ঢাকা বুধবার , ১৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

Link Copied!

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে  ও শিক্ষার্থীদের ওপর হামলা – হত্যার  প্রতিবাদে  গাইবান্ধা  জেলা শহর ছাড়াও উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টার দিকে জেলা শহরের পৌর র্পাক থেকে পতাকা ও লাঠি হাতে বিক্ষোভ  মিছিল বের করেন  শিক্ষার্থীরা। বিক্ষোভ  মিছিলে গাইবান্ধা সরকারি  ছাড়া ও জেলা শহরের বিভিন্ন  স্কুল – কলেজের হাজারো শিক্ষার্থী  অংশ নেয়।
মিছিলটি ডিবি রোড হয়ে জেলা পুলিশ  সুপার কার্যালয়ের সামন থেকে ফিরে আবারো পৌর র্পাকে সমাবেশে বক্তব্য  রাখেন ছাএ আন্দোলন নেতারা।
এদিকে,  শিক্ষার্থীদের  বিক্ষোভ  মিছিল  ও সমাবেশ  হয়েছে  সাদুল্লাপুর  উপজেলা  শহরে।  সকাল ১১ টার দিকে সরকারি  ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি বাজার ঘুরে চৌমাথা  মোড়ে বাধা দেয় পুলিশ । কিন্তু পুলিশী বাঁধা উপেক্ষা  করে মিছিলটি উপজেলা পরিষদ ঘুরে চৌমাথা  এসে শেষ হয়। এরপর মোড়ের সড়কে বসে পড়ে বিক্ষোভ – সমাবেশ  করেন শিক্ষার্থীরা।
সংবাদটি শেয়ার করুন....