ঢাকা বুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শাহ আলম বাবলু (৫০) নামে এক পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা শহরের মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শাহ আলম বাবলু সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ শাকতলা গ্রামের হাজীছালে আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা শহরের মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামি-২৫০/১০, জিআর-৯৮০/০৯ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবলুকে গ্রেফতার কারা হয়। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি বাবলুকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....