ঢাকা বুধবার , ১১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে শতাধিক পথশিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ

আইএম নিউজ
জানুয়ারি ১১, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি :: শতাধিক পথশিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু অধিকার চাঁদপুর’। সংগঠনটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের দিয়ে পরিচালিত।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠনের পক্ষে শিশুদের হাতে শীতের পোশাক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ। এ সময় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পথশিশুদের পাশে দাঁড়ানো খুবই ভালো কাজ। সংগঠনের আয়োজনটি আমার খুবই ভালো লেগেছে। শীতের সময়ে অসহায় মানুষের সহযোগিতায় সবার এগিয়ে আসা প্রয়োজন।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, প্রেসক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন শিশুকে শীতের পোশাক দেওয়া হয়। এরপর শহরের বিভিন্নস্থানে থাকা আরও ৫০জন শিশুকে শীতের পোশাক দেওয়া হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর এ নিয়ে তৃতীয়বারের মত শীতবস্ত্র বিতরণ করা হলো। এছাড়াও সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন, ঈদ উৎসবে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষাক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।

বিতরণ কার্যাক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সফিকুর রহমান খান, সহ-সভাপতি ইতি চৌধুরী, সহ-সভাপতি গাজী রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয় আহমেদ, মামুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক নাঈম বালা, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, দপ্তর সম্পাদক প্রিন্স ইমাম, প্রচার সম্পাদক সুজন গাজী, অর্থ বিষয়ক সম্পাদক মামুন, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া, সহ-নারী বিষয়ক সম্পাদক নাবিলা, সদস্য ফারিস আল-হাসান, মারুফ, বিল্লাল পাটওয়ারী, রবিউল আলম।

সংবাদটি শেয়ার করুন....