রংপুর বিভাগ Archives - IM News

রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা, মোটরসাইকেলে আগুন
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এ ঘটনা ঘটে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রংপুরে জিএম কাদেরের অবস্থানকে ঘিরে হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্রদের এই হামলায় ফুঁসে উঠেছে জাতীয় পার্টি।

এর আগে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাব এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার এবং  আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়-সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনপাড়ায় গিয়ে এরশাদের বাসভবন স্কাইভিউতে ঢিল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এদিকে, বিকেলে জিএম কাদের সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার বর্ণবাদীদের মত মত বৈষম্য সৃষ্টি করছে। একইসঙ্গে রাজনৈতিক বৈষম্যও সৃষ্টি করছে সরকার। এভাবে বৈষম্য বৃদ্ধি করলে এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়।

জিএম কাদেরের এ বক্তব্যের পরপরই ফুঁসে ওঠে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এনসিপির নেতাকর্মীরা।

The post রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা, মোটরসাইকেলে আগুন appeared first on IM News.

সুন্দরগঞ্জে ১শ বস্তা ত্রাণের চাল জব্দ, গোডাউন সিলগালা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ না করে গোডাউনে মজুদ রাখা ৩০ কেজি ওজনের ১০০ বস্তা ত্রাণের চাল জব্দ করে গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজারের একটি গোডাউন থেকে চালগুলো জব্দ ও গোডাউন সিলগালা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডল।

জানা যায়, বন্যা দুর্গত মানুষের জন্য গত মাসের প্রথম সপ্তাহে চাল উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া। ইউনিয়ন পরিষদে চালগুলো না রেখে কছিম বাজারের জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির গোডাউনে রাখেন চেয়ারম্যান। বন্যা পার হলেও চালগুলো বিতরণ করেননি তিনি। এলাকাবাসীর ধারণা চালগুলো গোপনে বিক্রি করার জন্য চেয়ারম্যান ওই গোডাউনে রেখেছেন।

তবে কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়ার দাবি, দেশের অবস্থা স্বাভাবিক না থাকায় চালগুলো বিতরণ করা সম্ভব হয়নি। আগামী দুই/একদিনের মধ্যে বিতরণের সিদ্ধান্ত ছিল।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওয়ালিফ মণ্ডল বলেন, ইউএনও’র মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে তার নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোডাউনে রাখা চালগুলো জব্দ করে গোডাউন সিলগালা করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ত্রাণের চাল বিতরণ না করে গোডাউনে রেখে ঠিক করেননি চেয়ারম্যান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি চালগুলো সরকারি হেফাজতে রাখতে। পরে সুবিধাভোগীদের মধ্যে চালগুলো বিতরণ করা হবে। সেইসঙ্গে তদন্ত সাপেক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post সুন্দরগঞ্জে ১শ বস্তা ত্রাণের চাল জব্দ, গোডাউন সিলগালা appeared first on IM News.

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) রংপুর। এরা হলেন এএসআই মো. আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

সোমবার  বিকালে মামলার আসামি  হিসাবে মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে তদন্ত কর্মকর্তার রিক্যুইজিশনের ভিত্তিতে তাদের দুজনকে  পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এরপরে তাদের গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই হেফাজতে নেওয়া হয়। রাতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আবু বকর সিদ্দিক।

উল্লেখ্য, গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

এ ঘটনার পর ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকসহ ১৬ জনের নামে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।

The post আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত দুই পুলিশ গ্রেফতার appeared first on IM News.

গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
কোটা সংস্কার আন্দোলনের পক্ষে  ও শিক্ষার্থীদের ওপর হামলা – হত্যার  প্রতিবাদে  গাইবান্ধা  জেলা শহর ছাড়াও উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টার দিকে জেলা শহরের পৌর র্পাক থেকে পতাকা ও লাঠি হাতে বিক্ষোভ  মিছিল বের করেন  শিক্ষার্থীরা। বিক্ষোভ  মিছিলে গাইবান্ধা সরকারি  ছাড়া ও জেলা শহরের বিভিন্ন  স্কুল – কলেজের হাজারো শিক্ষার্থী  অংশ নেয়।

মিছিলটি ডিবি রোড হয়ে জেলা পুলিশ  সুপার কার্যালয়ের সামন থেকে ফিরে আবারো পৌর র্পাকে সমাবেশে বক্তব্য  রাখেন ছাএ আন্দোলন নেতারা।

এদিকে,  শিক্ষার্থীদের  বিক্ষোভ  মিছিল  ও সমাবেশ  হয়েছে  সাদুল্লাপুর  উপজেলা  শহরে।  সকাল ১১ টার দিকে সরকারি  ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি বাজার ঘুরে চৌমাথা  মোড়ে বাধা দেয় পুলিশ । কিন্তু পুলিশী বাঁধা উপেক্ষা  করে মিছিলটি উপজেলা পরিষদ ঘুরে চৌমাথা  এসে শেষ হয়। এরপর মোড়ের সড়কে বসে পড়ে বিক্ষোভ – সমাবেশ  করেন শিক্ষার্থীরা।

The post গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ  appeared first on IM News.

গাইবান্ধায় সংবাদ প্রকাশের জেরে ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির মামলায় সাংবাদিককে কারাগারে প্রেরণ
গাইবান্ধায় বালু ব্যবসায়ী-সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে হওয়া চাঁদাবাজির মামলায় আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মিলন খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (১০ জুলাই) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এ্যাডভোকেটের মাধ্যমে জামিনের আবেদন জানালে আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুল মতিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরআগে তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

জেলার সদর উপজেলার কামারজানির যমুনা নদীতে একদল সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নদী থেকে বালু তুলে অবাধে বিক্রি করে আসছিল। এতে করে ওই এলাকার ফসলি জমি, বাঁধ ঘেঁষে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বসতবাড়ি, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ে। এসব ঘটনা তুলে ধরে সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারী আনন্দ টিভিতে সরেজমিন প্রতিবেদন প্রচারিত হয়। পরে সংবাদটি একাধিক গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপকভাবে প্রচার হতে থাকে।

পরে সংবাদের সূত্র ধরে গত ২৫ ফেব্রুয়ারি কামারজানি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার আজিজুর রহমান বাদী হয়ে এই চক্রের রানা ও সাইফুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জন অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ২৯।

এসব ঘটনা ও প্রচারিত সংবাদের প্রেক্ষিতে জেলায় বিভিন্ন মহলে থানা পুলিশ ও প্রশাসনের নামে নেতিবাচক আলোচনা ও সমালোচনা হতে থাকে। ফলে গাইবান্ধা জেলা প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করাসহ সদর উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বালু পরিবহনের কাজে ব্যবহৃত অন্তত ১৫ টি গাড়ী জব্দ করাসহ অবৈধভাবে তুলে মজুদকৃত বালু কয়েক দফায় ২০ লাখ টাকা নিলামের মাধ্যমে বিক্রয় করেন। যা সরকারি কোষাগারে জমা হয়।

এতেই ক্ষিপ্ত হয়ে গত ২৮ মার্চ সংঘবদ্ধ চক্রটির সদস্য জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাংবাদিক মিলন খন্দকারসহ তিন সাংবাদিকের নামে সদর থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগ দায়েরের প্রায় এক মাস এবং সংবাদ প্রকাশের প্রায় দুই মাস পর ২৪ এপ্রিল থানায় মামলাটি রেকর্ডভুক্ত হয়। যার মামলা নম্বর-৩২

মামলার পর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে ৩ জুন দুই ঘণ্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে জেলার সাংবাদিকরা। মানববন্ধন শেষে আন্দোলনকারী সাংবাদিকরা শহরের এক নং ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এবং রাস্তায় শুয়েও অবস্থান নেয়।

এদিকে, চাঁদাবাজির মামলা দায়েরের ঘটনায় সদর থানার ওসি মাসুদ রানার বিরুদ্ধে মোটা অংকের ঘুষ গ্রহণ করে, তদন্ত ছাড়াই মিথ্যা মামলা রুজুর অভিযোগ তুলে গত ২৭ জুন পুলিশের আইজিপি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মিলন খন্দকার। ওই অভিযোগের প্রেক্ষিতে আজ (১০ জুলাই) রংপুর কোতয়ালী থানাধীন পুলিশ ক্লাবের নিচ তলায় পাঁচ নম্বর কক্ষে তদন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তবে তাকে কারাগারে পাঠানোর ফলে সেখানে তদন্তে উপস্থিত হতে পারেন নি তিনি।

চাঁদাবাজি মামলায় ভুক্তভোগী   সাংবাদিক   রকি বার্তা বাজারকে বলেন,মিথ্যা ভিত্তিহীন মামলায় সাংবাদিক মিলন খন্দকারকে কারাগারে পাঠানো আসলেই দুঃখজনক।

এছাড়া ভুক্তভোগী সাংবাদিক সুমন মিয়া  বলেন,কিভাবে তদন্ত ছাড়াই ও চার্জশিট না দিয়েই  আদালত  সাংবাদিক মিলন খন্দকার কে কারাগারে প্রেরণ করেন।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি আদালতের এই রায়কে।

The post গাইবান্ধায় সংবাদ প্রকাশের জেরে ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির মামলায়  সাংবাদিককে  কারাগারে প্রেরণ appeared first on IM News.

সাদুল্লাপুরে কামারপাড়ায় অবৈধ নিয়োগ বাতিল ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাতিল ও সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন সোমবার দুপুর ১২টায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের আয়োজনে কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনে রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য শ্রী সুবল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের মোঃ আব্দুর ছামাদ, অভিভাবক সদস্য মোঃ আবু সায়েম রঞ্জু, শ্রীমতী রূপালী রাণী মহন্ত, মোঃ হারুন মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল হামিদ মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোছাঃ সাঞ্জিদা আক্তার, ছাত্রীর অভিভাবক মোঃ আইয়ুব আলী, মোঃ আল-আমিন মিয়া, এলাকাবাসী মোঃ আব্দুল লতিফ মিয়া প্রমুখ।

এসময় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতি শ্রী সুবল চন্দ্র সরকার তার বক্তব্যে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি এ আর এম মাহফুজার রহমান রাশেদ নির্বাচিত কমিটির সদস্যদেরকে কিছু না জানিয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করে অবৈধ ভাবে মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে তার নিকটতম আত্মীয় স্বজন দেরকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। আমরা এই নিয়োগ মানিনা অনতিবিলম্বে এই নিয়োগ বাতিল করা সহ দূর্নীতি বাজ সভাপতি মাহফুজার রহমান রাশেদ এর অপসারণের জোর দাবি জানাচ্ছি।

অভিভাবক সদস্য ময়নুল ইসলাম লিটু বলেন, সভাপতি ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদেরকে জ্ঞাত না করে অখ্যাত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপিয়ে তা কারো মাঝে প্রচার না করে গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের স্বার্থে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণপূর্বক এই অবৈধ নিয়োগ বাতিল করে সভাপতি মাহফুজার রহমান রাশেদ এর অপসারণের জোর দাবি জানাচ্ছি।

এদিকে প্রতিষ্ঠানটির সভাপতি এ আর এম মাহফুজার রহমান রাশেদ বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।

নিয়োগ প্রক্রিয়া বিধিমালা মেনে যথাযথ ভাবে সম্পন্ন করা হয়েছে।

The post সাদুল্লাপুরে কামারপাড়ায় অবৈধ নিয়োগ বাতিল ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন appeared first on IM News.

উপজেলা পরিষদ নির্বাচন সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ চেয়ারম্যান হলেন যারা
গাইবান্ধার  সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা  পরিষদের নির্বাচন  বুধবার  শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রিটার্নিং  অফিসার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন  ।

সাদুল্লাপুর  উপজেলা পরিষদ  নির্বাচনে চেয়ারম্যান  রেজাউল করিম রেজা (আনারস) ৩০ হাজার ২১৭ ভোট পেয়ে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ্ ফজলুল হক রানা  ( মোটরসাইকেল)  পেয়েছেন ২৯ হাজার ৫ শত ৯০ ভোট।

অন্যদিকে সুন্দরগঞ্জ  উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মোস্তফা  মহসিন  ( লাঙ্গল)  ২৭ হাজার ১১৯ ভোট  পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খয়বর হোসেন সরকার  ( হেলিকপ্টার )  পেয়েছেন  ২১ হাজার ৯ শত ১৮ ভোট।

The post উপজেলা পরিষদ নির্বাচন  সাদুল্লাপুর  ও সুন্দরগঞ্জ  চেয়ারম্যান  হলেন যারা  appeared first on IM News.

ঠাকুরগাঁওয়ে সোনার আশায় প্রতিদিন হাজার হাজার মানুষ মাটি খুঁড়তে ব্যস্ত
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকার আরবিবি ইটভাটার মাটির স্তুপ দিনরাত খুঁড়ছেন বিভিন্ন বয়সী মানুষ। কিন্তু কেনো এই মাটি খননের প্রতিযোগিতা? ইটভাটাটির মাটির স্তুপে স্বর্ণ পাওয়া যাচ্ছে, এমন খবরেই মাটি খননে ব্যস্ত হয়ে পড়ে গ্রামবাসী।

স্বর্ণ পেলে ভাগ্য বদলাবে, তাই যোগ দিয়েছেন আশেপাশের এলাকার বাসিন্দারাও। কাতিহারের মানুষের দাবি, ইটভাটার মাটির স্তুপ খুঁড়লেই মিলছে স্বর্ণ! এরইমধ্যে ভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক মানুষ। তাই দিনের পাশাপাশি রাতের আঁধারেও আলো জ্বেলে চলছে খোঁড়াখুঁড়ি।

জ্বিনের সোনার হাঁড়ি পেয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সেই স্বপ্ন পূরণে এবার দিন-রাত ইটের ভাটার মাটি খুঁড়ে চলেছেন কয়েক হাজার মানুষ। কেউ কোদাল, কেউ বাসিলা, কেউ খুন্তি দিয়ে সোনার সন্ধানে চালিয়ে যাচ্ছেন প্রাণান্ত চেষ্টা। তবে ভাটায় সংবাদকর্মী দেখলেই ক্ষিপ্ত হয়ে উঠছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায় গত কয়েকদিন ধরে চলছে মাটি খননের প্রতিযোগিতা। গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ বাড়ি থেকে কোদাল,বাসিলা নিয়ে ওই ভাটায় আসছেন এবং ইট তৈরির জন্য স্তূপ করে রাখা মাটির স্তুপ খনন করছেন। এদের মধ্যে শ্রমিক শ্রেণির মানুষই বেশি। সোনা পেলে ভাগ্য বদল হবে এই আশায় গভীর রাত পর্যন্ত মানুষের ভিড় দেখা যাচ্ছে ইট ভাটায়।

জানা যায়, এপ্রিল মাসে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইটভাটা। বলা হচ্ছে, ওই ভাটায় মাটির স্তুপের নিচে পাওয়া যাচ্ছে সোনা। এমন একটি সংবাদ ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন ভাটায়। সোনা পাওয়ার আশায় ইট তৈরির জন্য স্তূপ করে রাখা মাটির ঢিবিতে চালাচ্ছেন ইচ্ছামতো খনন কাজ।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম, মাজেদুল হকসহ আরও কয়েকজন বলেন, ভাটার মাটির স্তূপে সোনা পেয়েছেন কয়েকজন। কিন্তু কে পেয়েছেন এ কথা স্বীকার করছেন না কেউ। তাদের দাবি অনেকেই পেয়েছে, তাই আমারাও খুঁড়ে দেখছি।

আরবিবি ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে সোনার জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করে বাছাই শুরু করেছে। তবে কেউ সোনার কোনো অংশ পেয়েছে, এমন খবর তারা পাননি। তারপরও প্রতিদিন হাজার হাজার মানুষ মাটি খুঁড়তে আসছে।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, বিষয়টি এর আগেও জেনেছি। বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দু’দিন ধরে জনতা আবার একই কাজ শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

The post ঠাকুরগাঁওয়ে সোনার আশায় প্রতিদিন হাজার হাজার মানুষ মাটি খুঁড়তে ব্যস্ত appeared first on IM News.

ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড
ঠাকুরগাঁও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বেশকিছু উল্লেখযোগ্য উন্নয়নের কাজ সমাপ্ত হইলেও । আরও বেশ কিছু উন্নয়নের কাজ  চলমান রয়েছে। ঠাকুরগাঁও জেলায় কাঁচা-পাকা রাস্তা, ব্রিজ-কালভার্ট সহ উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড বিষয়ে তথ্য প্রকাশ করা হয়। এলজিইডি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় মোট ৫ হাজার ১২ কি: মি: রাস্তা করা হয়। এর মধ্যে কাঁচা ৩ হাজার ৪১৭ কি: মি এবং পাঁকা ১ হাজার ৫৯৫ কিলোমিটার। মোট  ব্রীজ/কালভার্টের সংখ্যা ৭ হাজার ৫৪১। যার দৈর্ঘ্য ২৬ হাজার ২২৩ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ৮৫টি, যার দৈর্ঘ্য ১ হাজার ৮০৫ মিটার। যার মধ্যে সদর উপজেলায় মোট রাস্তা ২ হাজার ২০৬ দশমিক ২০ কি: মি। কাঁচা ১ হাজার ৬৩৩ দশমিক ৭০ কি: মি: ও পাঁকা ৫৭২ দশমিক ৫০ কি: মি:। মোট ব্রীজ কালভার্টের সংখ্যা ৩ হাজার ৩৭৮। দৈর্ঘ্য ১১ হাজার ৩৭০ দশমিক ৪০ মি:। বাস্তবায়নযোগ্য ব্রীজ ৩৩টি, দৈর্ঘ্য ১ হাজার ৭০১ মিটার। বালিয়াডাঙ্গী উপজেলায় মোট রাস্তা ৭৩৩ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৩৭৪ কি: মি: ও পাঁকা ৩৫৮ কিলোমিটার। ব্রীজ/কালভার্টের সংখ্যা ১ হাজার ৩২৮। যার দৈর্ঘ্য ৪ হাজার ৫৮৮ দশমিক ৫০ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ১৬টি, যার দৈর্ঘ্য ৩৫৫ মিটার। হরিপুর উপজেলায় মোট রাস্তা ৪৬৬ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৩৫৯ কি: মি: ও পাঁকা ১০৯ কিলোমিটার। ব্রীজ/কালভার্টের সংখ্যা ৭৬৯টি। যার দৈর্ঘ্য ২ হাজার ৪০৫ দশমিক ৯০ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ২৬টি, দৈর্ঘ্য ৯২৯ মিটার।  পীরগঞ্জ উপজেলায় মোট রাস্তা ৭৬৫ দশমিক ৪০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৪৫১ দশমিক ১০ কি: মি: ও পাঁকা ৩১৪ দশমিক ৪০ কিলোমিটার। ব্রীজ/কালভার্টের সংখ্যা ৯২৩টি। যার দৈর্ঘ্য ৩ হাজার ৯৬০ দশমিক ৮০ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ৭টি, দৈর্ঘ্য ৪০৭ মিটার। রানীশংকৈল উপজেলায় মোট রাস্তা ৮৪১ দশমিক ৪০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা ৬০৯ দশমিক ৯০ কি: মি: ও পাঁকা ২৪০ দশমিক ৫০ কিলোমিটার। ব্রীজ/কালভার্টের সংখ্যা ১১৬টি। যার দৈর্ঘ্য ৩ হাজার ৮৯৭ দশমিক ৫০ মিটার। বাস্তবায়নযোগ্য ব্রীজ সংখ্যা ৬টি, দৈর্ঘ্য ১০৪ মিটার।  এছাড়াও গুরুত্বপুর্ন রাস্তা/ব্রীজ/কালভার্টসমূহ পর্যায়ক্রমে পাঁকা/নির্মাণ করনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। চলমান ২৩-২৪ অর্থবছরে ৭৫ কি:মি: কাঁচা রাস্তা পাঁকা করণ করা হবে এবং প্রায় ১৫টি ব্রিজের প্রস্তাব দেওয়া হয়েছে। জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত প্রকল্প) হতে আরো প্রায় ২শ কিলোমিটার সড়ক ও প্রায় ৮৫টি ব্রিজের মোট ২ হাজার ৮০৫ মিটার দৈর্ঘ্য ব্রীজের প্রস্তাব ভিপিপি পৃক্রয়াধীন রয়েছে বলে জানানো হয়।

The post ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র উল্লেখযোগ্য উন্নয়ন  কর্মকান্ড appeared first on IM News.

ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বন্ধ হওয়ার নেপথ্যের কথা
প্রয়াত ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার উদ্যোগে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বর্তমান হেডকোয়ার্টারে অবস্থিত ‘ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়’ ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। তিনি জীবিত থাকা অবস্থায় অধিকাংশ সময়ে উক্ত বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুর পর, এলাকার বিশিষ্ট জনের অনুরোধে তার কন্যা বর্তমান ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী বিগত দুই বছর যাবৎ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তবে তিনি সভাপতি হবার সময় বিদ্যালয়ের উন্নয়ের জন্য বিদ্যালয়টিতে তিনি নিজ খরচে একটি পাঁচতলা বিশিষ্ট ভবন ছাত্রী নিবাস করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সেজন্য কমিটির কাছ থেকে জায়গা কেনার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। যাতে দূর-দূরান্ত থেকে ছাত্রীরা এই বিদ্যালয়ে পড়তে আসে এবং গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ বালিকা বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। এছাড়াও তিনি বর্তমান শিক্ষকদের প্রশিক্ষণের  মাধ্যমে যোগ্য করে তোলা এবং শুন্যপদে যোগ্য শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া, স্কুল কমিটির মিটিং বাবদ বা অন্য কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হলে সেই অনুষ্ঠান বাবদ সমস্ত খরচ  সভাপতি বহন করবে মর্মে শর্ত আরোপ করেন।

যাতে বিদ্যালয়ের কোষাগার থেকে কোন টাকা খরচ না হয়। কিন্তু কমিটির এই মেয়াদকালে বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকের আগ্রহ থাকলেও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কমিটির অভিবাবক প্রতিনিধিরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত  উন্নয়ন ও পাঁচ তলা ছাত্রী নিবাস নির্মাণ করার ব্যাপারে কোন আগ্রহ প্রকাশ করেন নি। তারা স্কুলের অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর না দিয়ে শুন্য পদে কর্মচারী নিয়োগ বাণিজ্য করার জন্য তৎপর হয়ে উঠেন।

ফারজানা রাব্বী বুবলী বলেন, ‘নিয়োগ বিষয়ে ম্যানেজিং কমিটির কোনো রেজুলেশন হয়নি। রেজুলেশন ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন প্রধান শিক্ষক।

তিনি আরো বলেন, বিদ্যালয়ে ছাত্রী নিবাস নির্ণমানের জন্য প্রধান শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের জমি ক্রয়ের জন্য সিদ্ধান্ত নিতে বলি এবং জমি ও ভবন নির্মান নিজের টাকায় করে দিব বলে আগ্রহ প্রকাশ করি। তারপর নিয়োগ বিষয়ে সিধান্ত গ্রহন করবো।

কিন্তু প্রধান শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিগণ এসব শর্তের তোয়াক্কা না করেই তাদের ইচ্ছামত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এ জন্য বর্তমান সভাপতি ফারজানা রাব্বী বুবলী নিয়োগ বন্ধ করতে নির্দেশ দেন।

এমন পরিস্থিতিতে ফারজানা রাব্বী বুবলী দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। কিন্তু এলাকার জনসাধারণের দাবী, ফারজানা রাব্বী বুবলী যেন সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পালন করেন। তারা বলছেন,  যেহেতু সভাপতির বাবার নামে প্রতিষ্ঠানটি এবং তার গ্রামের বাড়ি গাবগাছী হাউজ কালীরবাজার সংলগ্ন তাই এই বিদ্যালয়ের প্রতি মমত্বাবোধ তার চেয়ে বেশি আর কারো নেই।

এ বিষয়ে সভাপতি বলেন, ইতমধ্যে আমি প্রায় তিন লক্ষ টাকা দিয়ে বিদ্যালয়ের ওয়াশরুমের টাইলস লাগিয়েছি এবং শিক্ষা ভবনটিতে রং লাগিয়েছি। আমি যদি পুনরায় সভাপতির দায়িত্ব পাই তাহলে আমার পরিকল্পনা অনুযায়ী  পাঁচ তলা ছাত্রী নিবাস নির্মাণ করবো এতে উপজেলা হেড-কোয়ার্টারের মান উন্নয়ন হবে।

তিনি আরো জানান, শীঘ্রই যেহেতু প্রধান শিক্ষকসহ আরো ৪ জন কর্মচারী নিয়োগ হবে, সেই নিয়োগগুলিতে গুনী এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে। সেইসাথে তিনি প্রধান শিক্ষকের বাস-ভবন নির্মান করে দিবেন যাতে এই বিদ্যালয়টি ভালো মানের একটি স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে।

The post ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের   নিয়োগ বন্ধ হওয়ার নেপথ্যের কথা  appeared first on IM News.