রংপুর Archives - IM News

রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা, মোটরসাইকেলে আগুন
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এ ঘটনা ঘটে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রংপুরে জিএম কাদেরের অবস্থানকে ঘিরে হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্রদের এই হামলায় ফুঁসে উঠেছে জাতীয় পার্টি।

এর আগে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাব এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার এবং  আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়-সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনপাড়ায় গিয়ে এরশাদের বাসভবন স্কাইভিউতে ঢিল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এদিকে, বিকেলে জিএম কাদের সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার বর্ণবাদীদের মত মত বৈষম্য সৃষ্টি করছে। একইসঙ্গে রাজনৈতিক বৈষম্যও সৃষ্টি করছে সরকার। এভাবে বৈষম্য বৃদ্ধি করলে এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়।

জিএম কাদেরের এ বক্তব্যের পরপরই ফুঁসে ওঠে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এনসিপির নেতাকর্মীরা।

The post রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা, মোটরসাইকেলে আগুন appeared first on IM News.

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) রংপুর। এরা হলেন এএসআই মো. আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

সোমবার  বিকালে মামলার আসামি  হিসাবে মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে তদন্ত কর্মকর্তার রিক্যুইজিশনের ভিত্তিতে তাদের দুজনকে  পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এরপরে তাদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে নেওয়া হয়। রাতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আবু বকর সিদ্দিক।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

এ ঘটনার পর ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নামে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।

The post আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেফতার appeared first on IM News.

বেরোবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের ভার্চুয়াল আলোচনা সভা
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একাত্তরের ঘাতকদের দোসররা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা ঘটিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিদের ষড়যন্ত্র এখনো চলছে বলেও জানান খাদ্যমন্ত্রী। গতকাল সোমবার (২১ আগস্ট, ২০২৩) সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাধন চন্দ্র মজুমদার অভিযোগ করে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা যারা ঘটিয়েছে, তারা ২০১৩-১৪ সালে জঙ্গি সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তিনি বলেন, সকল বুদ্ধিজীবী ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প নেই। খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসা¤প্রদায়িক, উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। আলোচনা সভার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বক্তব্যের শুরুতেই বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং আহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, শোকের মাস আগস্টে ২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন সরকারের প্রত্যক্ষ মদদে সংঘটিত নারকীয় গ্রেনেড হামলা বাঙালি জাতির জন্য খুবই বেদনাদায়ক। এ ধরনের নারকীয় ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে, এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলায় হত্যাকারী এবং এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ মাহামুদুল হকের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বেরোবি শোকাবহ আগস্ট পালন কমিটির আহবায়ক ড. বিজন মোহন চাকী, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ আল-মামুন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ নূর আল মিয়া, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম প্রমুখ। এদিকে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার বেরোবি’র সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ এহতেরামুল হক জানান

The post বেরোবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের ভার্চুয়াল আলোচনা সভা appeared first on IM News.

রংপুর অঞ্চলে আর কোনোদিন দুর্ভিক্ষ দেখা দেবে না :প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন,রংপুর অঞ্চলে আর কোনোদিন দুর্ভিক্ষ বা মঙ্গা দেখা দেবে না। নৌকা মার্কা ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি। সরকারের পরিকল্পিত উন্নয়নের কারণে রংপুর অঞ্চলে আর কোনদিন মঙ্গা দেখা দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শেখ মুজিবের বাংলায় কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। এই অঞ্চলে আর কোনোদিন দুর্ভিক্ষ বা মঙ্গা দেখা দেবে না। আমরা সেইভাবেই সব ধরনের ব্যবস্থা করে দিয়েছি। বুধবার রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মক্তিযুদ্ধে শহীদ, ১৫ অগাস্টের শহীদদের স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “শত বাধার পরেও বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাংলার মাটিতে ফিরে এসেছি। দেশে ফেরার পর রংপুরের প্রতিটি জেলা, প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি। সে সময় মানুষের হাহাকার দেখেছি, মানুষের পেটে খাবার ছিলনা। আমাদের প্রতিজ্ঞা ছিল যখনেই সরকার গঠন করবো এসব মানুষের ভাগ্য পরিবর্তন করবো, জীবনমান উন্নত করবো।

আজকের বাংলাদেশ আমরা দারিদ্র্যের হার কমাতে পেরেছি, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রংপুরে কখনও মঙ্গা দেখা দেয়নি। নৌকা মার্কা ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।”

এসময় বিএনপি সরকারের বিভিন্ন সমালোচনাও করেন তিনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে এদেশের মানুষের কোনো কষ্ট হয়নি।

গত সাড়ে ১৪ বছরে যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, তাদের প্রশিক্ষণ দিয়েছি, কাজের ব্যবস্থা করেছি। রংপুরকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। বিভাগের সঙ্গে সঙ্গে সে অনুযয়ী সব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, সিটি করপোরেশন হয়েছে।

উত্তরবঙ্গের মানুষ যেন অতি সহজে রাজধানীতে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করেছেন বলেও জানান তিনি।

তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা এ সময় তুলে ধরেন তিনি। নারীশিক্ষার উন্নয়ন, কমিউনিটি ক্লিনিক, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ইত্যাদির কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ কৃষকদের বন্ধু, তাদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা বাস্তবায়ন করেছি। এই ব্যাংকের মাধ্যমে প্রায় ২ কোটি ১০ লাখ কৃষককে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, যা দেখিয়ে তারা দোকান থেকে কৃষিকাজে ব্যবহৃত পণ্য কিনতে পারছে।

সারের দাম কমিয়ে দিয়েছি, এখন কৃষককে সার কিনতে যেতে হয় না। সার কৃষকের ঘরে পৌঁছে যায়, সেই ব্যবস্থা করেছি।

ওয়াদা করেছিলাম সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, সেটা দিতে পেরেছি। তবে মাঝে কয়লা আর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় কয়েকদিন কষ্ট করতে হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই। আপনাদের জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।

এত বছর পর রংপুরে খালি হাতে আসেননি জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে কতগুলো প্রকল্প উদ্বোধন করেছি। এর মাধ্যমে এই অঞ্চলের যেন উন্নয়ন হয় সে ব্যবস্থা করে দিচ্ছি।”

রংপুরের উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও জনগণের জীবনমান উন্নত করতে নেওয়া প্রকল্পগুলোর কথাও তুলে ধরেন শেখ হাসিনা।##

The post রংপুর অঞ্চলে আর কোনোদিন দুর্ভিক্ষ দেখা দেবে না :প্রধানমন্ত্রী  appeared first on IM News.

পাউবো কর্মকর্তা লিপির বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, চার বছরের জেল
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নিতী দমন কমিশনের দায়ের করা মামলায় রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের উচ্চমান সহকারী হাসনা বানুর ৪ বছর সশ্রম কারাদন্ড এবং ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে পুলিশী পাহারায় আদালতের হাজত খানায় নেয়া হয়। আসামীর ছবি নেবার সময় ইটিভির ক্যামেরা ছিনিয়ে নেবারি চেষ্টা করেন।

মামলার বিবরনে জানা গেছে আসামী মোছাম্মৎ হাসনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলীর রংপুর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি চাকুরী কালিন বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা দায়ের করে। মামলার বাদী ছিলেন দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকারিয়া। তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে চার্জসীট দাখিল করে দুদক। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামী হাসনা বানু লিপিকে দোষি সাব্যস্ত করে ৪ বছর সশ্রম কারাদন্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই সাথে আত্মসাৎকৃত ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার আদেশ দেন এবং আগামী ৬০ দিনের মধ্যে ওই টাকা সরকারী কোষাগারে জমা দেবার আদেশ দেন। দুদক আইন জিবী হারুনর রশীদ এ্যাডভোকেট জানান এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ## ১৯.০৬.২৩

The post পাউবো কর্মকর্তা লিপির বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, চার বছরের জেল appeared first on IM News.

গরীবের ভিজিএফর চাল ভুট্টা ক্ষেতে গা ঢাকা দিছে ইউপি সদস্য
রংপুর সদরের একটি ভুট্টা ক্ষেত থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের ৬০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে এলাকাবাসী। গত মঙ্গলবার বিকেলে চন্দনপাট ইউনিয়ন পরিষদের পিছনের ভুট্টা ক্ষেত থেকে এসব চাল উদ্ধার হলেও ঘটনাটি গতকাল বুধবার সকালে জানাজানি হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় জুয়েল, মোকছেদ, মিলনসহ কার্ডধারী কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার ছিল ভিজিএফ কার্ডধারীদের চাল বিতরণের দিন। ওই দিন চাল বিতরণের ফাঁকে বিকেলের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পরিষদের পিছনের একটি ভুট্টা ক্ষেতে গেলে সেখানে গাছের ফাঁকে ফাঁকে এলোমোলো ভাবে ভিজিডির চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে উপস্থিত লোকজন ভুট্টা ক্ষেতে ঢুকে চালের বস্তাগুলো যে যার মতো করে নিয়ে যায়।

এদিকে এতগুলো চালের বস্তা কে বা কারা ভুট্টা ক্ষেতে ফেলে রেখেছে, এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা কেউই মুখ খুলেনি। অন্যদিকে কেউ এই চালের দায়ভার না নেয়ায় লোকজন যে যার মতো বস্তা ভর্তি চাল নিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, আমি হজ করতে যাচ্ছি, তাই চাল বিতরণ ও দেখভালের জন্য ইউপি সদস্য তাজুল ইসলাম, ফরহাদ হোসেন ও রতœা পারভীনকে দায়িত্ব দেওয়া ছিল।

তিনি আরও বলেন, চাল বিতরণ কালে ট্যাগ অফিসার সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। এবং বিকেল ৪ টার মধ্যে চাল বিতরণ সম্পন্ন করে সকলে চলে যায়। কিন্তু কিভাবে এতগুলো চালের বস্তা পরিষদের বাইরে গেল তা আমার বোধগম্য নয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ হাজার ৬৪ জন ভিজিএফ (চাল) খাদ্যশস্য উপকারভোগীদের মধ্যে বিতরণের করার কথা ছিল।

এ ব্যাপারে সংরক্ষিত নারী সদস্য রতœা পারভীনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। আর ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ইউপি সদস্য ফরহাদ হোসেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য তাজুল ইসলাম এনিয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নিবার্হী কর্মকর্তা নূর নাহার বেগম, সদর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত সরকার প্রমুখ।

রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর নাহার বেগম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা তদন্ত করে বের করা হবে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যে এ ঘটনাটি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।

The post গরীবের ভিজিএফর চাল ভুট্টা ক্ষেতে  গা ঢাকা দিছে ইউপি সদস্য appeared first on IM News.

রংপুরে রাতের আধারে বুলডোজার দিয়ে বিল্ডিং ভেঙ্গে অন্যের জমি দখলের চেষ্টা
রংপুরে দখল শর্ত মামলায় হেরে যাওয়ার পর রাতের আধাঁরে বুলডোজার দিয়ে নগরীর উত্তর হাজির হাট এলাকায় একটি গোডাউন ঘর ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ ওই এলাকার পাহাড়ী এলপিজি ফিলিং ষ্টেশনের মালিক আব্দুর রহমানের বিরুদ্ধে। গত সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর সেখানে আব্দুর রহমান নিজ নামের সাইন বোর্ড ঝুলিয়ে দেন।

এ ঘটনায় আদালত থেকে রায় পাওয়া জমির প্রকৃত মালিক ফারুক আজম সোবহান গতকাল মঙ্গলবার দুপুরে হাজিরহাট থানায় আব্দুর রহমানকে প্রধান আসামী করে চারজনের নামে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামী করা হয়েছে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ৯ বছর আগে রংপুর-তারাগঞ্জ পাকা সড়কের পাশে নগরীর হাজিরহাট এলাকায় সাড়ে ৭ শতক জমি ক্রয় করেন ফারুক আজম সোবহান। ওই সময়ে সেখানে গোডাউন ঘর নির্মাণ করে ভোগদখল করে আসেন। কিন্তু সেই জমি দখল শর্ত দাবি করে পাশের পাম্প মালিক আব্দুর রহমান ছয় বছর আগে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী (হাজিরহাট) আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশকে। পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। গত রোববার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুর রহমানের মামলাটি খারিজ করে দেন।

ফারুক আজম সোবহান বলেন, ‘আমি জমিটি এলাকার আমিনুল মেম্বার (সাবেক)সহ তিন ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে ওই সময়ে সেখানে গোডাউন ঘর নির্মাণ করি। পরে সেই জমি নিজের দাবি করে আদালতে নারাজি করেন আব্দুর রহমান। গত রোববার আদালত তার নারাজি খারিজ করে দেন। কিন্তু খারিজের পরদিন আব্দুর রহমান রাতের আধারে সাঙ্গপাঙ্গ নিয়ে আমার গোডাউন ঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। পরে তার নামে সেখানে সাইনবোর্ড ঝুলানো হয়। আমি এ ঘটনায় হাজিরহাট থানায় মামলা করেছি।

এ বিষয়ে আমিনুল মেম্বার বলেন, আমরা তিন ভাই ৯ বছর আগে জমিটি ফারুকের কাছে বিক্রি করেছি। তিনি সেখানে গোডাউন ঘরে তুলেছেন। গত সোমবার দিবাগত রাতে শব্দ শুনে রাস্তায় বের হয়ে দেখি প্রায় ২৫-৩০ জন লোক গোডাউন ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। অনেকের হাতে ছিল ধারালো অস্ত্র।

সুত্র মতে, আদালতের মামলায় হেরে যাওয়া এবং জমিটি দখলে না থাকায় একটি কৌশল অবলম্বন করে নাটক সাজায়। তারা গত সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে বরাবর ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় একটি আবেদন করেন। যার স্মারক নং ৮৩৪/১(২)। বিজ্ঞ আদালত নালিশী ভুমিতে কোন পক্ষ যতদিন যাবৎ কি মুলে দখলদার আছেন, কোনরূপ সরকারি স্বার্থ আছে কিনা এবং নামজারী ও খাজনা পরিশোধ সংক্রান্ত তথ্যসহ যাবতীয় তথ্য চেয়ে এসিল্যান্ডকে নির্দেশ দেন। এবং ওই আদেশে ভুমির বর্তমান দখলদারের দখল অক্ষুন্ন রেখে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ভুমি নিয়ে যাতে কোন শান্তি ভঙ্গ না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হাজীরহাট থানা রংপুরকে নির্দেশ প্রদান করেন। এই নির্দেশটি হাতে নিয়ে আব্দুর রহমান হাজিরহাট থানার একজন এসআই ও ডিআইজি অফিসের একজন এডিশনাল এসপির সহযোগিতায় সোমবার দিবাগত রাত ২টার পর আশপাশের সকল আলো বন্ধ করে বুলডোজার মেশিন ব্যবহার করে বাউন্ডারি ওয়াল, টিনসেট ঘর এবং গোডাউন ঘরের বড় তালা ভাংচুর করেন। পরে ওই গোডাউন ঘরে নিজের তালা মেরে এবং একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এদিকে গভীর এ সংবাদ ছড়িয়ে পড়লে জমির মুল মালিকসহ বর্তমান সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোডাউন ঘরসহ যাবতীয় জিনিসপত্র তাদের দখলে নেয়। এদে তাদের প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয়। এদিকে, সকাল ১০টার দিকে আব্দুর রহমানের প্রতিনিধি আদালতের ওই আদেশ নিজ হাতে করে থানায় নিয়ে যায়। এতে করে তাদের কৌশল ধরা পড়ে যায়। তাদের কৌশলটি ছিল যে, ওই জমিটি রাতে আধারে দখলে নিয়ে পরের দিন মঙ্গলবার সহকারী ভুমি কমিশনারসহ হাজিরহাট থানা কর্তৃপক্ষকে ডেকে নিয়ে এসে তাদের দখলে রয়েছে বলে জানান দেয়া। কিন্তু তাদের অপকৌশল নষ্ঠ হয়েছে যায়।

যোগাযোগের চেষ্টা করে আব্দুর রহমানকে পাওয়া যায়নি। তাঁর পাম্পের ম্যানেজার সুমন মিয়া বলেন, ‘মালিক বাইরে আছে।’ গোডাউন ঘর ভাঙার বিষয়ে জানতে চাইলে সুমন বলেন, ‘জমিটি আমার মালিকের। আগে জমিটি তার দখলে ছিল। মালিক মামলায় হেরে গেছেন।

রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম সর্দার বলেন, সরেজমিনে তদন্ত করে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

The post রংপুরে রাতের আধারে বুলডোজার দিয়ে বিল্ডিং ভেঙ্গে অন্যের জমি দখলের চেষ্টা appeared first on IM News.

লালমনিরহাট পাটগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী কুপিয়ে হত্যা ঘাতক স্বামী গ্রেফতার
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় দুলাখ টাকা যৌতুক দাবি করে না পাওয়ায় স্ত্রী সাহিদা বেগমকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রধান আসামী ঘাতক স্বামী দুলাল হোসেনকে বগুড়া জেলার সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শুক্রবার বেলা ১১ টায় রংপুর নগরীর আলমনগর এলাকায় র‌্যাব ১৩ রংপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়। র‌্যাব ১৩ প্রধান কমান্ডার আরাফাত ইসলাম প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানান। এ সময় র‌্যাব ১৩ রংপুরের উর্ধতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মুগলিবাড়ি গ্রামের ওসমান গনির ছেলে দুলাল হোসেনের সাথে সাহিদা বেগমের ২০ বছর আগে বিয়ে হয়। তাদের দুটি সন্তান আছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় স্বামী দুলাল হোসেন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে আসছিলো। টাকা না দেয়ায় তাকে শারীরীক ও মানসিক নির্যাতন করতো। চলতি ২০২৩ ই সালের ১৫ এপ্রিল তারিখে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী দুলাল তার স্ত্রী সাহিদা বেগমকে গালাগাল করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে এ সময় স্বামী দুলাল মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সাহিদা বেগমের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরতর আহত অবস্থায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহত সাহিদা বেগমের ভাই বাদী হয়ে পাটগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আসামী পালিয়ে বেড়াচ্ছিলো। র‌্যাব আসামীকে গ্রেফতার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায় অবশেষে বগুড়া জেলার শান্তাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞসাবাদে আসামী দুলাল হোসেন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তাকে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব। ### ১২.০৫.২৩

The post লালমনিরহাট পাটগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী কুপিয়ে হত্যা ঘাতক স্বামী গ্রেফতার appeared first on IM News.

রংপুরে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন
রংপুরে শিশু অপহরণের পর ধর্ষণ ও পতিতালয়ে বিক্রির মামলায় দুজনের যাবজ্জীবন ও একজনের ৮ বছরের কারাদন্ড দিয়েছে নারী ও শিশু আদালত। রায় ঘোষণার সময় আদালতে ইয়াছমিন, তারা মনি ও মানিক মিয়া উপস্থিত থাকলেও অপর আসামী ওহিদ পলাতক রয়েছেন। গতকাল সোমবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর দক্ষিণপাড়া গ্রামের মানিক মিয়ার স্ত্রী ইয়াছমিন, রংপুর গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুর গ্রামের জব্বার শেখের ছেলে আব্দুল ওহিদ ও বদরগঞ্জ উপজেলার চান্দেরডাঙ্গা গ্রামের এন্তাজুল হকের মেয়ে তারা মনি। এ ঘটনায় সম্পৃক্ততা না থাকায় অপর আসামী মানিক মিয়াকে খালাশ দিয়েছে আদালত।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩০ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার কথা বলে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। এরপর সে স্কুল ছুটির পর বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। ওই ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বাবা বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। এরই মধ্যে স্থানীয় ভ্যান চালক আল আমিনের মাধ্যমে জানতে পারে প্রতিবেশী এন্তাজুলের মেয়ে তারামনির সাথে তার মেয়ে বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ গিয়েছে। বিষয়টি পুলিশকে জানালে বদরগঞ্জ থানা পুলিশ নিখোঁজ ওই ছাত্রীকে উদ্ধারে তৎপরতা শুরু করে এবং কিশোরগঞ্জ জেলা থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল মোহন চাকী ২০১৬ সালের ১০ মার্চ আদালতে চার্জশীট দেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমানের ভিত্তিতে সোমবার আদালতের বিচারক আসামী ইয়াসমিনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ লক্ষ টাকা অর্থদন্ড, ধর্ষণের ঘটনায় আব্দুল ওহিদকে দুটি ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও দুই লক্ষ টাকা জরিমানা এবং তারা মনি শিশু হওয়ায় তাকে ৮ বছরের আটকাদেশ দেন।

রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম তুহিন বলেন, স্কুলের বান্ধবী তারামনি ওই ছাত্রীকে ফুসলিয়ে ওহিদের কাছে তুলে দেয়। ওহিদ ওই ছাত্রীকে ঢাকায় নিয়ে গিয়ে রেলস্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে ধর্ষণ করে এবং মামলার আসামী ইয়াসমিনের কাছে বিক্রি করে দেয়।

ইয়াসমিন ওই ছাত্রীকে কিশোরগঞ্জ ভৈরব এলাকার একটি পতিতালয়ে থাকতে বাধ্য করে। এর কিছুদিন পর ইয়াসমিন ওই ছাত্রীকে অন্য জায়গায় বিক্রির চেষ্টা করলে কৌশলে ওই ছাত্রী পালিয়ে যায়। বাসযাত্রী এক নারীকে ওই ছাত্রী পুরো বিষয়টি খুলে বলে। পরে ওই নারী পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। এ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ও একজন শিশু হওয়ায় তাকে ৮ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

The post রংপুরে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন appeared first on IM News.

আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের রহস্যজনক মৃত্যু
রংপুরে নুর আলম (১৮) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর খামার মোড় এলাকায় আগুন নেভাতে গিয়ে তাঁর মৃত্যু হয়।নিহত নুর আলম খামার মোড় এলাকার বাদল মিয়ার ছেলে। নুর আলমের লাশ

ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ। তাঁর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে থানায় নেয়া হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার রংপুর নগরীর খামার মোড় এলাকার তাবলীগ জামাত মসজিদ সংলগ্ন ফকির চান মিয়ার টিনশেড বাড়িতে বিদ্যুতিক শট সার্কিট থেকে দুপুর আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় অন্যাদের সঙ্গে আগুন নেভাতে যান নুর আলমও। তিনি অগ্নিকান্ডের শিকার ফকির হোসেনের বাড়ির গা ঘেষা মাজেদ মিয়ার বাড়ির ছাদে

উঠে আগুনে পানি ঢালতে থাকেন। এসময় ছাদ থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়। তবে প্রত্যক্ষদর্শী ও নিহত নুর আলমের পরিবারের অভিযোগ, আগুন নেভাতে নুর আলম মাজেদ মিয়ার ছাদে উঠেন। এ সময় আগুনে পানি ঢালতে গেলে ছাদে থাকা মাজেদ

মিয়া ক্ষিপ্ত হয়ে নুর আলমকে ধাক্কা দেন। নুর আলম নিচে পড়ে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা মাজেদ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালাতে গেলে পুলিশ বাধা প্রধান করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনাও ঘটে।

খামার মোড় এলাকার রমজান আলী বলেন, আগুন নিভানোর সময় মানুষ দিববেদিক ছুটাছুটি করেছে। যে সেখান থেকে পেরেছে আগুনে পানি ঢেলেছে।কিন্তু মাজেদ মিয়া তাঁর ছাদে কাউকে উঠতে দেয়নি নুরকে ভালো কাজ করেতে এসে প্রাণ দিতে হলো। আমরা এর সঠিক বিচার চাই।

রংপুর মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ছাদ থেকে পড়ে তরুণ মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত মাজেদ মিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

The post আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের রহস্যজনক মৃত্যু appeared first on IM News.