ঢাকা শনিবার , ১৫ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুর জুম বাংলাদেশের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত 

গাইবান্ধা জেলা প্রতিনিধি, শাকিল মিয়া
জুলাই ১৫, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামে জুম বাংলাদেশের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।
১৫ জুলাই শনিবার সকাল ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন ফরিদপুর ইউনিয়নের  আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদ গাঁ মাঠে ওশান নেটওয়ার্ক এক্সপেস (বিডি) লিঃ এর সহযোগিতায় জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
আলদাদপুর জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৩১,গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (এম পি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক, ওশান নেটওয়ার্ক এক্সপেস (বিডি) লিঃ এর ডিপুটি ম্যানেজার, বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামসেদ আলী মন্ডল বাংলাদেশ ছাত্রলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মোঃ কাহার আহম্মেদ শাহীন বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ লিখন সরকার মোঃ মন্জুর জামিল, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ মনজিরুল ইসলাম মঞ্জিল প্রমুখ, জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা পরিচালক এস.টি শাহীনের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমার্ন্য ব্যাক্তিবৃন্দ ও জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের ভলান্টিয়ারবৃন্দ। এসময় আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন হতে রাস্তার দুপাশে কাঁঠাল গাছের চারা সহ বিভিন্ন ঔষধি গাছের চারা রোপন করা হয়।
সংবাদটি শেয়ার করুন....