ২৭ জন গরীব ও অসহায় মানুষের হাতে নগদ অর্থ ৬ হাজার৫ শত টাকা তুলে দেন।

এছাড়া ঝালকাঠির রাজাপুরে  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক বন বিভাগের উদ্যোগে ৪ র্থ প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ২ হাজার ৫০০টি গাছের চারা বিতণের উদ্বোধন করা হয়।রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)  হাসান মোহাম্মদ শোয়াইব এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই গাছের চারা বিতরণের উদ্বোধন করেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু , আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান (বাপ্পি),মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,  উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মোজাম্মেল,

সংসদ সদস্যের এপিএস ব্যারিস্টার মোঃ মিজানুর রহমান সহ কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যানগন বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ,এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)  হাসান মোহাম্মদ শোয়াইব।

The post রাজাপুরে সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল  সরকারি অনুদানের নগদ অর্থ ও বিনামূল্যে গাছের চারা বিতরন appeared first on IM News.

ঝালকাঠিতে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাভূক্ত সফলভাবে প্রদর্শনী বাস্তবায়নকারী ৫ জন কৃষককে পুরস্কার প্রদান।
ঝালকাঠি সদরে ২০২৩-২৪ অর্থবছরে “বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপু ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প” এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর প্রদর্শনীভূক্ত কৃষকদের মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচ জন কৃষক পুরস্কার প্রাপ্ত হন।

আজ সকালে ঝালকাঠি সদর উপজেলার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পুরস্কার প্রাপ্ত উপজেলা পর্যায়ে ০৫ জন এবং এদের মধ্যে হতে জেলা পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ০২ জন কৃষককের হাতেপুরস্কার তুলে দেওয়া হয়।

উক্ত কৃষকদের পুরস্কার হিসেবে প্রত্যেক’কে ৫০০০/- করে টাকা প্রদান করা হয়। উল্লেখ্য, পুরস্কার প্রাপ্ত ৫ জন কৃষক ২০২৩-২৪ অর্থবছরে প্রদর্শনীভূক্ত ৯০ জন কৃষকদের মধ্যে সফলভাবে প্রদর্শনী বাস্তবায়নসহ আর্থিকভাবে লাভবান হয়েছেন।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝালকাঠি’র  উপপরিচালক মো:মনিরুল ইসলাম  এবং বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝালকাঠি’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ এর সভাপতিত্বে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আশাকরি এই পুরস্কার পুরস্কার প্রাপ্ত কৃষকবৃন্দকে কৃষি কাজে আরো উৎসাহিত করবে এবং অন্যসব কৃষক/কৃষাণীবৃন্দকে অনুপ্রাণিত করবে এবং কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সদর উপজেলার কৃষি আরো সমৃদ্ধ হবে।

The post ঝালকাঠিতে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাভূক্ত সফলভাবে প্রদর্শনী বাস্তবায়নকারী ৫ জন কৃষককে পুরস্কার প্রদান। appeared first on IM News.

নলছিটিতে কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ
ঝালকাঠির নলছিটি উপজেলায়  কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার বাসস্ট্যান্ড বিজয় উল্লাস ৭১ সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ হাবিবুর রহমান তালুকদার, নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক লাইজুর রহমান রিয়াজ। পরে বিজয় উল্লাস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার জন্য একটি চক্র সক্রিয়। কোটা বাতিলের নামে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চালানো হচ্ছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।

The post নলছিটিতে কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল, সমাবেশ appeared first on IM News.

নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার
ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে  চাচাকে পিটিয়ে হত্যা করার চেষ্টা মামলায় ভাতিজা জয় অধিকারী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জয় অধিকারী সুবিদপুর ইউনিয়নের সৈয়র নিবাসী সুনিল অধিকারীর পুত্র।

গতকাল (১০ জুলাই) রাতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  তার বিরুদ্ধে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সৈয়র এলাকার বাসিন্দা শান্ত অধিকারী একটি মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির রহমান।

এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রবিবার সন্ধ্যায় স্থানীয় ভোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে পূর্ব থেকে ওত পেতে থাকা জয় অধিকারী তার দলবল নিয়ে কমল অধিকারীর উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এসময় কমল অধিকারীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় কমল অধিকারীর কাছে থাকা নগদ টাকা, স্বর্নের চেইন ও স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়। এ ঘটনায় কমল অধিকারীর পুত্র শান্ত অধিকারী চার জনের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

কমল অধিকারীর পুত্র শান্ত অধিকারী জানান, তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে ঝামেলা ছিল। পরবর্তীতে শালিস বৈঠকে স্থানীয়দের নিয়ে জমি মেপে আমরা আরও অনেক জমির দখল পেয়েছি যেগুলো তারা আগে জবরদখল করে রেখেছিল। এছাড়া আমার বাবার নামে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে লিখেছিল সেটা নিয়ে আমার বাবা তাদের নামে একটি এজাহার দায়ের করেছেন। সবমিলিয়ে ক্ষিপ্ত হয়ে তারা আমার বাবাকে মেরে ফেলার জন্যই হামলা করেছিল। স্থানীয়রা ছুটে আসায় আমার বাবা প্রানে বেঁচে গেছেন। বর্তমানে তিনি বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরাদ আলী বলেন, চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছ

The post নলছিটিতে চাচাকে হত্যা চেষ্টা মামলায় ভাতিজা গ্রেপ্তার appeared first on IM News.

নলছিটিতে সাড়া ফেলেছে রব সরদারের আখের রস
ভেজালের এই রমরমা বানিজ্যের মধ্যে খাটি মানের নিশ্চয়তা পেয়ে ঝালকাঠির নলছিটিতে বেশ সাড়া ফেলেছে আ. রব সরদারের আখের রস। আখ ক্ষেতের পাশেই বিক্রি করছেন আখের রস। ক্রেতা নিজের পছন্দমত আখ ক্ষেত থেকে পছন্দ করে কেটে পাশেই রস তৈরির মেশিন দিয়ে রস তৈরি করে পান করতে পারছেন। তাই ক্রেতা পাচ্ছেন খাটি মানের পন্যের নিশ্চয়তা। তাই দুরদুরান্ত থেকে মানুষ তার আখের রসের একটু স্বাদ নিতে ছুটে আসছেন।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরহমহল গ্রামে ৮০শতাংশ জমিতে আখের চাষ করেছেন একই এলাকার বাসিন্দা মো. রব সরদার। তিনি পেশায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে আছেন। চাকুরীর পাশাপাশি ২০২০সালে একবার শখের বসে আখের চাষ করেন। সেখানে ভালো সফলতা পাওয়ায় নলছিটি কৃষি সস্প্রসারন অধিদপ্তরের সহায়তা নিয়ে আবারও করেছেন আখের চাষ। সাথে যোগ করেছেন ক্ষেতের পাশেই রস তৈরির মেশিন তাতেই সাড়া পেয়েছেন সাধারন মানুষজনের।

আ.রব সরদার জানান, নলছিটি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তা প্রথমে অল্প একটু জমিতে একটি প্রদর্শনীর মাধ্যমে আখ চাষ করি। সেখানে তারা আমাকে উচ্চফলনশীল বিএসআরআই-৪২ জাতের আখ বীজ সরবরাহ করেন। সেই সময় ভালো ফলন পাওয়ায় আবারও জমির পরিমান বাড়িয়ে আখের চাষ করি। আলহামদুলিল্লাহ ফলন বেশ ভালো হয়েছে। আমার এখানে প্রায় ৮০শতাংশ জমিতে আখ চাষ করা হয়েছে। যাতে আমার প্রায় মজুরী ও আনুষঙ্গিক খরচসহ ২লাখ টাকা খরচ হয়েছে। এখন আমি প্রতিদিন প্রায় ৩ হাজার টাকার আখের রস বিক্রি করছি। এখন পর্যন্ত আমার ১লাখ টাকার আখের রস বিক্রি হয়েছে আরও ৫লাখ টাকার আখের রস বিক্রি হবে বলে আমি আশাবাদী। এছাড়া কেউ যদি খাটি আখের গুড় পেতে চায় তাহলে সেটা অগ্রিম অর্ডার নিয়ে আমি তৈরি করে দেই। প্রতি কেজি তিনশত পঞ্চাশ টাকা দরে বিক্রি করি। তিনি আরও জানান, শুধু নলছিটি উপজেলাবাসী না ,ঝালকাঠি সদর,পিরোজপুর ও বরিশাল সদর থেকেও বিভিন্ন শ্রেনীর মানুষ তার এখানে রস খেতে আসেন। বিদ্যালয়ের ছুটির সময়ে তিনি এখানে সময় দেন। ।এছাড়া তার একজন সহযোগী সার্বক্ষনিক এখানে রস বিক্রিতে নিয়োজিত থাকেন।

স্থানীয় বাসিন্দা ইয়াসিন আহমেদ নাজিম জানান, আমাদের এলাকায় এখন ভেজাল মুক্ত আখের রস পাওয়া যাচ্ছে। বর্তমানে টাকা হলেও খাটি মানের পন্য পাওয়া অনেক অসম্ভব হয়ে দাড়িয়েছে। লোভী ব্যবসায়ীদের জন্য সাধারন মানুষজন ভেজালমুক্ত খাবার খেতে পারছে না। তবে সেই শংকার মধ্যেই আমাদের রব ভাই ক্ষেত থেকেই আখ কেটে খাটি ভেজালমুক্ত আখের রস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিদিন দুরদূরান্ত থেকে মানুষজন এসে আখের খেয়ে যাচ্ছে আবার অনেকেই পরিবারের জন্য নিয়েও যাচ্ছেন। তিনি সাশ্রয়ী দামেই বিক্রি করছেন। প্রতি গøাস রস তিনি মাত্র ২০টাকা করে বিক্রি করছেন যা বর্তমান বাজার অনুযায়ী মানানসই দাম বলা যায়।

নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ সানজিদ আরা শাওন জানান, কৃষক আ.রব সরদার তার জমিতে প্রথমে দাজিলিং কমলা ও মাল্টা চাষ করেছিলেন কিন্তু সেই সময় তিনি ভালো ফলন পাননি। যাতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। পরবর্তীতে আমাদের পরামর্শে তিনি উন্নত জাতের আখ চাষ শুরু করেন এবং ভালো ফলনও পেয়েছেন। এবার তিনি আর্থিকভাবে বেশ ভালো লাভবান হবে বলে আমরা আশা করছি। আমাদের কৃষি উপসহকারী কর্মকর্তাবৃন্দ তাকে নানান পরামর্শ দিয়ে সহায়তা করে থাকেন। এছাড়া তিনিও নিয়মিত আমাদের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করে তার আখ ক্ষেতের ভালোমন্দ অবহিত করেন। তার আখ চাষ আরও সম্প্রসারন করতে নলছিটি কৃষি সম্প্রসারন অধিদপ্তর তাকে সার্বক্ষনিক সহায়তা দিয়ে যাবে।

The post নলছিটিতে সাড়া ফেলেছে রব সরদারের আখের রস appeared first on IM News.