ঢাকা রবিবার , ১৪ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কুমার শানুর সঙ্গে গাইলেন বেলি

আইএম নিউজ
আগস্ট ১৪, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক :: মেধাবী গায়িকা বেলি আফরোজ। স্টেজ শোতে দর্শক-শ্রোতাদের মাতানোর কৌশল তার রপ্ত। তাই বছরের পুরোটা সময় বিভিন্ন লাইভ কনসার্ট ও টিভি শো নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে সময় সুযোগ বুঝে মৌলিক গানও প্রকাশ করে থাকেন তিনি।

‘পাওয়ার ভয়েজ’খ্যাত এই গায়িকা এবার কিংবদন্তি ভারতীয় কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন। মুম্বাইয়ের ‘পঞ্চম স্টুডিও’তে ১২ আগস্ট গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘হামসফর’ শিরোনামের গানটি বাংলা ও হিন্দি ভাষার মিশেলে তৈরি। এর কথা ও সুর করেছেন কলকাতার পল্লব গৌতম।

রেকর্ডিং শেষে কুমার শানুর সঙ্গে তোলা বেশ কিছু ছবি ও গানটির স্টুডিও ভার্সনের অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন বেলি।

মুম্বাই থেকে বেলি বলেন, ‘সংগীতজীবনের শুরু থেকেই কুমার শানুর সঙ্গে গান গাওয়ার ইচ্ছা ছিল। পরে পরিচালক এম এইচ রিজভী ভাই সেই সুযোগ করে দিয়েছেন। গানটি রোমান্টিক ঘরানার। পরিকল্পনা আছে কলকাতা ও ঢাকা থেকে একই সঙ্গে গানটি প্রকাশ করার। এরই মধ্যে স্টুডিওতে গানটির ভিডিও ধারণ করেছি আমরা। মুম্বাইয়ের কিছু লোকেশনে আউটডোর শুটিংও করব। গান ও ভিডিও দুটিই দর্শক-শ্রোতারা পছন্দ করবে আশা করি।’

উল্লেখ্য, সবশেষ ‘তোকে চাই’ শিরোনামে গান-ভিডিও প্রকাশ করেছিলেন বেলি।

সংবাদটি শেয়ার করুন....