ঢাকা বিভাগ Archives - IM News

‘৫ কোটি টাকা’ না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি
মিটফোর্ডের সামনে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে, তখন ‘চাঁদা’ না পেয়ে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রকাশ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ‘৫ কোটি টাকা চাঁদা’ না পেয়ে শুক্রবার বিকেলে ওই এলাকার এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে অস্ত্রশস্ত্রসহ হামলা চালায় ৩০ থেকে ৪০ জনের একদল দুর্বৃত্ত। ওই সময় হামলাকারীরা চারটি গুলিও করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হলে চিকিৎসার জন্য তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লবীর আলব্দিরটেক এলাকার ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খান। তার ছেলে আমিমুল এহসান শনিবার (১২ জুলাই) গণমাধ্যমকে জানিয়েছেন, তার বাবা কাইউম আলী খানের কাছে প্রায় ৩ সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি ৫ কোটি টাকা দাবি করেন। ওই টাকা না দেয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ নানা জিনিসপত্র নিয়ে যায় সন্ত্রাসীরা।

সবশেষ শুক্রবার বিকেলে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে এ কে বিল্ডার্স নামের ওই আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালায়। ওই সময় তারা গুলিবর্ষণ করলে একজন আহত হন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা হয়নি। পাশাপাশি এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তারও করা যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) চাঁদা দাবি ও হামলার ঘটনায় এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। যাতে তিনি অভিযোগ করেন, একদল দুর্বৃত্ত গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো হামলা চালায়। পরবর্তীতে আবারও ৪ জুলাই অজ্ঞাত ব্যক্তিরা এ কে বিল্ডার্সে হামলা চালায়। তারা নানা ভয়ভীতি ছাড়াও প্রাণনাশের হুমকিও দিচ্ছে বলেও জিডিতে অভিযোগ করেন কাইউম আলী খান।

উল্লেখ্য, বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনের সড়কে প্রকাশ্যে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই ঘটনার আগে তাকে ডেকে নিয়ে পিটিয়ে ও ইট-পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়া হয়। সোহাগের পরিবারের দাবি, মাসে ২ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

The post ‘৫ কোটি টাকা’ না পেয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি appeared first on IM News.

হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
রাজধানীর হাতিরঝিল এলাকায় শুক্রবার (৪ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল ‘এগিয়ে বাংলাদেশ’ শিরোনামের এক ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ‘বাই ডিজিটাল’-এর আয়োজনে এবং ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় আয়োজিত এই দৌড়ে অংশ নিয়েছেন দেশি-বিদেশি প্রায় ৮০০ প্রতিযোগী।

পুলিশ প্লাজার সামনে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হওয়া এই দৌড়ে ছিল দুটি সেগমেন্ট। ৭ কিলোমিটার ও ১৫ কিলোমিটার। নারী-পুরুষ সকল বয়সের দৌড়প্রেমীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা।

আয়োজকরা জানিয়েছেন, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্যসচেতন করে তোলা এবং তরুণদের হাঁটা ও দৌড়ানোর প্রতি অনুপ্রাণিত করা।

প্রথমবারের মতো এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে Anti-clockwise বা বিপরীতমুখী রুটে অনুষ্ঠিত হয়। আর এটিই ছিল দেশের ইতিহাসে প্রথম ইভেন্ট যেখানে RBAN Timing Solutions প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই প্রতিযোগীরা নিজের ফলাফল জানতে পারেন।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেককেই দেয়া হয় পদক। বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার।

The post হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী appeared first on IM News.

বোয়ালমারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের বোয়ালমারীতে বালুবোঝাই ট্রাকের চাপায় রবিউল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাগর শেখ (২৮) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেল ৫টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের কাদিরদী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা-ট-১১-০৫৮৫ নম্বরের একটি বালুবোঝাই ট্রাক ফরিদপুর থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিল। কাদিরদী কলেজের সামনে পৌঁছে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটরসাইকেলে থাকা দুই আরোহী হলেন- মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের রবিউল ইসলাম ও মো. সাগর শেখ।

দুর্ঘটনার পর স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সাগর শেখ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে বোয়ালমারী থানার অন্তর্গত জয়নগর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে এবং ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়।

জয়নগর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ফয়সাল হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে সড়কে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

The post বোয়ালমারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত appeared first on IM News.

ভাঙ্গায় সাপের ছোবলে কৃষকের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় বিষধর সাপের ছোবলে আলো শেখ (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। বুধবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চরমুগডোবা গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্ৰামের সিদ্দিক শেখের ছেলে।

জানা যায়, ওইদিন বিকেলে গরুর জন্য ঘাস কাটাতে বাদাম ক্ষেতে কাজ করছিলেন ওই কৃষক। সন্ধ্যার পর একবোঝা ঘাস মাথায় করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বিষধর সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখপুরা গ্ৰামের জনৈক এক ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঝাড়ফুঁক দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে রাতে তার শারিরীক অবস্থার অবনতি হলে ওই রাতেই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, সাপে কাটা রোগি হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছেন।

The post ভাঙ্গায় সাপের ছোবলে কৃষকের মৃত্যু appeared first on IM News.

কিশোরগঞ্জে একটি পিকআপ ভ্যানসহ চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ
কিশোরগঞ্জে একটি পিকআপ ভ্যানসহ ৬টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। ভোর হয়ে যাওয়ায় ধরা পড়ার ভয়ে গরু বোঝাই পিকআপ ভ্যান রেখে চোরেরা পালিয়েছে বলে ধারণা পুলিশের। রোববার (২৫ মে) ভোরে সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে পিকআপসহ গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল মুশুল্লি এলাকা থেকে ভোররাতে একটি পিকআপে করে গরু নিয়ে যাচ্ছিল একটি চোর চক্র। এ সময় চেকপোস্টে টহলরত পুলিশ পিকআপটিকে সন্দেহজনক হওয়ায় থামানোর সংকেত দেয়। এ সময় চেকপোস্ট থেকে কিছু দূরে গরু বোঝায় পিকআপ রেখে পালিয়ে যায় চোরচক্র। পরে ঘটনাস্থলে অনেক খোঁজাখুজি করেও মালিকের খোঁজ পাওয়া যায়নি। গরুগুলোর প্রকৃত মালিককে না পাওয়া ছয়টি গরুসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো চোরাই গরু। চোর চক্র হয়তো কোথাও থেকে চুরি করে নেয়ার সময় ধরা পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত মলিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনায় নান্দাইল থানায় মামলা প্রক্রিয়াধীন।

The post কিশোরগঞ্জে একটি পিকআপ ভ্যানসহ চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ appeared first on IM News.

মধুপুর শালবনে আবারও শাল গাছ রোপণ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান
টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বনসবাসীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯ টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া সেখানকার শালবনে আবারও শাল গাছ রোপণের ঘোষণা দেন তিনি।

রোববার (২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল চারা রোপণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ করা হয়। সেগুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে।

এছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা’ প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান। উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

The post মধুপুর শালবনে আবারও শাল গাছ রোপণ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান appeared first on IM News.

নবজাতক ও মায়ের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর
শরীয়তপুরের ডামুড্যায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে উঠেছে। পরে এ ঘটনায় ক্লিনিকটিতে ভাঙচুর চালান বিক্ষুব্ধ স্বজনরা। বৃহস্পতিবার (২৯ আগসট) রাতে উপজেলার হ্যাপি ক্লিনিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

রোগীর স্বজনরা জানান, বুধবার (২৮ আগস্ট) দিনগত মধ্যরাতে প্রসব বেদনা ওঠে পূর্ব ডামুড্যা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী আকলিমা বেগমের। পরে তাকে ডামুড্যা বাজার এলাকার হ্যাপি ক্লিনিকে নিয়ে আসেন স্বজনরা। এসময় হাসপাতালটিতে চিকিৎসক না থাকলেও সিনিয়র নার্স সোহানা রোগীকে ভর্তি নেন। বৃহস্পতিবার ভোরের দিকে একটি ছেলেসন্তান জন্ম দেন আকলিমা।

জন্মের কিছুক্ষণ পর নবজাতক অসুস্থ হয়ে পড়ে। মা আকলিমারও শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে সকাল ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক। পরে দুপুরে নবজাতক ও রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকলিমা। এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে রাতে হাসপাতালটিতে ভাঙচুর চালান রোগীর স্বজনরা।

আকলিমার ভাই কাউছার অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে যখন হাসপাতালে নিয়ে আসি তখন কোনো চিকিৎসক ছিল না। তারা চিকিৎসক ছাড়াই রোগী ভর্তি নেন। আমরা বারবার চিকিৎসকের কথা জিজ্ঞেস করলে ক্লিনিকের পরিচালক আমার সঙ্গে বাজে আচরণ করেন। একপর্যায়ে চিকিৎসক এসে আমার বোনের অবস্থা দেখে ঢাকা মেডিকেলে পাঠান। পরে আমার ভাগিনা আর বোন দুজনই মারা যায়। এসব কিছু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় হয়েছে। আমরা এর বিচার চাই।’

জানতে চাইলে হাসপাতালটির পরিচালক আব্দুর সাত্তার বলেন, ‘রোগীর ভর্তির ব্যাপারে সিনিয়র নার্স আমাদের কিছু জানায়নি। সকালে বাচ্চা প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ দেখে আমাদের জানায়। পরে চিকিৎসক দ্রুত ঢাকায় পাঠিয়ে দেন।’

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি ক্লিনিকের নিচতলা ভাঙচুর করেছেন রোগীর স্বজনরা। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো। তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে গাফিলতির সত্যতা পেলে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

The post নবজাতক ও মায়ের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর appeared first on IM News.

মুন্সীগঞ্জে শেখ হাসিনা-কাদেরকে আসামি করে হত্যা মামলা
মুন্সীগঞ্জে শেখ হাসিনা-কাদেরকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন নিহত নুর মোহাম্মদ ওরফে ডিপজলের নানি শেফালি বেগম। এ মামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাসহ ৩১৪ জনের নাম রয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০/৩০০ জনকে।  সদর থানার ওসি আমিনুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা নুর মোহাম্মদ ওরফে ডিপজলকে (২২) গুলি করে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও জেলার সাবেক তিনজন এমপিকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।

বাদীপক্ষের দায়েরকৃত এজাহারে বলা হয়— ‘আসামিদের এহেন কাজে কতিপয় দুর্নীতিবাজ ও দলীয় নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্য সহায়তা করে।’

এর আগে গত ২০ আগস্ট একই এলাকার রিয়াজুল ফরাজীকে গুলি করে হত্যার দায়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ২০৮ জনের নাম উল্লেখসহ ৫০৮ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলার বাদী হন আন্দোলনে নিহত রিয়াজুল ফরাজীর স্ত্রী রুমা বেগম।

The post মুন্সীগঞ্জে শেখ হাসিনা-কাদেরকে আসামি করে হত্যা মামলা appeared first on IM News.

কিশোরগঞ্জে আ. লীগ নেতার বিতর্কিত বক্তব্য ভাইরাল
‘গত ইউপি নির্বাচনে চারজন পুলিশকে আমরা মেরে আহত করেছিলাম, ৭০ রাউন্ড গুলি রেখে দিয়েছিলাম, ২-৩টি পুলিশের গাড়ি পুড়িয়েছিলাম। এরপরেও আমি পিছপা হইনি।’ কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৌলাই ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও বৌলাই ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান বৌলাই ইউনিয়নের পাটধা কুড়েরপাড় বডু মার্কেটে এক নির্বাচনি মতবিনিময় সভায় এসব কথা বলেছিলেন।

তিনি আরও বলেছিলেন বলেন, এরপরেও আমি পিছপা হইনি। এরপরেও আপনারা যারা আমাকে হুমকি দিচ্ছেন এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনারা কি করেছেন? কিছুই করেননি। আমি ছাত্রলীগ করে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হয়েছি আমি কোনো হুমকি ধমকিকে ভয় পাই না।

এ বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছে, এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া জরুরি।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে তখন কোন মামলা হয়েছিলো কিনা তা খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয় বৌলাই ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় আমার বিরুদ্ধে মামলা হয়েছিলো ২০২২ সালে। আমি জেলও খেটেছি এ মামলায়। বর্তমানে এ মামলায় আমি জামিনে আছি।

এ বিষয়ে বক্তব্য নিতে বৌলাই ইউপি নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার ফাউজুল কবির খানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান, এ বিষয়টি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করতে হবে। তিনি ব্যবস্থা নিবেন।

জানা যায়, সদর উপজেলার বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন গত ৭ জানুয়ারি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হওয়ায় বৌলাই ইউপির চেয়ারম্যান পদটি শ‚ন্য হয়।

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

The post কিশোরগঞ্জে আ. লীগ নেতার বিতর্কিত বক্তব্য ভাইরাল appeared first on IM News.

কিশোরগঞ্জে হাওর থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদুর রহমানের মরদেহ ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার, ৬ জুলাই বিকাল ৪ টার দিকে হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটের হাসানপুর ব্রিজ এলাকায় পানিতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিহত আবিদুর রহমান চট্টগ্রামের রাউজানের মোবারকখীল হালদার খান চৌধুরী বাড়ির চট্রগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।

শনিবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিস আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবক আবিদুর রহমান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেখান থেকে কিশোরগঞ্জে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় হাওরে গোসলে নামলে পানিতে তলিয়ে যান। শনিবার বিকেলে হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

The post কিশোরগঞ্জে হাওর থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার appeared first on IM News.