ফেনী Archives - IM News

বিয়ের প্রলোভনে তরুণীকে ৬ মাস ধরে ধর্ষণ, ধর্ষিতার পিতাকে হত্যার চেষ্টা
ফেনীর সোনাগাজীতে বিয়ের প্রলোভনে ১৭ বছরের এক তরুণীকে ছয় মাস ধরে ধর্ষণ করেছেন মো. কামাল উদ্দিন। সে দুই সন্তানের এক পিতা। ধর্ষণের বিচার চাওয়ায় ধর্ষিতার পিতাকে হত্যার চেষ্টা চালিয়েছেন দুর্বৃত্তরা।

কামাল উদ্দিন উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব চরচান্দিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে।

গত ৬ ফেব্রুয়ারি এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ফেনীর আদালতে নারী ও শিশু নির্যাতন দামন আইনে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন ( পিবিআই) পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন- মো. কামাল উদ্দিন, তার পিতা আবদুল খালেক, ভাই মো. রাসেল আমিন, মো. মামুন, চাচাতো ভাই পিয়াস ও রাজিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী জানায়, কামাল উদ্দিন একই গ্রামের এক তরুণীকে বাড়ি-গাড়ি করে দেওয়ার লোভ দেখিয়ে বিয়ের প্রলোভনে দীর্ঘ ছয় মাস ধরে ধর্ষণ করে আসছেন। এক পর্যায়ে সে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ধর্ষিতার পিতা স্থানীয়দের কাছে বিচার দাবি করেন। এতে কামালের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পূর্ব চরচান্দিয়া গ্রামের কিরণের দোকানের সামনে থেকে ডেকে নিয়ে ধর্ষিতার পিতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মক আহত করেন। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আসামিরা প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবার থানায় মামলা করতে সাহস পাননি।

আরও জানিয়েছেন, আসামিদের অব্যাহত হুমকির মুখে ধর্ষিতার দিনমজুর পিতা সপরিবারে একাধিক আত্মীয়স্বজনদের বাড়িতে পালিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এক আত্মীয়ের বাড়িতে অনেকটা গোপনে ধর্ষিতা ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখী হয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তার দাবি করেন।

The post বিয়ের প্রলোভনে তরুণীকে ৬ মাস ধরে ধর্ষণ, ধর্ষিতার পিতাকে হত্যার চেষ্টা appeared first on IM News.

ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
ফেনীতে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃত তিন মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, নোয়াখালীর বসুরহাট পৌরসভার চর হাজারী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম শিহাব, একই পৌরসভার বড় রাজাপুর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম সারওয়ার (৪৬) ও দাগনভুইয়া উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে নুরুল হকের ছেল মো. হুমায়ুন কবির (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফেনী শহরের হাসপাতাল মোড়ে সন্দেহভাজন পরিবহন তল্লাশী করেন। এ সময় ছাগলনাইয়া থেকে ফেনীর দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার যাত্রীদের তল্লাশী করে ৩ জনের পকেট থেকে ২০ বোতল ফেনসিডিলসহ নাম্বার বিহীন সিএনজিটি জব্দ করে ৩ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, ফেনসিডিলসহ গ্রেফতারকৃত মাদক সম্রাট শিহাবের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালীতে ৫ ও সারওয়ারের নামে ২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত ৩ মাদক কারবারির বিরুদ্ধে রাতে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

The post ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার appeared first on IM News.

বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু
ফেনী প্রতিনিধি :: ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আশরাফুল হক ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল হক ফাহিম ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের সেরাজুল হক বাচ্চুর ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আশরাফুল শুক্রবার রাতে মোটরসাইকেল চালিয়ে পাঁচগাছিয়া ফুড অ্যান্ড ফান রেস্তোরাঁর সামনে গেলে বিপরীত থেকে আসা যাত্রীবাহী জোনাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়।

আশরাফুল পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

The post বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু appeared first on IM News.

১৬ দিন পর কৃষকের মরদেহ ফেরত দিল বিএসএফ
ফেনী প্রতিনিধি :: ফেনীর পরশুরাম সীমান্তের ওপারে পড়ে থাকা কৃষক মেজবাহ উদ্দিনের (৪৭) মরদেহ ১৬ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মরদেহ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বিলোনিয়া স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে বিএসএফ ও ভারতীয় পুলিশ বিজিবি ও বাংলাদেশ পুলিশের কাছে মেজবাহ উদ্দিনের মরদেহ হস্তান্তর করে।

এ সময় বিজিবির পক্ষে খেজুরিয়া কোম্পানি কমান্ডার জেসিও সুবেদার ওমর ফারুক ও পরশুরাম মডেল থানার ওসি সাইফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ২০০ বিএসএফ ব্যাটালিয়নের সারসীমা কোম্পানি কমান্ডার এসি সত্যিয়া পাল সিং ও বিলোনিয়া থানার ওসি পরিতোস দাস উপস্থিত ছিলেন।

মেজবাহ উদ্দিন পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। গত ১৩ নভেম্বর উপজেলার বাঁশপদুয়া গ্রামে সীমান্তবর্তী এলাকায় ধান কাটতে গেলে বিএসএফ মেজবাহ উদ্দিনকে ধরে নিয়ে যায়। তিন দিন পর স্থানীয়রা তার মরদেহ ভারতীয় সীমান্তের কাঁটাতারের একশ গজ ভেতরে পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দিলে ১৬ নভেম্বর রাত ৩টায় বিজিবি-বিএসএফের বৈঠক শেষে মেজবাহ উদ্দিনের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

মেজবাহ উদ্দিনের মরদেহ হস্তান্তরের সময় পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী মনোয়ারা বেগম, একমাত্র ছোট বোন পারুল আক্তার, চার কন্যা সন্তান, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ও স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন।

বিজিবির পরশুরামের মজুমদার হাট সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, দুই দেশের বিজিবি-বিএসএফ ও পুলিশের উপস্থিতিতে আইনগত প্রক্রিয়ায় মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত মেজবাহ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম অভিযোগ করেন, এটা যে তার স্বামীর মরদেহ, তা চেনার কোনো উপায় নেই, মরদেহ অনেকটা পচে গলে গেছে। তিনি বাংলাদেশ ও ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন।

তিনি অভিযোগ করেন, বিএসএফ তার স্বামীকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে বিনা অপরাধে হত্যা করেছে।

স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন জানান, গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মেজবাহ উদ্দিন বাঁশপদুয়া গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় ধান কাটতে যান। এ সময় বিএসএফের সদস্যরা তাকে জোর করে ধরে নিয়ে যান। মেজবাহ উদ্দিনের মরদেহ শনাক্তের কোনো সুযোগ নেই, মরদেহ পচে গলে গেছে।

ভারতের বিলোনিয়া থানা পুলিশের পরিদর্শক পরিতোষ দাস জানান, নিহত মেজবাহ উদ্দিনের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এখনো তাদের হাতে আসেনি। অফিশিয়ালভাবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বাংলাদেশ পুলিশকে দেওয়া হবে।

পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভারতীয় কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মেজবাহ উদ্দিনের মরদেহ ফেরত দেওয়ায় পর ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মেজবাহ উদ্দিনের মরদেহ হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন পরশুরাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতীম দেব, বিলোনিয়া বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এমএম লাল, বিলোনিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নারায়ন পাল, বিলোনিয়ার মজুমদারহাট কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুজ্জামান, বিলোনিয়া চেকপোস্ট ইমিগ্রেশনের সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) ইমাম হোসেন প্রমুখ।

The post ১৬ দিন পর কৃষকের মরদেহ ফেরত দিল বিএসএফ appeared first on IM News.

ডাকাতদের হামলায় স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু
সোনাগাজী প্রতিনিধি :: ফেনীর সোনাগাজীতে দিনদুপুরে ডাকাতদের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুরী (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনার ১২ দিন পর শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে চট্টগ্রাম ইম্পেরিয়াল অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের বীরেন্দ্র চন্দ্র ভাদুরীর ছেলে ও চার কন্যা সন্তানের জনক।

নিহতের ভাতিজা মানিক চন্দ্র ভাদুরী জানান, আইসিইউতে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে শারীরিক অবস্থার অবনতি হয়। শুক্রবার বিকালে কিডনি ডায়ালাইসিস করার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলে রাত ২টা ৪২ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রোববার দুপুরে দুটি মোটরসাইকেলযোগে ছয় জনের সশস্ত্র ডাকাতদল চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারস্থ অর্জুন জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুরীর কাছে লকারের চাবি দাবি করে। ডাকাতদেরকে চাবি দিতে অস্বীকৃতি জানালে তাকে উপর্যুপরি কুপিয়ে দোকানের শোকেস ভাঙচুর করে এবং জোরপূর্বক চাবি ছিনিয়ে নিয়ে লকারে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা লুটে নেয়।

The post ডাকাতদের হামলায় স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু appeared first on IM News.

মায়ের সামনে মেয়েকে গণধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
সোনাগাজী প্রতিনিধি :: ফেনীর সোনাগাজীতে মায়ের সামনে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. লাতুকে (৫০) গ্রেফতার করেছেন র‌্যাব-৩ টিকাটুলির সদস্যরা।

ঢাকার দক্ষিণ বাড্ডা লিংক রোড থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বুধবার সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে ও চার কন্যাসন্তানের জনক।

পুলিশ জানায়, ২০০৩ সালের ১২ মে রাতে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটি পরিবারের মা-মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে মায়ের সামনে কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে পর দিন ১৩ মে চারজনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় মামলা করেন।

নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে গত ১৪ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার তিন আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে খালাসের রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেক দণ্ডপ্রাপ্তকে ২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান লাতুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

The post মায়ের সামনে মেয়েকে গণধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার appeared first on IM News.

ফেনী সদর ও পৌর জাতীয় পার্টির সম্মেলন
ফেনী প্রতিনিধি :: ফেনী সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনীর সালাম কমিউনিটি সেন্টারে ফেনী সদর উপজেলার ও পৌর এলাকার সভা অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী জেলা কমিটির প্রধান উপদেষ্টা ফেনী-৩ আসনের এমপি লে. জেলারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নী, নিগার সুলতানা রানী, বেলাল হোসেন, মো. হেলাল উদ্দিন মিজানুর রহমান মিরু, মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, মো. জহির উদ্দিন মজুমদার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে। জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশে মানুষের ভাগ্যের উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন। তার দেখানো পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে।

সম্মেলন শেষে জাফর উল্যা খানকে সভাপতি, রেজাউল আলম শহীদকে সাধারণ সম্পাদক করে ফেনী সদর উপজেলা জাতীয় পার্টি কামিটি ও মো. আলম বাসিকে সভাপতি এবং এমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়।

The post ফেনী সদর ও পৌর জাতীয় পার্টির সম্মেলন appeared first on IM News.

নড়বড়ে কাঠের সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল
ফেনী প্রতিনিধি :: নড়বড়ে কাঠের সেতু দিয়ে পারাপার করে ভোগান্তিতে ফেনীর দাগনভূঞার মোমারিজপুর, ডমুরিয়া ও আশ্রাফপুর গ্রামের কয়েক হাজার মানুষ। প্রশাসনসহ বিভিন্ন জনপ্রতিনিধির কাছে বহুবার দ্বারস্থ হয়েও কাঠের সেতুর কোনো পরিবর্তন ঘটেনি।

স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষা প্রতিষ্ঠানে। এক সময় নৌকাই ছিল পারাপারের মাধ্যম। পরে স্বেচ্ছাশ্রমে ভিত্তিতে বাঁশের সেতুটি তৈরি করা হয়।

গত সাত বছর আগে বাঁশের সাঁকোর স্থলে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করেন কাঠের সেতু। দিনে দিনে সেটিও জীর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, মোমারিজপুর, ডমুরিয়া ও আশ্রাফপুর গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের ভরসা এই সেতু। প্রতিদিন সেতুর ওপর দিয়ে চলাচল করে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা। বেশ কয়েকবার ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। বিকল্প কোনো সড়ক না থাকায় স্থানীয় লোকজনকে ঝুঁকি নিয়ে হলেও ওই সেতুর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। তাদের দাবি, এই স্থানে একটি পাকা সেতু নির্মাণের।

মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, অতি তাড়াতাড়ি নতুন করে পাকা ব্রিজ করে দেওয়ার প্রস্তাবনা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। তবে এ মাসে প্রকল্প পরিচালক আসবেন; তিনি দেখে সিদ্ধান্ত দেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি জানান, ওই এলাকা পরিদর্শন করে ও জনপ্রতিনিধিদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহিন মুন্সি জানান, অচিরেই এই নড়বড়ে কাঠের সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে।

The post নড়বড়ে কাঠের সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল appeared first on IM News.

শ্বশুরবাড়িতে জামাইয়ের আত্মহত্যার অভিযোগ
ফেনী প্রতিনিধি :: ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর এলাকায় শ্বশুর আমিন উল্যার বাড়িতে জামাই জহির আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। জহির দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ডের বেতুয়া গ্রামের আলম মেম্বার বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে।

জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার সময় দক্ষিণ আলীপুর এলাকায় শ্বশুর আমিন উল্যার বাড়িতে আত্মহত্যা করেন জহির। তিনি শ্বশুর আমিন উল্যার বাড়িতে বসবাস করছিলেন। আত্মহত্যার খবর পেয়ে বাড়ির একটি রুমে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত জহির আহাম্মদের স্ত্রীর ভাই দেলোয়ার হোসেন জানান, জহির আহাম্মদ দীর্ঘদিন সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন। আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি। কযেক দিনের মধ্যে চট্টগ্রাম নিয়ে চিকিৎসা করানোর কথা ছিল। কিন্তু জহিরের পরিবার সিজোফ্রেনিয়ার রোগের বিষয়টি অস্বীকার করেন।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

The post শ্বশুরবাড়িতে জামাইয়ের আত্মহত্যার অভিযোগ appeared first on IM News.