ঢাকা শনিবার , ২১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের ৯ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার টেকনাফের নিখোঁজের ৯ দিন পর মোহাম্মদ (২০) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার হোয়াইক্যং-শামলাপুর ঢালার মধ্য খানের গহীন পাহাড়ের পাদদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোহাম্মদ হ্নীলা ইউনিয়নের বড় লেচুয়াপ্রাং এলাকার বাদশাহ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, গত ১২ জানুয়ারি অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরে আসেননি তিনি। এরপর থেকে তার পরিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে ৯ দিন পর পাহাড়ে কাজ করতে যাওয়া এক কৃষক কেরা পাহাড়ে এক ব্যক্তির লাশ দেখতে পায়। পরে নিখোঁজ মোহাম্মদের পরিবার খবর পেয়ে ওই স্থানে এসে এসে তাকে সনাক্ত করেন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, পরিবার মরদেহটির পরিচয় সনাক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন....