ঢাকা শনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

আইএম নিউজ
জানুয়ারি ১৪, ২০২৩ ৬:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি :: ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আশরাফুল হক ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল হক ফাহিম ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের সেরাজুল হক বাচ্চুর ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আশরাফুল শুক্রবার রাতে মোটরসাইকেল চালিয়ে পাঁচগাছিয়া ফুড অ্যান্ড ফান রেস্তোরাঁর সামনে গেলে বিপরীত থেকে আসা যাত্রীবাহী জোনাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়।

আশরাফুল পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....