ঢাকা বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চমেকের মোবাইল চোর সিন্ডিকেটের প্রধান গ্রেপ্তার

আইএম নিউজ
আগস্ট ১৮, ২০২২ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মোবাইল চোর সিন্ডিকেটের লিডার দেলোয়ার হোসেন দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে চমেক হাসপাতালে অভিযান চালিয়ে তাকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম।

তিনি বলেন, দেলোয়ার চমেক হাসপাতালের রোগী ও স্বজনদের মোবাইল চুরি চক্রের প্রধান। এছাড়াও তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। এ চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন....