পটুয়াখালী Archives - IM News

ঝোপঝাড়ে কঙ্কাল, পাশে থাকা টুপি-লুঙ্গিতে শনাক্ত নিখোঁজ বৃদ্ধ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামঘেঁষে বয়ে চলা খালের পাশের ঝোপঝাড় থেকে একটি কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালটির বাঁ হাত বিচ্ছিন্ন অবস্থায় পাশেই পড়ে ছিল।

এর পাশে পড়ে থাকা টুপি, লুঙ্গি, গেঞ্জি ও জুতা দেখে কঙ্কালটি আব্দুর রহিম সরদার (৮৫) নামের এক বৃদ্ধের বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।

রোববার দুপুরে ছোট ছেলে মোস্তফা সরদার খোঁজাখুঁজির একপর্যায়ে ঝোপের মধ্যে কঙ্কালটি দেখতে পান। পরে পরিবারের অন্য সদস্যরা গিয়ে পাশে থাকা পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ বিকাল ৫টার দিকে কঙ্কালটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে। তবে ওই বৃদ্ধের মৃত্যু কিভাবে হয়েছে তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, আব্দুর রহিম সরদারের বাড়ি ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে। তিনি তার তিন ছেলে মান্নান সরকার, সোনা সরদার ও মোস্তফা সরদারের বাড়িতে পালাক্রমে থাকতেন। সর্বশেষ তিনি তিল্লা গ্রামে অবস্থিত মেজো ছেলে সোনা সরদার ও ছোট ছেলে মোস্তফা সরদারের বাড়ি থেকে পাশের গ্রাম হরিদ্রখালীতে বড় ছেলে মন্নান সরদারের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর ঠিক কবে তিনি নিখোঁজ হন-তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না।

পরিবারের সদস্যরা ধারণা করছেন, তিনি প্রায় ১১ দিন নিখোঁজ ছিলেন। তবে ২-৩ দিন আগে তারা টের পান তিনি কোথাও নেই। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত না হওয়ায় কেউ থানায় সাধারণ ডায়েরিও করেননি।

নিখোঁজ বাবা আব্দুর রহিমের মরদেহের সন্ধান পাওয়া ছোট ছেলে মোস্তফা সরদার বলেন, তার বাবা হৃদরোগে ভুগছিলেন। হয়তো অসুস্থ অবস্থায় ঝোপে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। পরে শেয়াল-কুকুরে মরদেহ ছিন্নভিন্ন করে ফেলতে পারে।

তবে স্থানীয় কয়েকজনের মতে, বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো পরিবারের সদস্যরা তার তেমন খোঁজখবর রাখেননি। অবহেলার কারণেই হয়তো এমন পরিণতি হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন বলেন, ঝোপঝাড়ের ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের সঙ্গে কোনো মাংস ছিল না। কঙ্কালটির পাশে থাকা টুপি-লুঙ্গি দেখে পরিবারের লোকজন শনাক্ত করেছে এটি বৃদ্ধ আব্দুর রহিমের মরদেহ। আমরা ডিএনএ সংগ্রহ করেছি এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যু কিভাবে হয়েছে, তা বলা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

The post ঝোপঝাড়ে কঙ্কাল, পাশে থাকা টুপি-লুঙ্গিতে শনাক্ত নিখোঁজ বৃদ্ধ appeared first on IM News.

১৭ বছরেও ধকল কাটেনি উপকূলবাসীর
উপকূলের জনপদে কান পাতলে শোনা যায় স্বজনহারাদের দীর্ঘশ্বাস

আজ ১৫ নভেম্বর। আজ থেকে ঠিক ১৭ বছর আগে এইদিনটি উপকূলবাসীর ইতিহাসে একটি বিভীষিকাময় দিন। গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর প্রচণ্ড শক্তি নিয়ে আঘাত হানে দেশের উপকূলীয় ১১ টি জেলায়। ঝড়টি ভূমিতে আছড়ে পড়ার সময় প্রথম এক মিনিটে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ২৬০ কিলোমিটার, যা একে সাফির-সিম্পসন স্কেলে ক্যাটাগরি-৫ এর সাইক্লোনে পরিণত হয়। এতে মূহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকাগুলো। সিডরের সেই কালো রাতের ভয়াল দূর্যোগ এখনও গোটা উপকূলবাসীকে তাড়া করে ফিরছে। আজও উপকূলের জনপদে কান পাতলে শোনা যায় স্বজনহারাদের দীর্ঘশ্বাস। বিভীষিকাময় দিনটি মনে পরলেই আঁতকে উঠেন উপকূলের মানুষ। উপকূলের মানুষের স্মৃতিতে এখনও ভেসে ওঠে শত শত মানুষের চিৎকার আর স্বজনদের বাঁচার আকুতি।

শতাব্দীর অন্যতম ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়ে ছিল কয়েক হাজার মানুষ। নিখোঁজ হয়েছিল আরও সহস্রাধিক এর বেশি। এছাড়াও বঙ্গোপসাগরে থাকা ৫ শতাধিক মাছ ধরার নৌকা ও ট্রলারের ৩ হাজার জেলে নিখোঁজ হয়ে যায়, স্থানীয় কৃষি খাত প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়, বিপুল পরিমাণ ধানী জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়। যা দুর্যোগ পরবর্তীকালে মোট ক্ষতি ২১০ কোটি ডলার হিসাব করা হয়েছিল। ঘরবাড়ি আর সহায় সম্বল হারিয়ে মানুষ হয়ে পড়ে অসহায়। বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় সব কিছু। সিডরের ১৬ বছর কেটে গেলেও আজ পর্যন্ত ধকল কাটেনি উপকূলবাসীর। ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনরা। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ। ফলে এখনও আতঙ্কে দিন কাটে উপকূলবাসীর।

প্রলয়ঙ্কারী সিডরে ক্ষয়ক্ষতি ॥ সরকারি হিসাবে বাগেরহাট ও বরগুনাকে সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসাবে চিহ্নিত করা হয়। বরগুনা জেলা প্রশাসনের তথ্য অনুসারে, সিডরে এ জেলায় প্রাণ হারান ১ হাজার ৩৪৫ মানুষ। নিখোঁজ হন ১৫৬ জন। ৩০ হাজার ৪৯৯ টি গবাদি পশু ও ৬ লাখ ৫৮ হাজার ২৫৯ টি হাঁস-মুরগী মারা যায়। ২ লাখ ১৩ হাজার ৪৬১ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সম্পূর্ন গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪ টি পরিবার।

বাগেরহাট জেলা প্রশাসনের তথ্য অনুসারে, সিড়রে জেলায় প্রাণ হারিয়েছিলেন ৯০৮ জন। তবে বেসরকারী হিসাবে প্রাণহানীর এ সংখ্যা ছিলো পাঁচ হাজারের বেশী। সিডরের আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল জেলায় ৬৩ হাজার ঘরবাড়ি। আহত হয়েছিল ১১ হাজারের বেশী মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল দুই লাখ ৮৩ হাজার ৪৮২ টি পরিবার, ৩৬৭ কিলোমিটার পাকা রাস্তা, ৮৬২ কিলোমিটার কাঁচা সড়ক, প্রায় ৬৫ কিলোমিটার বাঁধ এবং ৭৫০টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, সাতক্ষীরা, ঝালকাঠিসহ উপকূলীয় ১৬ জেলায় ধব্বংসের ছাপ রেখে যায় সিডর।

আজও থামেনি জেলে পরিবারগুলোর কান্না ॥ সিডরে বঙ্গোপসাগরে থাকা ৫ শতাধিক মাছ ধরার নৌকা ও ট্রলারের ৩ হাজার জেলে নিখোঁজ হয়ে যায়। কিন্তু ঘূর্ণিঝড় সিডরের ১৬ বছর পেরিয়ে গেলেও আজও সন্ধান মেলেনি নিখোঁজ জেলেদের। নিখোঁজ এসব জেলেরা বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানেনা পরিবারের সদস্যরা। তবে তাদের পরিবারের সদস্যরা আজো তাদের প্রতীক্ষায় প্রহর গুনছে। থামেনি স্বজনহারাদের কান্না। সিডরের কথা মনে করে এখনও আঁতকে ওঠেন তারা। স্বজন হারানোদের ব্যথায় এখনো আকাশ বাতাস ভারী হয়ে ওঠে বরগুনা, পটুয়াখালী, ভোলার জেলে পল্লিতে। নিখোঁজ জেলেদের ফিরে আসার প্রতিক্ষায় প্রহর গুনছেন স্বজনরা।

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কূলগাজী গ্রামের সহিজল মাঝি সিডরে আঘাত হানার সময় মাছ ধরতে গিয়ে ছিলেন সাগরে। তিন মেয়ে তিন ছেলে, মা-বাবা আর স্ত্রী রেখে সেই যে গেলেন আর ফিরে এলেন না। আসবেন কিনা তাও জানে না তার পরিবার। এখনো তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন সহিজলের স্ত্রী। স্বামীর কথা বলতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

সহিজলের স্ত্রী বলেন, ‘সিডরের সময় সে নদীতে গেছে। বোটে মাছ ধরতে। সে বোট পইর‌্যা গেছে। আর সে ফিরর‌্যা আসে নাই। আর আসবে নাকি হেও জানিনা, আল্লাপাক জানে। ছেলে-সন্তান নিয়া খুব অসহায় আছি। সংসার খুব কষ্টে চলে।’

একই গ্রামের কাদির গাছালির মেয়ে জামাই মিলন মাঝিও মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন। নিজে সাগরে গিয়ে ডুবে মরে পরিবারকে ফেলে দিয়ে গেলেন বাস্তবতা নামের অথৈ সাগরে। তার স্ত্রী-পূত্র কন্যা সবাই এখন ছন্নছাড়া সংসারহারা।

স্মৃতিতে সিডর ॥ ‘সিডরের কথা মনে হইলে আইজও কইলজাটা কাইপ্পা ওডে, রাইতে ঘুমাইতে পারি না। বড় বড় গাছ পড়ার ছবি এহনও চোহে ভাসে। মোর ঘরডা পালকের মতো উঠাইয়া নিয়ে গ্যালো। চাতুর দিকে চাইয়া দেহি পানি আর পানি। ব্যানে (সকালে) উইড্ডা দেহি মোর ছাগল-গরু আর নাই। সিডরের দিনের ভয়াল স্মৃতি এমনভাবেই প্রকাশ করছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের ফিরোজ মিয়া। তার মতো এমন দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়ান উপকূল অঞ্চলের অসংখ্য মানুষ।’

‘বরগুনা সদর উপজেলার নলটোনা গ্রামের তাসলিমা আক্তারের বাবা-মা আর ছেলের প্রাণ কেড়ে নেয়। একইভাবে গ্রামের আবাদুস সাত্তার সেদিনের প্রবল জলোচ্ছ্বাসের মুখে ধরে রাখতে পারেনি নিজের তিন প্রাণপ্রিয় সন্তান আর স্ত্রীকে। তাদেরকে প্রতিদিন তাড়িয়ে বেড়ায় সেই ভয়াল স্মৃতি।

তসলিমা আক্তার আর আবদুস সাত্তার বলেন, সেদিন রাতে খাওয়া-দাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়েছিলেন। বাইরের আবহওয়া ছিল খারাপ। সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা থেকেই তারা শুনছিলেন রেডিওতে বিপদ সঙ্কেতের কথা। তবে তারা বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। গ্রামের অনেকে গেছেন কাছেপিছে আশ্রয়কেন্দ্রে বা স্কুলে। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়। কিছু বুঝে ওঠার আগেই উড়িয়ে নিয়ে যায় আশ্রয়, আর সেই সঙ্গে যেন সাগর ভেঙে পানি ঢুকে পড়ে বাড়িঘরে। বলেন সাত্তার। পরদিন ভোরের আলো ফুটে উঠতেই তসলিমা ও সাত্তার খুঁজে পান পরিবারের সদস্যদের নিথর দেহ। তবে অনেকের কোনো খোঁজই পায়নি উপকূলবাসী, ভেজা চোখে জানান এই দুজন।’

‘বলেশ্বর নদীর তীরে বাড়ি। ছোটবেলা থেকে ঝড়-জলোচ্ছ্বাসের সঙ্গে বড় হয়েছি। ঐ দিন সন্ধ্যা থেকেই একটু বৃষ্টি ও সামান্য বাতাস হচ্ছিল। ভাবছিলাম এটাতো মাঝেমধ্যেই হয়। আব্বার সঙ্গে পরামর্শ করে সবাই ঘরেই থাকলাম। আনুমানিক রাত ১১টার দিকে হঠাৎ বাতাসের বেগ বাড়লো। সবাইকে বললাম দ্রুত ঘর থেকে বের হও। আমিও মুহূর্তের মধ্যে ঘর থেকে বের হয়ে পুরাতন বেড়িবাঁধের মধ্যে থাকা নুর মোহাম্মাদের বাড়িতে গিয়ে উঠি। মাত্র ৫ মিনিটের ব্যবধানে কয়েক ফুট উচ্চতার পানির স্রোত আসে। নুর মোহাম্মাদের ঘরের সব দরজা খোলা ছিল। তার ঘরের মধ্যে যখন চার ফুট পানি প্রবেশ করে তখন সাঁতরে বের হয়ে যাই। পানির স্রোতে যেতে খুব কষ্ট হচ্ছিল তারপরও অনেক কষ্টে পাশের বাড়ির আব্দুল মল্লিকের বাড়ির একটি গাছে উঠে জীবন রক্ষা করেছিলাম। সবকিছুই হয়েছিল বড় অল্প সময়ের মধ্যে। ফজরের আজানের পরে আমি গাছ থেকে নেমে বাড়িতে এসে দেখি আমাদের ঘরের কোনো চিহ্ন নেই। ঘরে থাকা বাবা,মা,ছোট দুই ভাই ও এক বোনকে আর খুঁজে পেলাম না। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর ধান ক্ষেতের মধ্যে বাবা, মা ও এক ভাইয়ের মরদেহ পাই। আর এখনো পর্যন্ত বাকি ভাই-বোনকে খুঁজে বেড়াচ্ছি।’ কান্না জড়জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে বাবা-মাসহ পরিবারের পাঁচ সদস্যকে হারানো শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে বাদল হাওলাদার। সিডরের ক্ষত কাটিয়ে উঠলেও দুঃসহ স্মৃতি এখনো কাঁদায় বাদলকে। মনে পড়লেই আঁতকে ওঠেন স্বজন হারানোর বেদনায়।

১৯ কবরে ২৯ লাশ ॥ সিডরে বরগুনা সদরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম নলটোনা। এখানে তখন কোনো বেড়িবাঁধ ছিল না। জলোচ্ছ্বাসে এ গ্রামে প্রায় ২০ ফুটের মতো পানি আছড়ে পড়ে। পরের দিনই সেখানে প্রায় অর্ধশতাধিক মানুষের লাশ পাওয়া যায়। তখনো এলাকাটি ছিল পানির নিচে। লাশ দাফনের জন্য স্থান খুঁজে পাচ্ছিলেন না তাদের স্বজনরা। তখন লাশ নিয়ে দাফন করা হয় কিছুটা দূরে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পাশে পশ্চিম গর্জনবুনিয়া গ্রামে। দাফনের কাপড় ছাড়াই ২৯ জনকে ১৯টি কবরে মাটিচাপা দেয়া হয় বলে জানান গ্রামের বাসিন্দারা।

প্রাথমিক পর্যায়ে বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা সংগ্রাম এই গণকবরটি সংরক্ষণের উদ্যোগ নেন। পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে কবরগুলো সংরক্ষণ ও আধুনিকায়ন করা হয়। গ্রামের মানুষদের সারা বছরই স্বজনদের কথা মনে করে এখানে দাঁড়িয়ে নীরবে অশ্রু ফেলতে দেখা যায়।

বাকেরগঞ্জ ঘূর্ণিঝড় ॥ প্রাণহানি ও ভয়ঙ্করের দিক থেকে পৃথিবীর ঘূর্ণিঝড়ের ইতিহাসে ষষ্ঠস্থান দখল করে আছে বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়। ১৮৭৬ সালের ৩১ অক্টোবর বাকেরগঞ্জের উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় ‘দ্য গ্রেট বাকেরগঞ্জ ১৮৭৬’ নামেও পরিচিত। ওই ঝড়ে আনুমানিক দুই লাখ মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তী সময়ে আরও বেশি মানুষ মারা যায় দুর্যোগপরবর্তী মহামারী এবং দুর্ভিক্ষে।

এরআগে ১৯৬০ সালে অক্টোবর মাসে ঘণ্টায় ২১০ কিলোমিটার গতির প্রবল ঘূর্ণিঝড় আঘাতহানে চট্টগ্রাম, নোয়াখালী, বাকেরগঞ্জ, ফরিদপুর, পটুয়াখালী ও পূর্ব মেঘনা মোহনায়। ওই ঝড়ে প্রায় ১০ হাজার মানুষ মারা যায়। পরের বছর ১৯৬১ সালের ৯ মে অতিপ্রবল ঘূর্ণিঝড় আঘাতহানে বাগেরহাট ও খুলনা অঞ্চলে। সে সময় প্রায় সাড়ে ১১ হাজার মানুষ মারা যান। ১৯৬২ সালের ২৬ অক্টোবর ফেনীতে তীব্র ঘূর্ণিঝড়ে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়। ১৯৬৩ সালের মে মাসে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার এবং সন্দীপ, কুতুবদিয়া, হাতিয়া ও মহেশখালী উপকূলীয় অঞ্চল। ওইসময় প্রাণ হারান ১১ হাজার ৫২০ জন।

১৯৬৫ সালের ১২ মে ঘূর্ণিঝড়ে বারিশাল ও বাকেরগঞ্জে প্রাণ হারান ১৯ হাজার ২৭৯ জন। সে বছর ডিসেম্বরে আরেক ঘূর্ণিঝড়ে কক্সবাজারে মৃত্যু হয় ৮৭৩ জনের। পরের বছর অক্টোবরে ঘূর্ণিঝড় আঘাত হানে সন্দীপ, বাকেরগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লায়। এতে মারা যান ৮৫০ জন।

গ্রেট ভোলা সাইক্লোন ॥ ১৯৭০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশের উপকুলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী ‘গ্রেট ভোলা সাইক্লোন’। ওই ঝড়ে চট্টগ্রাম, বরগুনা, খেপুপাড়া, পটুয়াখালী, ভোলার চর বোরহানুদ্দিনের উত্তরপাশ ও চর তজুমুদ্দিন এবং নোয়াখালীর মাইজদি ও হরিণঘাটার দক্ষিণপাশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ঝড়ে প্রাণ হারায় প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ।

১৯৮৮ সালের নভেম্বরের ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দিয়ে যায় যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকা। ওই ঝড়ে পাঁচ হাজার ৭০৮ জন প্রাণ হারিয়েছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় কেড়ে নেয় এক লাখ ৩৮ হাজার মানুষের জীবন।

এখনো দাঁড়াতে পারেনি উপকূলবাসী ॥ সরকারি, বেসরকারি সংস্থা ও উপকূলবাসীর দাবি, সেই সময় ক্ষতিগ্রস্ত খুব কম মানুষকেই পুনর্বাসন করতে পেরেছে সরকার। ফলে অধ্যবদি বেশিরভাগ মানুষের দিন কাটছে চরম দুঃখ-দুর্দশার মধ্যদিয়ে।

আজও হয়নি টেকসই বেড়িবাঁধ ॥ সিডরের ১৬ বছর পার হলেও নির্মিত হয়নি উপকূলীয় রক্ষাবাঁধ। ভাঙা বেড়িবাঁধ দিয়ে অতিবর্ষণ কিংবা আমাবস্যা-পূর্ণিমার জোয়ারে পানি ঢুকে নষ্ট হয়ে যায় ফসল-ফলাদি। তলিয়ে যায় মাছের ঘেরসহ পুকুর। আমনচাষে হয় সমস্যা। লবণ পানি উঠে নষ্ট হয় ফসল। শক্ত বেড়িবাঁধ না হওয়ায় ঝড়-জলোচ্ছ্বাসের খবরে আতঙ্কে থাকে উপকূলবাসী। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় এখনো দুর্যোগ ঝুঁকিতে দিন পার করছে জেলার অনেক পরিবার।

সূত্রমতে, টেকসই বেড়িবাঁধ না থাকায় ২০০৮ ঘূর্ণিঝড় নার্গিস, ২০০৯ আইলা, ২০১৩ মহাসেন, ২০১৫ কোমেন, ২০১৬ রোয়ানু, ২০১৭ মোরা, ২০১৯ ফণী ও বুলবুল, ২০২০ আমফান, ২০২১ ইয়াস, ২০২২ সিত্রাং ও ২০২৩ সালের মোখার প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় জেলাগুলোতে। তাই আজও ত্রানের পরিবর্তে টেকসই বেড়িবাঁধ চায় উপকূলবাসী।

নভেম্বর মানেই আতঙ্ক ॥ ১৭৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর শুধু নভেম্বর মাসেই ১১টি মারাত্মক ঘূর্ণিঝড় আঘাত হানে। যার ফলে ব্যাপক প্রাণহানি, গৃহপালিত ও বন্য পশুর মৃত্যুর পাশাপাশি সম্পদহানীর ঘটনা ঘটেছে। তাই উপকূলবাসীর মধ্যে নভেম্বর মাস আলাদা একটি আতঙ্কের মাস।

সে রাতে হাজারো মানুষকে বাঁচিয়েছিলেন ‘সিডর ম্যান’ জয়দেব ॥ ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি,মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। মানুষ মরণশীল হলেও কর্মগুণে অমরত্ব লাভ করা সম্ভব। সংক্ষিপ্ত মানবজীবনকে অনন্তকাল বাঁচিয়ে রাখতে হলে তথা স্মরণীয় করে রাখতে হলে কল্যাণকর কর্মের কোনো বিকল্প নেই। ঠিক তেমনি আজও লক্ষাধিক উপকূলবাসীর হৃদয়ে বেঁচে আছেন মানবতার কল্যাণে নিযুক্ত থাকা ‘সিডর ম্যান’ খ্যাত জয়দেব দত্ত। আজ থেকে ঠিক ১৬ বছর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের দক্ষিন ও পশ্চিম উপকূলে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার আগেই পূর্বাভাস প্রচারের মাধ্যেম অন্তত পাঁচ হাজার মানুষের জীবন বাঁচিয়েছিলেন তালতলী সিপিপির স্বেচ্ছাসেবক জয়েদব দত্ত। ফলে সারা বিশ্বে যিনি ‘সিডর ম্যান’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

ঘূর্ণিঝড়ের পূর্ভাবাসের বেশ কয়েক দিন আগেই বাইসাইকেলে চেপে হ্যান্ডমাইক নিয়ে বরগুনার তালতলি উপজেলার ঝড়ের পূর্ভাবাস দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক জয়েদব দত্ত। ঝড়ের পূর্বদিন থেকেই মহাবিপদ সংকেত ১০ নম্বর দেখানো হয়। দুপুর গড়িয়ে সন্ধ্যার পূর্বে উপকূলীয় এলাকায় হালকা বাতাসের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ রাতের আঁধারের মতো ভয়ংকর রূপ ধারণ করে। ঘণ্টায় ২২০ থেকে ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানে সুপারসাইক্লোন সিডর। তাণ্ডবলীলা শুরু করে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টি। উপকূলের মানুষজন আজও জলোচ্ছ্বাসের সঙ্গে সংগ্রাম করেই বেঁচে আছে। তবে বেঁচে নেই ‘সিডর ম্যান’ জয়দেব দত্ত।

চিরকুটসহ উদ্ধার হয় জয়দেবের মরদেহ ॥ ২০১৭ সালের আগস্ট মাসে ৬০ বছরে জয়দেব দত্তর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐ বছর ৫ আগস্ট (শনিবার) তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের সিপিপির ওয়্যারলেস অপারেটর কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পাশ থেকে উদ্ধার হয় একটি চিরকুট। যাতে তিনি উপজেলা চেয়ারম্যান বাড়ি ছাড়ার জন্য অব্যাহতভাবে চাপ দেওয়ার কারণে তিনি বিপর্যস্ত ছিলেন বলে লিখছেন। তার লেখাটি ছিলো, ‘প্রত্যেক সংসারে জ্বালা-যন্ত্রণা থাকে, অভাব-অনটন থাকে মেনে নিয়েছি। অভাবে পড়ে মিন্টু চেয়ারম্যানের কাছে পৈতৃক ভিটি বিক্রি করেছি ২৮ লাখ টাকায়। আট লাখ টাকা বায়না নিয়েছি। বলেছি তাড়াতাড়ি দলিল করে নিন। এক বছর ধরে বলে (মিন্টু) টাকা দেব দেব, আমি বলছি মে-১৭ (২০১৭) মাসে ঘর ছেড়ে দেব।

বর্ষা আসলে মালামাল টানতে সমস্যা হবে। এখন বর্ষাকাল গতকাল্য ১-৮-১৭ তাং চেয়ারম্যান সাহেব বলেন, আগামী সোমবার (৬ আগস্ট) দলিল করব—ঘর ছেড়ে দিতে হবে। এত দিন টালবাহনা করলেন কেন? অভাবে পড়েছি বলে ভিটি বিক্রি করেছি। এখন বর্ষার মধ্যে কিভাবে যাব? আপনি ধনাঢ্য ব্যক্তি, দলিলের কাজ আগেই সমাধান করা উচিত ছিল। আমি মানসিকভাবে বিপর্যস্ত। ’ চার পাতার সুইসাইড নোটের পাশে লিখেছিলেন, ‘আমার পোস্টমোর্টেম করবেন না। ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিলাম। ’

দুই ছেলের উদ্দেশে জয়দেব লিখেছেন, ‘প্রসেনজিত্-দেবজিত্, তোর মাকে দেখিস। খারাপ কাজ করিস না। মৃত্যু সবারই অবধারিত। আর জ্বালা সহ্য করতে পারি না। মিন্টু চেয়ারম্যান যদি দলিল নেয়ার প্রসেন-দেবজিত্ তোরা দিয়ে দিস, আর যদি আট (লাখ টাকা) ফেরত নেয় সঞ্জীব দাস (শ্যালক), অ্যাডভোকেট জগদীশ, সঞ্জয় (ছোট ভাই) তোরা আমার গ্রামের বাড়ি বিক্রি করে ব্যবস্থা নিস। ’ তিনি আরো লিখেছেন, ‘মানুষ মরণশীল। জীবনে অনেক ভালো কাজ করেছি। সমাজও আমাকে ভালো কাজের স্বীকৃতি দিয়েছে। সমাজের কাছে কৃতজ্ঞ। ’

উল্লেখ্য, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় তালতলীর নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে আগাম সতর্কতা সংকেত প্রচার করে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছিলেন জয়দেব দত্ত। এ খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিশ্বজুড়ে প্রশংসিত হন তিনি। পরে জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘ইত্যাদি’র পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। এ সময় ইত্যাদির পক্ষ থেকে তাকে ‘সিডরম্যান’ উপাধি দেওয়া হয়েছিল।

The post ১৭ বছরেও ধকল কাটেনি উপকূলবাসীর appeared first on IM News.

মহিপুরে ভয়াবহ আগুনে মাছের আড়ৎসহ পুড়ে ছাই ১৫টি দোকান
পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর মৎস্য আড়ৎ পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাছের আড়ৎসহ প্রায় ১৫টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের মৎস্য ব্যবসায়ী মালেক আকনের মাছের আড়ৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন মুহূর্তেই আশপাশের দোকানে ছ‌ড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই আকন মৎস্য আড়তের দোতালায় আগুন দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পাশের অন্যান্য মাছের আড়ৎ এবং চায়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোটরসাইকেলের গ্যারেজসহ প্রায় ১৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। দেড় ঘণ্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনই বলা সম্ভব না। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারব। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় আমাদের এক ফায়ার ফাইটার এর মাথায় আঘাত লাগলে আমরা তাকে হাসপাতালে পাঠিয়ে দেই।

The post মহিপুরে ভয়াবহ আগুনে মাছের আড়ৎসহ পুড়ে ছাই ১৫টি দোকান appeared first on IM News.

সরকারি কর্মসূচীতে বক্তব্য শেষে জয়বাংলা বলতে সরকারি কর্মকর্তার অনীহা প্রকাশ
পটুয়াখালীর দশমিনায় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সরকারি কর্মসূচীতে বক্তব্য শেষে জয়বাংলা শ্লোগান না দেয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান সরকারি কোনো অনুষ্ঠানে তার বক্তব্য শেষে জয়বাংলা শ্লোগান দেন না। তবে, জয়বাংলা শ্লোগানের বিষয় তিনি কোনো কথা বলতে রাজি হননি।

সরেজমিনে দেখা যায়, পহেলা জানুয়ারী দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নতুন বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউএনও নাফিসা নাজ নীরা। বই বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার বক্তব্য শেষে জয়বাংলা শ্লোগান না বলেই বসে যান ।

একাধিক সুত্রে জানা যায়, ওই কর্মকর্তা কোনো অনুষ্ঠানে তার বক্তব্য শেষে জয় বাংলা শ্লোগান দেন না।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা মো. হিটলারুজ্জামান কোনো বক্তব্য দিতে রাজি হননি।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, বিষয়টি দুঃখজনক।

The post সরকারি কর্মসূচীতে বক্তব্য শেষে জয়বাংলা বলতে সরকারি কর্মকর্তার অনীহা  প্রকাশ appeared first on IM News.

পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
পটুয়াখালীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শহরের বনানী মোর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফিরে যাওয়ার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটছে। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের সবুজবাগ মোড়, সিংগাড়া পয়েন্ট ও ডিসির বাংলোর সামনের সড়কে এ হামলার ঘটনা ঘট

হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। বিএনপি বলছে, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করে নেতাকর্মীরা বাসায় ফিরে যাওয়ার সময় ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন মাদার বুনিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান ও মো. হাসিব। তারা পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি আছেন। হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পটুয়াখালী জেলা ছাত্রলীগ আজকে যে হামলা করেছে তা খুবই ন্যাক্কারজনক।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনা পুরোপুরি বানোয়াট এবং ভিত্তিহীন। তাদের নিজেদের দলের মধ্যেই গ্রুপিং। তারা নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করে সেই দোষ ছাত্রলীগ ,যুবলীগের ঘাড়ে চাপাতে চায়। আমরা শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন। আমরা কখনো তাদের ওপর হামলা করতে পারি না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আহত হওয়ার ঘটনা শুনেছি তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ appeared first on IM News.

পটুয়াখালীতে ভ্রাম্যমাণ রেস্তোরাঁয় খেতে খেতে মিলবে ভ্রমণের আনন্দ
পটুয়াখালীতে ভোজনরসিক মানুষকে ভ্রমণ ও স্বাদের আনন্দ এক সঙ্গে দিতে চালু হয়েছে ভ্রাম্যমাণ রেস্তোরাঁ। নিত্য নতুন স্বাদে ও বাহারি খাবারের পসরা সাজানো থাকে ভ্রাম্যমাণ রেস্তোরাঁটিতে। চাইনিজ খাবারসহ ভিন্নধর্মী সুস্বাদু খাবার নিয়ে এই ভ্রাম্যমাণ খাবার গাড়ির কাছে ভিড় করছে অনেকে। চাইলেই গাড়ির ছাদে বসে খাবার খেতে খেতে উপভোগ করা যাবে ভ্রমণের আনন্দ।

“প্রাইম সুইট এন্ড ফুড” নামে এই ভ্রাম্যমাণ রেস্তোরাঁয় পাওয়া যাবে স্যান্ডউইচ, বার্গার, চিকেন ফ্রাই, জুস, সবজিসহ হরেক রকম ফাস্টফুড। দোতলা বাসের মত দেখতে এই গাড়ির ছাদে এক সঙ্গে ২৫ জন বসতে পারেন। বাহারি খাবারের পসরা নিয়ে বিকেল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে এই ভ্রাম্যমাণ রেস্তোরাঁ। পথে পথে ঘুরে বেড়িয়ে খাবার প্রেমীদের চাহিদা মেটায় গাড়িটি। কেউ খাবার কিনে নিয়ে যান কেউ সময়-সুযোগ হলে ওখানে বসেই খেয়ে নেন।

খাবার প্রেমী মেহজাবিন স্বর্ণা বলেন, গাড়িতে রেস্টুরেন্ট দেখামাত্রই আমি সেখানে বসে খেয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে তাদের লাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে। এমনিতেই আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বসে খেয়ে থাকি তবে দোতলা বাসের উপরে বসে এই প্রথম খাবার পরিবেশন দেখে আমার খুব ভালো লাগছে

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ বলেন, শহরের মানুষ একটু বিনোদনের ও ব্যতিক্রমী আয়োজনের জন্য অপেক্ষায় থাকে। এই গাড়িটি খাবার প্রেমীদের পছন্দের একটি রেস্তোরাঁয় পরিণত হয়েছে। আমি নিজেও এখানে খেয়েছি এখানকার খাবার খুব মজা। আর পটুয়াখালীতে এই ভ্রাম্যমাণ খাবার গাড়ি প্রথম হওয়ায় সবাই এখানে খেতে আসছে।

খাবার গাড়ি রেস্তোরাঁর মালিক ইঞ্জিনিয়ার তৌফিক বলেন, পটুয়াখালী শহর অনেক সুন্দর ও নান্দনিকভাবে গড়ে উঠেছে এখানে দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণির মানুষ ঘুরতে আসে। এইজন্য আমি ব্যতিক্রমী একটি খাবার গাড়ির ব্যবস্থা করেছি যে গাড়িতে বসে মানুষজন তার পছন্দের খাবার খেতে পারবে। এখানে খুব সুন্দর আলোকসজ্জা ও পরিচ্ছন্ন একটি পরিবেশে খাবার পরিবেশন করানো হয়। আশা করছি ভোজনরসিকদের কাছে আমার এই খাবার গাড়ি খুব ভালো লাগবে।

The post পটুয়াখালীতে ভ্রাম্যমাণ রেস্তোরাঁয় খেতে খেতে মিলবে ভ্রমণের আনন্দ appeared first on IM News.

পটুয়াখালী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে তরুণীর অবস্থান
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব হাজিপুর গ্রামে বিয়ের দাবিতে আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল্লাহ সুমনের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক তরুণী। খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ওই শিক্ষক।

ঝালকাঠী সদর উপজেলার বাসিন্দা ওই তরুণী জানান, মহিবুল্লাহ সুমন ও সে আইন বিষয়ে পড়েছেন। এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে সুমনের সঙ্গে পরিচয় হয় তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সুমন ওই যুবতীর সঙ্গে বিয়েতে অস্বীকৃতি জানালে সে তার বাড়িতে অবস্থান নিয়েছে।

তরুণী বলেন, আমাকে সুমন এবং তার পরিবার মেনে না নিলে আমি আত্মহত্যা করব।

সুমনের বাবা বাশার সিকদার জানান, বৃহস্পতিবার থেকে এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এখন এই মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় আছি।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি আমি প্রথম শুনলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

The post পটুয়াখালী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে তরুণীর অবস্থান appeared first on IM News.

পটুয়াখালীতে নিউজের ভয় দেখিয়ে চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি
পটুয়াখালীর মির্জাগঞ্জে কথিত সাংবাদিকের বিরুদ্ধে এক ইউপি চেয়ারম্যানের কাছে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। কথিত ওই সাংবাদিকের নাম রফিকুল ইসলাম সাদ্দাম। সে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের আব্দুল মজিদ মুন্সির ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

সম্প্রতি উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ বিষয়ে ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান (লাভলু) অভিযোগ করে বলেন, আমার পূর্ববর্তী চেয়ারম্যান ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের একটি তালিকা করেন। সেই তালিকায় অসঙ্গতির মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশের ভয় দেখায় এবং তার সঙ্গে সরাসরি দেখা করার প্রস্তাব দেয়। এরপরে ১২ মার্চ সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে গেলে তাকে ঘাটলায় নিয়ে যায়। সেখানে বসে বিভিন্ন কথা বলে ও ভয়-ভীতি দেখায় এবং আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিউজ করার হুমকি দিয়ে কিছু টাকা দাবি করে। তখন আমি মান-সম্মান ক্ষুন্ন হওয়ার ভয়ে আমার পকেটে থাকা ১৬ হাজার (১ হাজার টাকার নোট) টাকা তাকে দিয়ে আমি বাসায় চলে যাই। পরে রাতে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে আরও ১৪ হাজার টাকা দাবি করেন। এর কিছুক্ষণ পর পুনরায় কল করে সাথে আরো লোক থাকার কথা বলে ১ লাখ টাকা চাদা দাবি করে।

চাঁদা দাবির অভিযোগের বিষয়ে জানতে কথিত সাংবাদিক রফিকুল ইসলাম সাদ্দামকে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post পটুয়াখালীতে নিউজের ভয় দেখিয়ে চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি appeared first on IM News.

বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর
পটুয়াখালীর কুয়াকাটায় গ্রিনলাইন পরিবহণের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। তিনি একজন ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কমল মোটরসাইকেলযোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় নয়াপাড়া এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

The post বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর appeared first on IM News.

পটুয়াখালীতে হাতপাখা সমর্থকদের হামলায় নৌকার ৮ সমর্থক আহত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেদ্র করে হাতপাখা প্রতীকের সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের অন্তত ৮ কর্মী আহত হয়েছেন ।

তাদের মধ্যে গুরুতর আহত শাহজালাল (৪৫) নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামের মিরাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হাতাপাখা নিজের বেশ কয়কজন কর্মী আহত হওয়ার দাবি করেছেন হাতপাখা মার্কার প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল খান।

এদিকে এ ঘটনার পর পরই হাতপাখা প্রতীকের দুই সমর্থক মুশফিকুর রহমান ও বেল্লালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকাল ১০ টার দিকে আওয়ামী লীগ সমর্থিত কাজী হেমায়েত উদ্দিন হিরনের কর্মীরা ওই এলাকায় প্রচারণায় নামেন। এসময় তারা মীরাবাড়ি এলাকায় পৌঁছালে হাতপাখা প্রতীকের মেজবাহ উদ্দিন দুলাল খানের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে শাহজাহান (৩৫), জিদান (২২), রিয়াজ (৩৫), রুবল (৪০), বশির (৩৫)-সহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে ৫ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর গুরুতর আহত শাহজালালকে বরিশাল শেবাচিম হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, কোনোকিছু বুঝে ওঠার আগেই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মীদের ওপর হামলা চালায় হাতপাখার সমর্থকরা। এ ঘটনার তীব্র নিদা ও প্রতিবাদ জানাছি।

অপরদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল খান বলেন, আমার বেশ কয়কজন কর্মী এ ঘটনায় আহত হয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।

উল্লখ্য, আগামী ১৬ মার্চ কলাপাড়ার মিঠাগঞ্জ, ডাবুলগঞ্জ, বালিয়াতলী, ধালখালী ও চম্পাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হব।

The post পটুয়াখালীতে হাতপাখা সমর্থকদের হামলায় নৌকার ৮ সমর্থক আহত appeared first on IM News.