বান্দরবানের দুর্গম থানচি উপজেলার থানচি-লিক্রে সড়কের ২৭ কিলোমিটার এলাকার রেমাক্রি ব্রিজের র্যাবের অভিযানে ১৭ জঙ্গি ও তিন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ।
আটক মোট ২০ জনের মধ্যে ১৭ জন নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া’র। বাকিরা পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
