ঢাকা সোমবার , ১৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা  বিদেশি মদ বেচাকেনার সময় আটক ২

গাইবান্ধা জেলা প্রতিনিধি, শাকিল মিয়া
জুলাই ১৭, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদক কেনাবেচার সময় ২২ বোতল বিদেশি মদ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় কাউছার ইসলাম ডন (২৩) ও মশিউর রহমান (২৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১৭ জুলাই) সকালে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার কাউছার ইসলাম ডন গাইবান্ধা সদর উপজেলার নশৎপুর গ্রামের সাহাদুল ইসলামের ছেলে ও মশিউর রহমান একই গ্রামের হাফিজার রহমান শুক্কুর ছেলে।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় ফুলছড়ির বালাশীঘাট এলাকায় বিদেশি মদ কেনাবেচায় ডন ও মশিউরকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে বিদেশি ২২ বোতল মদ জব্দ করা হয়।মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবরিরা দীর্ঘদিন ধরে মাদক কারবরি চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবরিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার ডন ও মশিউরেকে ফুলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....