ঢাকা মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্য

আইএম নিউজ
আগস্ট ১৬, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচরের খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মো. রেজাউল হক (৬) পাংখার বাজার নুরানি তালিমুল কুরআন মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল হান্নানের ছেলে এবং একই মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র ছিল।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার চর যুব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্য ব্যাগ্যা ১৪ নম্বর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রেজাউল হক সকালে পাংখারবাজার নুরানি তালিমুল কুরআন মাদ্রাসায় যায়। দুপুরের দিকে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে মাদ্রাসার পুকুরে যায়। এর পর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন....