নোয়াখালী Archives - IM News

চাটখিলতে ড্রেনে পড়েছিল বৃদ্ধের মরদেহ
নোয়াখালীর চাটখিল উপজেলায় পৌর এলাকার একটি ড্রেনের ভিতর থেকে আব্দুল মান্নান (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ডাক বাংলোর সামনের নির্মাণাধীন একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির মৃত জিগির মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা নাসির আহমেদ জানান, সোমবার (৬ মার্চ) দিনগত রাতে এশার নামাজের পর আমার জেঠা আব্দুল মান্নান বাড়ির পাশের দোকানে চা খেতে যান। পরে রাতে এবং আজ মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তাঁর মুঠোফোনে করলে রিং হয় কিন্ত রিসিভ হয়নি।

এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন চাটখিল পৌরসভার ডাক বাংলোর সামনে নির্মাণাধীন একটি ড্রেনের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি চা খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ড্রেনে পড়ে মারা যান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

The post চাটখিলতে ড্রেনে পড়েছিল বৃদ্ধের মরদেহ appeared first on IM News.

তরুণীকে ধর্ষণের অভিযোগে দুলাভাইয়ের নামে মামলা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘরে একা পেয়ে বাক ও শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিয়োগ উঠেছে জেঠাতো বোনের স্বামী নয়ন চন্দ্র দাসের (৩২) নামে। এ ঘটনার পর থেকে নয়ন পলাতক রয়েছে।

রোববার (৫ মার্চ) দিবাগত রাতে ভিকটিমের মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এর আগে, গত শুক্রবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গামছাখালী গ্রামে ভিকটিমের নিজ ঘরে ধর্ষণের ঘটনা ঘটে।

আসামি নয়ন চন্দ্র দাস চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গামছাখালী গ্রামের মৃত নকুল চন্দ্র দাসের ছেলে। তিনি সম্পর্কে ভিকটিমের জেঠাতো বোনের স্বামী। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।

ভিকটিমের মা জানান, নিজের বাড়িতে পানির কল না থাকায় পাশের বাড়িতে পানি আনতে যান তিনি। এই সুযোগে আসামি নয়ন ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর তিনি পানি নিয়ে বাড়ির দিকে এলে নয়নকে দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে দেখেন। তখন তিনি ঘরে ঢুকে দেখেন তার প্রতিবন্ধী মেয়েটি বিবস্ত্র অবস্থায় নিথর হয়ে পড়ে আছে। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আল আমিন জানান, রোববার সকালে ওই মেয়েটির ভাই আমার কাছে এসে ঘটনাটি বলেছে। যেহেতু এটি আইনি বিষয় তাই আমি সঙ্গে সঙ্গে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি এবং নিজে থানায় গিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, রোববার রাতে ওই তরুণীকে নিয়ে তার মা থানায় এসে লিখিত অভিযোগ দেন। তখনই অভিযোগটি নারী নির্যাতন ও দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। মেডিকেল রিপোর্টের জন্য সোমবার সকালে ভিকটিমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

The post তরুণীকে ধর্ষণের অভিযোগে দুলাভাইয়ের নামে মামলা appeared first on IM News.

পর্যটন কেন্দ্রে ৩ নারীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় পর্যটন কেন্দ্রে তিন নারীকে ধর্ষণচেষ্টা করে স্বর্ণের অলংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। তাৎক্ষণিক পুলিশ এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মিন্টুকে গ্রেফতার করে। এর আগে, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নিমতলী পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত মিন্টু (২৮) উপজেলার নিমতলী এলাকার বেলাল মাঝির ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুরে তারা তিন বোন হাতিয়া উপজেলার ওছখালী থেকে নিমতলী পর্যটন এলাকায় ঘুরতে যান। নিমতলী সৈকত ঘুরে দেখার সময় অপরিচিত চার যুবক তাদের উত্ত্যক্ত করতে শুরু করে। একপর্যায়ে তাদের ধর্ষণের চেষ্টা করে পরনের শাড়ি ও ব্লাউজ ছিঁড়ে ফেলে। ওই সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হন। পরে স্থানীয় লোকজনের সামনে বখাটেরা প্রকাশ্যে আমাদের গলার চেইন, কানের দোল ও ব্যাগে থাকা ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন প্রথমে এ ঘটনাকে মিথ্যা দাবি করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ঘটনার সময় স্থানীয়রা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়ায় ওসি মামলা নিতে বাধ্য হন। আমাদের কিছু হয়নি বলে আসামি ছেড়ে দেওয়ারও হুমকি দেন ওসি।

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে একাধিকবার হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেনের মোবাইলে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সহাকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ বলেন, বিষয়টি ওসি আমাকে অবগত করলে তাকে মামলা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। তবে মামলার বাদীর সঙ্গে ওসির খারাপ ব্যবহারের বিষয়ে আমাকে কেউ অভিযোগ করেনি।

The post পর্যটন কেন্দ্রে ৩ নারীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার appeared first on IM News.

দক্ষিণ আফ্রিকায় লরিচাপায় ৫ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের সড়কে লরিচাপায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। হতাহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

শুক্রবার সকাল ৯টার দিকে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় একটি ট্যাক্সিকে লরি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, সকাল ৯টার দিকে পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছলে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি, নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী ও একজনের বাড়ি নোয়াখালী। তাদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

The post দক্ষিণ আফ্রিকায় লরিচাপায় ৫ বাংলাদেশি নিহত appeared first on IM News.

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫
নোয়াখালীতে একাধিক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত এবং এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১টি একনলা বন্দুক, ২টি দেশীয় তৈরী পাইপগান, ২টি কার্তুজ, ১টি পাইপ রেঞ্জ, ১টি এলজি, ১টি ছুরি, ১টি রামদা, ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয় এলাকার ছফর আলী হাজী বাড়ির মৃত আব্দুল মান্নান আজিজের ছেলে শীর্ষ সন্ত্রাসী রোবেল হোসেন রবিন (২৪) ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ধামতি (দোয়াড়িয়া) গ্রামের মৃত মোশারফের ছেলে মো.মানিক (৩০) চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়া এলাকার মো.ইউনুছের ছেলে মো.ইসমাইল (২৮) দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো.বেলালের ছেলে মো. রুবেল (২৬) ও মারুকা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো.নাজমুল (১৮)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রোবেলকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে সদর উপজেলার সুধারাম থানাধীন চুল্লার দোকান এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, অস্ত্র মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রোবেলকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, ১ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে আগ্নেয়াস্ত্র ও একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

The post নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ appeared first on IM News.

সূবর্ণচরে আগুনে পুড়ে গেছে ৬ দোকান
জেলার উপকূলীয় উপজেলা সূবর্ণচরে আগুনে ছয়টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাতের পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সূবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

স্থানীয় ইউপি সদস্য মো.খলিল উল্যাহ জানান, শনিবার রাতে বাজারের একটি পার্টস দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি কীটনাশক দোকান, একটি ক্রোকারিজ, একটি কোল্ডকর্নার, একটি কাপড়ের দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে তার দোকানসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের কমপক্ষে পাঁচ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের পরিচালক মো. নুরনবী জানান, আগুন লাগার খবর শুনে একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

The post সূবর্ণচরে আগুনে পুড়ে গেছে ৬ দোকান appeared first on IM News.

নোয়াখালীতে আগুনে ৬ ঘর পুড়ে ছাই
নোয়াখালীর কবিরহাট ও সেনবাগ উপজেলায় আগুনে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের দড়িগোরকাটা গ্রামের হাজারী বাড়ি ও কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের মফিজ মিস্ত্রি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্নিকাণ্ডের সূত্রপাতের পর প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সেনবাগ ও মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

জানা গেছে, সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দড়িগোরকাটা গ্রামের হাজারী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসতঘরে আগুন লাগে। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরো পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

অপরদিকে কবিরহাট উপজেলার ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ল্যাংড়ার দোকানের দক্ষিণ পাশে মফিজুল্লাহ মিস্ত্রির বাড়িতে রান্না ঘরের চুলার আগুন থেকে একটি টিন শেড বসতঘরে আগুনে লাগে। পরে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস এক দল সদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার সত্যতা স্বীকার করেন সেনবাগ-কবিরহাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো.সাদ্দাম আলী ও খুরশিদ আলম। তারা বলেন, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

The post নোয়াখালীতে আগুনে ৬ ঘর পুড়ে ছাই appeared first on IM News.

বাস-মাইক্রো সংঘর্ষে শিশু নিহত, আহত ১০
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জোসনা আক্তার (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকার এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জোসনা আক্তার জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোল্লা বাড়ির সাইফুল ইসলামের মেয়ে।

আহতরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের মোল্লা বাড়ির আল আমিন (৮), জহুরা বেগম (৫৫), আবুল খায়ের (৬০), রিজভী (২৭), বেলাল হোসেন (৫৫), মনোয়ারা (৫৫) সহ অন্তত ১০ জন আহত হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি বাস নোয়াখালীর সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় পৌঁছলে বাসটি রং সাইডে ঢুকে পড়ে।

এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটির সঙ্গে সোনাইমুড়ীর কাশিপুর থেকে ছেড়ে আসা বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু জোসনা মারা যায়। এসময় মাইক্রোবাসের আরও অন্তত ১০ যাত্রী আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বরযাত্রীবাহী মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। আর এ কারণেই মাইক্রোবাসের যাত্রীরা বেশি হতাহত হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post বাস-মাইক্রো সংঘর্ষে শিশু নিহত, আহত ১০ appeared first on IM News.

নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় হামলা, আহত ২২
নোয়াখালীর বিভিন্ন উপজেলার ৬টি ইউনিয়নে বিএনপির দযাত্রা কর্মসূচিতে পুলিশী বাধা ও হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ২২ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলার চাটখিল উপজেলার সাহাপুর, হাটপুকুরিয়া ঘাটলাবাগ, পরকোর্ট ইউনিয়ন, কবিরহাট উপজেলার ঘোষবাগ, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন এবং সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল (৬০), সাহাপুর ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবুল (৬০), জামাল হোসেন (৫০), হারুন মোল্লা (৬৫), সাইদুল হাসান (৩৫), যুবদল নেতা রুবেল হোসেন (২৮), ছাত্রদল নেতা সাব্বির হোসেন, একরাম সহ অন্তত ২০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাজান রানা অভিযোগ করে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু হয়। সকাল ১০টার দিকে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারে, হাটকুপুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিনাতলা এলাকায় ও পরকোর্ট ইউনিয়নের দশঘরিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে কমপক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হয়। এছাড়া বিভিন্ন উপজেলায় বিএনপি শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে।

সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মো. সেলিম শাহী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সোনাপুর ইউনিয়নের খেলাফত বাজারে পদযাত্রার কর্মসূচি শুরু করলে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করে। এসময় তাদের হামলায় সাহাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফিরোজসহ তিনজন আহত হয়। পরে ক্ষমতাসীন দলের কয়েজন নেতা যুবদল নেতা ফিরোজের বাবার দোকানে হামলা ও লুটপাট চালায়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান বলেন, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকির হাট বাজারে বেলা ১১টার দিকে সরকার দলের লেলিয়ে দাওয়া সন্ত্রাসীরা আমাদের কর্মসূচিতে বাধা দেয়। পরে পুলিশ এসে তাদের সঙ্গে নিয়ে আমাদের কর্মসূচি পণ্ড করার চেষ্টা চালায়।

জেলা বিএনপির সদস্য ও কবিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর একরাম উদ্দিন বলেন, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে মজিদেরহাট বাজারে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়। এতে তাদের ৪জন নেতাকর্মী আহত হয়।

এসব অভিযোগের জবাবে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেল বলেন, বিএনপির কর্মসূচিতে হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা উসকানিমূলক কার্যক্রম করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তার হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো মন্তব্য করেননি।

The post নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় হামলা, আহত ২২ appeared first on IM News.

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শাহ আলম বাবলু (৫০) নামে এক পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা শহরের মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শাহ আলম বাবলু সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজীছালে আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা শহরের মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামি-২৫০/১০, জিআর-৯৮০/০৯ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুকে গ্রেফতার কারা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি বাবলুকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

The post যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার appeared first on IM News.