ঢাকা মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কৃষি জমির মাটি কাটায় জরিমানা

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

লোহাগাড়া উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় জমির উদ্দিন নামের এক যুবককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ও টিলা কাটার দায়ে এক যুবককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....