বরিশাল বিভাগ Archives - IM News

শিল্পপতি আউয়াল হোসেনের মাতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান, দেশের বিশিষ্ট শিল্পপতি আলেয়া অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক আব্দুল আউয়াল হোসেনের রত্নগর্ভা মা মোসাম্মৎ আলেয়া বেগম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (সোমবার) সকাল ৭ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন ধর্মপ্রাণ, পরোপকারী ও সদালাপী নারী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি তার দুই ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সোমবার বাদ আসর কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

আলেয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা গোলাম আযম সৈকত, কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর। এছাড়ও ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, কাঠালিয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

The post শিল্পপতি আউয়াল হোসেনের মাতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক appeared first on IM News.

ঝোপঝাড়ে কঙ্কাল, পাশে থাকা টুপি-লুঙ্গিতে শনাক্ত নিখোঁজ বৃদ্ধ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামঘেঁষে বয়ে চলা খালের পাশের ঝোপঝাড় থেকে একটি কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালটির বাঁ হাত বিচ্ছিন্ন অবস্থায় পাশেই পড়ে ছিল।

এর পাশে পড়ে থাকা টুপি, লুঙ্গি, গেঞ্জি ও জুতা দেখে কঙ্কালটি আব্দুর রহিম সরদার (৮৫) নামের এক বৃদ্ধের বলে শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।

রোববার দুপুরে ছোট ছেলে মোস্তফা সরদার খোঁজাখুঁজির একপর্যায়ে ঝোপের মধ্যে কঙ্কালটি দেখতে পান। পরে পরিবারের অন্য সদস্যরা গিয়ে পাশে থাকা পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে রাঙ্গাবালী থানা পুলিশ বিকাল ৫টার দিকে কঙ্কালটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে। তবে ওই বৃদ্ধের মৃত্যু কিভাবে হয়েছে তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, আব্দুর রহিম সরদারের বাড়ি ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে। তিনি তার তিন ছেলে মান্নান সরকার, সোনা সরদার ও মোস্তফা সরদারের বাড়িতে পালাক্রমে থাকতেন। সর্বশেষ তিনি তিল্লা গ্রামে অবস্থিত মেজো ছেলে সোনা সরদার ও ছোট ছেলে মোস্তফা সরদারের বাড়ি থেকে পাশের গ্রাম হরিদ্রখালীতে বড় ছেলে মন্নান সরদারের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর ঠিক কবে তিনি নিখোঁজ হন-তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না।

পরিবারের সদস্যরা ধারণা করছেন, তিনি প্রায় ১১ দিন নিখোঁজ ছিলেন। তবে ২-৩ দিন আগে তারা টের পান তিনি কোথাও নেই। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত না হওয়ায় কেউ থানায় সাধারণ ডায়েরিও করেননি।

নিখোঁজ বাবা আব্দুর রহিমের মরদেহের সন্ধান পাওয়া ছোট ছেলে মোস্তফা সরদার বলেন, তার বাবা হৃদরোগে ভুগছিলেন। হয়তো অসুস্থ অবস্থায় ঝোপে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। পরে শেয়াল-কুকুরে মরদেহ ছিন্নভিন্ন করে ফেলতে পারে।

তবে স্থানীয় কয়েকজনের মতে, বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো পরিবারের সদস্যরা তার তেমন খোঁজখবর রাখেননি। অবহেলার কারণেই হয়তো এমন পরিণতি হয়েছে।

রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন বলেন, ঝোপঝাড়ের ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের সঙ্গে কোনো মাংস ছিল না। কঙ্কালটির পাশে থাকা টুপি-লুঙ্গি দেখে পরিবারের লোকজন শনাক্ত করেছে এটি বৃদ্ধ আব্দুর রহিমের মরদেহ। আমরা ডিএনএ সংগ্রহ করেছি এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যু কিভাবে হয়েছে, তা বলা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

The post ঝোপঝাড়ে কঙ্কাল, পাশে থাকা টুপি-লুঙ্গিতে শনাক্ত নিখোঁজ বৃদ্ধ appeared first on IM News.

শ্রমিক দল নেতার হাসপাতালে ছাত্রদল নেতার চাঁদাবাজি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা শ্রমিক দল সহ-সভাপতি রফিকুল ইসলাম লিটনের মালিকানাধীন হাসপাতালে ছাত্রদল নেতা রিয়াদ পণ্ডিত চাঁদা দাবি করেছেন।

এ ঘটনায় রফিকুল ইসলাম লিটন রোববার রাতে মঠবাড়িয়া থানায় রিয়াদ পণ্ডিতসহ অজ্ঞাতনামা ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযুক্ত রিয়াদ পণ্ডিত উপজেলার আন্ধারমানিক তুলাতলা গ্রামের জালাল পন্ডিতের ছেলে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম লিটন সোমবার (১৯ মে) দুপুরের সাংবাদিকদের জানান, পৌর শহরের পশু হাসপাতালের পেছনে দেড় যুগ ধরে ব্যবসা করে আসছি। গত শনিবার মুঠোফোনে রিয়াদ পণ্ডিত নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে; যা আমি লাউড স্পিকারে বেশ কয়েকজনকে শোনাই।

রোববার বিকাল ৫টার দিকে রিয়াদ পণ্ডিতসহ অজ্ঞাতনামা ৭-৮ জন সন্ত্রাসী এসে আমার মালিকানাধীন আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে ঢুকে ম্যানেজারের কাছে প্রতি মাসে ২০ হাজার টাকা নতুবা এককালীন ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এ সময় আমার ম্যানেজার চাঁদা দিতে অস্বীকার করলে রিসিপশনের গ্লাস ভেঙে ফেলে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি আমি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের জানিয়ে থানায় লিখিত অভিযোগ করি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমীন নাজাত বলেন, হাসপাতাল মালিক লিটন এ বিষয়ে আমাকে অবহিত করেছেন। রিয়াদ পণ্ডিত আমাদের দলের কোনো পদ-পজিশনে নেই। তিনি প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

অভিযুক্ত রিয়াদ পণ্ডিত একবার বলেছেন, অন্য একজনের লেনদেনের ব্যাপারে লিটনের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। আবার বলেন, হাসপাতালে গিয়েছি। এরপর বলেন, যাইনি।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

The post শ্রমিক দল নেতার হাসপাতালে ছাত্রদল নেতার চাঁদাবাজি appeared first on IM News.

১৭ বছরেও ধকল কাটেনি উপকূলবাসীর
উপকূলের জনপদে কান পাতলে শোনা যায় স্বজনহারাদের দীর্ঘশ্বাস

আজ ১৫ নভেম্বর। আজ থেকে ঠিক ১৭ বছর আগে এইদিনটি উপকূলবাসীর ইতিহাসে একটি বিভীষিকাময় দিন। গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর প্রচণ্ড শক্তি নিয়ে আঘাত হানে দেশের উপকূলীয় ১১ টি জেলায়। ঝড়টি ভূমিতে আছড়ে পড়ার সময় প্রথম এক মিনিটে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ২৬০ কিলোমিটার, যা একে সাফির-সিম্পসন স্কেলে ক্যাটাগরি-৫ এর সাইক্লোনে পরিণত হয়। এতে মূহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় এলাকাগুলো। সিডরের সেই কালো রাতের ভয়াল দূর্যোগ এখনও গোটা উপকূলবাসীকে তাড়া করে ফিরছে। আজও উপকূলের জনপদে কান পাতলে শোনা যায় স্বজনহারাদের দীর্ঘশ্বাস। বিভীষিকাময় দিনটি মনে পরলেই আঁতকে উঠেন উপকূলের মানুষ। উপকূলের মানুষের স্মৃতিতে এখনও ভেসে ওঠে শত শত মানুষের চিৎকার আর স্বজনদের বাঁচার আকুতি।

শতাব্দীর অন্যতম ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়ে ছিল কয়েক হাজার মানুষ। নিখোঁজ হয়েছিল আরও সহস্রাধিক এর বেশি। এছাড়াও বঙ্গোপসাগরে থাকা ৫ শতাধিক মাছ ধরার নৌকা ও ট্রলারের ৩ হাজার জেলে নিখোঁজ হয়ে যায়, স্থানীয় কৃষি খাত প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়, বিপুল পরিমাণ ধানী জমির ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়। যা দুর্যোগ পরবর্তীকালে মোট ক্ষতি ২১০ কোটি ডলার হিসাব করা হয়েছিল। ঘরবাড়ি আর সহায় সম্বল হারিয়ে মানুষ হয়ে পড়ে অসহায়। বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় সব কিছু। সিডরের ১৬ বছর কেটে গেলেও আজ পর্যন্ত ধকল কাটেনি উপকূলবাসীর। ক্ষত চিহ্ন বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনরা। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ। ফলে এখনও আতঙ্কে দিন কাটে উপকূলবাসীর।

প্রলয়ঙ্কারী সিডরে ক্ষয়ক্ষতি ॥ সরকারি হিসাবে বাগেরহাট ও বরগুনাকে সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসাবে চিহ্নিত করা হয়। বরগুনা জেলা প্রশাসনের তথ্য অনুসারে, সিডরে এ জেলায় প্রাণ হারান ১ হাজার ৩৪৫ মানুষ। নিখোঁজ হন ১৫৬ জন। ৩০ হাজার ৪৯৯ টি গবাদি পশু ও ৬ লাখ ৫৮ হাজার ২৫৯ টি হাঁস-মুরগী মারা যায়। ২ লাখ ১৩ হাজার ৪৬১ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সম্পূর্ন গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪ টি পরিবার।

বাগেরহাট জেলা প্রশাসনের তথ্য অনুসারে, সিড়রে জেলায় প্রাণ হারিয়েছিলেন ৯০৮ জন। তবে বেসরকারী হিসাবে প্রাণহানীর এ সংখ্যা ছিলো পাঁচ হাজারের বেশী। সিডরের আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিল জেলায় ৬৩ হাজার ঘরবাড়ি। আহত হয়েছিল ১১ হাজারের বেশী মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল দুই লাখ ৮৩ হাজার ৪৮২ টি পরিবার, ৩৬৭ কিলোমিটার পাকা রাস্তা, ৮৬২ কিলোমিটার কাঁচা সড়ক, প্রায় ৬৫ কিলোমিটার বাঁধ এবং ৭৫০টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, সাতক্ষীরা, ঝালকাঠিসহ উপকূলীয় ১৬ জেলায় ধব্বংসের ছাপ রেখে যায় সিডর।

আজও থামেনি জেলে পরিবারগুলোর কান্না ॥ সিডরে বঙ্গোপসাগরে থাকা ৫ শতাধিক মাছ ধরার নৌকা ও ট্রলারের ৩ হাজার জেলে নিখোঁজ হয়ে যায়। কিন্তু ঘূর্ণিঝড় সিডরের ১৬ বছর পেরিয়ে গেলেও আজও সন্ধান মেলেনি নিখোঁজ জেলেদের। নিখোঁজ এসব জেলেরা বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানেনা পরিবারের সদস্যরা। তবে তাদের পরিবারের সদস্যরা আজো তাদের প্রতীক্ষায় প্রহর গুনছে। থামেনি স্বজনহারাদের কান্না। সিডরের কথা মনে করে এখনও আঁতকে ওঠেন তারা। স্বজন হারানোদের ব্যথায় এখনো আকাশ বাতাস ভারী হয়ে ওঠে বরগুনা, পটুয়াখালী, ভোলার জেলে পল্লিতে। নিখোঁজ জেলেদের ফিরে আসার প্রতিক্ষায় প্রহর গুনছেন স্বজনরা।

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের কূলগাজী গ্রামের সহিজল মাঝি সিডরে আঘাত হানার সময় মাছ ধরতে গিয়ে ছিলেন সাগরে। তিন মেয়ে তিন ছেলে, মা-বাবা আর স্ত্রী রেখে সেই যে গেলেন আর ফিরে এলেন না। আসবেন কিনা তাও জানে না তার পরিবার। এখনো তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন সহিজলের স্ত্রী। স্বামীর কথা বলতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

সহিজলের স্ত্রী বলেন, ‘সিডরের সময় সে নদীতে গেছে। বোটে মাছ ধরতে। সে বোট পইর‌্যা গেছে। আর সে ফিরর‌্যা আসে নাই। আর আসবে নাকি হেও জানিনা, আল্লাপাক জানে। ছেলে-সন্তান নিয়া খুব অসহায় আছি। সংসার খুব কষ্টে চলে।’

একই গ্রামের কাদির গাছালির মেয়ে জামাই মিলন মাঝিও মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন। নিজে সাগরে গিয়ে ডুবে মরে পরিবারকে ফেলে দিয়ে গেলেন বাস্তবতা নামের অথৈ সাগরে। তার স্ত্রী-পূত্র কন্যা সবাই এখন ছন্নছাড়া সংসারহারা।

স্মৃতিতে সিডর ॥ ‘সিডরের কথা মনে হইলে আইজও কইলজাটা কাইপ্পা ওডে, রাইতে ঘুমাইতে পারি না। বড় বড় গাছ পড়ার ছবি এহনও চোহে ভাসে। মোর ঘরডা পালকের মতো উঠাইয়া নিয়ে গ্যালো। চাতুর দিকে চাইয়া দেহি পানি আর পানি। ব্যানে (সকালে) উইড্ডা দেহি মোর ছাগল-গরু আর নাই। সিডরের দিনের ভয়াল স্মৃতি এমনভাবেই প্রকাশ করছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের ফিরোজ মিয়া। তার মতো এমন দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়ান উপকূল অঞ্চলের অসংখ্য মানুষ।’

‘বরগুনা সদর উপজেলার নলটোনা গ্রামের তাসলিমা আক্তারের বাবা-মা আর ছেলের প্রাণ কেড়ে নেয়। একইভাবে গ্রামের আবাদুস সাত্তার সেদিনের প্রবল জলোচ্ছ্বাসের মুখে ধরে রাখতে পারেনি নিজের তিন প্রাণপ্রিয় সন্তান আর স্ত্রীকে। তাদেরকে প্রতিদিন তাড়িয়ে বেড়ায় সেই ভয়াল স্মৃতি।

তসলিমা আক্তার আর আবদুস সাত্তার বলেন, সেদিন রাতে খাওয়া-দাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়েছিলেন। বাইরের আবহওয়া ছিল খারাপ। সন্ধ্যা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা থেকেই তারা শুনছিলেন রেডিওতে বিপদ সঙ্কেতের কথা। তবে তারা বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। গ্রামের অনেকে গেছেন কাছেপিছে আশ্রয়কেন্দ্রে বা স্কুলে। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শুরু হয় প্রবল ঝড়। কিছু বুঝে ওঠার আগেই উড়িয়ে নিয়ে যায় আশ্রয়, আর সেই সঙ্গে যেন সাগর ভেঙে পানি ঢুকে পড়ে বাড়িঘরে। বলেন সাত্তার। পরদিন ভোরের আলো ফুটে উঠতেই তসলিমা ও সাত্তার খুঁজে পান পরিবারের সদস্যদের নিথর দেহ। তবে অনেকের কোনো খোঁজই পায়নি উপকূলবাসী, ভেজা চোখে জানান এই দুজন।’

‘বলেশ্বর নদীর তীরে বাড়ি। ছোটবেলা থেকে ঝড়-জলোচ্ছ্বাসের সঙ্গে বড় হয়েছি। ঐ দিন সন্ধ্যা থেকেই একটু বৃষ্টি ও সামান্য বাতাস হচ্ছিল। ভাবছিলাম এটাতো মাঝেমধ্যেই হয়। আব্বার সঙ্গে পরামর্শ করে সবাই ঘরেই থাকলাম। আনুমানিক রাত ১১টার দিকে হঠাৎ বাতাসের বেগ বাড়লো। সবাইকে বললাম দ্রুত ঘর থেকে বের হও। আমিও মুহূর্তের মধ্যে ঘর থেকে বের হয়ে পুরাতন বেড়িবাঁধের মধ্যে থাকা নুর মোহাম্মাদের বাড়িতে গিয়ে উঠি। মাত্র ৫ মিনিটের ব্যবধানে কয়েক ফুট উচ্চতার পানির স্রোত আসে। নুর মোহাম্মাদের ঘরের সব দরজা খোলা ছিল। তার ঘরের মধ্যে যখন চার ফুট পানি প্রবেশ করে তখন সাঁতরে বের হয়ে যাই। পানির স্রোতে যেতে খুব কষ্ট হচ্ছিল তারপরও অনেক কষ্টে পাশের বাড়ির আব্দুল মল্লিকের বাড়ির একটি গাছে উঠে জীবন রক্ষা করেছিলাম। সবকিছুই হয়েছিল বড় অল্প সময়ের মধ্যে। ফজরের আজানের পরে আমি গাছ থেকে নেমে বাড়িতে এসে দেখি আমাদের ঘরের কোনো চিহ্ন নেই। ঘরে থাকা বাবা,মা,ছোট দুই ভাই ও এক বোনকে আর খুঁজে পেলাম না। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর ধান ক্ষেতের মধ্যে বাবা, মা ও এক ভাইয়ের মরদেহ পাই। আর এখনো পর্যন্ত বাকি ভাই-বোনকে খুঁজে বেড়াচ্ছি।’ কান্না জড়জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে বাবা-মাসহ পরিবারের পাঁচ সদস্যকে হারানো শরণখোলা উপজেলার উত্তর সাউথখালী গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে বাদল হাওলাদার। সিডরের ক্ষত কাটিয়ে উঠলেও দুঃসহ স্মৃতি এখনো কাঁদায় বাদলকে। মনে পড়লেই আঁতকে ওঠেন স্বজন হারানোর বেদনায়।

১৯ কবরে ২৯ লাশ ॥ সিডরে বরগুনা সদরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম নলটোনা। এখানে তখন কোনো বেড়িবাঁধ ছিল না। জলোচ্ছ্বাসে এ গ্রামে প্রায় ২০ ফুটের মতো পানি আছড়ে পড়ে। পরের দিনই সেখানে প্রায় অর্ধশতাধিক মানুষের লাশ পাওয়া যায়। তখনো এলাকাটি ছিল পানির নিচে। লাশ দাফনের জন্য স্থান খুঁজে পাচ্ছিলেন না তাদের স্বজনরা। তখন লাশ নিয়ে দাফন করা হয় কিছুটা দূরে বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পাশে পশ্চিম গর্জনবুনিয়া গ্রামে। দাফনের কাপড় ছাড়াই ২৯ জনকে ১৯টি কবরে মাটিচাপা দেয়া হয় বলে জানান গ্রামের বাসিন্দারা।

প্রাথমিক পর্যায়ে বরগুনা প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা সংগ্রাম এই গণকবরটি সংরক্ষণের উদ্যোগ নেন। পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে কবরগুলো সংরক্ষণ ও আধুনিকায়ন করা হয়। গ্রামের মানুষদের সারা বছরই স্বজনদের কথা মনে করে এখানে দাঁড়িয়ে নীরবে অশ্রু ফেলতে দেখা যায়।

বাকেরগঞ্জ ঘূর্ণিঝড় ॥ প্রাণহানি ও ভয়ঙ্করের দিক থেকে পৃথিবীর ঘূর্ণিঝড়ের ইতিহাসে ষষ্ঠস্থান দখল করে আছে বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়। ১৮৭৬ সালের ৩১ অক্টোবর বাকেরগঞ্জের উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় ‘দ্য গ্রেট বাকেরগঞ্জ ১৮৭৬’ নামেও পরিচিত। ওই ঝড়ে আনুমানিক দুই লাখ মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তী সময়ে আরও বেশি মানুষ মারা যায় দুর্যোগপরবর্তী মহামারী এবং দুর্ভিক্ষে।

এরআগে ১৯৬০ সালে অক্টোবর মাসে ঘণ্টায় ২১০ কিলোমিটার গতির প্রবল ঘূর্ণিঝড় আঘাতহানে চট্টগ্রাম, নোয়াখালী, বাকেরগঞ্জ, ফরিদপুর, পটুয়াখালী ও পূর্ব মেঘনা মোহনায়। ওই ঝড়ে প্রায় ১০ হাজার মানুষ মারা যায়। পরের বছর ১৯৬১ সালের ৯ মে অতিপ্রবল ঘূর্ণিঝড় আঘাতহানে বাগেরহাট ও খুলনা অঞ্চলে। সে সময় প্রায় সাড়ে ১১ হাজার মানুষ মারা যান। ১৯৬২ সালের ২৬ অক্টোবর ফেনীতে তীব্র ঘূর্ণিঝড়ে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়। ১৯৬৩ সালের মে মাসে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার এবং সন্দীপ, কুতুবদিয়া, হাতিয়া ও মহেশখালী উপকূলীয় অঞ্চল। ওইসময় প্রাণ হারান ১১ হাজার ৫২০ জন।

১৯৬৫ সালের ১২ মে ঘূর্ণিঝড়ে বারিশাল ও বাকেরগঞ্জে প্রাণ হারান ১৯ হাজার ২৭৯ জন। সে বছর ডিসেম্বরে আরেক ঘূর্ণিঝড়ে কক্সবাজারে মৃত্যু হয় ৮৭৩ জনের। পরের বছর অক্টোবরে ঘূর্ণিঝড় আঘাত হানে সন্দীপ, বাকেরগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লায়। এতে মারা যান ৮৫০ জন।

গ্রেট ভোলা সাইক্লোন ॥ ১৯৭০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশের উপকুলীয় এলাকার উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী ‘গ্রেট ভোলা সাইক্লোন’। ওই ঝড়ে চট্টগ্রাম, বরগুনা, খেপুপাড়া, পটুয়াখালী, ভোলার চর বোরহানুদ্দিনের উত্তরপাশ ও চর তজুমুদ্দিন এবং নোয়াখালীর মাইজদি ও হরিণঘাটার দক্ষিণপাশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ঝড়ে প্রাণ হারায় প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ।

১৯৮৮ সালের নভেম্বরের ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দিয়ে যায় যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকা। ওই ঝড়ে পাঁচ হাজার ৭০৮ জন প্রাণ হারিয়েছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় কেড়ে নেয় এক লাখ ৩৮ হাজার মানুষের জীবন।

এখনো দাঁড়াতে পারেনি উপকূলবাসী ॥ সরকারি, বেসরকারি সংস্থা ও উপকূলবাসীর দাবি, সেই সময় ক্ষতিগ্রস্ত খুব কম মানুষকেই পুনর্বাসন করতে পেরেছে সরকার। ফলে অধ্যবদি বেশিরভাগ মানুষের দিন কাটছে চরম দুঃখ-দুর্দশার মধ্যদিয়ে।

আজও হয়নি টেকসই বেড়িবাঁধ ॥ সিডরের ১৬ বছর পার হলেও নির্মিত হয়নি উপকূলীয় রক্ষাবাঁধ। ভাঙা বেড়িবাঁধ দিয়ে অতিবর্ষণ কিংবা আমাবস্যা-পূর্ণিমার জোয়ারে পানি ঢুকে নষ্ট হয়ে যায় ফসল-ফলাদি। তলিয়ে যায় মাছের ঘেরসহ পুকুর। আমনচাষে হয় সমস্যা। লবণ পানি উঠে নষ্ট হয় ফসল। শক্ত বেড়িবাঁধ না হওয়ায় ঝড়-জলোচ্ছ্বাসের খবরে আতঙ্কে থাকে উপকূলবাসী। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় এখনো দুর্যোগ ঝুঁকিতে দিন পার করছে জেলার অনেক পরিবার।

সূত্রমতে, টেকসই বেড়িবাঁধ না থাকায় ২০০৮ ঘূর্ণিঝড় নার্গিস, ২০০৯ আইলা, ২০১৩ মহাসেন, ২০১৫ কোমেন, ২০১৬ রোয়ানু, ২০১৭ মোরা, ২০১৯ ফণী ও বুলবুল, ২০২০ আমফান, ২০২১ ইয়াস, ২০২২ সিত্রাং ও ২০২৩ সালের মোখার প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় জেলাগুলোতে। তাই আজও ত্রানের পরিবর্তে টেকসই বেড়িবাঁধ চায় উপকূলবাসী।

নভেম্বর মানেই আতঙ্ক ॥ ১৭৯৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর শুধু নভেম্বর মাসেই ১১টি মারাত্মক ঘূর্ণিঝড় আঘাত হানে। যার ফলে ব্যাপক প্রাণহানি, গৃহপালিত ও বন্য পশুর মৃত্যুর পাশাপাশি সম্পদহানীর ঘটনা ঘটেছে। তাই উপকূলবাসীর মধ্যে নভেম্বর মাস আলাদা একটি আতঙ্কের মাস।

সে রাতে হাজারো মানুষকে বাঁচিয়েছিলেন ‘সিডর ম্যান’ জয়দেব ॥ ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি,মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। মানুষ মরণশীল হলেও কর্মগুণে অমরত্ব লাভ করা সম্ভব। সংক্ষিপ্ত মানবজীবনকে অনন্তকাল বাঁচিয়ে রাখতে হলে তথা স্মরণীয় করে রাখতে হলে কল্যাণকর কর্মের কোনো বিকল্প নেই। ঠিক তেমনি আজও লক্ষাধিক উপকূলবাসীর হৃদয়ে বেঁচে আছেন মানবতার কল্যাণে নিযুক্ত থাকা ‘সিডর ম্যান’ খ্যাত জয়দেব দত্ত। আজ থেকে ঠিক ১৬ বছর আগে ২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের দক্ষিন ও পশ্চিম উপকূলে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার আগেই পূর্বাভাস প্রচারের মাধ্যেম অন্তত পাঁচ হাজার মানুষের জীবন বাঁচিয়েছিলেন তালতলী সিপিপির স্বেচ্ছাসেবক জয়েদব দত্ত। ফলে সারা বিশ্বে যিনি ‘সিডর ম্যান’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

ঘূর্ণিঝড়ের পূর্ভাবাসের বেশ কয়েক দিন আগেই বাইসাইকেলে চেপে হ্যান্ডমাইক নিয়ে বরগুনার তালতলি উপজেলার ঝড়ের পূর্ভাবাস দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক জয়েদব দত্ত। ঝড়ের পূর্বদিন থেকেই মহাবিপদ সংকেত ১০ নম্বর দেখানো হয়। দুপুর গড়িয়ে সন্ধ্যার পূর্বে উপকূলীয় এলাকায় হালকা বাতাসের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ রাতের আঁধারের মতো ভয়ংকর রূপ ধারণ করে। ঘণ্টায় ২২০ থেকে ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানে সুপারসাইক্লোন সিডর। তাণ্ডবলীলা শুরু করে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়টি। উপকূলের মানুষজন আজও জলোচ্ছ্বাসের সঙ্গে সংগ্রাম করেই বেঁচে আছে। তবে বেঁচে নেই ‘সিডর ম্যান’ জয়দেব দত্ত।

চিরকুটসহ উদ্ধার হয় জয়দেবের মরদেহ ॥ ২০১৭ সালের আগস্ট মাসে ৬০ বছরে জয়দেব দত্তর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐ বছর ৫ আগস্ট (শনিবার) তালতলী উপজেলার বড়বগী ইউনিয়ন পরিষদের সিপিপির ওয়্যারলেস অপারেটর কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার পাশ থেকে উদ্ধার হয় একটি চিরকুট। যাতে তিনি উপজেলা চেয়ারম্যান বাড়ি ছাড়ার জন্য অব্যাহতভাবে চাপ দেওয়ার কারণে তিনি বিপর্যস্ত ছিলেন বলে লিখছেন। তার লেখাটি ছিলো, ‘প্রত্যেক সংসারে জ্বালা-যন্ত্রণা থাকে, অভাব-অনটন থাকে মেনে নিয়েছি। অভাবে পড়ে মিন্টু চেয়ারম্যানের কাছে পৈতৃক ভিটি বিক্রি করেছি ২৮ লাখ টাকায়। আট লাখ টাকা বায়না নিয়েছি। বলেছি তাড়াতাড়ি দলিল করে নিন। এক বছর ধরে বলে (মিন্টু) টাকা দেব দেব, আমি বলছি মে-১৭ (২০১৭) মাসে ঘর ছেড়ে দেব।

বর্ষা আসলে মালামাল টানতে সমস্যা হবে। এখন বর্ষাকাল গতকাল্য ১-৮-১৭ তাং চেয়ারম্যান সাহেব বলেন, আগামী সোমবার (৬ আগস্ট) দলিল করব—ঘর ছেড়ে দিতে হবে। এত দিন টালবাহনা করলেন কেন? অভাবে পড়েছি বলে ভিটি বিক্রি করেছি। এখন বর্ষার মধ্যে কিভাবে যাব? আপনি ধনাঢ্য ব্যক্তি, দলিলের কাজ আগেই সমাধান করা উচিত ছিল। আমি মানসিকভাবে বিপর্যস্ত। ’ চার পাতার সুইসাইড নোটের পাশে লিখেছিলেন, ‘আমার পোস্টমোর্টেম করবেন না। ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিলাম। ’

দুই ছেলের উদ্দেশে জয়দেব লিখেছেন, ‘প্রসেনজিত্-দেবজিত্, তোর মাকে দেখিস। খারাপ কাজ করিস না। মৃত্যু সবারই অবধারিত। আর জ্বালা সহ্য করতে পারি না। মিন্টু চেয়ারম্যান যদি দলিল নেয়ার প্রসেন-দেবজিত্ তোরা দিয়ে দিস, আর যদি আট (লাখ টাকা) ফেরত নেয় সঞ্জীব দাস (শ্যালক), অ্যাডভোকেট জগদীশ, সঞ্জয় (ছোট ভাই) তোরা আমার গ্রামের বাড়ি বিক্রি করে ব্যবস্থা নিস। ’ তিনি আরো লিখেছেন, ‘মানুষ মরণশীল। জীবনে অনেক ভালো কাজ করেছি। সমাজও আমাকে ভালো কাজের স্বীকৃতি দিয়েছে। সমাজের কাছে কৃতজ্ঞ। ’

উল্লেখ্য, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় তালতলীর নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে আগাম সতর্কতা সংকেত প্রচার করে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছিলেন জয়দেব দত্ত। এ খবর গণমাধ্যমে প্রকাশ হলে বিশ্বজুড়ে প্রশংসিত হন তিনি। পরে জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ‘ইত্যাদি’র পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। এ সময় ইত্যাদির পক্ষ থেকে তাকে ‘সিডরম্যান’ উপাধি দেওয়া হয়েছিল।

The post ১৭ বছরেও ধকল কাটেনি উপকূলবাসীর appeared first on IM News.

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপি’র আর্থিক সহায়তা
ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপি।

শনিবার সকালে উপজেলা বিএনপি’র পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সুমন মালীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক অলিউর রহমান মুন্সী।

এর আগে গত বৃহাস্পতিবার অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎখনিক ছুটে আসেন কাঠালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর ও সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী।

বিএনপি’র সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে আমাদের ছুটে যাওয়া ও সার্বিক সহায়তার নির্দেশদেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) গণমানুষের এই নেতা শুধু দলীয় নেতাকর্মীদের জন্যই নয়, বরং সাধারণ মানুষের সব বিপদে-আপদে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন।

The post কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপি’র আর্থিক সহায়তা appeared first on IM News.

বিএম কলেজ ও ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত শতাধিক
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এসময় উভয় শিক্ষা প্রতিষ্ঠানের চারটি বাস ও বিএম কলেজ ক্যাম্পাসে ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সা‌ড়ে ১২টা থেকে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা দফায় দফায় হামলা ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোর ৫টা পর্যন্ত চলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী জানায়, বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরি জোয়ার পরিবারের সঙ্গে জমি নিয়ে পার্শ্ববর্তী পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী বিরোধ নিরসনের লক্ষ্যে ঘটনাস্থলে যায়। কিন্তু ওই শিক্ষার্থীদের সঙ্গে জোয়াদের কথাকাটাকাটি হলে বিষয়টি জোয়া ববি শিক্ষার্থী তার বন্ধুদের জানায়। পরে তারা সেখানে গেলে জানতে পারে জোয়া ও তার মাকে হেনস্তা-অপমান করা হয়েছে। এরপর বিএম কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় জোয়ার বন্ধুরা। পরে বিএম কলেজের শিক্ষার্থীরা সেখান থেকে চলে আসে। পরে হামলা ও হেনস্তার অভিযোগ এনে মঙ্গলবার বিকেলে পাল্টাপাল্টি মানববন্ধন করে ববি ও বিএম কলেজের শিক্ষার্থীরা।

এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের বটতলা এলাকায় ববির দুই শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করে বিএম কলেজের শিক্ষার্থীরা। তখন প্রাণ বাঁচাতে ওই দুইজন দৌড়ে পাশেই থাকা বটতলা পুলিশ ফাঁড়িতে ঢুকে আশ্রয় নেন।

সহপাঠীদের মারধর করার খবর পেয়ে রাত ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ৪০/৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে সেখানে এলে বিএম কলেজের শিক্ষার্থীরা সেই বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাসের চালকসহ ১৫/২০ জন আহত হন। পরে সহপাঠীদের মারধর করার খবর পৌঁছলে বাস-ট্রাক বোঝাই হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরের বটতলা এলাকার আশপাশে এসে জড়ো হয়। অন্যদিকে বিএম কলেজের শিক্ষার্থীরাও ক্যাম্পাস ও তার আশপাশের এলাকায় অবস্থান নেয়। এসময় বিভিন্ন স্থানে উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে রাত ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিএম কলেজ ক্যাম্পাসে ঢুকে ববি শিক্ষার্থীরা হামলা চালায়। হামলার প্রথম পর্যায়ে বিএম কলেজের শিক্ষার্থীরা পালটা হামলা চালানোর চেষ্টা করলেও সংখ্যায় অনেক কম হওয়ায় খুব বেশিক্ষণ টিকতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা তাদেরসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, বিএম কলেজের এক শিক্ষার্থী যে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি বিরোধীয় জমি দখলের চেষ্টায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার পরিবারকে হেনস্তা করেছে। আর তার প্রতিবাদ জানাতে গেলে ববি শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে বিএম কলেজের শিক্ষার্থীরা জানায়, বিরোধ সমাধানের চেষ্টা চালাতে গিয়ে সমন্বায়ক মোস্তাফিজুর রহমান রাফিসহ বিএম কলেজের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এর প্রতিবাদ জানাতে গেলে রাতে ববি শিক্ষার্থীরা শুধু বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর নয়, প্রশাসনিক ভবন, আবাসিক হল ও বেশ কিছু বাস ভাঙচুর করেছে।

স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী বিএম কলেজের ভেতরে আটকা পড়ার খবর পাওয়া যায়। পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিএম কলেজের আশেপাশে হামলা-পালটা হামলার খবর পাওয়া যাচ্ছিল।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, নগরের ব্যাপ্টিস্ট মিশন রোডে বাড়ি দখল করতে ভাড়া ক‌রে নি‌য়ে গিয়েছিল বিএম কলেজের সমন্বায়ক প‌রিচয় দেওয়া মোস্তা‌ফিজুর রহমান রা‌ফি‌কে। সেখানে গি‌য়ে রাফি ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির মূল মালিকদের ওপর হামলা ক‌রে। সেখানে হামলার শিকার হয়েছেন আমা‌দের শিক্ষার্থী জোয়া। খবর পেয়ে আমরা ওই রা‌তেই ঘটনাস্থলে উপ‌স্থিত হ‌য়ে হামলার কারণ জান‌তে চাইলে আমা‌দের ওপরও হামলার চেষ্টা ক‌রে রাফি। প‌রে এঘটনায় থানায় জিডি ক‌রেন জোয়া।

তারা আরও জানায়, মঙ্গলবার রাত ১০টায় আমা‌দের দুই শিক্ষার্থীকে নগরের বটতলা এলাকায় একা পেয়ে বেধরক মারধর ক‌রে বিএম কলেজের শিক্ষার্থীরা। এই দুই ঘটনা মি‌লেই ঝামেলা হ‌য়ে‌ছে। প্রথম দিকে আমা‌দের পাঁচজন শিক্ষার্থীকে আটকে রে‌খে‌ছে বিএম কলেজের শিক্ষার্থীরা, পাশাপা‌শি আমা‌দের বাসও ভাঙচুর করা হ‌য়ে‌ছে। সশস্ত্র হামলায় আমা‌দের অনেকে আহত হ‌য়ে‌ছে। আমরা বিএম কলেজে অভিযান চা‌লি‌য়ে অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছি সেনাবাহিনীর কাছে।

বিএম কলেজের শিক্ষার্থীরা জানায়, বেশ কয়েক দিন যাবত এক ম‌হিলা বিএম কলেজে এসে সমন্বায়কদের সহায়তা চাচ্ছিলেন তার বা‌ড়ি দখল করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে। তার অনুরোধের প্রেক্ষিতে সমন্বায়ক মোস্তা‌ফিজুর রহমান ওই ম‌হিলার বাড়িতে তার প্রতিপক্ষের সঙ্গে আলোচনার জন্য যান। ত‌বে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প‌রিচয় দেওয়া জোয়া সমন্বায়কদের গালাগাল শুরু ক‌রেন। প‌রে জোয়া তার বয়ফ্রেন্ডকে কল করলে তিনি ব‌রিশাল বিশ্ববিদ্যালয় থে‌কে বাসে করে বেশ কয়েকজন শিক্ষর্থীরা ঘটনাস্থলে এসে বিএম কলেজের সমন্বায়কের ওপর হামলা চালায়।

আমা‌দের তিন‌টি বাস, প্রশাসনিক ভবন, ক্লাস রুম, তিন‌টি হ‌লে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় বিএম ক‌লেজ এলাকার দোকানপাটও। দুইটা পারিবারিক বিষয় যে সংঘ‌র্ষের রূপ দি‌য়ে‌ছে সে‌টি আমরা মোটেই মে‌নে নি‌তে পার‌ছি না। ব‌রিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থী‌দের আন্দোলনের ফসল। এই হামলার সমীচীন জবাব আমরা খুব দ্রুতই দেব। এই ঘটনায় আমা‌দের প্রায় ৪৫ জন শিক্ষার্থী আহত হ‌য়ে‌ছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. উন্মেষ রায় জানান, হামলায় ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের শতা‌ধিক শিক্ষার্থী হাসপাতাল থে‌কে চি‌কিৎসা নিয়েছেন। এখন ৩৩ জ‌নের মত ভ‌র্তি রয়েছেন। ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফি‌রে গিয়েছেন। তবে বিএম কলেজের কারও বক্তব্য পাওয়া যায়নি।

The post বিএম কলেজ ও ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত শতাধিক appeared first on IM News.

ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার নামে মামলা
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার উপজেলার কেওতা গ্রামের মামুন হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

আদালত রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ড়মামলার অন্য আসামিরা হলেন- মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা চমন, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ, সাগর শরীফসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা বাদীর কাছে দীর্ঘদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তা দিতে অস্বীকার করায় ৫ আগস্ট সুযোগ বুঝে বিভিন্ন অস্ত্র নিয়ে বাদীর বসতঘরে হামলা-ভাঙচুর করে। এরপর ঘরে থাকা দুই লাখ টাকা ও তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় বাদী ঘটনাস্থলে এলে তাকে মারধর করে আহত করা হয়।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, এরকম একটি মামলা আদালতে হয়েছে বলে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজ পাইনি।

The post ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার নামে মামলা appeared first on IM News.

বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, ৭ মামলায় গ্রেপ্তার ৯৮
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় তিন দিনে ৯৮ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল পুলিশ। এর মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে ৭৩ জন এবং জেলার ১০ উপজেলায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৪ জুলাই) তথ্য নিশ্চিত করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রলয় রায় জানান, মেট্রোপলিটনের আওতায় ৪টি থানায় মোট ৫টি মামলা হয়েছে। এর মধ্যে ৪টি মামলার বাদী পুলিশ। অপর একটি মামলা করেছেন ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি। মামলায় এখন পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলায় অভিযুক্ত অন্যান্য নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, নাশকতায় লিপ্ত ও চেষ্টায় জড়িত ২৫ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বাকেরগঞ্জ ও বানারীপাড়াতে দুটি নাশকতাবিরোধী মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়ে

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন, বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। মানুষ যেন ভোগান্তিতে না পড়েন এই বিবেচনায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। আগামী দু একদিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাব

এদিকে শহর ঘুরে দেখা গেছে কারফিউ চলাকালীন মোড়ে মোড়ে যৌথ বাহিনীর টহল। সড়কে যাতায়াতকারী লোকদের জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, বৈষ্যম্যবিরোধী আন্দোলনে ১৭ জুলাই নথুল্লাবাদ, চৌমাথা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এতে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশত আহত হয়। ওই দিন টানা ১০ ঘণ্টা চেষ্টা করেও সড়কের দখল নিতে পারেনি পুলিশ। এরপরের দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে সড়ক ছাড়া করতে না পেরে পিছু হটে পুলিশ। এই দুই ঘটনায় নথুল্লাবাদে একটি পুলিশ বক্স, চৌমাথায় পুলিশের গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা। এরপরের দিন বিকেলে চৌমাথা এলাকায় সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পরে আওয়ামী লীগ ও বিএনপি।

বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর মহড়ায় ইট-পাটকেল নিক্ষেপ করলে সাদিক আব্দুল্লাহর অনুসারীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ ৭ জনকে গুরুত্বর জখম করে। এর মধ্যে কয়েকজন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। ঘটনার পর আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

The post বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, ৭ মামলায় গ্রেপ্তার ৯৮ appeared first on IM News.

ঝালকাঠিতে জীবনের নিরাপত্তা চেয়ে ইমামের সংবাদ সম্মেলন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালী জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মোঃ মাহফুজুর রহমান মাকসুদ জীবনের শংকা জানিয়ে  নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। কাঠালিয়া উপজেলায় বুধবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন- ইমাম মাহফুজুর রহমান, এসময় তার সাথে ছিলেন চাচাতো ভাই মোঃ শাহদাত হোসেন, খালাতো ভাই মোঃ শহীদুল আলম। সংবাদ সম্মেলনে মোঃ মাহফুজুর রহমান মাকসুদ জানান, আমি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের দক্ষিন ছোনাউটা গ্রামের বাসিন্দা। ৭ জুলাই গভীর রাতে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় ৫/৭ জন মুখোশধারী লোক বাড়ীতে ঢুকে হাত, পা ও মুখ বেধে মারধর করে। এ সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার স্ত্রী কুলসুম বেগমের সহায়তায় প্রতিবেশি মোঃ খলিলুর রহমান আমাকে উদ্ধার করে। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিলে কাঠালিয়া থানা পুলিশের এসআই মোঃ হারুন আমার বাড়ীতে আসেন। তিনি ঘটনার বর্ণনা নেন এবং আমাকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। পরে আমি আমুয়া হাসপাতালে চিসিৎসার জন্য ভর্তি হই।

বর্তমানে আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তার জন্য সহায়তা চাচ্ছি।

প্রতিবেশি মোঃ খলিলুর রহমান জানান, “আমি ইমাম মাকসুদের হাত পায়ের বাধন খুলে পুলিশের সহায়তা চেয়ে ৯৯৯ এ ফোন করি। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য আমুয়া হাসপালে পাঠিয়ে দেই”।

কাঠালিয়া থানার এসআই মোঃ হারুন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করি। আহত ইমাম মাকসুদকে আমুয়া হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেই এবং মামলা করার জন্য থানায় আসতে বলি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে মামলা করেননি।

The post ঝালকাঠিতে জীবনের নিরাপত্তা চেয়ে  ইমামের সংবাদ সম্মেলন appeared first on IM News.

কোটা বিরোধী আন্দোলনে উত্তাল দখিণের জনপদ
*জেলাগুলোতে আন্দোলন সবর নয়

*ববিতে হল ত্যাগের নির্দেশ উপেক্ষা করে আন্দোলনে শিক্ষার্থীরা

* সড়কে দীর্ঘ যানজট

সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে এখন উত্তাল হয়ে উঠছে দখিণের জনপদ বরিশাল। কর্মসূচির অংশ হিসেবে দিন-রাত সমান তালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। প্রতিদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক প্রতিরোধের মুখে অচল হয়ে আছে বরিশাল-ঢাকা ও কুয়াকাটা-বরিশাল মহাসড়ক। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দখিণাঞ্চলের জনগুরুত্বপূর্ন সড়ক গুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বরিশালের সিংহ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বরিশালে কোটা নিয়ে প্রথম আন্দোলনে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে অধ্যাবদি আন্দোলন চালিয়ে আসছেন। এতে প্রতিদিন শহরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এরপর অবরোধ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কসহ নগরীর প্রধান প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনে যোগদেয় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বেসরকারি অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক কলেজ, ইনফ্রা পলিটেকনিকসহ অধিকাংশ সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে বরিশালের বাইরে বিভাগের বাকি জেলাগুলোতে বিচ্ছিন্ন কয়েকটি আন্দোলনের খবর পাওয়া গেছে। তবে লাগাতার কর্মসূচি পালন করতে দেখাযায়নি জেলাপর্যায়ের শিক্ষার্থীদের।

বরিশালে গতকাল বুধবার (১৭ জুলাই) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনেও রাজপথে আন্দোলনে সবর ছিলেন শিক্ষার্থীরা। সরেজমিনে দেখাগেছে, বেলা সকাল ১১ টায় সাধারণ শিক্ষার্থী ব্যানারে বরিশাল নগরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এছাড়াও রুপাতলি বাস টার্মিনাল এলাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এছাড়াও জেলার বাইরে উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন সাধারন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দুইপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। ভোগান্তিতে পরেন যাত্রী সহ সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জনসাধারণের জান মালের নিরাপত্তায় কাজ করছেন পুলিশ সদস্যরা ।

এদিকে বুধবার বরিশাাল বিশ্ববিদ্যালয় (ববি) অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল সমূহ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসাথে বেলা ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. মনিরুল ইসলাম সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে এসব নির্দেশ উপেক্ষা করে আন্দোলনে সবর রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। হল বন্ধ থাকায় দুপুরে শুকনো খাবার খেয়ে আন্দোলনে সবর আছেন তারা।

এরআগে গত মঙ্গলবার রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ববি শিক্ষার্থীদের ওপর হামলার শঙ্কার খবর ছড়িয়ে পরে। যে কারনে উপাচার্য, প্রক্টর, প্রভোস্টসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে হলগুলোতে রাত কাটিয়েছেন।

অপরদিকে এর আগে গত মঙ্গলবার সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবি আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। আন্দোলনকারীরাও তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস দখলে নিয়েছে। এতে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

The post কোটা বিরোধী আন্দোলনে উত্তাল দখিণের জনপদ appeared first on IM News.