ঢাকা বুধবার , ১৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাস্তার পাশে শপিং ব্যাগে মিলল নবজাতকের অর্ধগলিত মরদেহ

আইএম নিউজ ডেস্ক
জুন ১৮, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে বটতলা এলাকা থেকে একটি শপিং ব্যাগে অর্ধগলিত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরের দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে পথচারীরা রাস্তার পাশে একটি শপিং ব্যাগে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহটি উদ্ধার করে। নবজাতকের মরদেহটি শপিং ব্যাগে রেখে কেউ ওইস্থানে ফেলে গেছে বলে ধারণা পুলিশের।

এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ  জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....