রাজশাহী বিভাগ Archives - IM News

রাস্তার পাশে শপিং ব্যাগে মিলল নবজাতকের অর্ধগলিত মরদেহ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে বটতলা এলাকা থেকে একটি শপিং ব্যাগে অর্ধগলিত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরের দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে পথচারীরা রাস্তার পাশে একটি শপিং ব্যাগে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহটি উদ্ধার করে। নবজাতকের মরদেহটি শপিং ব্যাগে রেখে কেউ ওইস্থানে ফেলে গেছে বলে ধারণা পুলিশের।

এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ  জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

The post রাস্তার পাশে শপিং ব্যাগে মিলল নবজাতকের অর্ধগলিত মরদেহ appeared first on IM News.

ইয়াবাসহ ৩ পুলিশ ও ১ আনসার সদস্য গ্রেপ্তার
বগুড়ায় ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩০ মে) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া পুলিশ লাইনে কর্মরত নায়েক আব্দুল আলীম (৩৩), জয়পুরহাট সদর ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেন (৩৭), রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সদস্য আব্দুল ওয়াহাব (৪০) এবং শফিপুর আনসার একাডেমির ব্যাটালিয়ন আনসার সদস্য আবু সুফিয়ান (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা পুলিশ জানতে পারে, শহরের সাতমাথা এলাকায় একাত্তর আবাসিক হোটেলের সামনে তিনজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।

এ সময় আনসার সদস্য আবু সুফিয়ানের ব্যাগ তল্লাশি করে ৭০০টি ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো কনস্টেবল সাখাওয়াত হোসেন ও আব্দুল ওয়াহাবের কাছ থেকে পেয়েছেন এবং তারা বিকাশে ইয়াবার অর্থ লেনদেন করতেন। সাখাওয়াত হোসেনের বিকাশ নম্বর চেক করে ২৭ হাজার টাকার লেনদেনের প্রমাণও মেলে।

পরে জানা যায়, বগুড়ায় কর্মরত নায়েক আব্দুল আলীম কিছুক্ষণ আগে তাদের কাছ থেকে ১৫০টি ইয়াবা কিনে নিয়েছেন। তাকে শহরের নবাববাড়ী সড়কে পুলিশ প্লাজার সামনে থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১৫০টি ইয়াবা ট্যাবলেট।

তাদের মধ্যে নায়েক আব্দুল আলীমকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবং বাকিদের রাখা হয় গোয়েন্দা পুলিশের হেফাজতে। রাত সাড়ে ১০টার দিকে শহরের মাটিডালি এলাকায় দায়িত্ব পালনের সময় নায়েক আলীমকে পুনরায় আটক করা হয়।

এই ঘটনায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে চারজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজনের বাড়ি বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তারা একে অপরের পূর্বপরিচিত এবং ঢাকায় একসময় বিভিন্ন দায়িত্ব পালনের সময় একসঙ্গে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তাদের চার জেলায় বদলি করা হয়, তবে যোগাযোগ অব্যাহত ছিল।

পুলিশ সুপার বলেন, তাদের ব্যক্তিগত অপরাধের দায় বাহিনী নেবে না। তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

The post ইয়াবাসহ ৩ পুলিশ ও ১ আনসার সদস্য গ্রেপ্তার appeared first on IM News.

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন প্রতিবেশী দুই বন্ধু মুন খান (২২) ও সৌরভ হোসেন (২০)। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না। ট্রাকচাপায় মৃত্যু হয়েছে তাদের। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক সড়কের জংলীপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে মুন খান বেড়া উপজেলার আমিনপুর থানার চক কৃষ্টপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে এবং সৌরভ একই উপজেলার সন্নাসীবাধা গ্রামের আবুল কাশেমের ছেলে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সময় মোটরসাইকেলে করে কাজিরহাট এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন মুন ও সৌরভ। পথিমধ্যে জংলীপাড়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মারা যান মুন খান। গুরুতর আহত সৌরভকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।

ওসি গোলাম মোস্তফা আরও জানান, নিহতদের মরদেহ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর appeared first on IM News.

নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় কিশোর নিহত
নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় অনন্ত উড়াও (১৭) নামে এক আদিবাসী  কিশোর নিহত হয়েছে।

সোমবার (২১ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের খড়াইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, অনন্ত চার্জার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে ধাক্কা দিয়ে তারা ভ্যানটি সামনের দিকে নিচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যানটি পাশের হায়দারের আম বাগানে উল্টে পড়ে যায়। এ সময় ভ্যানে থাকা যাত্রী অনন্ত মেইন রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তা মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

The post নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় কিশোর নিহত appeared first on IM News.

নওগাঁয় ঘর পাচ্ছে ১২৯০ গৃহহীন পরিবার
সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে নওগাঁয় পাকা ঘর পাচ্ছে ১ হাজার ২৯০টি ভূমিহীন-গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলায় বসতহারা পরিবারকে এসব ঘর করে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

জেলা প্রশাসক বলেন, ১ম, ২য় ও ৩য় পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ৩৯ হাজার ৩৬৫টি ভৃমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে খাস জমি ও ঘর প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় নওগাঁয় চতুর্থ পর্যায়ে ১ হাজার ২৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার সকাল ৯টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় নওগাঁতে এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে এসব ঘর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ১ হাজার ২৯০টি পরিবারকে ২ শতক খাস জমি বন্দোবস্তপূবক করা হয়েছে। এসব গৃহ নির্মাণ কাজের গুনগত মান নিশ্চিত করে ইতিমধ্যে ৫০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে এবং কবুলিয়ত ও নামজারি সম্পন্ন হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৮৪ হাজার টাকা।

খালিদ মেহেদী হাসান বলেন, প্রতিটি গৃহে দুইটি কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা আছে। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২০টি, বদলগাছী ১০০টি, ধামইরহাটে ১৪০টি, পত্নীতলায় ১৪৬টি, মান্দায় ১৭৭টি, মহাদেবপুরে ১১৬টি, নিয়ামতপুরে ১৬০টি, পোরশায় ১৫৪টি, সাপাহারে ১৭৭টি গৃহহীন ও ভৃমিহীন পরিবার এসব ঘর পাবেন। এর মধ্যে ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ।

এর আগে জেলায় প্রথম ধাপে ১ হাজার ৫৬টি ও দ্বিতীয় ধাপে ৫০২টি, ৩য় পর্যায়ে ৭৩৭টিসহ মোট ২ হাজার ২৯৫টি গৃহহীন ও ভৃমিহীন পরিবারের পুনর্বাসন করা হয়েছে।

The post নওগাঁয়  ঘর পাচ্ছে ১২৯০ গৃহহীন পরিবার appeared first on IM News.

অযৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জে
হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিংসহ কয়েকটি অযৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রবিবার (১৯ মার্চ) থেকে এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

কিন্তু তাদের দেওয়া ৯ দফা দাবিকে অযৌক্তিক ও অমানবিক আখ্যা দিয়েছে হবিগঞ্জের সচেতন মহল। তাদের দাবি, শ্রমিক ইউনিয়ন নিজেদের পেশীশক্তি ব্যবহার করে হবিগঞ্জবাসীকে জিম্মি করে রেখেছে।

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বানে ৯ দফা দাবিগুলো হলো-

১। হবিগঞ্জ হাসপাতাল প্রাঙ্গণেও আম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা

২। পুলিশ দ্বারা অহেতুক আম্বুলেন্সচালকদের হয়রানি করা বন্ধ

৩। হাসপাতাল থেকে দালালচক্র উচ্ছেদ

৪। হবিগঞ্জ সদর হাসপাতাল পরিচালনা কমিটি ও হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটিতে হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি অন্তর্ভুক্ত

৫। বদমেজাজি তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকারকে প্রত্যাহার

৬। অবিলম্বে চালকদের লাইসেন্স পাওয়ার জন্য ডোপ টেস্ট চালু

৭। জেলা আনসার কমান্ডার অফিসের পশ্চিম দিকে রোডস অ্যান্ড হাইওয়ের খালি জায়গায় মাইক্রোবাস পার্কিংয়ের জন্য স্ট্যান্ডের জায়গা নির্ধারণ

৮। জেলাব্যাপী বিভিন্ন রাস্তায় চলাচলরত অবৈধ গাড়ি চলাচল বন্ধ

৯। যাত্রীবাহী গাড়ি রিকুইজিশন বন্ধ

হবিগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব বলেন, ৯ দফা দাবি আদায়ে রবিবার সকাল থেকে হবিগঞ্জের ৯টি রুটে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। দাবি পূরণ না হলে কিংবা আলোচনা ভিত্তিতে কোনো সমাধান না করা হলে ধর্মঘট অব্যাহত থাকবে।

হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম বলেন, হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্স রাখার কারণে চিকিৎসা কাজ ব্যাহত হচ্ছিল। কোনো কোনো অ্যাম্বুলেন্সচালক রোগীকে রেফার করার জন্য বিভিন্নভাবে চিকিৎসকদের চাপ সৃষ্টি করে। হাসপাতাল চত্বরে অসংখ্য অ্যাম্বুলেন্স থাকায় মুমূর্ষু রোগীকে নিয়ে স্বজনরা প্রবেশ করতে পারে না। হাসপাতাল ব্যবস্থাপনা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে বেসরকারি অ্যাম্বুলেন্সকে হাসপাতাল আঙ্গিনায় পার্কিংয়ে নিষেধ করা হয়েছে।

হবিগঞ্জ জেলা যাত্রী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরহাদ বলেন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে আসা মুমূর্ষু রোগীদের সঙ্গে অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের আচরণ এক কথায় অমানবিক এবং বর্বরতার সমতুল্য। আন্তর্জাতিক রীতি-নীতি অনুযায়ী যুদ্ধকালীন সময়ে মরদেহ পরিবহনে সর্বোচ্চ ছাড় দেওয়া হলেও হবিগঞ্জের প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক সিন্ডিকেটের ন্যক্কারজনক কর্মকাণ্ডে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা নানাবিধ হয়রানির শিকার হচ্ছে। এমনকি অন্য কোনো গাড়িতে হাসপাতালে রোগী বা লাশ আনা-নেওয়া করতেও বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জে পরিবহন শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছেন তা সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। সাধারণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করছেন না। বিষয়টি নিয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের আরও মানবিক হওয়া দরকার।

হবিগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হুমায়ুন খান বলেন, অ্যাম্বুলেন্স এভাবে জরুরি সেবা বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করা ঠিক হয়নি। জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে স্থান কম থাকায় রোগী নিয়ে চলাফেরা করা কঠিন। তাই অ্যাম্বুলেন্সকে হাসপাতালের বাইরে রাখার প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত।

হবিগঞ্জ সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তী বলেন, শ্রমিক নেতারা হবিগঞ্জবাসীকে জিম্মি করে ঠিক কাজ করেনি। আমরা নাগরিকদের পক্ষ থেকে এর প্রতিকারে কর্মসূচি গ্রহণ করব।

এদিকে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। সাধারণ মানুষের মতে, অ্যাম্বুলেন্স শ্রমিকদের দাবি অযৌক্তিক ও অমানবিক। গত ৯ মার্চ হবিগঞ্জ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পার্কিং উচ্ছেদ করার পর থেকে অ্যাম্বুলেন্সচালক ধর্মঘট পালন করছে। এরই ধারাবাহিকতায় সমগ্র জেলাব্যাপী পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বিভাগ : সারাদেশ

The post অযৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে হবিগঞ্জে appeared first on IM News.

আবাসিক হোটেলে অসামাজিক কাজ, অতঃপর…
বগুড়া শহরের ধরমপুর বাজার এলাকায় একটি আবাসিক হোটেলের মালিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তির অভিযোগ উঠেছে। সদর থানা পুলিশ বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকায় বিভিন্ন বয়সি ৯ ব্যক্তি ও যৌনকর্মীকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই হায়দার আলী বৃহস্পতিবার মালিক ও ম্যানেজারসহ ১১ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছেন। দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইমাম রাসেল (৪০) নামে এক ব্যক্তি বগুড়া শহরের ধরমপুর বাজার এলাকায় একটি ভবনে ড্রিম প্যালেস নামে আবাসিক হোটেল চালু করেন। হোটেল ব্যবসার আড়ালে তিনি ব্যবস্থাপক এমদাদুল হক মিলন (৩৮) ও কেয়ারটেকার মহিদুল ইসলামের (৩৫) সহযোগিতায় দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি করে আসছেন। সদর থানা পুলিশ ‘৯৯৯’ নাম্বারে ফোন পেয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় মালিক ও ম্যানেজার পালিয়ে গেলেও পুলিশ কেয়ারটেকার মহিদুল ইসলাম, খদ্দের উজ্জ্বল মিয়া (২৪), রিপন মিয়া (২৫), ফারুক শেখ (২৭) ও পাঁচ যৌনকর্মীকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার সকালে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই হায়দার আলী বাদী হয়ে হোটেল মালিক, ম্যানেজার, কেয়ারটেকারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতার নয় আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, আগে আবাসিক হোটেল থেকে গ্রেফতার যৌনকর্মী ও খদ্দেরদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দেওয়া হতো। ফলে তারা খুব সহজে সামান্য জরিমানা দিয়ে ছাড়া পেত। এখন আবাসিক হোটেল ব্যবসার আড়ালে পতিতাবৃত্তি ও পতিতাবৃত্তিতে আহ্বান জানানোর কারণে জড়িতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ১২ ও ১৩ ধারায় মামলা দেওয়া হচ্ছে।

The post আবাসিক হোটেলে অসামাজিক কাজ, অতঃপর… appeared first on IM News.

পৌর মেয়র বদলানোর দাবিতে মানববন্ধন
‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর এলাকাবাসী।

বুধবার (১৫ মার্চ) দুপুরে শহরের মুক্তির মোড়ে সচেতন পৌরবাসী নামের একটি ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দীর্ঘদিন যাবত এটি একটি পরিত্যক্ত পৌরসভা হিসেবে ব্যবহার হয়ে আসছে। গত ১৩ বছরে এই পৌরসভায় চোখে দেখার মত তেমন কনো উন্নয়ন হয়নি। পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভাল নেই। বেশির ভাগ সড়কের বেহাল দশা। সড়ক গুলো সংস্কার করা হয়নি দীর্ঘদিন ধরে। পৌর এলাকায় পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা নেই।

এরকম নানাবিধ সমস্যায় জর্জরিত পৌরসভাটি। ফলে এমন পৌর মেয়রের প্রয়োজন নেই বলে, দ্রুতই মেয়রের পদত্যাগ চান মানববন্ধন অংশগ্রহণকারী বক্তারা।

The post পৌর মেয়র বদলানোর দাবিতে মানববন্ধন appeared first on IM News.

সাড়ে ৪ মাসে কোরআন মুখস্থ করল ৮ বছরের শিশু
মাত্র সাড়ে ৪ মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে আশরাফুল ইসলাম। তার বয়স ৮ বছর।

সে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন গোপরেখী পশ্চিমপাড়া মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র। তার বাবা গোপেরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী।

মঙ্গলবার বাদ এশা হাফেজ আশরাফুলকে মাদরাসা মাঠে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও হাফেজ আশরাফুল ইসলামকে সম্মানা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা ও মসজিদ পরিচারনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামি হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক।

বিশেষ অতিথি সদরে মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, অত্র মাদরাসার মুহতামি মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খচিত মাওলানা আবু তালেব। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।

এ সময় বক্তারা বলেন, আশরাফুল ইসলাম অল্প দিনে পুরো কোরআন মুখস্থ করেছে। মুখস্থের আগে সে সহীহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শেখে। তার এই মহতি অর্জনে আমরা খুশি।

The post সাড়ে ৪ মাসে কোরআন মুখস্থ করল ৮ বছরের শিশু appeared first on IM News.

রেললাইনে আগুন-অবরোধে মামলা, আসামি ৩০০
ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের জেরে রেললাইনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের আগুন ও অবরোধের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে রেলওয়ে থানায় মামলাটি করেছেন। তবে মামলায় ‘শিক্ষার্থী’ কথা উল্লেখ নেই।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার মামলার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে মামলাটি রেকর্ড করা হয়েছে। এতে রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করা, রেললাইনের ৯২টি প্যান্ডল ক্লিপ খুলে নেওয়া, একটি স্টিল স্লিপার চুরি করা এবং একটি স্লিপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছে রেল কর্তৃপক্ষ। এছাড়া রেলওয়ের একটি গুমটি ঘরের জানালা ভাঙচুরেরও অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামি প্রশ্নে ওসি বলেন, এজাহারে ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনা ঘটিয়েছেন সেটি মামলার এজাহারে উল্লেখ নেই। বলা হয়েছে- অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ বিক্ষুব্ধ জনতা এই ঘটনা ঘটিয়েছে। এখন কারা এসবের সঙ্গে জড়িত তা পুলিশ খুঁজে বের করে ব্যবস্থা নেবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে শনিবার (১১ মার্চ) রাবি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এর জের ধরে বিনোদপুর বাজারের দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যবসায়ীদের ইটপাটকেল ও পুলিশের টিয়ার সেল এবং রাবার বুলেটে শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও পুলিশসহ দুই শতাধিক ব্যক্তি আহত হন। এক পর্যায়ে রাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পেছনে রেললাইন অবরোধ করেন। তার পরদিন (১২ মার্চ) রাতেও শিক্ষার্থীদের একটি অংশ রেললাইনে আগুন জ্বালিয়ে দিয়ে আবারও অবরোধ করেন। এজন্য পরপর দুই দিনই ৩-৪ ঘণ্টা করে পশ্চিমাঞ্চল রেলওয়ের নিয়মিত ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে করে রেলের চরম সিডিউল বিপর্যয় হয়।

এর আগে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। এছাড়া সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্স ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং সাত পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়েছে।

এই মামলায়ও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা বিক্ষুব্ধ জনতাকে আসামি করা হয়েছে। ফলে সংঘর্ষের ঘটনায় এই নিয়ে এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হলো।

এর মধ্যে দুইটি মতিহার থানায় এবং একটি রেলওয়ে থানায়।

এদিকে রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ঘটনার দিন অগ্নিসংযোগ ও হামলার সঙ্গে বহিরাগত বিশেষ গোষ্ঠী জড়িত। পুরো বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। এই তদন্ত কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনা বিশ্লেষণ করে তথ্য উপাত্তের ভিত্তিতে রিপোর্ট দেবেন। এজন্য তিন সদস্যের কমিটি পুনর্গঠন করে পাঁচ সদস্য বিশিষ্ট করা হয়েছে। সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারপর সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গেও বসা হবে।

The post রেললাইনে আগুন-অবরোধে মামলা, আসামি ৩০০ appeared first on IM News.