ঢাকা বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নামাজ পড়তে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আয়াতউল্লাহ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সন্ধা ৬টায় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লেংড়াবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আয়াতউল্লাহ পৌরসভার কেরোয়া এলাকার গোলাম সর্দার বাড়ির (এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পিছনে) বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

নিহতের ছেলে মো. স্বপন বলেন, সন্ধ্যায় তার বোনের বাড়ি থেকে সিএনজি করে লেংড়াবাজারে বাড়ির সামনে নামেন তিনি। এ সময় মাগরিব নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় তাকে ধাক্কা দেয় দ্রুতগামী ওই আনন্দ পরিবহণ। এতে তিনি গুরুতরভাবে আহত হন। উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্য চিকিৎসক।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালক পালিয়ে গেছে। আনন্দ পরিবহণসহ হেলপারকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....