ঢাকা রবিবার , ২২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৩ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের চাপায় শিপন মিয়া (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার একুশে মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক (ওসি) মহব্বত কবীর জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে শিপন মিয়া মোটরসাইকেলে করে তারাকান্দি যাচ্ছিলেন। পথে একুশে মোড়ে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

শিপন মিয়া আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....