ঢাকা সোমবার , ১৯ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাউবো কর্মকর্তা লিপির বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, চার বছরের জেল

বাবলুর রহমান বারী,রংপুর ব্যুরো
জুন ১৯, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নিতী দমন কমিশনের দায়ের করা মামলায় রংপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের উচ্চমান সহকারী হাসনা বানুর ৪ বছর সশ্রম কারাদন্ড এবং ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে পুলিশী পাহারায় আদালতের হাজত খানায় নেয়া হয়। আসামীর ছবি নেবার সময় ইটিভির ক্যামেরা ছিনিয়ে নেবারি চেষ্টা করেন।
মামলার বিবরনে জানা গেছে আসামী মোছাম্মৎ হাসনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্বাবধায়ক প্রকৌশলীর রংপুর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি চাকুরী কালিন বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা দায়ের করে। মামলার বাদী ছিলেন দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাকারিয়া। তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে চার্জসীট দাখিল করে দুদক। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামী হাসনা বানু লিপিকে দোষি সাব্যস্ত করে ৪ বছর সশ্রম কারাদন্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই সাথে আত্মসাৎকৃত ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার আদেশ দেন এবং আগামী ৬০ দিনের মধ্যে ওই টাকা সরকারী কোষাগারে জমা দেবার আদেশ দেন। দুদক আইন জিবী হারুনর রশীদ এ্যাডভোকেট জানান এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ## ১৯.০৬.২৩

 

সংবাদটি শেয়ার করুন....