ঢাকা রবিবার , ৩০ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ

Link Copied!

কিশোরগঞ্জের তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে ঐ শিশুর ‘মা’ কে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে একই উপজেলার আনু (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত আনু তাড়াইল উপজেলার দশদ্রæন গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, ভুক্তভোগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি তাঁর নয় মাস বয়সী সন্তান নিয়ে বাবার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন। রাত তিনটার দিকে অভিযুক্ত ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে ভয় দেখান। পরে তাঁকে একটি পুকুরের পাশে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত পালিয়ে যান।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুন আলী আরিফ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

 

সংবাদটি শেয়ার করুন....