কিশোরগঞ্জ Archives - IM News

কিশোরগঞ্জে একটি পিকআপ ভ্যানসহ চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ
কিশোরগঞ্জে একটি পিকআপ ভ্যানসহ ৬টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। ভোর হয়ে যাওয়ায় ধরা পড়ার ভয়ে গরু বোঝাই পিকআপ ভ্যান রেখে চোরেরা পালিয়েছে বলে ধারণা পুলিশের। রোববার (২৫ মে) ভোরে সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে পিকআপসহ গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল মুশুল্লি এলাকা থেকে ভোররাতে একটি পিকআপে করে গরু নিয়ে যাচ্ছিল একটি চোর চক্র। এ সময় চেকপোস্টে টহলরত পুলিশ পিকআপটিকে সন্দেহজনক হওয়ায় থামানোর সংকেত দেয়। এ সময় চেকপোস্ট থেকে কিছু দূরে গরু বোঝায় পিকআপ রেখে পালিয়ে যায় চোরচক্র। পরে ঘটনাস্থলে অনেক খোঁজাখুজি করেও মালিকের খোঁজ পাওয়া যায়নি। গরুগুলোর প্রকৃত মালিককে না পাওয়া ছয়টি গরুসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো চোরাই গরু। চোর চক্র হয়তো কোথাও থেকে চুরি করে নেয়ার সময় ধরা পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত মলিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনায় নান্দাইল থানায় মামলা প্রক্রিয়াধীন।

The post কিশোরগঞ্জে একটি পিকআপ ভ্যানসহ চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ appeared first on IM News.

কিশোরগঞ্জে আ. লীগ নেতার বিতর্কিত বক্তব্য ভাইরাল
‘গত ইউপি নির্বাচনে চারজন পুলিশকে আমরা মেরে আহত করেছিলাম, ৭০ রাউন্ড গুলি রেখে দিয়েছিলাম, ২-৩টি পুলিশের গাড়ি পুড়িয়েছিলাম। এরপরেও আমি পিছপা হইনি।’ কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৌলাই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও বৌলাই ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান বৌলাই ইউনিয়নের পাটধা কুড়েরপাড় বডু মার্কেটে এক নির্বাচনি মতবিনিময় সভায় এসব কথা বলেছিলেন।

তিনি আরও বলেছিলেন বলেন, এরপরেও আমি পিছপা হইনি। এরপরেও আপনারা যারা আমাকে হুমকি দিচ্ছেন এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনারা কি করেছেন? কিছুই করেননি। আমি ছাত্রলীগ করে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হয়েছি আমি কোনো হুমকি ধমকিকে ভয় পাই না।

এ বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছে, এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরি।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে তখন কোন মামলা হয়েছিলো কিনা তা খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয় বৌলাই ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় আমার বিরুদ্ধে মামলা হয়েছিলো ২০২২ সালে। আমি জেলও খেটেছি এ মামলায়। বর্তমানে এ মামলায় আমি জামিনে আছি।

এ বিষয়ে বক্তব্য নিতে বৌলাই ইউপি নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার ফাউজুল কবির খানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, এ বিষয়টি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করতে হবে। তিনি ব্যবস্থা নিবেন।

জানা যায়, সদর উপজেলার বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন গত ৭ জানুয়ারি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হওয়ায় বৌলাই ইউপির চেয়ারম্যান পদটি শ‚ন্য হয়।

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

The post কিশোরগঞ্জে আ. লীগ নেতার বিতর্কিত বক্তব্য ভাইরাল appeared first on IM News.

কিশোরগঞ্জে হাওর থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদুর রহমানের মরদেহ ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার, ৬ জুলাই বিকাল ৪ টার দিকে হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটের হাসানপুর ব্রিজ এলাকায় পানিতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিহত আবিদুর রহমান চট্টগ্রামের রাউজানের মোবারকখীল হালদার খান চৌধুরী বাড়ির চট্রগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।

শনিবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিস আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবক আবিদুর রহমান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেখান থেকে কিশোরগঞ্জে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় হাওরে গোসলে নামলে পানিতে তলিয়ে যান। শনিবার বিকেলে হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

The post কিশোরগঞ্জে হাওর থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার appeared first on IM News.

কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহাতির মোহাম্মদ সানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমতা মহুয়া (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দীকি, জেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আকবর আলী, জেলা সিভিল সার্জন মো: সাইফুল ইসলাম, জেলা সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী রিতিশ বড়–য়া সহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবক এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতর্কের বিষয় ছিল ক-গ্রæপে দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনই যথেষ্ঠ ও খ-গ্রæপে মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।

বিতর্ক প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। তার মধ্যে রয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরযূ বালা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা স¥রণী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছেন। সর্বশেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

The post কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on IM News.

কিশোরগঞ্জে হাতির আক্রমণে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু
কিশোরগঞ্জে হাতির আক্রমণে মো. মাসুদুর রহমান মাসুদ নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে, সোমবার রাতে জেলা শহরের নগুয়া এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি।

নিহত মো. মাসুদুর রহমান মাসুদ নগুয়া বাসস্ট্যান্ড এলাকার এআর ফার্মেসির স্বত্বাধিকারী ও ইবনে সিনা কোম্পানির সাবেক এরিয়া ম্যানেজার ছিলেন। তার মৃতুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা শহরে।

এদিকে, মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিশোরগঞ্জ জেলা শহরের নিজ বাড়ির পথে রওনা দিয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। মঙ্গলবার রাতে বাদ এশা আখড়াবাজার মদনী মসজিদে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে জানা গেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করে জানান, হাতির আক্রমণে আহত একজনের মৃত্যু হয়েছে। হাতির মাহুত রিয়াজুলকে আমরা আটক করেছি। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

The post কিশোরগঞ্জে হাতির আক্রমণে ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু appeared first on IM News.

কিশোরগঞ্জ পৌরসভার ১১১ কোটি টাকার বাজেট ঘোষণা
কিশোরগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা হল রুমে বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা, শহরের জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, শিক্ষা, স্বাস্থ্যখাতের উপর গুরুত্ব দিয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া।

বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১১১ কোটি ২৬ লাখ ১৬ হাজার ২০৩টাকা। ব্যয় দেখানো হয়েছে ১০৯ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৬৫৮ টাকা। আর উদ্বৃত্ত রাখা হয়েছে ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ৫৪৪ টাকা।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আব্দুল গণি, প্যানেল মেয়র-২ মাহমুদা বেগম, কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, মুনতাহার আক্তার শাউন, পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

The post কিশোরগঞ্জ পৌরসভার ১১১ কোটি টাকার বাজেট ঘোষণা appeared first on IM News.

কিশোরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ
কিশোরগঞ্জের তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে ঐ শিশুর ‘মা’ কে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে একই উপজেলার আনু (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত আনু তাড়াইল উপজেলার দশদ্রæন গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, ভুক্তভোগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি তাঁর নয় মাস বয়সী সন্তান নিয়ে বাবার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে অভিযুক্ত ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে ভয় দেখান। পরে তাঁকে একটি পুকুরের পাশে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত পালিয়ে যান।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুন আলী আরিফ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

The post কিশোরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ appeared first on IM News.

কিশোরগঞ্জে আরো এক ছাত্রলীগ নেতার আপত্তিকর ছবি ভাইরাল
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনের চোরা চিনি কেলেঙ্কারি ও পর্নোগ্রাফি আইনে মামলার পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানের আপত্তিকর ছবি ফেসবুক-মেসেঞ্জারে কথোপকথনের একাধিক স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এ ছবি ইডিট করা বলে তিনি জানান। এ বিষয়ে তিনি থানায় একটি জিডিও করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) কিশোরগঞ্জ মডেল থানায় জিডি করেন তিনি। পরে শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় জিডির কপি তিনি নিজের ফেসবুকে প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়।

জিডিতে ফয়েজ উমান খান উল্লেখ করেন, ‘আমার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি, বিভিন্ন কথোপকথন ছড়ানো হচ্ছে, তা সম্প‚র্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এটি বিভিন্ন অ্যাপের মাধ্যমে সুপার এডিট করা হয়েছে। এটি ছড়ানোর কারণে আমি বিভ্রান্তিকর অবস্থায় পড়েছি।’

মোহাম্মদ ফয়েজ উমান খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় আমাদের বিরোধীপক্ষ নানা ষড়যন্ত্রের পরও বর্তমান কমিটি ভাঙতে না পেরে এখন আমার সুপার এডিটেড ছবি ও কথোপকথনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেয়।

স¤প্রতি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের ভাগ্নে নাজমুল হোসেন হীরার সঙ্গে এক তরুণীর একটি আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গত ২৩ জুন ভুক্তভোগী তরুণী নাজমুল হোসেন হীরাকে প্রধান আসামি করে পর্নোগ্রাফি আইনে আদালতে একটি মামলা করেন। ওই মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনকে ২ নম্বর আসামি করা হয়। পরে আদালত কিশোরগঞ্জ মডেল থানা পুলিশকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জেলা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়গুলো গণমাধ্যমে প্রচার-প্রকাশ হলে কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টিগোচর হয়। পরে গত বুধবার (২৬ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুসাইন আহমেদ ও কাজল দাসকে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্রে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফাও জিডির সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, ‘জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের করা সাধারণ ডায়েরির বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

The post কিশোরগঞ্জে আরো এক ছাত্রলীগ নেতার আপত্তিকর ছবি ভাইরাল appeared first on IM News.

প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতেই ফেঁসে গেলেন অস্ত্রসহ দুই যুবক
কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা সদরে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে তারাই র‌্যাবের হাতে ফেঁসে গেলেন।

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে ১টি দেশীয় পাইপগান, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চাপাতি সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কিশোরগঞ্জ সদর উপজেলার মনোকর্শা গ্রামের মৃত আ: খালেকের ছেলে মো: নবী হোসেন (৪৯) ও শেওড়া গ্রামের মো: সোহরাব মিয়ার ছেলে মো: দেলোয়ার হোসেন (২৪)।

র‌্যাব জানায়, কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কর্শাকড়িয়াল নতুন বাজার হইতে মনোকর্শা গ্রামগামী পাঁকা রাস্তায়চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় ২জন অজ্ঞাতনামা ব্যক্তি র‌্যাবের চেকপোস্টের নিকট আসলে দেহ তল্লাশী করে তাদের নিকট হইতে ১টি ধারালো চাইনিজ কুড়াল, ১টি চাপাতি এবং ১টি পাইপগান উদ্ধার করে।

অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা জানায়, তাদের সাথে ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মোঃ ওসমান আলীর সাথে তাদের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে তারা উল্লেখিত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মোঃ ওসমান আলীকে ফাঁসানোর জন্য বেআইনীভাবে অস্ত্র নিয়ে তারা মোঃ ওসমান আলীর বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রধারীদের হেফাজতে অস্ত্র রাখার কথা এবং দেশীয় তৈরীপাইপ গানটি আটককৃত মোঃ দেলোয়ার হোসেন নিজে তৈরী করেছে বলে সে স্বীকার করে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

The post প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতেই ফেঁসে গেলেন অস্ত্রসহ দুই যুবক appeared first on IM News.

কিশোরগঞ্জে ৪৪কেজি গাঁজা পাচারকালে র‌্যাবের জালে আটক ১
কিশোরগঞ্জের হোসেনপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। বুধবার ২৬ জুন উপজেলার চরপুমদী বাজার থেকে ১টি পিকআপ‘সহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলো- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ আঃ রশিদ(৪৬)।

র‌্যাব জানায়, একজন মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকা থেকে ০১টি পিকআপ গাড়ী যোগে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি হইতে হোসেনপুর থানা এলাকা দিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকার দিকে আসতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে জেলার সদর থানাধীন চরপুমদী বাজারস্থ জনৈক মোঃ ওমর আলীর গালামালের দোকানের সামনে নতুন জেলখানা মোড় হইতে হোসেনপুর গামী পাঁকা রাস্তার উপর তল্লাশী করে বিপুর পরিমাণ গাঁজা, মাদক বিক্রির ২০৯০ টাকা ও মোবাইর ফোন সহ পিকআপে থেকে পালানোর সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী মাদক বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

The post কিশোরগঞ্জে ৪৪কেজি গাঁজা পাচারকালে র‌্যাবের জালে আটক ১ appeared first on IM News.