ঢাকা বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রতি বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্মায় ৭ হাজার শিশু

আইএম নিউজ
জুলাই ২৮, ২০২২ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে প্রতি বছর ৭ হাজার শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী এবিএম তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া নির্মূলে স্থানীয় সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সবই করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগ ও মুভমেন্ট ফর থ্যালাসেমিয়া ইরাডিকেশন ইন বাংলাদেশ (এমটিইবি) এর যৌথ উদ্যোগে ‘থ্যালাসেমিয়া এন ইমার্জিং ন্যাশনাল হেলথ ইস্যু: ওয়ে টু মিনিফাই’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা, পুনবার্সন ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. রুস্তুম আলী ফরাজী এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. আনোয়ার হোসেন হাওলাদার, সাইফুল হাসান বাদল, ডা. আবু বকর সিদ্দিক এবং ডব্লিউএইচও, ইউনিসেফ ও সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন....