নগরের চান্দগাঁও থানাধীন বলিরহাটে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দগাঁও থানার এসআই রেজাউল করিম বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৮ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
