ঢাকা সোমবার , ১৫ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আইএম নিউজ
আগস্ট ১৫, ২০২২ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি :: কুমিল্লার বরুড়ায় নিজের ধানী জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেছেন মো. সিদ্দিক মিয়া নামে এক কৃষক। সোমবার দুপুরে উপজেলার খোশবাস ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক মিয়া (৫২) ইলাশপুর গ্রামের মৃত মোকশেদ আলীর ছেলে।

নিহতের ছোটভাই নজির আহমেদ জানান, কৃষক ছিদ্দিক মিয়া সকালে নিজ জমিতে কাজ করতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারপরেও এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....